Author: jatvadmin

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে প্রস্তুত বাংলাদেশ। পূর্ব ঘোষণা অনুযায়ী আগামীকাল সকাল ১১ টায় বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছবেন মোদী। কূটনৈতিক সূত্রগুলো বলছে, দু্ই দিনের সফরে ঢাকা-দিল্লির মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক সই হতে পারে। তবে দ্বিপাক্ষিক চাওয়া-পাওয়ার এসব হিসাবের উর্ধ্বে করোনাকালে মোদীর এই সফরকে বন্ধুত্বের অন্যতম নিদর্শন হিসেবেই দেখছে উভয় দেশ। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আয়োজনে যোগ দিতে দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর হওয়ায় মোদীর এই সফর আরো তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে উভয় দেশের কাছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, মোদীর সফরে সমুদ্র অর্থনীতি, অভিন্ন ছয় নদীর পানি বন্টন, শিক্ষা ও পরিবেশ সুরক্ষাসহ…

Read More

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আজ বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা সাড়ে ৭টায় এ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Read More

মুন্সিগঞ্জ সদর উপজেলায় কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মারামারির ঘটনার সালিস চলাকালে ছুরি মেরে প্রতিপক্ষের দুজনকে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার রাত ১১টার দিকে শহরের উত্তর ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন মো. ইমন হোসেন (২২) ও মো. সাকিব হোসেন (১৯)। ইমন উপজেলার উত্তর ইসলামপুর এলাকার কাশেম পাঠানের ছেলে। সাকিব একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে। এ ঘটনায় মিন্টু প্রধান (৪০) নামে এক ব্যক্তি গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা বলেন, এলাকার কিশোর-তরুণদের কয়েকটি দল আছে। আধিপত্য নিয়ে পক্ষগুলো প্রায়ই ঝামেলায় জড়ায়। ঘটে মারামারির ঘটনাও। গতকাল বিকেলে একটি পক্ষের সৌরভ ও অভিদের সঙ্গে অন্য পক্ষের…

Read More

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী ৩০ মার্চ নয়, ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। করোনা মহামারির কারণে গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। আগামী ৩০ মার্চ থেকে স্কুল-কলেজ খোলার ঘোষণা ছিল। তবে সম্প্রতি করোনার সংক্রমণ ফের বেড়ে যাওয়ায় সেই সিদ্ধান্ত থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।

Read More

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার সব ধরনের রপ্তানি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র বিবিসিকে এ তথ্য জানিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলেছে, ভারতে করোনার সংক্রমণ বাড়ছে। তার অর্থ, আগামী সপ্তাহগুলোয় ভারতে করোনার টিকার চাহিদা বাড়বে। তাই ভারতের নিজেরই টিকার দরকার হবে। ভারতীয় কর্মকর্তারা টিকা রপ্তানি বন্ধের এ পদক্ষেপকে ‘সাময়িক’ হিসেবে বর্ণনা করেছেন। এ পদক্ষেপের কারণে আগামী এপ্রিল পর্যন্ত টিকার সরবরাহ প্রভাবিত হতে পারে। ভারতের এ পদক্ষেপে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার আমদানিকারক দেশগুলোর পাশাপাশি বৈশ্বিক কোভ্যাক্স উদ্যোগ প্রভাবিত হতে পারে। টিকার ন্যায্য বণ্টনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বাধীন এ উদ্যোগে ১৯০টির মতো দেশ রয়েছে। অক্সফোর্ড ইউনিভার্সিটির সঙ্গে যৌথভাবে টিকাটি উদ্ভাবন করেছে যুক্তরাজ্য-সুইডেনভিত্তিক…

Read More

অপি করিমের বাবা বিশিষ্ট কবি, লেখক সৈয়দ আব্দুল করিম আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল ৭টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। অপির ঘনিষ্ঠজন অভিনেতা শামীম শাহেদ সামাজিক যোগাযোগমাধ্যম এক স্টাট্যাসে তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Read More

চিঠিতে দেশটির জনগণকে পাকিস্তান দিবসের শুভেচ্ছাসহ দুই দেশের সম্পর্ক উন্নয়নের ইচ্ছা পোষণ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। মঙ্গলবার ইমরান খানকে লেখা চিঠিতে শেখ হাসিনা বলেন, ‘ইসলামাবাদসহ প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর ও বৈচিত্যময় হওয়ার অপার সম্ভাবনা রয়েছে। চিঠিতে শেখ হাসিনা আরও উল্লেখ করেন, বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষে এবং আমার পক্ষ থেকে, আপনাকে এবং আপনার মাধ্যমে, পাকিস্তান দিবস উপলক্ষে পাকিস্তান সরকার ও জনগণকে আমাদের আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই। চিঠিতে বলা হয়েছে, দুই দেশের জনগণ তখনই উপকৃত হবে যখন উন্নয়ন ও শান্তিতে অংশীদারিত্বের ভিত্তিতে তাদের যাত্রা সমুন্নত রাখবেন। ভারতের…

Read More

গাইবান্ধায় পারিবারিক কলহের জের ধরে শারমিন বেগম (২১) নামে এক গৃহবধূর শরীরে আগুন দিয়ে ঘরে তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। এ ঘটনায় ওই গৃহবধূর শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে। ঝলসে গেছে শরীরের বেশ কিছু অংশ। এদিকে এ ঘটনায় স্বামী ও শ্বাশুড়ীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। বুধবার (২৪ মার্চ) দুপুর ১টার দিকে আসামিদের নিজ এলাকা কাবিলের বাজার থেকে তাদের গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মাহফুজার রহমান। গত মঙ্গলবার (২৩ মার্চ) রাতে অগ্নিদগ্ধ গৃহবধূকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি…

Read More

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের মেকুরাই নয়াপাড়া গ্রামে বিস্ফোরেণে নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। অপর দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়ার পথে বোরহান নামে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩। বুধবার (২৪ মার্চ) বেলা সাড়ে তিনটার দিকে মেকুরাই নয়াপাড়া গ্রামে কাসেমের ছেলে বোরহানের বাড়িতে ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এ পর্যন্ত তিনজনের জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এদের মধ্যে বাড়ির মালিক বোরহান(৩৬), একই গ্রামের মৃত কবিরের ছেলে অহেদুল (৪০) এবং অন্য একজন অপরিচিত। এলাকাবাসী জানান, তিন থেকে চারজন অপরিচিত ব্যক্তি বোরহানের বাড়িতে ঢোকে। এসময় বাড়ির…

Read More

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা, ভাঙচুরের ঘটনার পর ঝুমন দাশ আপনের (২৮) বিরুদ্ধে শাল্লা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। মামলার বাদী হয়েছেন থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল করিম। শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন। ওই মামলায় ঝুমন দাশকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে ১৬ মার্চ রাতে আটকের পর তাকে ১৭ মার্চ ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। আদালত সেদিন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। ওসি নাজমুল হক জানান, ঝুমন দাশের বিরুদ্ধে সোমবার রাতে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। এই মামলায়…

Read More