Author: jatvadmin

আট ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শুক্রবার (২৬ মার্চ) বিকেলে হেফাজত নিয়ন্ত্রিত চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় ছাত্রদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনার পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। শুত্রুবার রাত ১২টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর গোধূলী ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ায় তিন নাম্বার প্লাটফর্ম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. মাইনুল ট্রেন চলাচলের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ১২টার পর থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। স্টেশনের সব কিছু আগুনে পুড়ে যাওয়ায়…

Read More

আয়তনে ছোট এবং বেশ ঘনবসতিপূর্ণ হলেও বাংলাদেশ স্বাধীনতা–পরবর্তী ৫০ বছরে সীমিত সাধ্য নিয়েই অন্তত ১৩টি ক্ষেত্রে বিশ্বের দরবারে গৌরবোজ্জ্বল ও ঈর্ষণীয় অবস্থান তৈরি করেছে। এসব খাতে বাংলাদেশ বিশ্বে শীর্ষ ১০ দেশের তালিকায় রয়েছে। কিছু ক্ষেত্রে প্রাকৃতিক সুবিধা পেয়েছে বাংলাদেশ। বাকিগুলো কষ্ট করে অর্জন করতে হয়েছে। এমন অবস্থান তৈরি করতে বাংলাদেশের সরকারগুলোর নীতি-সিদ্ধান্ত যেমন ভূমিকা রেখেছে, তেমনি উদ্যমী সাধারণ মানুষের অবদানও কম নয়। আবার উদ্যোক্তারা শত বিপত্তির মুখেও ব্যবসা–বাণিজ্য ও শিল্পকারখানা স্থাপনের মাধ্যমে তিল তিল করে গড়ে তুলেছেন বেসরকারি খাতনির্ভর অর্থনীতি। এভাবে সবার অবদানে বাংলাদেশের অর্থনীতিতে যে উত্থান ঘটেছে, তা আজ চোখ বড় করে দেখছে বিশ্ববাসী। কিছু কিছু ক্ষেত্রে চীন ও…

Read More

কোনো হরতাল করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার (২৬ মার্চ) রাতে সংবাদমাধ্যমকে এ কথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের বিষয় খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে শুক্রবার (২৬ মার্চ) রাত ৮টায় পুরানা পল্টনে এক সংবাদ সম্মেলনে সারা দেশে আগামীকাল শনিবার (২৭ মার্চ) বিক্ষোভ ও রোববার (২৮ মার্চ) হরতালের ঘোষণা দেয় হেফাজতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির আবদুর রব ইউসুফী। শুক্রবার দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে মুসল্লিদের একাংশের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল ছুঁড়ে। জলকামানও ব্যবহার করা হয়। এ ঘটনায় সাংবাদিকসহ…

Read More

২০০৪ সালে মুক্তি পাওয়া ‘মার্ডার’ ছবিটি তাঁকে অন্য রকম পরিচিতি এনে দেয়। তাঁর সাফল্যের ঝুলিতে একে একে এসে যোগ হয় ‘গ্যাংস্টার’, ‘কলিযুগ’, ‘রাজ থ্রি’র মতো ছবিগুলো। পাশাপাশি উত্তাল চুম্বনদৃশ্যে অভিনয়ের জন্য ছড়িয়ে পড়ে ইমরানের কুখ্যাতি। তাঁর মতো করে পর্দায় চুম্বনের সাবলীল অভিনয় আর কেউ করতে পারেন না। তবে এ জন্য কম ঝামেলা পোহাতে হয়নি তাঁকে। এমনকি মারও খেতে হয়েছে স্ত্রীর কাছে। ১৯৭৯ সালের ২৪ মার্চ মুম্বাইয়ের এক মুসলিম পরিবারে জন্ম ইমরানের। তাঁর বাবার নাম আনোয়ার হাশমি, মায়ের নাম মাহিরা হাশমি। ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই’, ‘সাংঘাই’-এর মতো ছবিতে দুর্দান্ত অভিনয় করে তিনবার ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন ইমরান। ১৮ বছরের ক্যারিয়ারে…

Read More

করোনাভাইরাসের সংক্রমণের পর প্রথমবারের মতো স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে গাজীপুরে একটি বিশেষ কনসার্টে অংশ নিচ্ছেন জেমস ও তার দল নগরবাউল। আগামীকাল শুক্রবার গাজীপুর সিটি করপোরেশনের আয়োজনে এই বিশেষ কনসার্টটি অনুষ্ঠিত হচ্ছে। সিটি মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের তত্ত্বাবধানে আয়োজিত এ কনসার্টটির সমন্বয়ের দায়িত্বে রয়েছেন উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদ। তিনি জানান, দিনব্যাপী অনুষ্ঠানে বিকেল তিনটায় সাংস্কৃতিক পর্বে জেমস অংশ নেবেন। অনুষ্ঠানে সংগীতশিল্পী সালমাও গান গাইবেন। প্রসঙ্গত, বর্তমানে নগরবাউলের লাইনআপে রয়েছেন ভোকাল ও গিটারে জেমস, ড্রামসে আহসান এলাহি ফান্টি, গিটারে সুলতান রায়হান খান, বেস গিটারে তালুকদার সাব্বির, কিবোর্ডে খোকন চক্রবর্তী এবং ম্যানেজার রুবাইয়াত ঠাকুর রবিন।

Read More

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বৃহস্পতিবার এক বাণীতে বলেছেন১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকাসহ সারা দেশে ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ড পরিচালনা করে। বাঙালির মুক্তি আন্দোলনকে স্তব্ধ করে দিতে সংঘটিত এ গণহত্যায় শহীদ হন ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, বিভিন্ন বাহিনী, বিশেষ করে পুলিশ ও তৎকালীন ইপিআর সদস্যসহ বিভিন্ন শ্রেণিপেশার অগণিত মানুষ। এদিনটিকে গণহত্যা দিবস হিসেবে পালন বাংলাদেশের মুক্তি সংগ্রামে ৩০ লাখ বাঙালির আত্মত্যাগের মহান স্বীকৃতির পাশাপাশি তৎকালীন পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম গণহত্যার বিরুদ্ধে চরম প্রতিবাদের প্রতীক। রাষ্ট্রপতি এদিনে পরম শ্রদ্ধার সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন।  তিনি সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন ২৫ মার্চ কালরাতের নৃশংস…

Read More

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ১২ লাখ ডোজ টিকা উপহার দিচ্ছে ভারত। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয় ও ঢাকায় ভারতীয় হাইকমিশন সূত্র এই তথ্য জানিয়েছে। সূত্রগুলো জানিয়েছে, আগামীকাল ২৬ মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস। এদিনই ভারত থেকে উপহার হিসেবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ১২ লাখ ডোজ টিকার চালান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কালই বাংলাদেশে আসছেন। তাঁর বাংলাদেশে আসার দিনই ভারতের উপহারের টিকা ঢাকায় আসছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদ্‌যাপনে ১৭ মার্চ থেকে ১০ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা শুরু হয়েছে। স্বাস্থ্য নির্দেশনা…

Read More

রাজধানীর মতিঝিল শাপলাচত্বর এলাকায় মোদিবিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে যুব অধিকার পরিষদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। এ সময় বিক্ষোভকারীরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করেন। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ‘শিশুবক্তা’ খ্যাত রফিকুল ইসলাম মাদানীকে আটক করেছে। এদিকে ধাওয়া-পাল্টা ধাওয়ার জেরে শাপলাচত্বর হয়ে দৈনিক বাংলা-গুলিস্তান রাস্তাটি বন্ধ রয়েছে। ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। প্রসঙ্গত, আজকের বিক্ষোভ থেকে আটক হওয়া রফিকুল ইসলাম রাজধানীর জামিয়া মাদানীয়া বারিধারা মাদরাসায় লেখাপড়া করেছেন। শারীরিক আকৃতিতে ছোট হওয়ায় তাকে সবাই শিশুবক্তা বলেন এবং এ হিসেবেই পরিচিতি পান তিনি। নেত্রকোনা জেলার পশ্চিম বিলাশপুর সাওতুল হেরা মাদরাসার পরিচালক রফিকুল ইসলাম ২০ দলীয় জোটভুক্ত জমিয়তে উলামায়ে ইসলাম ও রাবেতাতুল ওয়ায়েজিনের…

Read More

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিদেশি ভিভিআইপিদের (অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি) চলাচলের সময় ২৬ মার্চ সকাল থেকে ২৭ মার্চ সন্ধ্যা পর্যন্ত ঢাকা মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও প্রধান সড়কে কিছু সময়ের জন্য চলাচল নিয়ন্ত্রণ ও বন্ধ রাখা হবে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম প্রথম আলোকে বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২৬ ও ২৭ মার্চ ঢাকা মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল নিয়ন্ত্রণ ও বন্ধ রাখা হবে। ডিএমপি সূত্র বলছে, আগামীকাল ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

Read More

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে মিছিলে পুলিশ বাধা দেওয়ায় সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে ১০ থেকে ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে ছাত্র অধিকার পরিষদ। বৃহস্পতিবার (২৫ মার্চ) রাজধানীর বিজয়নগর পানির ট্যাংক থেকে মিছিল শুরু করে মুক্তাঙ্গনের দিকে যেতে চাইলে পুলিশ মিছিলে বাধা দেয়। সেখান থেকে মিছিলটি মতিঝিলের শাপলা চত্বরের দিকে যায়। সেখানে পুলিশের সঙ্গে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ বাঁধে। ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খাঁন বলেন, তাদের ১০ থেকে ১৫ জন কর্মী আহত হয়েছেন। পাঁচজন কর্মীকে পুলিশ আটক করেছে বলে…

Read More