বড় পর্দায় আসছেন ম্যাডোনা। না, তিনি অভিনয় করবেন না। তাঁর বর্ণময় জীবন নিয়ে সিনেমা হবে। নিজের বায়োপিক নিজেই পরিচালনা করবেন তিনি। সে জন্য লেখা হচ্ছিল চিত্রনাট্য। ম্যাডোনার সঙ্গে যৌথভাবে তা লিখছিলেন ‘জুনো’ সিনেমার অস্কারজয়ী চিত্রনাট্যকার ডায়াব্রো কোডি। কিন্তু এই লেখক ও চিত্রনাট্যকার অর্ধেক চিত্রনাট্য লেখা শেষ করেই বলেছেন, টা টা বাই বাই। ম্যাডোনা আর কোডির শৈল্পিক ও সৃজনশীল ভিন্নতাকে এর কারণ হিসেবে উল্লেখ করেছে মার্কিন মিডিয়া। যদিও এ বিষয়ে কেউ কোনো মন্তব্য করেননি। এদিকে এসব নিয়ে কিছুই যে বলবেন না, তা অন্যভাবে জানিয়েছেন ম্যাডোনা। ইনস্টাগ্রামে টপলেস একটা ছবি পোস্ট করে ৬২ বছর বয়সী এই কুইন অব পপ লিখেছেন, ‘আমাকে কেন…
Author: jatvadmin
ফেনী সোনাগাজীর পৌরসভার মেয়র এ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন। মেয়র এর ক্ষমতার প্রভাব বিস্তার করে পাঁচ বছরে শত কোটি টাকার সম্পদের মালিক হন। এই বিষয়ে দুদকের অভিযোগ রয়েছে। অভিযোগের জবাব দিয়েছেন খোকন। দুদকের অভিযোগ তদন্ত চলছে বলে জানা গেছে। এই দিকে আসন্ন পৌরসভা নির্বাচন খোকন আবারও দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে নির্বাচন করেছেন। গত নির্বাচনের সময় নির্বাচন কমিশন এর দাখিলকৃত সম্পদ এর হলফ নামায় এই বারের হলফনামার সঙ্গে বিস্তর ফারাক। পাঁচ বছর আগে কৃষিজমি ছিল মাত্র একশত শতক। ২০২১ সালে কৃষিজমির পরিমান দাঁড়িয়েছে ৭৩৯ শতক। স্ত্রীর যৌথ নামে আরো ২০১ শতক। পাঁচ বছর আগে অকৃষিজমি ছিল মাত্র ত্রিশ শতক। ২০২১ সালে…
বিকাশ দৈনিক জাতীয় অর্থনীতির সম্পাদক এম জি কিবরিয়া চৌধুরী ও যুগ্ম সম্পাদক নাইবুর রহমানের বিরুদ্ধে ঢাকার সিএমএস আদালতে মামলা দায়ের করেছে। সিএমএস আদালতের বিচারক শহিদুল আলমের আদালতে গত ১৮/৩/২০২১ তারিখে মামলাটি দায়ের করেন। মামলা নং ২৩৭/২০২১। মামলার বাদী বিকাশের সিনিয়র অফিসার আইন বিভাগ গোলাম সাদ্দাম রাফী (৩২)। মামলার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, “বার্গম্যানের আলজাজিরা ষড়যন্ত্রের মধ্যে নগদকেও টার্গেট করা হয়েছে” শিরোনামের ১৪/৩/২০২১ তারিখে জাতীয় অর্থনীতি পত্রিকার রিপোর্টে বিকাশের সুনাম হানি হয়েছে। এতে বিকাশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারনে পেনাল কোড ১৮২৬ এর ৫০০/৫০১/৩৪ ধারায় অপরাধ সংঘটিত করেছে। আদালত অভিযোগটি আমলে নিয়ে দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার সম্পাদক ও যুগ্ম সম্পাদককে সমন নোটিশ…
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। আজ রবিবার সকালে এক টুইটে এ কথা নিজেই জানান অভিনেতা। টুইট বার্তায় তিনি লিখেছেন, আজ সকালে তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে, আপতত হোম কোয়ারেন্টাইনে আছেন তিনি। প্রয়োজনীয় মেডিকেল পরামর্শ নিচ্ছেন তিনি। পাশাপাশি গত কয়েকদিনে তার সংস্পর্শে যারা এসেছেন, তাদের সবাইকে করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ জানান অভিনেতা। অক্ষয় কুমার বলেন, ‘আমি আশাবাদী, দ্রুত কাজে ফিরব’।
লকডাউনে জরুরি খাদ্যবাহী ট্রেন ছাড়া সব প্রকার যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে। শনিবার (৩ এপ্রিল) বিকেল ৩টায় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। ইতোমধ্যে সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করেছে সরকার। শনিবার (৩ এপ্রিল) সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিজ বাসভবনে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন। মহামারি করোনাভাইরাসে দেশে গতকাল শুক্রবার ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৫০ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ১৫৫ জনে। এ ছাড়া দেশের ইতিহাসে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬ হাজার ৮৩০ জন করোনা রোগী শনাক্ত হয়। এ নিয়ে দেশে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ…
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, করোনা মহামারিতে বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে ঘরে বসে মিডিয়ায় ঝড় তোলা আর সরকারের অন্ধ সমালোচনা ও মিথ্যাচারই তাদের সফলতা। তারা সরকারের কোনো উদ্যোগ চোখে দেখে না। লকডাউন নিয়ে অপপ্রচার, আবার করোনা ভ্যাকসিন নিয়ে মিথ্যাচার, কখনো কখনো সরকারের ব্যর্থতা খোঁজা বিএনপির রোজনামচা। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হয়েও দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর নূন্যতম মূল্যবোধও তারা হারিয়ে ফেলেছে। তিনি বলেন, জনগণের সম্পদ বিনষ্ট আর নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে বিএনপি এবং তার সহযোগীরা যে তান্ডবলীলা চালিয়েছে। তার জন্য বিএনপিকেই জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আন্দোলনের নামে জনগণের উপর প্রতিশোধ নেওয়াই এখন বিএনপির কৌশল। যারা কথা দিয়ে কথা না রেখে…
বাংলাদেশ ব্যাংকসহ দেশের দুই শতাধিক প্রতিষ্ঠান সাইবার হামলার শিকার হয়েছে। এর মধ্যে সরকারি, বেসরকারি আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে। সাইবার হামলা তদন্তে গঠিত সরকারি সংস্থা বিডি সার্টের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ‘হাফনাম’ নামের আন্তর্জাতিক হ্যাকার গ্রুপ মাইক্রোসফট সার্ভারের মাধ্যমে এ হামলা চালিয়েছে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) পরিচালক (সিএ অপারেশন ও নিরাপত্তা) ও (ডাটা সেন্টার) তারেক এম বরকতউল্লাহ বলেন, সাইবার হামলায় হ্যাকাররা প্রতিষ্ঠানগুলোর কী পরিমাণ তথ্য হাতিয়ে নিয়েছে তা অনুসন্ধান চলছে। আক্রান্ত প্রতিষ্ঠানগুলোর সার্ভারে হাফনিয়াম’র অস্তিত্ব পাওয়া গেছে। হামলা ই-মেইলের মাধ্যমে হয়েছে। হ্যাকার গ্রুপ মাইক্রোসফট মেইল সার্ভার থেকে মেইলের মাধ্যমে তথ্য সংগ্রহ করে। এরা বাংলাদেশের প্রায় দুই শতাধিক প্রতিষ্ঠানের সার্ভারে…
করোনা সংক্রমণ রোধে আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে দেশজুড়ে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করছে সরকার। তবে এ অবস্থায় দেশের বিমানবন্দরগুলো খোলা এবং ফ্লাইট চলাচল স্বাভাবিক থাকতে পারে। এক্ষেত্রে স্বাস্থ্যবিধি পরিপালনে আরও কঠোর হবে কর্তৃপক্ষ। ঢাকা পোস্টের সঙ্গে আলাপকালে এমন ইঙ্গিত দিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমান। তিনি বলেন, ‘এ বিষয়ে আমরা আলোচনা করে সিদ্ধান্ত জানাবো।’ বেবিচক সূত্র জানায়, লকডাউনের বিষয়ে সরকারি নির্দেশনার প্রজ্ঞাপন দেখে আলোচনায় বসবে বেবিচক। তারা পরবর্তী করণীয় ও নতুন নির্দেশনা প্রস্তুত করবে। তবে গত বছরের মতো বিমানবন্দর ও ফ্লাইট চলাচল বন্ধ থাকার সম্ভাবনা কম। স্বাস্থ্যবিধি সংক্রান্ত কঠোর নির্দেশনা আসতে পারে। করোনাভাইরাসের…
সমন্বিত উপবৃত্তির কর্মসূচি প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট শিক্ষা মন্ত্রণালয় কর্তক প্রদত্ত উপবৃত্তি ফরম পূরণ করতে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ উঠেছে। জানা গেছে, ১ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুরে গাইবান্ধা আদর্শ কলেজের ম্যানেজিং কমিটির মৌখিক সিন্ধান্ত মোতাবেক ৩৯৪ জন ছাত্র-ছাত্রীদের কাছ থেকে উপবৃত্তির ফরম পূরণের জন্য ১২০ টাকা হারে নেয়া হয়। কলেজের এইচ.এস.সি অধ্যায়নরত মামুন আকন্দ (বিজ্ঞান শাখা, রোল নং-৩৭) ও শান্ত রবিদাস (মানবিক শাখা- রোল নং-১১৪) জানান, আমি ফরম জমা দিতে আসলে আমার কাছ ১২০ টাকা টাকা নিয়েছে। অধ্যক্ষ মোজাহিদ হোসেন খান এর সাথে কথা হলে তিনি জানান, আমাদের কলেজে বহুদিন থেকে কোন ফান্ড নেই। তাছাড়াও এই কলেজে কোন আর্থিক…
মাহামারি করোনা পরিস্থিতে অসুস্থ হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী, তার ছেলে ফারদীন এহসান স্বাধীন ও পুত্রবধু সাদিয়া রহমান আয়েশা। তাদের করোনার উপসর্গ থাকায় তারা আইসোলেশনে রয়েছেন। বিষয়টি নিশ্চিত করে চিত্রনায়ক ওমর সানি বলেন, ‘আগামীকাল শনিবার তাদের করোনা টেস্ট করা হবে।’ ওমর সানি বলেন, ‘মৌসুমীরও শরীর ব্যথা, গলাব্যথা, হালকা জ্বর; যে কারণে সে পরিচালক সমিতির নির্বাচনে ভোট দিতেও যেতে পারেনি। ডাক্তারের পরামর্শে চিকিৎসা চলছে।’ সপ্তাহখানেক আগে ধুমধাম করে একমাত্র ছেলে ফারদিনের বিয়ে দিয়েছেন ওমর সানি-মৌসুমী দম্পতি। আর আজ শুক্রবার বিকেলে ওমর সানি তার ফেসবুকে একটি স্ট্যাটাসে লিখেছেন, ‘আমার স্ত্রী, আমার ছেলে নতুন বৌমা, বাসার অন্য সদস্য এবং আত্মীয়-স্বজন, আমার প্রিয় কজন মানুষ…