Author: jatvadmin

‘বিএনপি করোনার টিকা নিয়েও অপরাজনীতি করেছে, এখন লকডাউন নিয়ে নানান অপপ্রচার ও উসকানি দিচ্ছে’, উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‌‘বিএনপির অপরিণামদর্শী বক্তব্য ও উসকানিতে অনেকে স্বাস্থ্যবিধির প্রতি উদাসীনতা প্রদর্শনের সুযোগ পাচ্ছে।’ শনিবার সকালে নিজ সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। বিএনপিকে সরকারের অন্ধ সমালোচনা না করে গঠনমূলক পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সরকার যে কোনো গঠনমূলক সমালোচনাকে স্বাগত  জানায়। তিনি বলেন, সরকারের বিরুদ্ধে বিএনপি প্রতিদিন মিথ্যাচারের ভাঙা রেকর্ড বাজাবে, গুজব ছড়াবে, উসকানি দেবে -আর এসবের জবাব দিলে বিএনপি নেতাদের গাত্রদাহ হয়। আসলে সবকিছু নিয়ে রাজনীতি করা এবং রাজনৈতিক বাতাবরণ দিয়ে বিতর্কিত করাই এখন…

Read More

গাইবান্ধা জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মাসুদ রানার বাড়ি থেকে হাসান আলী (৫৫) নামে এক জুতা ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গাইবান্ধা সদরের বল্লমঝাড় ইউনিয়নের নারায়ানপুর গ্রামে মাসুদ রানার বাড়ি থেকে আজ দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে। হাসান আলী লালমনিরহাট জেলার মৃত হযরত আলীর ছেলে। তিনি একসময় এলাকায় জুতার দোকান পরিচালনা করতেন। মৃত হাসান আলীর স্বজন মামুনুর রশিদ জানান, ‘আর্থিক লেনদেনের জের ধরে হাসানকে গত ৫ মার্চ মোবাইল ফোনে লালমণিরহাট থেকে গাইবান্ধায় ডেকে আনেন মাসুদ রানা। হাসানের কাছে ১৯ লাখ ৩২ হাজার টাকা পাবেন বলে তাকে নিজ বাড়িতে আটকে রাখেন মাসুদ। এরপর হাসান আলীর স্ত্রী বীথি বেগম গত ৬…

Read More

দ্বিতীয়বার টেস্টেও করোনা (কোভিড-১৯) পজিটিভ রিপোর্ট এসেছে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক রিয়াজের। মুম্বাই ‘বঙ্গবন্ধু’ সিনেমার শুটিংয়ে যাওয়ার জন্য দেশ ত্যাগের আগে করোনা পরীক্ষা করাতে গিয়ে রিয়াজ জানতে পারেন, তার কোভিড-১৯ পজিটিভ। প্রথমে গত ২৮ মার্চ রাজধানীর একটি হাসপাতালে কোভিড-১৯ টেস্ট করান অভিনেতা। পরদিন ২৯ মার্চ করোনা পজিটিভ রিপোর্ট হাতে পান। এরপর থেকে বাসায় চিকিৎসা নিচ্ছেন তিনি। এরপর দ্বিতীয়বার পরীক্ষা করিয়েছেন। কিন্তু রিপোর্ট করোনা পজিটিভই এসেছে। তবে তিনি কিচু শারীরিক উন্নতি উপলব্ধি করতে পারছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন। সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

Read More

করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে নিজের জন্মদিন পালন করায় নরওয়ের প্রধানমন্ত্রী আর্না সোলবার্গকে জরিমানা করল দেশটির পুলিশ। সামাজিক দূরত্বের বিধি ভেঙে পারিবারিক সমাগম করায় তাকে এই জরিমানা করা হয়েছে। ফেব্রুয়ারির শেষ দিকে পরিবারের ১৩ জন সদস্য নিয়ে নিজের ৬০তম জন্মদিন পালন করেন নরওয়ের প্রধানমন্ত্রী। কিন্তু নিয়ম অনুযায়ী ১০ জনের বেশি মানুষ একসঙ্গে জড়ো হওয়ার কথা নয়। এই নিয়ম ভাঙার জন্য গত মাসে ক্ষমা চেয়েছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু এমন অপরাধে বেশিরভাগ ক্ষেত্রে পুলিশ জরিমানা না করলেও এক্ষেত্রে ব্যক্তিটি গুরুত্বপূর্ণ হওয়ায় জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির পুলিশ প্রধান ওলে সেভারুড। তিনি বলেন, ‘সোলব্যার্গ দেশের নেতা এবং করোনার প্রসার ঠেকাতে কড়াকড়ি আরোপে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ’…

Read More

করোনাভাইরাসকে হাতিয়ার বানিয়ে স্বাস্থ্য খাতে চলছে একের পর এক দুর্নীতি। আর এসব অনিয়ম-দুর্নীতি হালাল করতে করা হচ্ছে সব আয়োজন। করোনার প্রথম ঢেউ থেকে সারা দেশের মানুষকে রক্ষা করতে স্বাস্থ্য মন্ত্রণালয় ১৯৬টি প্যাকেজে এক হাজার ২২৫ কোটি টাকার স্বাস্থ্য সরঞ্জাম কেনে। এর মধ্যে ৫৭টি প্যাকেজে কোনো নিয়ম-নীতির তোয়াক্কা করা হয়নি। এতে অর্থের পরিমাণ ৩৪৩ কোটি টাকারও বেশি। এসব পণ্য কেনার ক্ষেত্রে ক্রয়কারী কার্যালয়প্রধানের কাছ থেকে অনুমোদন নেওয়ার কথা থাকলেও তা করা হয়নি। আনুষ্ঠানিক দর-কষাকষি, দরপত্র/প্রস্তাব মূল্যায়ন কমিটির অনুমোদন—কোনো কিছুই নেওয়া হয়নি। উপরন্তু অনুমোদিত বাজেটের অতিরিক্ত ক্রয়াদেশ দেওয়া হয়েছে। ৫০ কোটি টাকার বেশি মালপত্র কিনলে তা অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদন এবং…

Read More

পশ্চিমবঙ্গে চতুর্থ দফায় শনিবার (১০ এপ্রিল) সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ।   ভোট শুরু হওয়ার পর পর কোচবিহারে বিজেপি এবং তৃণমূলের সমর্থকের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতেই দুপক্ষের ৪ জন নিহত হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, কেন্দ্রীয় বাহিনীর গুলিতে এ চারজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। মাথাভাঙা হাসপাতালে তাদের ময়নাতদন্ত চলছে। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে আরও ৪ ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গিয়েছে। নিহতরা সবাই তৃণমূলের সমর্থক বলে দাবি করা হচ্ছে। গোটা ঘটনায় ‘অ্যাকশন টেকেন’ রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, গুলি চালিয়েছে সিআইএসএফ। শনিবার (১০ এপ্রিল) ভোট চলছে রাজ্যের…

Read More

কক্সবাজারের দরিয়ানগরের সমুদ্রসৈকতে আজ শনিবার সকালে জোয়ারের পানিতে ভেসে এসেছে আরও একটি মৃত তিমি। এটির ওজন দুই থেকে আড়াই টন হতে পারে বলে ধারণা করছেন স্থানীয় জেলে ও বাসিন্দারা। তবে আজ সকাল ১০টা পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি বন, মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা। সৈকতে আরেকটি বড় আকারের মৃত তিমি ভেসে আসার খবর  নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিন আল পারভেজ। তিনি বলেন, গতকাল শুক্রবার সকালে সৈকতের হিমছড়ি এলাকায় আড়াই টন ওজনের যে তিমি মাছটি ভেসে এসেছিল, ঠিক তার দক্ষিণে নতুন তিমিটি ভেসে এসেছে। এটার ওজনও আগেরটির মতো হতে পারে। দুপুরের দিকে জোয়ারের পানি সরে গেলে পুরো তিমিটি দৃশ্যমান…

Read More

প্রেম করলে নাকি কিছুতেই তা লুকিয়ে রাখা যায় না। মালাইকা অরোরা আর অর্জুন কাপুরের ক্ষেত্রেও তা সত্যি। তাঁরা স্বীকার করার আগে থেকেই বলিউডপাড়ায় গুঞ্জন, ফিসফাস চলছিল। অবশেষে ২০১৯ সালে তাঁরা উভয়েই একসঙ্গে হাতে হাত রেখে উড়াল দিলেন যুক্তরাষ্ট্রে, সেখান থেকেই স্বীকার করে নিলেন নিজেদের প্রেমের কথা। তারপর তো ইনস্টাগ্রামে একজন আরেকজনকে নিয়ে পোস্ট করে সম্পর্ক ‘অফিশিয়াল’ করলেন। কিন্তু তাঁদের এই সম্পর্ক কিছুতেই মেনে নিতে পারছেন না সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। মালাইকা আর অর্জুনের প্রেম নিয়ে আড়াই বছর ধরে চলছে ট্রল। এর কারণ তাঁদের বয়সের পার্থক্য। মালাইকা অর্জুনের চেয়ে ১২টা বসন্ত বেশি দেখেছেন। তাই ৪৭ বছর বয়সী মালাইকাকে প্রায়ই অনলাইনে বলা হয়…

Read More

চতুর্থ দফার ভোটের শুরু থেকেই উত্তপ্ত ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহারের শীতলকুচি। গুলিতে প্রাণ গেল এক যুবকের। এ ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো রণক্ষেত্রের রূপ নেয় পাঠানটুলি এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী নামানো হয়। এ ঘটনা প্রকাশ্যে আসতেই কমিশনের পক্ষ থেকে রিটার্নিং অফিসারকে  ফোন করা হয়। বিজেপি কর্মীদের দাবি, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে শনিবার সকালে ভোট দিতে গিয়ে বাধার মুখে পড়তে হচ্ছিল তাদের। এ নিয়ে একাধিক বুথে অশান্তি হয়। বিজেপির অভিযোগ, পাঠানটুলির ৮৫ নম্বর বুথ থেকে বলপূর্বক বিজেপির এজেন্ট আনন্দ বর্মনকে বের করে দেয় তৃণমূল। এরপরই তাকে লক্ষ করে গুলি চালানো হয়। বোমাবাজিও করা হয় ওই বুথের সামনে। এ ঘটনাকে কেন্দ্র করে…

Read More

আজ দেশের কোনো অঞ্চলে কালবৈশাখীর কোনো সতর্কবার্তা দেয়নি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে ঢাকা, খুলনা, সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে এমনটি বলা হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এতে আরও বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। গত ২৪ ঘণ্টায় দেশের পাঁচটি অঞ্চলে ঝড়বৃষ্টি হয়েছে। তার মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ঈশ্বরদীতে ১২ মিলিমিটার, এরপর টাঙ্গাইলে…

Read More