করোনাভাইরাসের টিকা নিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রথম ডোজের টিকা গ্রহণ করেন।
Author: jatvadmin
পাকিস্তানের অর্থমন্ত্রী হাফিজ শেখকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। দেশে ব্যাপক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন-এমন অভিযোগে তাকে মন্ত্রিত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। পাকিস্তানের শিল্পমন্ত্রী হাম্মাদ আজহারকে নতুন অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার লড়াই চালাচ্ছেন এবং এই লক্ষ্যে তিনি শুধু হাফিজ শেখকে অব্যাহতি দেননি বরং তিনি তার মন্ত্রিসভায় ব্যাপক রদবদল আনার সিদ্ধান্ত নিয়েছেন। এ নিয়ে গত আড়াই বছরের মধ্যে ইমরান খান দেশে তিনজন অর্থমন্ত্রী নিয়োগ দিলেন। ২০১৮ সালের আগস্ট মাসে ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। সেই সময় থেকেই তিনি দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার সংগ্রাম চালাচ্ছেন। গত বছর পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল নেতিবাচক; চলতি…
পুকুরে কচুরিপানা অপসারণের সময় পাওয়া গেছে সরকারি ওষুধ। সোমবার (২৯ মার্চ) গাইবান্ধা সদরের বল্লমঝাড় ইউনিয়নের দক্ষিণ ধানঘড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, পুকুরে কচুরিপানা অপসারণের সময় কচুরিপানার নিচে ওষুধের পাতা দেখতে পায় এলাকার শিশুরা। পরে কচুরিপানার নিচ থেকে স্থানীয়রা ওষুধগুলো উদ্ধার করে। এলাকার তামিম নামে এক যুবক জানান, সদরের বল্লমঝাড় ইউনিয়নের দক্ষিণ ধানঘড়া গ্রামের জেছারেতুল্লা সরকারের পুকুরটি শুকিয়ে গেলে পুকুরের তলা থেকে মরা কচুরিপানা অপসারণের সময় সোমবার সকালে প্রায় ৪ থেকে ৫শ পাতা আয়রন ট্যাবলেট উদ্ধার করা হয়। কিছুদিন আগেও একই এলাকা থেকে বিপুল পরিমাণ কৃমিনাশক ও ক্যালসিয়াম ট্যাবলেট উদ্ধার করে স্থানীয়রা। এলাকাবাসীর ধারণা, কোনও একটি চক্র বাইরে বিক্রি…
৬০ শতাংশ বাড়তি ভাড়ায় অর্ধেক যাত্রী নিয়ে শুরু হয়েছে গণপরিবহনের চলাচল। বুধবার (৩১ মার্চ) সকাল থেকেই বাসে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। সেসঙ্গে করোনার সংক্রমণ ঠেকাতে গণপরিবহনে অর্ধেক যাত্রী বহন করা হচ্ছে। আগামী দুই সপ্তাহ পর্যন্ত এ ভাড়া আদায় করা হবে। এর আগে মঙ্গলবার (৩০ মার্চ) থেকে অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু হয়৷ ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ বাংলানিউজকে বলেন, বুধবার থেকে অর্ধেক যাত্রী নিয়ে চলবে গণপরিবহন ও দূরপাল্লার বাস। এ সংক্রান্ত নির্দেশনা পরিবহন সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। এর আগে সোমবার (২৯ মার্চ) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে বসেন বাসমালিকরা। সেখানেই…
সকাল থেকেই রাজধানীর আকাশ কিছুটা ঘোলাটে। দমকা বাতাস বইলেও গরম বেশি। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ বুধবার ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে আরও জানানো হয়েছে, ময়মনসিংহ, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও বরিশালের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো বাতাসসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তা কিছু কিছু জায়গায় কমে আসতে পারে।
দেশে করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, ‘স্বাস্থ্যবিধি না মানার কারণেই আবার করোনাভাইরাসের বিস্তার ঘটছে। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। করোনার যে ধরনটা দেখা যাচ্ছে, সেটা তো ব্যাপকভাবে বিস্তার ঘটাচ্ছে।’ বুধবার (৩১ মার্চ) সকালে সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটির পর আপিল বিভাগের ভার্চুয়াল বিচারিক কার্যক্রমের শুরুতে তিনি এসব পরামর্শ দেন। একইসঙ্গে তিনি আদালতঙ্গনে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। আদালত অঙ্গন অনেক বেশি সংক্রমণ ঝুঁকিপূর্ণ উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, ‘স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক না পরায় করোনা বাড়ছে। কাজেই আদালতে প্রবেশের সময় আইনজীবী ও আদালত সংশ্লিষ্টদের অবশ্যই মাস্ক পরতে হবে। অন্যথায় সংক্রমণ বাড়তেই…
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ রোধে যেসব জায়গায় সংক্রমণ বেশি সেসব জায়গায় আংশিক লকডাউনের জন্য সরকারকে পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।’ আজ সোমবার রাজধানীতে হৃদরোগ ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে জুমে কানেক্ট হয়ে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ‘সংক্রমণ রোধে সরকারকে আমরা পরামর্শের একটি বড় লিস্ট দিয়েছি। আমরা আশা করছি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে দুই একদিনের মধ্যে এসব বিষয়ে সিদ্ধান্ত আসবে।’ জাহিদ মালেক বলেন, ‘সংক্রমণ আরও বাড়লে মৃত্যু বাড়বে, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। হাসপাতালের যত বেড আছে, দেওয়া হয়েছে। আমরা চাইলেই রাতারাতি আইসিইউয়ের ম্যানপাওয়ার বাড়াতে পারব না।’তিনি বলেন, ‘আমরা সরকারকে পরামর্শ দিয়েছি কক্সবাজার, বান্দরবানের মতো বিনোদনমূলক জায়গাগুলো বন্ধ করা বা…
কওমি মাদরাসাসহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সোমবার (২৯ মার্চ) সচিবালয়ে করোনা প্রতিরোধে সরকারের নতুন ১৮ দফা নির্দেশনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী একথা জানান। করোনার মধ্যে অন্য সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও কওমি মাদরাসায় পাঠদান চলছিল। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ২২ মের পর খুলবে বলে ইতোমধ্যে ঘোষণা দিয়েছে সরকার। এবার কওমি মাদরাসাও বন্ধ থাকার সিদ্ধান্ত দেওয়া হলো।
বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচ্ছ্বসিত প্রশংসা করছেন বিশ্বনেতারা। বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়ন আজ যে পর্যায়ে এসে পৌঁছেছে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই সম্ভব হয়েছে বলে বিশ্বনেতারা মন্তব্য করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীন করে দেশ গঠনে এগিয়ে যাচ্ছিলেন। বঙ্গবন্ধুর সেই পথ অনুসরণ করে তার কন্যা শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে বিশ্বনেতারা উল্লেখ করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত যৌথ অনুষ্ঠানে বিশ্বনেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন। গত ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত ১০ দিনব্যাপী উৎসবমুখর ও জাঁকজমকপূর্ণ পরিবেশে উদযাপিত হয় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী…
মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় ৫১৮১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। শনাক্তের হার সর্বোচ্চ ১৮.৩৮ শতাংশ। এর আগে গত বছরের ২ জুলাই দেশে করোনা শনাক্ত হয়েছিল ৪ হাজার ১৯ জনের শরীরে। এছাড়া করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৪৫ জন। বিস্তারিত আসছে…