সরকারের পদত্যাগের আহ্বান বিএনপির অগণতান্ত্রিক আচরণ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নিজেদের ব্যর্থতার জন্য বিএনপি নেতাদের ‘টপ টু বটম’ দল থেকে পদত্যাগ করা উচিত বলেও তিনি মন্তব্য করেন তিনি। তিনি বলেন, বিএনপির এ আহবান হাস্যকর। জনগণ নির্দিষ্ট মেয়াদের জন্য সরকারকে ক্ষমতায় বসিয়েছে, সুতরাং মেয়াদ শেষ হলেই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। বুধবার (৩১ মার্চ) ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে প্রেসব্রিফিংকালে এসব কথা বলেন। নিরপেক্ষ বলতে শিশু আর পাগল ছাড়া কেউ নেই, বিএনপি নেত্রীর একথা নিশ্চয়ই ভুলে যায়নি জনগণ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নিজেদের জনবিচ্ছিন্নতা আড়াল করতে বিএনপি এখন সরকারের…
Author: jatvadmin
প্রধানমন্ত্রীকে হত্যার ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুসহ দলের চার নেতার নামে রাষ্ট্রদ্রোহের মামলার আবেদন বুধবার দুপুরে গ্রহণ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন রাজশাহী আদালত। ১৬ মার্চ মামলার আবেদন করা হয়। মামলার বাদী আইনজীবী ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. মুসাব্বিরুল ইসলাম। মিজানুর রহমান মিনু ছাড়া অন্য অভিযুক্তরা হলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন। আবেদনে বলা হয়, গত ২ মার্চ রাজশাহীতে বিভাগীয় সমাবেশ করে বিএনপি। মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল…
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। বুধবার (৩১ মার্চ) এ মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। সিআইডির তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী আগামী ২৩ মে প্রতিবেদন দাখিলের জন্য পরবর্তী দিন ধার্য করেন। ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়ে যায়। পরে হ্যাকার গ্রুপ অর্থপাচারের মাধ্যমে ওই টাকা ফিলিপাইনে পাঠিয়ে দেয়। রিজার্ভ চুরির ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় মানি লন্ডারিং…
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। একই সাথে ভবিষ্যতে কোন ধরণের নির্বাচনে অংশ নেবেন না বলেও জানিয়েছেন। বুধবার (৩১ মার্চ) দুপুর পৌনে ১২ টায় ফেসবুক লাইভে এসে তিনি এ ঘোষণা দেন। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। লাইভে কাদের মির্জা বলেন, ‘আমি সব অনিয়মকারীদের বিরুদ্ধে কথা বলে এখন সবার কাছে খারাপ হয়ে গেছি। যে দলে সম্মান নাই সেখানে আমি থাকবো না। আমি বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সদস্য হয়েছি সেখানে থেকেই কাজ করবো।’ বিদায় বেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি…
সূর্যমুখী শুধু দেখতেই রুপময় নয় গুণেও অনন্য। সূর্যমুখী বীজের তেল স্বাস্থ্যের জন্য অতুলনীয়। পুষ্টিগুণে অন্যসব তেলবীজের তুলনায় বেশি উপকারী। অন্যান্য তেলবীজে স্বাস্থ্যের জন্য যেসব ক্ষতিকারক উপাদান থাকে, সূর্যমুখীতে তা নেই। বরং উপকারী উপাদান ও পুষ্টিগুণ বিদ্যমান। পুষ্টি বিজ্ঞানের মতে, সূর্যমুখী তেলে শতকরা প্রায় ৯৯ ভাগ উপকারী ফ্যাট থাকে। মানব দেহের জন্য উপকারী ওমেগা-৬, ওমেগা-৯ তো আছেই; আছে ভিটামিন-ই, ভিটামিন-কে এর মতো গুরুত্বপূর্ণ ভিটামিন ও মিনারেল। চমৎকার এনার্জির উৎস এ সূর্যমুখী তেল। অন্যান্য তেল বেশীদিন সেবনে ক্যানসার, ডায়াবটিস ও হ্রদরোগের ঝুকি বাড়ে। পক্ষান্তরে সূর্যমুখীর তেল মানব দহের জন্য উপকারী হওয়ায় এ দেশে দিন দিন সূর্যমুখীর দিকে কৃষকরা ঝুঁকছেন। ভোজ্য তেল হিসিবে…
