যুক্তরাজ্য বাদে পুরো ইউরোপ ও ১২টি দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞার কথা জানিয়েছে সিভিল এভিয়েশন। যা আগামী ৩ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। আজ বৃহস্পতিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা মো. কামরুজ্জামান সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে উল্লেখ করা ১২টি দেশের মধ্যে রয়েছে আর্জেন্টিনা, বাহরাইন, ব্রাজিল, চিলি, জর্ডান, কুয়েত, লেবানন, পেরু, কাতার, সাউথ আফ্রিকা, তুরস্ক ও উরুগেয়ে।
Author: jatvadmin
ঢাকার দোহার উপজেলার মাঝিরচর থেকে নারিশাবাজার হয়ে মোকসেদপুর পর্যন্ত পদ্মা নদীতে ড্রেজিং ও বাম তীর সংরক্ষণ কাজ শুরু হয় ২০১৮ সালে। ২০২২ সালের ৩০ জুনের মধ্যে প্রকল্পটির কাজ শেষ করার কথা। ১৪৮৩ কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়ন করছে ৪টি সাব-ঠিকাদারি প্রতিষ্ঠান। অথচ চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত এখানে কাজের অগ্রগতি মাত্র ১৪ দশমিক ৬ ভাগ। শুধু এই প্রকল্পই নয়, এ রকম ব্যয়বহুল আরও অন্তত ২২টি প্রকল্পের অগ্রগতি ‘হতাশাজনক’ বলছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। ঠিকাদারের সুবিধা অনুযায়ী প্রতিবছর কাজের মেয়াদ বাড়ানো হয়। কিন্তু কাজ আর শেষ হয় না। প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভার কার্যবিবরণীতে বলা হয়েছে, ‘কাজের মান সন্তোষজনকও নয়।’ সবগুলো প্রকল্পই ডাইরেক্ট…
এসএসসি পরীক্ষা ২০২১ এর অনলাইনে ফরম পূরণের কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। ৭ এপ্রিল পর্যন্ত বিলম্ব ফি ছাড়া ফরমপূরণ করতে পারবেন শিক্ষার্থীরা। আর বিলম্ব ফিসহ ১০ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে। বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ ৮ এপ্রিল। বিলম্ব ফিসহ অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৫ এপ্রিল। করোনাভাইরাস মহামারীর কারণে এবছর এসএসসির নির্বাচনী পরীক্ষা হবে না। শিক্ষা বোর্ড থেকে জারি করা এসএসসি পরীক্ষার ফরমপূরণের বিজ্ঞপ্তিতে সম্প্রতি এসব তথ্য জানানো হয়েছে।
করোনা ভাইরাস পরিস্থিতির অবনতির ফলে বাসে অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের নির্দেশনা দিয়েছে সরকার। সবকিছু স্বাভাবিক রেখে বাসে কম যাত্রী বহনের নির্দেশনায় বিপাকে পড়েছেন রাজধানীবাসী। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও বাসে উঠতে না পেরে অফিসগামীদের ভোগান্তি চরমে। আর এর প্রতিবাদ জানাতে এবার রাস্তা অবরোধ করেছেন খোদ যাত্রীরা। বৃহস্পতিবার (০১ এপ্রিল) সকাল সাড়ে নয়টার দিকে রাজধানীর খিলক্ষেতে রাস্তা অবরোধ করেন বিক্ষুব্ধ যাত্রীরা। এতে পুরো বিমানবন্দর সড়কে যানবাহনের দীর্ঘ জটলা তৈরি হয়। কুড়িল ফ্লাইওভার-বনানী আর অপরদিকে প্রায় উত্তরা পর্যন্ত সড়ক স্থবির হয়ে পড়ে। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধকারীরা সরে গেলেও সড়কে যানবাহনের তীব্র চাপ সৃষ্টি হয়েছে। খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী ছাব্বীর আহ্ম্মদ…
আগের কার্যদিবসের মতো বৃহস্পতিবারও লেনদেনের শুরুতেই ধসের মধ্যে পড়েছে দেশের শেয়ারবাজার। মাত্র আধঘণ্টার লেনদেনেই প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচকের বড় পতন হয়েছে। সূচকের বড় পতনের পাশাপাশি দুই বাজারেই লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। সেই সঙ্গে লেনদেনেও ধীর গতি দেখা যাচ্ছে। এদিন শেয়ারবাজারে লেনদেন শুরু হতেই ব্যাংক, বীমাসহ অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দামে পতন হয়। এতে ২ মিনিটের লেনদেনেই ডিএসইর প্রধান সূচক ৩৮ পয়েন্ট পড়ে যায়। লেনদেনের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পতনের মাত্রা বাড়তে থাকে। এতে ধসে রূপ নিয়েছে শেয়ারবাজার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০টা ৩০ মিনিটে…
