নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার শতাধিক অনুসারীকে উপজেলা পৌরসভা ভবন থেকে বের করে দিয়েছে প্রশাসন। মঙ্গলবার রাত ৯টায় তাদের বসুরহাট পৌরসভা ভবনের বেতর থেকে বের করে দেন প্রশাসনের কর্মকর্তারা। পুলিশ প্রশাসন সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জে উপজেলা আওয়ামী লীগ ও কাদের মির্জার মধ্যে বিবদমান দ্বন্দ্ব কেন্দ্র করে দীর্ঘদিন ধরে কাদের মির্জার শতাধিক অনুসারী পৌরসভা ভবনের তৃতীয় তলায় অবস্থান করে আসছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় ফের দুগ্রুপের মধ্যে বসুরহাট পৌরসভার করালিয়া এলাকায় সংঘর্ষ হলে দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং পৌরভবনে বহিরাগতদের ভিড় বাড়তে থাকে। একপর্যায়ে মঙ্গলবার রাত ৯টার দিকে প্রশাসনের কর্মকর্তারা পৌরভবনের সামনে অবস্থান নিয়ে কাদের মির্জার অনুসারী বহিরাগতদের পৌরভবন…
Author: jatvadmin
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে সরকার। ৫ এপ্রিল ভোর ৬টা থেকে এই লকডাউন কার্যকর হয়েছে। বলবৎ থাকবে ১১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত। মঙ্গলবার (৬ এপ্রিল) লকডাউনের দ্বিতীয় দিন। হ-জ-ব-র-ল অবস্থার মধ্য দিয়ে ঢিলেঢালাভাবে চলছে দ্বিতীয় দিনের লকডাউন। রাজধানীর রাস্তায় বাস ছাড়া দেখা যাচ্ছে সব ধরনের পরিবহন। ফলে ভোগান্তির পাশাপাশি পরিবহন সংকটে পড়ে অফিসগামী সাধারণ যাত্রীরা। তারা বলেন, অফিস আদালত সব খোলা রেখে গণপরিবহন বন্ধ রাখার কোনও মানে হয় না।
যুক্তরাষ্ট্রের টেক্সাস স্টেটের ডালাস সংলগ্ন এলেন সিটির এক বাংলাদেশি পরিবারের ৬ সদস্যই খুন হয়েছেন। সোমবার ভোর রাতে এলেন সিটির পুলিশ টেলিফোন পেয়ে ঐ বাসায় গেলে নৃশংসভাবে হত্যার শিকারদের লাশ উদ্ধার করে। প্রাথমিক বর্ণনায় পুলিশ জানায়, দু’ভাই মিলে তাদের মা-বাবা, নানি এবং একমাত্র বোনকে হত্যার পর নিজেরাও আত্মহত্যা করেছে। এলেন সিটি পুলিশের সার্জেন্ট জন ফেলী গণমাধ্যমকে জানান, সম্ভবত, গত শনিবার এমন নৃশংসতার ঘটনা ঘটেছে। ১৯ বছর বয়সী একজনের ফেসবুকের স্ট্যাটাসে এই পরিস্থিতির বর্ণনা করা হয়েছে। পুলিশের মতে ‘আত্মহত্যার প্রসঙ্গ’-তে রয়েছে, হতাশার ধারাবিবরণী। ক্যারেন ফেল্লা নামের ওই পরিবারের এক প্রতিবেশী বলেন, যথারীতি আমরা রবিবার কাজে গেছি। কিছুই বুঝিনি যে, ওরা কেউ আর…
মিয়ানমারের সেনাবিরোধী বিক্ষোভে সমর্থন দেওয়ায় বিপাকে পড়ছেন তারকারা। দুই মাসের বেশি সময় ধরে মিয়ানমারে সেনা শাসনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। এতে সক্রিয়ভাবে অংশগ্রহণের পাশাপাশি সমর্থন দিয়েছে সঙ্গীত, অভিনয়সহ বিভিন্ন ক্ষেত্রের তারকারাও। এবার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সামরিক জান্তা। গত রবি ও সোমবার মিয়ানমারের সংবাদপত্র গ্লোবাল নিউ লাইটে ওয়ান্টেড লিস্ট প্রকাশ করেছে সামরিক জান্তা। বিক্ষোভে সমর্থন দেওয়ায় অভিনয়, সঙ্গীত, সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত ব্যক্তিদের বিরুদ্ধে রাষ্ট্রকে অস্থিতিশীল করতে পারে এমন খবর ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। এমন অভিযোগে ৩ বছর পর্যন্ত শাস্তি হতে পারে। এসব ব্যক্তিদের ছবি, নিজ শহর ও ফেসবুক পেজের তথ্যও প্রকাশ করা হয়েছে। ওয়ান্টেড তালিকায় এ পর্যন্ত ৬০ জনের নাম এসেছে বলে…
২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বায়তুল মোকাররমে সহিংসতার ঘটনায় হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ ১৭ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (০৫ এপ্রিল) ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উপ-দপ্তর সম্পাদক খন্দকার আরিফ-উজ-জামান বাদী হয়ে পল্টন থানায় মামলাটি (নম্বর-৮) দায়ের করেন। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, বাদী নিজে ২৬ মার্চ বায়তুল মোকাররম মসজিদে নামাজ পড়তে গিয়ে মারধরের শিকার হয়েছেন বলে এজাহারে উল্লেখ করেছেন। মামুনুল হকের সরাসরি নির্দেশনায় অন্যান্য আসামিরা এই হামলা চালায় বলে এতে উল্লেখ করা হয়। মামলার বাকি আসামিরা হলেন- হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, যুগ্ম-মহাসচিব মাওলানা লোকমান…
হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় এবার পদ হারালেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা মো. ফয়েজ উদ্দিন। ‘শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত’ থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে। সোমবার রাতে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানা গেছে, মো. ফয়েজ উদ্দিন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন। তার বাড়ি সুনামগঞ্জের জেলার ছাতক উপজেলায়। উল্লেখ্য, ছাত্রলীগ নেতা ফয়েজ উদ্দিন ফেসবুকে হেফাজত নেতা মামুনুল হকের পক্ষে স্ট্যাটাস দেন। মামুনুল হকের ফেসবুক লাইভও শেয়ার করেন। তার এসব কর্মকাণ্ডের পরই তাকে ছাত্রলীগ থেকে…
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় আরও ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ৩৫ জনের মরদেহ উদ্ধার করা হলো। মঙ্গলবার সকালে কয়লাঘাট এলাকা থেকে ৫ জনের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। এদিকে সোমবার পর্যন্ত ২৯ মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। উল্লেখ্য, রোববার সন্ধ্যায় নারায়ণগঞ্জের মদনগঞ্জ এলাকায় নির্মাণাধীন তৃতীয় শীতলক্ষ্যা সেতুর সামনে কার্গোর ধাক্কায় ডুবে যায় লঞ্চটি। এমভি রাবিতা আল হাসান নামে লঞ্চটি নারায়ণগঞ্জ টার্মিনাল থেকে ৫টা ৫৬ মিনিটে মুন্সীগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। ঘটনার সময় নদীর তীর থেকে ধারণ করা একটি ভিডিওতে…
নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম গুলিবিদ্ধ হয়েছে। সোমবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে তার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নজরুল ইসলাম কালিয়া উপজেলার চন্দ্রপুর গ্রামের মনজুর আলীর ছেলে। নজরুলকে প্রথমে নড়াইল সদর হাসপাতাল ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গুলিবিদ্ধ নজরুলের ভাইপো খায়রুল বাশার বলেন, সোমবার সন্ধ্যায় চাচা (নজরুল) বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় দু’টি মোটরসাইকেলযোগে চার যুবক নজরুল চাচাকে শর্টগান দিয়ে গুলি করে পালিয়ে যায়। গুলিটি চাচার বামপাশের চোয়ালে লাগে। তবে এলাকাবাসী জানান, গুলিবিদ্ধ নজরুল তার ব্যক্তিগত ইয়ারগান বিক্রির জন্য গত কয়েকদিন ধরে বিভিন্ন লোকজনের…
মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুর সদর থানাধীন আঞ্চলিক মহাসড়কের ট্রাকস্ট্যান্ড এলাকায় পিকআপ-মটরসাইকেল সংঘর্ষে রিফাত নামে একজন নিহত হয়েছে। এছাড়াও আরো দুজনকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য আল-আমিনকে আশংকাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেলে প্রেরণ করা হয়েছে। সোমবার রাত ১০ টার দিকে সদর থানাধীন আঞ্চলিক মহাসড়কের ট্রাকস্ট্যান্ডে এ দূর্ঘটনা ঘটে। নিহত রিফাত(১৮) কুকরাইল এলাকার দেলোয়ার হাওলাদারের ছেলে। আহত আল-আমিন(২০) একই এলাকার আনোয়ার হাওলাদারের ছেলে। সম্রাট (২০) হরিকুমারিয়া এলাকার হানিফ হাওলাদারের ছেলে। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল মিয়া এ ঘটনা নিশ্চিত করে বলেন, দূর্ঘটনায় একজন মারা গেছে এছাড়া দুজন চিকিৎসাধীন রয়েছে। পিকআপ গাড়িটি আটক আছে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বগুড়া-রংপুর মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ গেল ভাংড়ী ব্যবসায়ী জাহিদুল ইসলামের (৪৫)। সে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের মৃত ইছাব উদ্দিনের ছেলে। সোমবার (৫ এপ্রিল) দুপুরে মহাসড়কের কাটাখালী ব্রিজ এলাকায় এ রংপুরগামী মালবাহী ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৬-৩৮৩২) চাপায় তার মৃত্যু হয়। সে ভ্যানে করে গ্রামে গ্রামে ভাংরি কিনত। প্রত্যক্ষদর্শীরা জানান, ভাংড়ী বোঝাই ভ্যানটি নিয়ে বালুয়া থেকে গোবিন্দগঞ্জ অভিমুখে আসার পথে মহাসড়কের নতুন ব্রিজে উঠার সময় একটি গ্যাপ থাকায় রংপুরগামী ট্রাকের ইঞ্জিন ও কেবিন অংশ লাফিয়ে ওঠে। ট্রাকের ধাক্কায় ভ্যানে থাকা জাহিদুল পড়ে গেলে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়। এসময় কোমরের নিচ থেকে শরীরের নিচের অংশ থেতলে তার মৃত্যু হয়। জানা যায়, আজ সকালের…