চাকরির বাজারে লেগেছে করোনার প্রভাব। দেশে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় বিভিন্ন নিয়োগ পরীক্ষা স্থগিত হচ্ছে। এসব নিয়োগের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের তিনটি নিয়োগ পরীক্ষা, তিতাস গ্যাস, সিলেট গ্যাস ফিল্ড, সেতু বিভাগ, পল্লি বিদ্যুৎসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান। এসব নিয়োগ পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তা বলা হয়নি। এ বিষয়ে জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন কে বলেন, করোনা ভাইরাস বেড়ে যাওয়ায় জনসমাগম হয় এমন সব নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। সংক্রমণ কমে এলে আটকে থাকা এসব নিয়োগ পরীক্ষা নেওয়া হবে ও তারিখ জানিয়ে দেওয়া হবে। যেসব নিয়োগ পরীক্ষার ফলাফল দেওয়া বাকি তাতে করোনার প্রভাব পড়বে কি না জানতে…
Author: jatvadmin
৫২ বছরে পা দিলেন বলিউড অভিনেতা অজয় দেবগন। গতকাল শুক্রবার (২ এপ্রিল) সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন বার্তায় ভরে গেছে তার অ্যাকাউন্ট। তার স্ত্রী কাজলও অজয়ের একটি ছবি পোস্ট করেছেন টুইটারে। ২২ বছর আগে বেশ কম বয়সেই বিয়ে হয়েছিল বলিউডের এই দুই তারকার। তার আগে চলে প্রেমপর্ব। ১৯৯৫ সালে ‘হালচাল’ ছবিতে দুইজনের আলাপ। সদ্য একটি সাক্ষাৎকারে অজয় দেবগন জানিয়েছেন, প্রথম দেখায় কাজলকে তার পছন্দই হয়নি। অজয় জানিয়েছেন, ‘হালচাল’ছবির শুটিং শুরু হওয়ার আগে একবার দেখা হয়েছিল তাদের দুইজনের। সেই দেখার পর দ্বিতীয়বার কাজলের সঙ্গে দেখা করতে ইচ্ছে হয়নি তার। কারণ প্রথম দর্শনে কাজলকে উদ্ধত এবং খুব বাচাল বলে মনে হয়ছিল অজয়ের। তিনি…
আমির খানের আরেক নাম মিস্টার পারফেকশনিস্ট। অভিনয় থেকে আচরণ সবই এত মেপে বুঝে করেন তিনি যে তাতে সহজে খুঁত বের করা যায় না। সে কারণেই তিনি পারফেকশনিস্ট। কিন্তু জানেন কি একবার এই পারফেকশনিস্ট আমিরকে স্টুডিও থেকে বের করে দিয়েছিলেন এক নামজাদা গায়িকা! পর্দায় মুখ্য চরিত্র হিসেবে আমিরের আত্মপ্রকাশ ‘ক্যায়ামত সে ক্যায়ামত তাক’ ছবি দিয়ে। জুহি চাওলার বিপরীতে আমিরের অভিনয় দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল। এই ছবির সঙ্গে আমিরের গভীর সম্পর্ক ছিল। ছবির পরিচালক নাসির খানের ভাতিজা ছিলেন আমির। তার ওপর তিনি শুধু নায়কের ভূমিকায় অভিনয়ই করেননি। তিনি পরিচালকের সহযোগী হিসেবেও কাজ করছিলেন। জুহির অডিশন নেওয়া থেকে শুরু করে ছবির বেশির ভাগ…
হিউমুলাস লুপুলাস। একটি গাছের বিজ্ঞানসম্মত নাম। যদিও খুব কম মানুষই এই নামটির সঙ্গে পরিচিত। সারাবিশ্বের কাছে এই গাছটির অবশ্য আলাদা একটি পরিচয় রয়েছে। বিশ্বের সবচেয়ে দামি সবজির গাছ এটি। এর প্রতি কেজির দাম ১ লাখ টাকারও বেশি! বাজারে চাহিদা না থাকায় ভারত-বাংলাদেশে এই সবজির চাষ হয় না। মূলত ইউরোপ এবং আমেরিকায় এর বহুল উৎপাদন হয়ে থাকে। হিউমুলাস লুপুলাস একটি বহুবর্ষজীবী উদ্ভিদ। সম্প্রতি ভারতের বিহারের এক ব্যক্তি তার জমিতে এই গাছের চাষ করেন। এক আইএএস অফিসার সবজির ছবিসহ দামের উল্লেখ করে ইন্টারনেটে পোস্ট করা মাত্রই হইচই পড়ে গেছে। বিহারের ওই ব্যক্তির নাম অমরেশ সিংহ। ভারতে তিনিই প্রথম এই সবজির চাষ করছেন।…
রংপুরের গঙ্গাচড়ায় তিস্তার গতি পরিবর্তনের ৩ বছর পরও নেয়া হয়নি নদী শাসনের উদ্যোগ। সমীক্ষার মধ্যেই আটকে আছে পানি উন্নয়ন বোর্ড। শংকরদহ মৌজায় ২০ হাজার পরিবারের ঘরবাড়ি ও ফসলি জমি রক্ষায় নিজেরাই অর্থ ও শ্রম দিয়ে নির্মাণ করছেন ৬ কিলোমিটার দীর্ঘ বাঁধ। ২০১৮ সালের বর্ষায় উজানের ঢলে বিনবিনার চর ভেঙে মূলপ্রবাহ থেকে দুই কিলোমিটার উত্তরে নতুন আরও দুটি গতিপথে প্রবাহিত হয় তিস্তা। ফলে পুরো শংকরদহ মৌজাসহ লক্ষ্মীটারী ইউনিয়নের আশপাশের আরও কয়েকটি মৌজার অংশবিশেষ ভেঙেচুরে প্রবাহিত হয় তিস্তা। মহিপুরের শেখ হাসিনা সেতুর উত্তরে নতুন গতিপথে ঢলের মুখে ঝুঁকিতে ছোট দুটি ব্রিজ আর বিলীনের শঙ্কায় রংপুর-লালমনিরহাট সড়ক। ঢল ও বর্ষার পানি নেমে গেলেও…
এবার রমজান সামনে রেখে কমতে শুরু করেছে নিত্যপণ্যের দাম। আন্তর্জাতিক বাজারে বুকিং রেট কমায় পাইকারি বাজারে পড়তে শুরু করেছে ভোজ্যতেলের দর। বোতলজাত ছাড়া অন্যান্য ভোজ্যতেলের দাম কমেছে ৩ থেকে ৪ টাকা পর্যন্ত। পাইকাররা বলছেন, পর্যাপ্ত মজুত ও সরবরাহের ফলে ছোলা ও চিনির দামও কমেছে কেজিতে ২-৩ টাকা। আর বাজারে দেশি পেঁয়াজের আধিপত্যে দামও রয়েছে নিয়ন্ত্রণে। হঠাৎ করেই সরবরাহ সংকট দেখিয়ে মূল্যবৃদ্ধি! সিন্ডিকেটের অজুহাত! আকাশচুম্বী দামে ভোক্তাদের নাভিশ্বাস। প্রতি বছর রমজান এলেই নিত্যপণ্যের বাজারের নিয়মিত দৃশ্য দেখা যায় প্রতিটি জিনিসের দাম বৃদ্ধি। তবে ব্যতিক্রম শুধু এ বছরই। দাম বেঁধে দিয়েও গত কয়েক মাসে নিয়ন্ত্রণে আনা যায়নি ভোজ্যতেলের বাজার। তবে আন্তর্জাতিক বাজারে…
কুমিল্লার নাঙ্গলকোটের বাহরাইন প্রবাসী ইমরান হোসেন (৩২)। দেশে এসে মোটরসাইকেল চালানো শেখেন তিনি। স্ত্রীকে নিয়ে শখের মোটরসাইকেল করে যাচ্ছিলেন শ্বশুরবাড়ি। কিন্তু যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনায় ওই প্রবাসীর আর শ্বশুরবাড়ি যাওয়া হয়নি। উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার তিনি মারা যান। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে স্ত্রী মিম (২২)হাসপাতালে চিকিৎসাধীন। স্থাণীয় সূত্র জানায়, উপজেলার পেরিয়া ইউনিয়নের শাকতলী গ্রামের আবুল কাশেমের ছেলে প্রবাসী ইমরান হোসেন শুক্রবার বিকালে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলযোগে শ্বশুরবাড়ি পার্শ্ববর্তী লাকসাম উপজেলার নরপাটির উদ্দেশ্যে রওনা করেন। যাত্রা শুরুর কিছুক্ষণ পর নাঙ্গলকোটের জোড় খেজুরগাছ তলায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এসময় পিছন দিক থেকে দ্রুতগতিতে আসা…