করোনাভাইরাসের সংক্রমণ রোধে ৫০ শতাংশ কর্মী নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হলেও বাংলাদেশ ব্যাংক বলছে, জনবলের অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে গ্রাহকসেবা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ ব্যাংকের এ নির্দেশনার ফলে ব্যাংকগুলোর আর বাধ্যতামূলকভাবে ৫০ শতাংশ কর্মী দিয়ে অফিস পরিচালনা করার প্রয়োজন হবে না। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের ‘ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ’ করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে ব্যাংকের করণীয় বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করে। ওই প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, নির্দেশনা আগামী দুই সপ্তাহ বহাল থাকবে। প্রজ্ঞাপনে কর্মক্ষেত্রে প্রবেশ ও অবস্থানকালে বাধ্যতামূলকভাবে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে গত ২৯ মার্চ করোনাভাইরাসের সংক্রমণ…
অনেকটাই শিক্ষববান্ধব করে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি ও জনবল কাঠামোর নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। তবে এখনই নতুন স্কুল, কলেজ ও মাদ্রাসা এমপিওভুক্ত করা হচ্ছে না। এ খাতে বরাদ্দ না থাকায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এমপিওভুক্ত শিক্ষক এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নতুন নীতিমালার সুফল ভোগ করবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। সর্বশেষ ২০১৯ সালের অক্টোবরে সরকার আড়াই হাজার প্রতিষ্ঠান এমপিওভুক্ত করে। তখন ঘোষণা ছিল, নীতিমালা হালনাগাদ করে ফের এমপিওভুক্তির আবেদন নেওয়া হবে। এ কারণে নীতিমালা সংশোধনের ঘোষণায় এমপিও না পাওয়া প্রায় ৭ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা আশায় বুক বেঁধেছেন। এ প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন,…
করোনা মহামারির প্রকোপ বেড়ে যাওয়ায় কমানো হয়েছে অমর একুশে গ্রন্থমেলার সময়। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকত মেলার স্টলগুলো। কিন্তু বুধবার (৩১ মার্চ) থেকে মেলার নতুন সময় সূচি প্রকাশ করা হয়েছে। আগে রাত ৮টা পর্যন্ত মেলা চললেও বুধবার (৩১ মার্চ) থেকে কমিয়ে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত করা হয়েছে। এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি। এবারের বই মেলার থিম ‘বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতার সুবর্ণ-জয়ন্তী’। প্রতি বছর ফেব্রুয়ারিতে মেলা শুরু হলেও করোনার কারণে এবার তা শুরু হয় ১৮ মার্চ। বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় ১৫ লাখ বর্গফুট জায়গায় বসেছে এবারের…
মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৫২ জন। ৫ হাজার ৩৫৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
দেশের মোট দ্বৈত পাসপোর্টধারীর ১৩ হাজার ৯৩১ জন নাগরিকের তালিকা দাখিল করেছে ইমিগ্রেশন পুলিশ। বুধবার পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপারের পক্ষে (ইমিগ্রেশন) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এ তালিকা দাখিল করা হয়। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন বেঞ্চে এই প্রতিবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে গত ২১ ডিসেম্বর অর্থ পাচার ও দুর্নীতির মাধ্যমে যারা বিদেশে বাড়ি নির্মাণ করেছে অথবা কিনেছে, সেই বাংলাদেশিদের মধ্যে যাদের দ্বৈত নাগরিকত্ব ও পাসপোর্ট আছে এবং যারা দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরগুলো দিয়ে বিদেশে ঘন ঘন আসা-যাওয়া করছেন, তাদের তালিকা চান হাইকোর্ট।