‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ ছবির জন্য পরিচালক সঞ্জয় লীলা বানশালী ও ছবির অভিনেত্রী আলিয়া ভাটকে সমন পাঠিয়েছেন আদালত। শ্যুটিংয়ের ওপর স্থায়ী স্থগিতাদেশ চেয়ে বম্বে দায়রা আদালতে আবেদন জানিয়েছিলেন গাঙ্গুবাঈয়ের ছেলে বাবুজি। সেই আবেদনের ভিত্তিতে বানশালী-আলিয়াকে সমন পাঠিয়েছে আদালত। গাঙ্গুবাঈয়ের ছেলে বাবুজির দাবি, ছবিতে তার মা এবং তাদের পরিবার সম্পর্কে ভুল তথ্য পরিবেশিত হচ্ছে। যা তারা মেনে নিতে পারছেন না। স্থানীয় আদালতে বিষয়টি জানিয়ে ইতিমধ্যেই আবেদন করেছেন তিনি। সেই অনুযায়ী আলিয়া, লেখক-সাংবাদিক হুসেন জাইদি এবং পরিচালককে ২১ মে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। যদিও বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি অভিনেত্রী, পরিচালক কেউই। এর আগে, ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’-এর মতো বানশালির একাধিক ছবি নিয়ে…
Author: jatvadmin
হেফাজতে ইসলামের ডাকা হরতালের প্রভাব নেই রাজধানীর কারওয়ান বাজার ও ফার্মগেট এলাকায়। রোববার (২৮ মার্চ) সকাল ১০টা পর্যন্ত এ এলাকায় তাদের নেতাকর্মী বা সমর্থকদের দেখা যায়নি। সড়কে যানবাহন চলাচলও রয়েছে স্বাভাবিক। কাওরান বাজার ও ফার্মগেট এলাকা ঘুরে দেখা গেছে, বাস, প্রাইভেটকার, সিএনজি, মোটরসাইকেলসহ সবধরনের যান চলাচল স্বাভাবিক রয়েছে। কারওয়ান বাজারের কাঁচাবাজারে মানুষের ভিড়। এছাড়া কর্মজীবী মানুষ অফিস বা কাজের জন্য বের হওয়াসহ যাবতীয় কার্যক্রম স্বাভাবিক রয়েছে। সড়কে বিভিন্ন পয়েন্টে পুলিশের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। তবে মাঠে নামতে দেখা যায়নি হেফাজতে ইসলামের সমর্থক বা নেতাকর্মীদের। এ এলাকায় এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। রাজধানীতে সকাল থেকেই রিকশা…
রাজশাহী মহানগরীর ট্রাক টার্মিনালে বিআরটিসির দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২৮ মার্চ) সকাল ৬টার দিকে মহানগরীর আমচত্বর এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে, হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের কারণে এই বাসে আগুন দেওয়া হয়েছে কিনা তা নিশ্চিত করে জানাতে পারেনি পুলিশ। খোঁজ নিয়ে জানা যায়, ট্রাক টার্মিনালে পাশাপাশি থাকা দুটি পরিত্যক্ত বাসের একটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে বাসটি পুরোপুরি পুড়ে গিয়ে অন্যটিতেও আগুন ধরে। এতে দ্বিতীয় বাসটি আংশিক পুড়ে গেছে। তবে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আধা ঘণ্টা চেষ্টার পর আগুন…
নোয়াখালীতে হরতাল বিরোধী ও হেফাজতে ইসলামের ‘নৈরাজ্যে’র প্রতিবাদে মিছিল করেছে জেলা আওয়ামী লীগ। মিছিলে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী। গতকাল শনিবার বিকেলে আয়োজিত এ মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেন। তিনি বলেন, সকল ষড়যন্ত্র কঠিনভাবে মোকাবিলা করা হবে। নোয়াখালীর নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছে জামায়াত-হেফাজতের চক্রান্তের বিরুদ্ধে।
হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে নোয়াখালী-ফেনী মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা। আজ রোববার ভোরে তাঁরা নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জমিদারহাট এলাকায় মহাসড়কের ওপর বেশ কিছু গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেন। সকাল ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধের কারণে যানবাহন বন্ধ ছিল। এদিকে জেলার সোনাইমুড়ীতে হরতালের পক্ষে পিকেটিংকালে দুই হেফাজত কর্মীকে আটক করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, সকাল থেকেই জেলার সব কটি উপজেলায় পুলিশ তৎপর রয়েছে। এর মধ্যেও হেফাজতের কর্মীরা বিভিন্ন স্থানে সড়কে গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করছেন। পুলিশ খবর পাওয়ার পরপরই তা সরিয়ে দিচ্ছে। প্রত্যক্ষদর্শী আবু ইউছুফ বলেন,…
