প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বের ৪০ নেতাকে বৈশ্বিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দুই দিনের এই সম্মেলন এপ্রিলের ২২ এবং ২৩ তারিখ ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হবে। শুক্রবার (২৬ মার্চ) হোয়াইট হাউজের একটি বিবৃতিতে বলা হয়েছে, জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কনফারেন্সের পথে এটি হবে গুরুত্বপূর্ণ মাইলস্টোন। চলতি বছরের নভেম্বরে জাতিসংঘে জলবায়ু কনফারেন্স হওয়ার কথা রয়েছে। জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণ করে কিভাবে বিশ্বকে আর্থিকভাবে লাভবান করা যায়, পরিবেশ ঠিক রাখা যায় সেই আলোচনায় বসবেন বিশ্বনেতারা। দেশগুলো কিভাবে জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় অবদান রাখতে পারে, এই সম্মেলনে সেই বিষয়গুলো ঠিক করার একটা সুযোগ রাখতে বিশ্বনেতাদের গুরুত্ব দিতে বলেছেন বাইডেন।
Author: jatvadmin
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মনে করেন, বিশ্বের সামনে বাংলাদেশ উন্নতির উদাহরণ। তিনি বলেছেন, বাংলাদেশ আজ বিশ্বের সামনে বিকাশ ও পরিবর্তনের উদাহরণ। আর এ উন্নয়নে ভারত সহযাত্রী। শনিবার দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানির ওড়াকান্দিতে মতুয়া সম্প্রদায়ের লোকজনের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ-ভারত বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা চায় এমন মন্তব্য করে নরেন্দ্র মোদি বলেন, ভারত-বাংলাদেশের লক্ষ্য শান্তি প্রতিষ্ঠায় কাজ করা। ওড়াকান্দিতে ভারতীয়দের জন্য তীর্থযাত্রা আরও সহজ করা হবে জানিয়ে ভারতের সরকারপ্রধান বলেন, ওড়াকান্দি হচ্ছে বাংলাদেশ-ভারতের আত্মিক সম্পর্কের তীর্থভূমি। এর আগে মতুয়া সম্প্রদায়ের প্রাণপুরুষ হরিচাঁদ ঠাকুরের মন্দিরে পূজা অর্চনা করেন ভারতের প্রধানমন্ত্রী। পরে মতবিনিময় সভায় যোগ দেন তিনি।
অনেকটা বলে-কয়ে আরও ১৬ বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করল মিয়ানমারের জান্তা সরকার। শনিবার দেশটির সশস্ত্র বাহিনী দিবসেই সামরিক বাহিনীর হাতে প্রাণ হারালেন এসব গণতন্ত্রকামী মানুষ। খবর সিএনএনের। দিবসটি সামনে রেখে আগেই বিশাল বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিলেন মিয়ানমারের গণতন্ত্রকামী আন্দোলনকারীরা। তবে সেই আন্দোলনে গেলে মাথা ও পিঠে গুলি করা হতে পারে বলে শুক্রবার রাতে হুঁশিয়ারি দেয় জান্তা সরকার। মিয়ানমারের রাষ্ট্রপরিচালিত এমআরটিভি নিউজ চ্যানেলে সম্প্রচারিত এক ঘোষণায় বলা হয়, আগের জঘন্য মৃত্যুগুলোর ট্র্যাজেডি থেকে শিক্ষা নেয়া উচিত যে, [বিক্ষোভে গেলে] আপনি মাথা ও পিঠে গুলি লাগার ঝুঁকিতে পড়তে পারেন। এরপরও পূর্বনির্ধারিত ঘোষণা অনুসারে শনিবার রাস্তায় নামেন বিক্ষোভকারীরা। এদিন ইয়াঙ্গুন, মান্দালয়সহ দেশটির বিভিন্ন…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৮৬৯ জনে। এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৬৭৪ জন। শনাক্তের হার ১৪.৯০ শতাংশ। এ নিয়ে দেশে মোট শনাক্ত ৫ লাখ ৯১ হাজার ৮০৬ জনে দাঁড়িয়েছে। আজ শনিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরবিরোধী বিক্ষোভে পাঁচজন নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ভাসানী পরিষদ। সমাবেশ শেষে পুলিশ কয়েকজন বিক্ষোভকারীকে ধরে নিয়ে যায়। পুলিশ বলেছে, কাউকে ‘আটক’ বা ‘গ্রেপ্তার’ করা হয়নি। সন্দেহভাজন আসামি হিসেবে কয়েকজনকে ‘হেফাজতে’ নেওয়া হয়েছে। ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত মানববন্ধন থেকে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। জাতীয় প্রেসক্লাব আজ শনিবার দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ শুরু করে ভাসানী পরিষদ। বেলা একটার দিকে সমাবেশে সভাপতির বক্তব্য দেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী। সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা প্রেসক্লাবের ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় কয়েকজন বিক্ষোভকারীকে ধরেন পুলিশ সদস্যরা। পুলিশের…
রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটের ভেতরে হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ চলছে। শনিবার দুপুর ১২টায় এ সমাবেশ শুরু হয়। ঢাকা মহানগর হেফাজতে ইসলামের উদ্যোগে সমাবেশে মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক, কেন্দ্রীয় নেতা মাওলানা হাসান জামিল, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা মুহিত খানসহ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত আছেন। সমাবেশে বক্তারা রবিবারের হরতাল সফল করার জন্য যার যার এলাকায় সকাল ৬টা থেকে রাস্তায় অবস্থান নেওয়ার আহ্বান জানান। তারা বলেন, আমাদের ভাইদের রক্ত বৃথা যেতে পারে না। এদিকে পল্টন মোড় ঘিরে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। উল্লেখ্য, শুক্রবার (২৬ মার্চ) জুমার নামাজের পর বায়তুল মোকাররম এলাকায় পুলিশের সঙ্গে হেফাজত কর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশসহ…
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বেসামরিক প্রশাসনের সহায়তায় দেশের বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির পরিচালক (অপারেশনস) লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান আজ শনিবার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে গতকাল শুক্রবার দিনভর উত্তপ্ত ছিল ঢাকার বায়তুল মোকাররম এলাকা এবং চট্টগ্রামের হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়াসহ কয়েকটি স্থান। বিক্ষোভে অংশ নেওয়া মাদ্রাসাশিক্ষার্থী, ধর্মভিত্তিক দলের নেতা-কর্মী ও মুসল্লিদের একটি অংশের সঙ্গে পুলিশ, সরকারি দলের ছাত্র-যুব-স্বেচ্ছাসেবক সংগঠনের কর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে হাটহাজারীতে চারজন ও ব্রাহ্মণবাড়িয়ায় একজন নিহত হন। আহত হন শতাধিক। ‘প্রতিবাদী মুসল্লিদের ওপর হামলা ও হত্যার’ প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। কাল রোববার…
ঢাকা থেকে ভারতের নিউ জলপাইগুড়ি পর্যন্ত চলাচলকারী ‘মিতালি এক্সপ্রেস’ ট্রেনের উদ্বোধন করা হবে আজ। শনিবার (২৭ মার্চ) বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ট্রেনটি উদ্বোধন করার কথা রয়েছে। এর আগে রেলওয়ে সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঢাকা-জলপাইগুড়ি চলাচলকারী ট্রেনটির নাম প্রম্তাব করা হয়েছে ‘মিতালী এক্সপ্রেস’। ভারতের আপত্তি না থাকলে এই নামটিই চূড়ান্ত হবে। গত রবিবার (২১ মার্চ) রেলওয়ের পক্ষ থেকে নতুন ট্রেনের প্রস্তাবিত নাম জানানো হয়। ট্রেনটি উভয় দেশ থেকে সপ্তাহে দুই দিন করে চলাচল করবে। বাংলাদেশ থেকে সোমবার এবং বৃহস্পতিবার ট্রেনটি যাত্রা করবে। অন্যদিকে ভারত থেকে রবিবার ও বুধবার যাত্রার প্রস্তাব…
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভ্যর্থনা জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এসে পৌঁছেছেন। বর্তমানে তিন বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সের বঙ্গবন্ধু ভবনে অবস্থান করছেন। এর আগে তিনি ঢাকা থেকে হেলিকাপ্টার যোগে টুঙ্গিপাড়া হেলিপ্যাডে অবতরণ করেন। সেখান থেকে সড়ক পথে শনিবার (২৭ মার্চ) সকাল ১০ টা ১০ মিনিটে বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সে পৌঁছান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুঙ্গিপাড়া পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে অভ্যর্থনা জানাবেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। পরে নরেন্দ্র মোদীকে সঙ্গে বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সে পরিদর্শন করবেন। এরপর ভারতের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ভবনের…
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার (২৭ মার্চ) সকালে সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী মন্দিরে পূজা দিয়েছেন। বাংলাদেশ সফরের দ্বিতীয় দিন শনিবার সকালে সাতক্ষীরা যান নরেন্দ্র মোদী। তিনি শ্যামনগরে যশোরেশ্বরী মন্দিরে পূজা দেন। একইসঙ্গে হিন্দু সম্প্রদায়ের লোকদের সঙ্গে মতবিনিময় করেন। এর আগে মোদী ঢাকা থেকে হেলিকপ্টারে করে সাতক্ষীরা যান। সাতক্ষীরা সফর শেষে সেখান থেকে মোদী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। সেখান থেকে কাশিয়ানির ওড়াকান্দিতে মতুয়া সম্প্রদায়ের মন্দির পরিদর্শন করবেন। এই মন্দির পরিদর্শন শেষে মতুয়া সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। তারপর হেলিকপ্টারে করে ঢাকায় ফিরবেন। ঢাকায় ফিরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক…