Author: jatvadmin

বাংলাদেশী ভেবে ভারতের এক নাগরিকের ওপর গুলি চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ীর অনন্তপুর সীমান্তের আন্তর্জাতিক পিলার ৯৪৬/৫ এসের কাছে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ওই নাগরিকের নাম মিলন মিয়া (২৬)। মিলন কুচবিহার জেলার চৌধুরীর হাট গ্রামের আলম মিয়ার ছেলে। তাকে স্থানীয়রা উদ্ধার করে জেলার নাগেশ্বরী উপজেলা কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠান চিকিৎসক। মিলন মিয়া গণমাধ্যমকে বলেছেন, ‌‘আমি গতকাল সন্ধ্যায় বাংলাদেশে এসেছিলাম সয়াবিন তেল কেনার জন্য। তেল নিয়ে ভারতে প্রবেশের সময় বিএসএফ আমাকে গুলি করে। পরে আমি জীবন বাঁচানোর জন্য দৌড়ে বাংলাদেশের ভেতরে আসি। এখানকার লোকজন…

Read More

দেশব্যাপী আগামী ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউন শুরু হতে যাচ্ছে। এই লকডাউনে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক রুটে উড়োজাহাজ চলাচল বন্ধের পরিকল্পনা সরকারের। বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এ মফিদুর রহমান আজ রবিবার গণমাধ্যমকে বলেন, ‘চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে লকডাউন সংক্রান্ত সরকারের নির্দেশনার ওপর।’ তিনি বলেন, ‘কঠোর লকডাউনের কারণে যান চলাচল বন্ধ থাকবে বলে যাত্রীদের বিমানবন্দরে পৌঁছাতে সমস্যা হবে। ফলে দেখা যাবে যাত্রীরা হয়তো তাদের নির্ধারিত ফ্লাইট ধরতে পারছেন না।’ এর আগে গত ৫ এপ্রিল থেকে দেশব্যাপী সাত দিনের বিধিনিষেধ (লকডাউন) আরোপ করে সরকার। এতে অভ্যন্তরীণ রুটে সব ফ্লাইট বন্ধ করে দেয় বেবিচক। এ ছাড়া তিনি জানান,…

Read More

দেশে বর্তমানে চলছে প্রথম ধাপের লকডাউন, যা পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আজ শেষ হওয়ার কথা ছিল। তবে চলমান লকডাউন আরও দুই দিন অর্থাৎ ১২ ও ১৩ এপ্রিল বহাল থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপর মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ দিন থেকে দেশে জরুরি সেবা ছাড়া সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে। গার্মেন্টস কারখানা বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ছাড়া সকল গণপরিবহনও বন্ধ থাকবে। এর আগে, করোনা ভাইরাসের ঊর্ধ্বগতির কারণে গত ৫ এপ্রিল ভোর ৬টা থেকে ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত সারাদেশে শপিংমল, দোকানপাট, হোটেল-রেস্তারাঁসহ বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপের…

Read More

বরেণ্য রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি তাঁর শোক বার্তায় বলেন, বাংলাদেশে রবীন্দ্র চর্চা এবং রবীন্দ্রসংগীতকে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মিতা হকের প্রচেষ্টা মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি মিতা হকের রুহের মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। প্রধানমন্ত্রী তাঁর শোক বার্তায় মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। আজ রবিবার (১১ এপ্রিল) সকাল ৬টা ২০ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মিতা হক। শিল্পী মিতা হক ১৯৬৩ সালে…

Read More

ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে লিডস ইউনাইটেডের বিপক্ষে অতিরিক্ত সময়ের গোলে হেরে বসলো ম্যানচেস্টার সিটি। তবে লিগে এখনো ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে ম্যানসিটি। শনিবার ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে লিডসের বিপক্ষে ২-১ গোলে পরাজয় বরণ করে পেপ গার্দিওলার শিষ্যরা। পুরো ম্যাচেই আধিপত্য দেখিয়ে খেলেছে সিটিজেনরা। তবে আক্রমণাত্মক খেলা সিটি ৪২তম মিনিটে গোল হজম করে। প্যাট্রিক বামফোর্ডের সহায়তায় গোলটি করেন ডালাস। কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ে ১০ জনের দলে পরিণত হয় লিডস। ট্যাকেল করার কারণে লিয়াম কুপারকে লাল কার্ড দেখান রেফারি। বিরতি থেকে ফিরে এসে আক্রমণের ধারা বাড়িয়ে দেয় সিটি। আর ম্যাচের ৭৬ মিনিটে ফলাফলও আসে। বানার্দো সিলভার অ্যাসিস্টে সিটিকে স্বস্তির…

Read More

দেশের করোনা সংক্রমণ শুরু থেকে ঢাকা শীর্ষে। যা বর্তমানে অব্যাহত রয়েছে। পুরো ঢাকায় করোনার সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে। ইতিমধ্যেই সংক্রমণ ছড়িয়ে পড়েছে সব জায়গায়। দুই সিটি করপোরেশন এলাকার ৫১টি থানার মধ্যে মাত্র দুটি থানায় সংক্রমণের হার কিছুটা কম। বাকি ৪৯টি থানায় সংক্রমণের হার খুবই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এমনকি দেশের উচ্চ ঝুঁকিপূর্ণ ৩১ জেলার মধ্যে ঢাকা এখন শীর্ষে। এসব জেলায় যেখানে সংক্রমণ হার ৩১-৪০ শতাংশের কিছু বেশি; সেখানে ঢাকা শহরের দুটি এলাকায় সংক্রমণ পৌঁছেছে ৪৪-৪৬ শতাংশে। অন্যদিকে ঢাকাকে ঘিরে থাকা ৩০ জেলায়ও এখন সংক্রমণ দেশের অন্য জেলাগুলোর চেয়ে সবচেয়ে বেশি। সর্বোচ্চ সংক্রমিত যে ৩১ জেলা, এর মধ্যে ১১ জেলায় ঢাকার চারপাশে, অর্থাৎ ঢাকা বিভাগের।…

Read More

মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের  গোবিন্দপুর গ্রামের মাদবর বাড়ি থেকে সেনাবাহিনীর পরিচয়প্রদানকারী ভুয়া নামধারী সহ ৩ জনকে আটক করেছে মাদারীপুর সদর থানা পুলিশ। শনিবার সকালে খোয়াজপুরের গোবিন্দপুর গ্রামের হালিম মাদবরের বাড়ি থেকে এদের আটক করা হয়। আটককৃতরা হলেন  খুলনা পাইকগাছার রবিউল ইসলামের ছেলে মাসুদ পারভেজ (২৯), বরগুনার আবদুল আজিজ হাওলাদারের ছেলে শাহীন(৩২) ও শাহিনের স্ত্রী শিরিন বেগম (২৬)। হালিম মাদবরের ছেলে রনি হোসাইন জানায়, তার মামা আব্দুল কায়েম বনফুল পরিবহনের ড্রাইভার, তিনি ঢাকা টু খুলনা বাস চালায়।  সেই সুবাদে তার মামার সাথে পরিচয় হয় মাসুদ পারভেজের, যিনি নিজেকে সেনাবাহিনীর  লেফটেন্যান্ট কর্নেল(এস এস এফ) হিসেবে পরিচয় দেয়। একসময়…

Read More

চলে গেলেন বরেণ্য রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হক। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।  রোববার (১১ এপ্রিল) সকাল ৬টা ২০ মিনিটে তিনি রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মিতা হকের ননদাই শিল্পী সোহরাব উদ্দিন বাংলানিউজকে বলেন, গত ৩১ মার্চ  মিতা হক করোনা আক্রান্ত হন। এরপর তিনি নেগেটিভ হয়ে হাসপাতাল থেকে বাসায় চলে আসেন। তিনি কিডনি রোগে ভুগছিলেন তাই তার ডায়লাইসিস করতে হতো। শনিবার ডায়লাইসিসের সময় তার প্রেসার ফল করে। এরপর বাসায় নেওয়ার পর আবার তার প্রেসার ফল করে। সে সময় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা জানান, মিতা হক হৃদরোগে আক্রান্ত হয়েছেন। এরপর মিতা হককে ভেন্টিলেশনে রাখা হলেও শেষ রক্ষা হয়নি। তিনি…

Read More

মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৭৭ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৬৬১ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৩৪৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৭৮ হাজার ৯৩৭ জনে। এর আগে গত বুধবার (৭ এপ্রিল) দেশে একদিনে সর্বোচ্চ ৭ হাজার ৬২৬ জনের দেহে করোনা শনাক্ত হয়। করোনাভাইরাস নিয়ে শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৮৩৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫…

Read More

নির্ধারিত সময়ের দুই দিন আগে আগামী ১২ এপ্রিল অমর একুশে বইমেলা শেষ হচ্ছে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। শনিবার (১০ এপ্রিল) দুপুরে তার বরাত দিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ফয়সাল হাসান বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন৷ করোনা ভাইরাস মহামারির কারণে বইমেলা প্রায় দেড় মাস পিছিয়ে ১৮ মার্চ শুরু হয়। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত চলার কথা ছিলে এবারের বইমেলা৷ শুরু হওয়ার পরও করোনার সংক্রমণ বাড়তে থাকায় ১ এপ্রিল থেকে মেলা বিকেল তিনটা থেকে সাড়ে ৬টা পর্যন্ত চলার সিদ্ধান্ত হয়৷ এরপর ৫ এপ্রিল থেকে করোনা মহামারিতে সারাদেশে লকডাউন ঘোষণা করা হলেও বন্ধ হয়নি অমর একুশে বইমেলা। লকডাউনের মধ্যে প্রতিদিন দুপুর…

Read More