Author: jatvadmin

করোনা ভাইরাস মহামারির বিস্তার রোধে সাতদিনের লকডাউন চলাকালে হাইকোর্ট বিভাগের নির্ধারিত চারটি বেঞ্চে ভার্চ্যুয়ালি বিচারকাজ শুরু হচ্ছে। এ চার বেঞ্চ মঙ্গলবারের (০৬ এপ্রিল) কার্যতালিকাভুক্ত রয়েছে। এদিন সকাল ১১টা থেকে এসব বেঞ্চের কার্যতক্রম শুরু হতে পারে। এর আগে সোমবার (৫ এপ্রিল) এ সব বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ জরুরি রিট মোশন গ্রহণ করবেন। জরুরি সব ধরনের দেওয়ানি মোশন গ্রহণ করবেন বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের দ্বৈত বেঞ্চ। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের দ্বৈত বেঞ্চ জরুরি ফৌজদারি মোশন…

Read More

‘অন্তরাত্মা’ সিনেমার একটি গানের দৃশ্যের শুটিং করতে গিয়ে আহত হয়েছেন শাকিব খান। তিনি বাঁ চোখে আঘাত পেয়েছেন। পরিচালক ওয়াজেদ আলী সুমন জানান, শাকিব খানের শুটিং প্রায় শেষ পর্যায়ে ছিল। সেই মুহূর্তে এই দুর্ঘটনা ঘটলো। আর মাত্র দুটি দৃশ্যধারণ বাকি আছে। আশা করছি, রবিবার সেটি ধারণ করা সম্ভব হবে। সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে জানান, গানের শুটিংয়ে অংশ নিতে গিয়ে নায়িকা দর্শনা বণিকের নখের আঘাত লাগে শাকিব খানের বাঁ চোখে। এরপর চিকিৎসক এসে তার বাঁ চোখে ব্যান্ডেজ করেন। বর্তমানে রত্নদীপ রিসোর্টে বিশ্রামে আছেন নায়ক। এই ঘটনায় শুটিং স্থগিত রাখা হয়েছে। তরঙ্গ এন্টারটেইনমেন্টের ব্যানারে ‘অন্তরাত্মা’ সিনেমাটি আসন্ন ঈদুল ফিতরে মুক্তির জন্য প্রস্তুতি…

Read More

করোনা মহামারি থেকে বাঁচতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মানুষের জীবন আগে বাঁচাতে হবে। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা, স্বাস্থ্য সুরক্ষা এবং নিয়ম-নীতি মেনে নিজেকে ও অন্যকে সুরক্ষা করতে হবে।’ আজ ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের প্রধান কার্যালয়ের নবনির্মিত ২০তলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। স্বাস্থ্যবিধি যাতে সবাই মেনে চলে সেজন্য দায়িত্বরতদের প্রতি সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। করোনা মহামারির মধ্যেও দেশের অর্থনীতি স্বাভাবিক রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘করোনার সময়ও আমরা অর্থনীতির গতি সচল রাখতে পেরেছি।’ তিনি বলেন, ‘যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে মাত্র সাড়ে তিন বছরে জাতির পিতা বঙ্গবন্ধু…

Read More

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ৫ এপ্রিল থেকে সাত দিনের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। রোববার (৪ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে দেওয়া নির্দেশনাগুলো হলো- ১. সব প্রকার গণপরিবহন সড়ক, রেল ও অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ থাকবে। তবে পণ্য পরিবহন উৎপাদন ব্যবস্থার জরুরি সেবা দানের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না। এছাড়া বিদেশগামী ও বিদেশ ফেরত ব্যক্তিদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা কার্যকর হবে না। ২. আইনশৃঙ্খলা এবং জরুরি পরিষেবা, যেমন- ত্রাণ বিতরণ স্বাস্থ্যসেবা বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর সমূহের স্থলবন্দর, নৌবন্দর ও সমুদ্র বন্দর কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সেবার জরুরি অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে…

Read More

লকডাউনের মধ্যেও শেয়ারবাজারের লেনদেন বন্ধ হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত- উল- ইসলাম। রবিবার সকালে রাজধানীর একটি হোটেলে সিএমজেএফ ও সিএফএ সোসাইটি বাংলাদেশ আয়োজিত এক ওয়ার্কশপে প্রধান অথিতির বক্তব্যে তিনি এ কথা জানান। তিনি বলেন, শেয়ারবাজারের সাথে অনেক মানুষের রটি-রুজি জড়িত। তাই এ বাজার বন্ধ করলে অনেকই ক্ষতিগ্রস্ত হবে। তাছাড়া বাজারে বিনিয়োগ থেকে মানুষ মুখ ফিরিয়ে নেবে। তাই ব্যাংক লেনদেনের সময়ের সাথে মিলিয়ে আমরা সীমিত পরিসরে পুঁজিবাজার চালু রাখবো। বিএসইসির চেয়ারম্যান জানান, কেউ গুজবে কান দেবেন না। লকডাউনের গুজবে গত কয়েকদিনে বাজারে ধ্বস নেমেছে। আজ সকালেও বড় পতন হয়েছে। তবে আমরা…