এক সপ্তাহের জন্য সারা দেশে লকডাউন দেওয়া হচ্ছে। আগামী সোমবার থেকে সাত দিন এই লকডাউন বলবৎ থাকবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন। আজ শনিবার নিজের বাসায় গণমাধ্যমকে তিনি এ কথা জানান। করোনাভাইরাস পরিস্থিতির অবনতির কারণে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। গত কয়েক দিন ধরেই প্রতিদিন ছয় হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। গতকাল শুক্রবার একদিনে শনাক্ত সাত হাজারের কাছাকাছি পৌঁছায়
সরকারের ১৮ দফা নির্দেশনা অনুযায়ী আগামীকাল রোববার থেকে সরকারি সব দপ্তরে অর্ধেক জনবলে অফিস কার্যক্রম শুরু হবে। ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়সহ বেশকিছু মন্ত্রণালয় ও অধিদপ্তরে অর্ধেক জনবলে অফিস কার্যক্রম শুরু হয়েছে। খবর সংশ্লিষ্ট সূত্রের। এছাড়া করোনাভাইরাস মহামারি বৃদ্ধি পাওয়ায় সরকারি দপ্তরগুলোতে ৫৫ বছরের বেশি বয়সের কর্মকর্তা, অসুস্থ কর্মকর্তা, গর্ভবতী কর্মকর্তা-কর্মচারীদের বাসায় থেকে কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে। শুক্রবার রাতে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন বলেন, করোনা মহামারি আবারও বৃদ্ধি পাওয়ায় আমরা আগের মতো কর্মকর্তাদের দায়িত্ব বণ্টন করে রোস্টার তৈরি করেছি। সেই অনুযায়ী অর্ধেক জনবলে অফিস কার্যক্রম চলছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৮ দফা নির্দেশনার প্রতিটি বিষয় মেনে অফিস কার্যক্রম চালানো হচ্ছে। অন্য সব…
বাংলাদেশ ব্যাংকসহ দেশের দুই শতাধিক প্রতিষ্ঠান সাইবার হামলার শিকার হয়েছে। এর মধ্যে সরকারি, বেসরকারি আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে। সাইবার হামলা তদন্তে গঠিত সরকারি সংস্থা বিডি সার্টের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ‘হাফনাম’ নামের আন্তর্জাতিক হ্যাকার গ্রুপ মাইক্রোসফট সার্ভারের মাধ্যমে এ হামলা চালিয়েছে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) পরিচালক (সিএ অপারেশন ও নিরাপত্তা) ও (ডাটা সেন্টার) তারেক এম বরকতউল্লাহ বলেন, সাইবার হামলায় হ্যাকাররা প্রতিষ্ঠানগুলোর কী পরিমাণ তথ্য হাতিয়ে নিয়েছে তা অনুসন্ধান চলছে। আক্রান্ত প্রতিষ্ঠানগুলোর সার্ভারে হাফনিয়াম’র অস্তিত্ব পাওয়া গেছে। হামলা ই-মেইলের মাধ্যমে হয়েছে। হ্যাকার গ্রুপ মাইক্রোসফট মেইল সার্ভার থেকে মেইলের মাধ্যমে তথ্য সংগ্রহ করে। এরা বাংলাদেশের প্রায় দুই শতাধিক প্রতিষ্ঠানের সার্ভারে হামলা…