সরকারের সিদ্ধান্ত মেনে বাস ও ট্রেনের মতো লঞ্চেও অর্ধেক যাত্রী পরিবহন করা হবে। এজন্য দু-একদিনের মধ্যে বাড়ছে লঞ্চ ভাড়া। বুধবার (৩১ মার্চ) সচিবালয়ে ঈদের প্রস্তুতি নিয়ে বৈঠক শেষে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান। লঞ্চের ক্ষেত্রেও বাসের মতো ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে বলে জানিয়েছেন লঞ্চ মালিকরা।
সিলেটে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থেকে পালিয়ে গিয়েছিলেন যুক্তরাজ্য ফেরত দুই প্রবাসী। কিন্তু শেষ রক্ষা হয়নি তাদের। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে কারাদণ্ড দিয়ে জেলে পাঠানো হয়েছে। একই সাথে তাদেরকে গুণতে হয়েছে জরিমানাও। মঙ্গলবার রাতে তাদেরকে জেলে পাঠানো হয়েছে। সাজাপ্রাপ্ত প্রবাসীরা হলেন, সিলেটের বিশ্বনাথ উপজেলার চানপুর গ্রামের আবদুল রউফের ছেলে আলম হাসান রউফ (৩৫) ও সুনামগঞ্জের ছাতক উপজেলার গোদামপুর গ্রামের মৃত আলতাব আলীর ছেলে মো. আবদুল নূর (৪২)। তারা দু’জনই ব্রিটিশ পাসপোর্টধারী বাংলাদেশি। সূত্র জানায়, যুক্তরাজ্য থেকে ফেরার পর ওই দুই প্রবাসী প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য সিলেট নগরীর দরগাগেইটস্থ হোটেল স্টার প্যাসিফিকে ওঠেন। কোয়ারেন্টিনে থাকাবস্থায় তারা করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। কিন্তু রিপোর্ট…
করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় অর্ধেক আসন ফাঁকা রাখার শর্তে বাসে ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত আজ থেকে কার্যকরা করা হয়েছে। ধারণক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে চলছে ট্রেনও। আগামী দুই সপ্তাহ পর্যন্ত এই নির্দেশনা চলবে।
গত ২৬ ও ২৭ মার্চ বাংলাদেশ সফর করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতেই বাংলাদেশ সফর করেন তিনি। তবে ভারতের প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে ঘোরতর আপত্তি তুলেছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক দল ‘তৃণমূল কংগ্রেস’। খবর আনন্দবাজার । এরই মধ্যে বিধিভঙ্গের অভিযোগ এনে নরেন্দ্র মোদির বিরুদ্ধে নির্বাচন কমিশনে গেল তৃণমূল। তাদের অভিযোগ, বিদেশের মাটি থেকে বাংলার ভোটকে প্রভাবিত করার চেষ্টা করছেন মোদি। তাদের দাবি, কমিশন মোদির গতিবিধি নিয়ন্ত্রণ করুক। তাকে এমন ‘শাস্তি’ দিক, যাতে ভবিষ্যতে এমন আচরণ করার সাহস না পান মোদি। তৃণমূলের মতে, দেশের আর কোনও প্রধানমন্ত্রীকে এর আগে এমন…
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস বুধবার (৩১ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বুধবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪২ পয়েন্ট কমে ৫ হাজার ৩৩০ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরিয়াহ্ সূচক ৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২০ পয়েন্ট কমে যথাক্রমে ১২১২ ও ২০১৬ পয়েন্টে রয়েছে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৯২ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। বুধবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম…