Author: jatvadmin

সালমান খানের এক নতুন ছবি নিয়ে বলিউডে জল্পনাকল্পনা তুঙ্গে। এবার তাঁকে দেখা যাবে তামিল ছবির রিমেকে। আর তাই সালমান খানের ভক্তরা যারপরনাই খুশি। সুপারহিট তামিল ছবি ‘মাস্টার’–এর রিমেকে সালমান খান অভিনয় করতে চলেছেন। দুই দক্ষিণী তারকা থালাপতি বিজয় আর বিজয় সেতুপতি অভিনীত এই তামিল ছবিটি এ বছরের শুরুতে অর্থাৎ লকডাউনের পরপরই মুক্তি পেয়েছিল। কিন্তু তা সত্ত্বেও ‘মাস্টার’ ছবিটি কলিউডের (তামিল চলচ্চিত্র ইন্ডাস্ট্রির) সব রেকর্ড ভেঙে দিয়েছিল। ছবিটি এখন পর্যন্ত আয় করেছে প্রায় সাড়ে তিন শ কোটি টাকা। লোকেশ কনগরাজের পরিচালনায় ছবিটি অন্য মাত্রা পেয়েছিল। থালাপতি বিজয় এই মুহূর্তে তামিল ছবির দুনিয়ার সবচেয়ে দামি অভিনেতা। ‘মাস্টার’ ছবিতে থালাপতি বিজয় যে চরিত্রে…

Read More

গাজীপুরের গাছা থানায় কথিত শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে র‌্যাব।  এরই মধ্যে আটক মাদানীকে থানায় হস্তান্তর করেছে র‌্যাব। আজ বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হতে পারে বলে জানিয়েছে গাছা থানা পুলিশ। বুধবার সকালে নেত্রকোণার গ্রামের বাড়ি থেকে রফিকুল ইসলামকে আটক করে র‌্যাব। এরপর তাকে গাজীপুরের গাছা থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। হেফাজত নেতা মামুনুল হক এক নারীসহ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জনতার হাতে আটক হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দেয়াসহ ওয়াজের নামে অন্য ধর্ম, নারী বিদ্বেষী বক্তব্য দেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সরকার, দেশের প্রচলিত আইন ও সংবিধান নিয়ে আপত্তিকর মনগড়া বক্তব্য দিয়ে ওয়াজে…

Read More

ভোলা-লক্ষ্মীপুর নৌরুটে মাঝ মেঘনায় ‘কলমীলতা’ নামে একটি ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে ৬টি পণ্যবাহী ট্রাক। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘ‌টে। জানা গেছে, ফে‌রি‌তে থাকা এক‌টি কক‌সি‌টের পিকআপ ভ্যান থে‌কে আগু‌নের সূত্রপাত। তবে এ ঘটনায় এখনও কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ভোলার ইলিশা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন পাল জানান, লক্ষ্মীপুরের মজু‌চৌধুরী ঘাট থে‌কে মালবাহী ট্রাক ও পিকআপ ভ্যান নি‌য়ে ভোলার ইলিশা আস‌ছিল ফে‌রি‌টি। ভোলার চর ও ম‌তিরহাট সীমানার মাঝামা‌ঝি মেঘনা নদী‌তে আস‌লে আগুন ধরে যায়। এতে ৫-৬টি মালবাহী ট্রাক পু‌ড়ে গে‌ছে।

Read More

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে মালবাহী জাহাজের (কার্গো) ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবিতে ৩৪ জনের প্রাণহানির ঘটনায় আজ (বৃহস্পতিবার) গণশুনানি অনুষ্ঠিত হবে। এতে মৃত ব্যক্তিদের স্বজন, দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া যাত্রী ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেওয়া হবে। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি এই গণশুনানি করবে। এর আগে মন্ত্রণালয়টির যুগ্ম সচিব আব্দুল সাত্তার শেখকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে কাজ শুরু করেছে। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে এই গণশুনানি। ঘটনাস্থল পরিদর্শনকালে তদন্ত কমিটির প্রধান আব্দুস সাত্তার শেখ এসব জানিয়েছিলেন। এছাড়া সাত কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট দফতরে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। অন্যদিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনও আজ একটি গণশুনানির আয়োজন…

Read More

ভয়াবহ আকার ধারণ করছে করোনাভাইরাস। করোনার নতুন ঢেউয়ে প্রতিদিনই ভাঙছে আক্রান্তের রেকর্ড। এমন একটি ভাইরাস যা ভিআইপি, এমপি, মন্ত্রী, ধনী, গরীব, যুবক, বৃদ্ধ কাউকে চিনছে না। কে কিভাবে আক্রান্ত হচ্ছেন তা নিজেও জানতে পারেন না। সর্বোচ্চ সতর্ক থেকেও রক্ষা পাচ্ছেন না মরণঘাতি এই ভাইরাসের হাত থেকে। করোনায় মারা যাচ্ছেন ধার্মিক, অধার্মিক, গরীব, ধনী থেকে ভিআইপি, এমপি, মন্ত্রীরা। ভিআইপিরা যে যার মতো সাবধানতা অবলম্বন করে চলার চেষ্টা করছেন। আক্রান্ত হলেও সর্বোচ্চ ভাল চিকিৎসা নিচ্ছেন তবুও শেষ রক্ষা হচ্ছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি অনুষ্ঠানেই বক্তব্য রাখার সময় সবাইকে সাবধান থাকতে বলছেন, মাস্ক ব্যবহার, বেশি বেশি সাবান দিয়ে হাত ধোয়ার কথা মনে…

Read More

অভিনয় ছেড়ে ইসলামের পথে মনোনিবেশ করলেন ‘রোডিজ’ খ্যাত ভারতীয় টিভি তারকা সাকিব খান। তিনি জানিয়েছেন, তিনি কাশ্মীর থেকে এসেছেন এবং তিনি বিনোদন জগত ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই ঘোষণা দেন সাকিব। তিনি বলেন, তিনি আগামীতে আর কখনও অভিনয় এবং মডেলিং করবেন না। এই রকম নয় আমার কাছে কাজ ছিল না অথবা আমি বশ্যতা স্বীকার করেছি। আমার হাতে ভালো প্রোজেক্ট ছিল। সবটাই আল্লাহর ইচ্ছে। আল্লাহ নিশ্চই আমার জন্য আরো ভালো কিছু ভেবে রেখেছেন। বিনোদন দুনিয়াকে বিদায় জানানোর কারণ হিসেবে সাকিব আরও বলেন, ‘আমি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিলাম এবং আমার ইসলাম ধর্মের প্রতি অবিচার করছিলাম। আমি প্রতিদিন নামাজ পড়তাম…

Read More

মাহবুব আলম পল্লব ১৯৯৯ সালে শ্রমিক হিসেবে দক্ষিণ কোরিয়ায় গিয়েছিলেন। শুরুর দিকে তিনি প্রবাসীদের বিভিন্ন ইস্যু নিয়ে তথ্যচিত্র তৈরি করতে থাকেন। কিন্তু পরে ধীরে ধীরে তিনি বড়পর্দার সিনেমায় সুযোগ পান। মাহবুব বলছিলেন, অভিবাসী কর্মী হিসেবে প্রায়ই বৈষম্যের শিকার হতে হয় আমাদের। এ কারণে নিজে অভিবাসী হয়েও অন্যদের নিয়ে কাজ করা শুরু করি। একটা সময় বুঝতে পারি, নিজেদের জন্য গণমাধ্যম তৈরি করা দরকার। তৈরি করতে থাকি ডকুমেন্টারি। অভিনয় বা চলচ্চিত্র নিয়ে একেবারেই অভিজ্ঞতা ছিল না আমার। পরিকল্পনা ছিল দুই তিন বছর সেখানে থাকব। তারপর দেশে আসব। তবে সেটা হয়নি। ঘটনাক্রমে যুক্ত হয়ে যাই চলচ্চিত্রে। ২০০৪ সাল থেকে ডকুমেন্টারির কাজ শুরু করেন মাহবুব।…

Read More

করোনা ভাইরাসের ভ্যাকসিনের (টিকা) দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রম সারাদেশে শুরু করা হয়েছে।   বৃহস্পতিবার (০৮ এপ্রিল) এ কার্যক্রম শুরু হয়। এর আগে স্বাস্থ্যসচিব লোকমান হোসেন মিয়া জানান, টিকা নিলেও আমাদের মাস্ক ব্যবহার করতে হবে। আমরা যতো বেশি সচেতন হবো তত বেশি সুরক্ষিত থাকতে পারবো। তিনি বলেন, আমরা চেষ্টা করবো ডাক্তার-নার্সসহ সব পর্যায়ের মানুষকে নিয়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সুষ্ঠু ও সুন্দরভাবে মোকাবিলা করতে পারি। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ২য় ডোজ টিকা নিয়ে অনেক ধরনের আলোচনা ছিল। আমাদের প্রধানমন্ত্রী পরিষ্কার করে বলে দিয়েছেন ৮ এপ্রিল থেকে যে দ্বিতীয় ডোজ শুরু হওয়ার কথা, এটা যথারীতি চলবে। এদিকে টিকা গ্রহণ নিয়ে দেশের…

Read More

সিলেটে লকডাউনের নিয়ম ভেঙে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। স্বাস্থ্যবিধি মেনে ব্যবসায় প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে তারা মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে। করোনা সংক্রমণ প্রতিরোধে সোমবার থেকে সারাদেশে শুরু হয়েছে এক সপ্তাহের লকডাউন। এ সময় সব ধরনের সভা-সমাবেশ ও জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে মঙ্গলবার দুপুর ১২টার দিকে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ শুকরিয়া মার্কেটের সামনে থেকে ‘সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ’র ব্যানারে মিছিল বের করেন ব্যবসায়ীরা। মিছিল নিয়ে কোর্ট পয়েন্টে গিয়ে মানববন্ধন করেন তারা। প্রায় আধাঘন্টা মানববন্ধন চলে। এরপর ব্যবসায়ীরা মিছিল নিয়ে জিন্দাবাজার পয়েন্টে এসে সমাবেশ করেন। সমাবেশে বক্তারা বলেন, করোনা পরিস্থিতিতে ব্যবসায়ীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে।…

Read More

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেওয়া লকডাউন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য সরকার। আগামী সোমবার (১২ এপ্রিল) থেকে লকডাউন তুলে নেবে দেশটি। ওইদিন থেকে যুক্তরাজ্যে সব ধরনের দোকান, রেস্টুরেন্ট, জিম এবং সেলুন খোলা থাকবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্কাই নিউজ। জানা যায়, গতকাল সোমবার (৫ এপ্রিল) এক বিবৃতিতে লকডাউন তুলে দেওয়ার বিষয়টি জানিয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। এসময় তিনি জানান, কিন্তু দেশবাসীর খুব বেশি আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। এর ফলাফল কী হয় সেটি পরীক্ষা-নিরীক্ষা করা হবে এবং সম্ভব হলে ১৭ মে থেকে যুক্তরাজ্য আন্তর্জাতিক যোগাযোগও স্বাভাবিক করতে চায় বলে তিনি জানিয়েছেন। যদিও বিশ্বের বিভিন্ন দেশে নতুন করে করোনার ক্রমবর্ধমান সংক্রমণ দেখা…

Read More