Read More

লকডাউনের অগ্রিম সরকারি ঘোষণা আসার পর রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। গাবতলী বাস টার্মিনালে এখন ঘরমুখী মানুষের উপচেপড়া ভিড়। শনিবার (৩ এপ্রিল) রাত থেকে বাসের টিকিট বিক্রি বেড়ে গেছে। তবে নির্ধারিত মূল্যের চেয়ে বাসগুলো অতিরিক্ত টাকা নিচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। এদিকে, বাস টার্মিনালে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি উপেক্ষিত। অনেকেই ঘুরছেন মাস্ক ছাড়া। রোববার সরেজমিনে গাবতলীতে গিয়ে দেখা গেছে, ঈদের প্রায় দেড় মাস বাকি থাকলেও রাজধানীবাসী বাড়ি ফিরতে শুরু করেছেন। এক সপ্তাহের লকডাউনের ঘোষণা শোনার পরপরই কাউন্টারগুলোতে টিকিটপ্রত্যাশীরা যোগাযোগ শুরু করেন। অনেকে আবার সপরিবারে সকাল-সকাল টার্মিনালে এসে টিকিটের জন্য অপেক্ষা করছেন। তবে কাউন্টারগুলো থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা নেয়া হচ্ছে…

Read More

‘আমার আত্মবিশ্বাস, আমার সৌন্দর্য’ এই স্লোগান নিয়ে এবারের মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০ এর খেতাব জিতলেন তানজিয়া জামান মিথিলা। প্রথম রানার্স আপ নির্বাচিত হয়েছেন ফারজানা ইয়াসমিন অনন্যা ও দ্বিতীয় রানার্স আপ হয়েছেন ফারজানা আকতার এ্যানি। গতকাল শনিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত  গ্র্যান্ড ফিনালেতে বিজয়ী মিথিলার মাথায় মুকুট পরিয়ে দেন ভারতের মডেল ও অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন কাজী সাব্বির। এছাড়া বিশেষ যোগ্যতা অনুযায়ী পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন পাঁচ প্রতিযোগী। তারা হলেন- মিস কনজেনিয়ালিটি ফারজানা ইয়াসমিন অনন্যা, মিস শাইনিং স্টার আপোনা চাকমা, মিস ফটোজেনিক নিদ্রা দে, মিস বডি বিউটিফুল তানজিয়া জামান মিথিলা ও মিস ট্যালেন্টেড তৌহিদা তাসনিম…

Read More

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকির মধ্যেই তিন দফায় স্থগিত হয়ে যাওয়া পাবনার সুজানগর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ রোববার সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে ভোট গ্রহন শুরু হয়েছে বলে জানিয়েছে রিটার্নিং অফিস। রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, পাবনার সুজানগর পৌরসভা নির্বাচন তৃতীয়বারের মতো স্থগিত ঘোষণার দুদিন পর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় ৪ এপ্রিল। সেই ঘোষণা অনুযায়ী আজ রোববার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এর আগে সীমানা ও ভোটাধিকার জটিলতায় উচ্চ আদালতে দ্বারস্থ হওয়া পক্ষ-বিপক্ষের রিটের প্রেক্ষিতে নির্বাচন কমিশন থেকে পরপর তিন বার স্থগিত করা হয় সুজানগর পৌরসভা নির্বাচন। নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. আতিয়ার রহমানের সই করা এক প্রজ্ঞাপনে গত…

Read More

ক‌রোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউ‌য়ের ম‌ধ্যেই রাজধানীর স্যার স‌লিমুল্লাহ মে‌ডিকেল ক‌লেজ ও মিট‌ফোর্ড হাসপাতা‌লে এক সপ্তাহ ধ‌রে আরটি-পিসিআর ল্যাবে করোনার নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে। ফলে হাসপাতা‌লে আগত রোগী‌দের নমুনা সংগ্রহ ক‌রে আগারগাঁওয়ে অব‌স্থিত রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গ‌বেষণা ইনস্টিটিউটের (আইইডি‌সিআর) ল্যা‌বে পাঠা‌নো হ‌চ্ছে। এতে করে নমুনা দেওয়ার চার-পাঁচ দি‌নেও ফলাফল মিল‌ছে না। হাসপাতালটির পিসিআর ল্যাব সূত্র জানায়, করোনা সংক্রমণের প্রথম দিকে গত বছর সারাদেশের মতো এ হাসপাতালেও  আরটি-পিসিআর ল্যাব স্থাপন করা হয়। কলেজের ভাই‌রোল‌জি বিভাগে গত বছরের এপ্রিল মা‌সে এটি উদ্বোধনের পর করোনার নমুনা পরীক্ষা কার্যক্রম চালু হয়। কিন্তু কিছু দিন না যেতেই এই ল্যাবের বিভিন্ন ইউনিটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।…

Read More

ছেলে ও পুত্রবধূসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী মৌসুমী। তবে ওমর সানীর কোভিড শনাক্ত হয়নি।  শনিবার দিনগত রাতে তাদের করোনা টেস্টের রিপোর্ট এসেছে। এতে ওমর সানী ছাড়া মৌসুমীসহ পরিবারের অন্যান্যদের রিপোর্ট পজিটিভ এসেছে। সানী-মৌসুমী দম্পতির একমাত্র ছেলে ফারদীন এহসান স্বাধীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ফেসবুকে লেখেন, ‘বাবা ছাড়া আমাদের পরিবারের সবার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আমার আংকেল  রাশিদুজ্জামান মিল্লাত এবং আন্টি ইউনাইটেড হাসপাতালে ভর্তি। আমাদের জন্য আপনাদের দোয়া কামনা করছি। আর যারা আমাদের সংস্পর্শে এসেছেন তাদের সেই অনুযায়ী সতর্কতা অবলম্বনের অনুরোধ জানাচ্ছি। আল্লাহ আমাদের দ্রুত সুস্থতা দান করুন।’ এর আগে শনিবার সকালে ছেলে ফারদীন ও পুত্রবধূ আয়েশাসহ পরিবারের সবাই অসুস্থ বলে…

Read More