হেফাজত ইসলামের ডাকে সকাল-সন্ধ্যা হরতালে রাজধানীতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে, ব্যক্তিগত যানবাহনের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কম চলাচল করতে দেখা গেছে। রোববার (২৮ মার্চ) রাজধানীর পল্টন, শাহবাগ, নীলক্ষেত, এলিফ্যান্ট রোড, ধানমন্ডি, শুক্রাবাদ, শ্যামলী, কল্যাণপুর ও গাবতলী এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র। এসব এলাকা ঘুরে দেখা গেছে, সকাল ৬টা থেকে যান চলাচল কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে যান চলাচল বাড়তে থাকে। তবে, অন্যান্য দিনের তুলনায় যাত্রী সংখ্যা কিছুটা কম দেখা গেছে। এদিকে নাশকতা ঠেকাতে রাজধানীর প্রতিটি মোড়ে মোড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর অবস্থান দেখা গেছে। তবে, এসব এলাকায় কোথাও হরতাল সমর্থনকারীদের দেখা যায়নি। অন্যদিকে, সকাল থেকে এসব এলাকায়…
হার দিয়েই টি-টোয়েন্টি সিরিজ শুরু করল বাংলাদেশ ক্রিকেট দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি ৬৬ রানের বিশাল ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২১০ রানের বিশাল স্কোর দাঁড় করায় কিউইরা। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৫৯ রানে ৬ উইকেট হারায় মাহমুদউল্লাহবাহিনী। আফিফ হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিনের কল্যাণে শেষ পর্যন্ত ১৪৪ রান তুলতে পারে বাংলাদেশে। আফিফ ৩৩ বলে ৪৫ রানের ইনিংস খেলেন। ৩৪ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন সাইফউদ্দিন। ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ১৮ বলে ২৭ করে সাজঘরে ফিরেন। মাহমুদউল্লাহর ব্যাট থেকে এসেছে ১১ রান। এছাড়া সৌম্য সরকার ৫ ও লিটন দাস ৪ রান করেন। কিউইদের…
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানমালা পণ্ড করতে শুক্রবার ঢাকা-চট্টগ্রাম-ব্রাহ্মণবাড়িয়ায় একটি সাম্প্রদায়িক গোষ্ঠী যে তাণ্ডবলীলা চালিয়েছে, তার পৃষ্ঠপোষক বিএনপি। তিনি বলেন, সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় বিএনপির গাত্রদাহ হচ্ছে। এ কারণে তারা বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করে। শনিবার সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এসময় সেতুমন্ত্রী বলেন, শুক্রবার জুমার নামাজের সময় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ভেতরে সাম্প্রদায়িক গোষ্ঠী যে তাণ্ডবলীলা চালিয়েছে, এই ধৃষ্টতার জবাব জনগণ অবশ্যই দেবে। ক্ষমতার পরিবর্তন বিষয়ে বিএনপি নেতাদের বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ক্ষমতার পরিবর্তন কেবলমাত্র নির্বাচনের মাধ্যমেই হবে। তাই আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে।…
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার নাম ও ছবি ব্যবহার করে ভুয়া পেজ খুলে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ বিষয়ে গতকাল শুক্রবার (২৬ মার্চ) রাতে কাদের মির্জা বাদী হয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি বলেন, মেয়র আবদুল কাদের মির্জার নাম ও ছবি ব্যবহার করে কে বা কারা ফেসবুকে একটি পেজ খুলে বিভিন্ন আপত্তিকর পোস্ট দিচ্ছেন বলে জানিয়েছেন তিনি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এ বিষয়ে মেয়র আবদুল কাদের মির্জা জানান, ‘আবদুল কাদের মির্জা’ নামে তিনি ফেসবুকের যে আইডি ব্যবহার করছেন, ঠিক ওই রকম নাম…
আইপিএল খেলতে কলকাতা চলে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অথচ তার এই আইপিএল যাত্রা নিয়ে বহু কাণ্ড হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। কিছুদিন আগে সাকিব মুখ খুলে বোর্ড পরিচালকদের ধুয়ে দিয়েছেন। দেশের ক্রিকেটাঙ্গন যখন অগ্নিগর্ভ, সেই সময়েই শনিবার (২৭ মার্চ) সকাল ৯.৪৫ মিনিটে ইউএস বাংলার ঢাকা-কলকাতা ফ্লাইটে ভারতে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। এর আগে আইপিএল খেলতে সাকিব শ্রীলঙ্কা সফর থেকে ছুটি নিয়েছিলেন। তখন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনসহ একাধিক কর্মকর্তা মিডিয়ার কাছে বারবার বলেছিলেন, সাকিব টেস্ট খেলতে চায় না। এরপর কয়েকদিন আগে এক অনলাইন সংবাদমাধ্যমের লাইভে এসে সাকিব বলেন, তিনি তার চিঠিতে কোথাও এমন কথা লিখেননি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির…