Author: jatvadmin

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার দশম স্থানে রয়েছে জার্মানি। পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং রোগীর চাপে বিপাকে পড়েছেন চিকিৎসকরা৷ করোনা সংক্রমণ ঠেকাতে কমপক্ষে দুই সপ্তাহ কঠোর লকডাউন চান তারা। জার্মানির নিবিড় পরিচর্যা কেন্দ্রের চিকিৎসকরা বলছেন, ‘বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এবং রোগীর চাপ কমাতে দুই সপ্তাহের জন্য কঠোর লকডাউন আরোপ করা দরকার।’ বর্তমানে কঠোর লকডাউন, টিকা দেওয়া এবং করোনা পরীক্ষাসহ সমন্বিত প্রচেষ্টার প্রয়োজন বলে মনে করেন জার্মান ইন্টারডিসিপ্লিনারি অ্যাসোসিয়েশন ফর ইনটেনসিভ কেয়ার অ্যান্ড ইমার্জেন্সি মেডিসিনের প্রধান ক্রিশ্চিয়ান কারাইয়ানিভিস। তিনি বলেন, ‘কঠোর লকডাউন দিতে না পারলে হাসপাতালের আইসিইউগুলো চাপ সামলাতে পারবে না।’ উল্লেখ্য, জার্মানিতে করোনার তৃতীয় ঢেউয়ে আক্রান্তের পরিমাণ দুই লাখ ১৫ হাজার ৭৭…

Read More

 আবারো করোনা পরিস্থিতি অবনতির প্রেক্ষাপটে উচ্চ সংক্রমনযুক্ত এলাকায় সব ধরনের জনসমাগম নিষিদ্ধসহ  নতুন করে ১৮টি নির্দেশনা দিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, সোমবার (২৯ মার্চ) সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব  ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার কথা জানানো হয়। নতুন এসব সিদ্ধান্ত অবিলম্বে সারাদেশে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। নির্দেশনায় বলা হয়েছে, সব ধরনের জনসমাগম (সামাজিক/রাজনৈতিক/ ধর্মীয়/অন্যান্য) সীমিত করতে হবে। উচ্চ সংক্রমণযুক্ত এলাকায় সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করা হলো। বিয়ে/জন্মদিনসহ যে কোনো সামাজিক অনুষ্ঠান উপলক্ষে জনসমাগম নিরুৎসাহিত করতে হবে। পর্যটন/বিনোদন কেন্দ্র/সিনেমা হল/থিয়েটার হলে জনসমাগম সীমিত করতে হবে এবং সব…

Read More

করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যে সরকারের পক্ষ থেকে ১৮টি নির্দেশনা জারি করা হলেও সাধারণ ছুটি দেয়ার কোনো চিন্তা-ভাবনা আপাতত নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সোমবার (২৯ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয় করোনা সংক্রমণ রোধে ১৮টি নির্দেশনা জারি করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী এসব নির্দেশনা সাংবাদিকদের পড়ে শোনান। সাধারণ ছুটি দেয়ার কোনো চিন্তা-ভাবনা সরকারের আছে কিনা- জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘এ পর্যন্ত আমাদের এ রকমের কোনো সিদ্ধান্ত নেই, সাধারণ ছুটি দেয়ার ব্যাপারে এ পর্যন্ত কোনো আলোচনা হয়নি। ‘আমরা কাজ করেছি, সাংবাদিকরা মাঠে ছিলেন, অনেকে আক্রান্ত হয়েছেন। অনেকে সতর্ক থাকায় এখন পর্যন্ত ভালো আছেন।…

Read More

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) বরিশালের হয়ে এবার খেলছেন আশরাফুল। রোববার নিয়মিত করোনা পরীক্ষায় পজিটিভ ফলাফল এসেছে ৩৬ বছর বয়সী এই ব্যাটসম্যানের। আর সোমবার পাওয়া যাবে দ্বিতীয় পরীক্ষার ফল। দেশবাসীর কাছে দোয়া চেয়েছে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান বলেন, দোয়া করবেন যেন দ্বিতীয় পরীক্ষায় সুখবর পাই। আমার শরীরে কোনো ধরনের উপসর্গ নেই, কোনো অসুবিধাও নেই। জাতীয় ক্রিকেট লিগে প্রথম রাউন্ডের ম্যাচ খেলে বরিশাল থেকে ঢাকায় ফেরার পর আশরাফুলসহ বরিশালের পুরো দলের করোনা পরীক্ষা হয়েছে। সেখানে শুধু আশরাফুলেরই পজিটিভ এসেছে। কিন্তু নিশ্চিত হতে আবার করোনার নমুনা জমা দিয়েছেন আশরাফুল। সেই পরীক্ষার…

Read More

অদ্য ২৮মার্চ ২০২১আনুমানিক ০৪:৪০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন মাওয়া কর্তৃক মাওয়া কবুতর খোলা অঞ্চল সংলগ্ন পদ্মা নদী হতে বিশেষ অভিযান পরিচালনা করে আনুমানিক ২ হাজার ৬০০ কেজি(৭০মণ) জাটকাসহ একটি স্পীড বোট জব্দ করা হয় । পরবর্তীতে জব্দকৃত স্পীড বোট উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয় এবং জাটকাগুলো স্থানীয় গরীব দুস্থদের মাঝে বিতরণ করা হয় । অপরদিকে স্টেশন কমান্ডার পাগলা লেঃ এম আশমাদুল ইসলাম এর নেতৃত্বে নারায়ণগঞ্জ বন্দরের ০৫ নং মাছ ঘাটে আনুমানি ০৫:০০ ঘটিকায় বিসিজি স্টেশন পাগলা কর্তৃক পরিচালিত একটি বিশেষ অভিযানে প্রায়৬ হাজার ২০০ কেজি (১৫৫ মণ) জাটকা জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত জাটকা গুলো স্থানীয়…

Read More

করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়ার কারণে সভা, সেমিনার ও কর্মশালা স্বাস্থ্যসুরক্ষা মেনে করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আজ রবিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এই নির্দেশনা দেন তিনি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, ‘ভ্যাকসিন দেওয়া অব্যাহত থাকবে। তবে কেউ যেন মাস্ক ছাড়া বাইরে না যায়। নিরাপদ দূরত্ব মেনে বসতে হবে। সভা, সেমিনার, কর্মশালা স্বাস্থ্যসুরক্ষা মেনে করতে হবে। যতদূর সম্ভব খোলা জায়গায় কর্মসূচি করতে হবে। ঘরের মধ্যে করলে করোনার প্রাদুর্ভাব আরও বেশি দেখা দেয়।’ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়ছে। সব অনুষ্ঠান সতর্কতার সঙ্গে করতে হবে। পাশাপাশি গেল…

Read More

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমনে করোনা পজিটিভ যাত্রীর সংখ্যা বাড়ছে। গত দু্ই সপ্তাহে (১৪ মার্চ থেকে ২৭ মার্চ) বিভিন্ন ফ্লাইটের বিদেশ যাত্রার অপচেষ্টাকালে কমপক্ষে ৩৫ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়। বিমানবন্দরে কর্তব্যরত স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা দক্ষতার সঙ্গে যাত্রী স্ক্রিনিং ও করোনা সনদ পরীক্ষা-নিরীক্ষার ফলে করোনা পজিটিভ রোগী শনাক্ত করা সম্ভব হয়। গত ১৪ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত বিভিন্ন ফ্লাইটে শনাক্তকৃত পজিটিভ যাত্রীর সংখ্যা ছিল যথাক্রমে (৬, ২, ৪, ৩, ১, ১, ১, ০, ৪, ৩, ৩, ১, ২ ও ৪ জন)। বিমানবন্দরের নির্ভরযোগ্য দায়িত্বশীল একাধিক সংস্থার কর্মকর্তা সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, এসব যাত্রীর বেশিরভাগই মধ্যেপ্রাচ্যের…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ পৈরতলা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে হামলা ও ভাঙচুর করেছে হেফাজতে ইসলামের কর্মী সমর্থকরা ইটপাটকেলের আঘাতে ট্রেনের ভেতরে থাকা অন্তত ১০ যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।  রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে বলে দ্য ডেইলি স্টারকে জানান ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার শোয়েব আহমেদ। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা ট্রেনটির চারটি বগিতে ইটপাটকেল নিক্ষেপ করে। তারা জানালার কাঁচে ঢিল দেয়। সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের পরিচালকের (গার্ড) বরাত দিয়ে শোয়েব আহমেদ বলেন, ‘রেলপথে ব্যারিকেড সৃষ্টি করা হলে ট্রেনটি দক্ষিণ পৈরতলা রেলগেট এলাকায় থামে। এরপর হরতালকারীরা ট্রেনটিকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকে। এক পর্যায়ে তারা…

Read More

রোববার সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গা-জীবননগর মহাসড়কে দর্শনায় পুলিশ বক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— দামুড়হুদা উপজেলার ডুগডুগি গ্রামের আশানুর (৩৮) ও তার ছেলে আজম (১১)। আহত যুবক জীবন একই গ্রামের জামাত আলীর ছেলে। স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গা-জীবননগর মহাসড়কের দর্শনা ফায়ার সার্ভিসের কাছে পুলিশ বক্সের সামনে দিয়ে একটি সিমেন্টভর্তি ব্যাটারিচালিত ভ্যান যাচ্ছিল। অন্যদিক থেকে একটি ট্রাক চুয়াডাঙ্গা মুখে আসছিল। এ সময় ট্রাকটি ওই ব্যাটারিচালিত ভ্যানকে সজোরে ধাক্কা দিয়ে ডান দিকের পুলিশ বক্স ভেঙে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় শিশু আজম। তার বাবা হাসানুরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।এ ঘটনায় আহত…

Read More

আজ রোববার বেলা ১১টার পর থেকে জেলা সদর, আশুগঞ্জ, সরাইলের একাধিক স্থানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ভাঙচুর হয়েছে ব্যাপক। প্রত্যক্ষদর্শীরা বলছেন, হামলাকারীদের মূল লক্ষ্য ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি সম্পদ। লক্ষ্য বানানো হয়েছে সাংবাদিকদেরও। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই ব্রাহ্মণবাড়িয়া সদর থানা মসজিদ থেকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন এবং কোথাও হামলা না করার আহ্বান জানানো হয়েছিল। কিন্তু বেলা ১১টার পর জেলা পরিষদ ভবনে আগুন দেওয়া হয়। নিচতলার অনেক কক্ষে আগুন দেওয়ার পর এসির বিস্ফোরণ হয়। সুরসম্রাট আলাউদ্দিন সংগীতাঙ্গন, পৌরসভায় ভাঙচুর ও আগুন দেওয়া হয়। আগুন দেওয়া হয় সদর উপজেলা ভূমি কার্যালয়ে। হামলা হয়েছে সদর থানায়, প্রেসক্লাবে। শহীদ ধীরন্দ্র নাথ দত্ত ভাষা…

Read More