১২০ কোটি টাকা ব্যয়ে ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমাটি নির্মাণ করবেন অনন্ত জলিল। বাংলাদেশ, ভারত, ইরান এবং তুরস্কের বিভিন্ন শিল্পী অভিনয় করবেন এ সিনেমাতে। এটির কেন্দ্রীয় চরিত্রে থাকছেন জলিলপত্নী ও চিত্রনায়িকা বর্ষা। ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমায় বডিগার্ড চরিত্রে অভিনয় করবেন অনন্ত জলিল। বর্ষার নিরাপত্তায় কাজ করবেন তিনি। তুরস্কের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হবে ‘নেত্রী: দ্য লিডার’। সিনেমাটির মহরতে এমনটাই জানিয়েছিলেন এ অভিনেতা। কেমন হবে সেই দেহরক্ষীর লুক? কিছুদিন আগেই সেই লুক প্রকাশ করেছিলেন তিনি। যেখানে তাকে দেখা গিয়েছিলো গোফসহ। তবে সে লুক খুবই সমালোচনার শিকার হয়। এবার তাই গোফ ফেলে দিয়ে হাজির হলেন তিনি সোশাল মিডিয়ায়। সঙ্গে সাদা শার্টের উপর হালকা…
Author: jatvadmin
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের নিয়ে বেফাঁস মন্তব্য করে ফেঁসে যাচ্ছেন সাকিব আল হাসান। ফেসবুকে এক লাইভ অনুষ্ঠানে বিশ্বসেরা অলরাউন্ডার যেসব মন্তব্য করেছেন তাতে সাকিব ও বিসিবি কর্তারা এখন মুখোমুখি একটা অবস্থানে দাঁড়িয়ে। যেখানে এমন সম্ভাবনাও দেখা যাচ্ছে যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার জন্য বোর্ডের কাছে সাকিব আল হাসান যে অনাপত্তিপত্র চেয়েছেন – সেটা নাও দেয়া হতে পারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলছেন, ‘কোনো ক্রিকেটার বোর্ডের সাথে চুক্তিবদ্ধ থাকুক বা না থাকুক, বিদেশের লিগে খেলতে নিজ দেশের ক্রিকেট বোর্ডের একটা অনাপত্তিপত্র প্রয়োজন হয়। তবে যদি সেই ক্রিকেটার চুক্তিতে না থাকে তাহলে বাধ্যবাধকতা কমে যায়। সাকিব…
জাতীয় নেতা হওয়ার আগেই অনেক রাজনীতিবিদের অভ্যাস শীতল রুমে (এসি) বসবাসের। যে কারণে শোয়ার রুম থেকে ওয়াশরুম, এমনকি যাত্রা পথেও এসি ছাড়া তাদের চলেই না! শুধুই কী এসি? অনেক রাজনৈতিক নেতাকে চলাফেরাতেও অনেক সতর্ক থাকতে হয়। তবে সেই সব নেতাদের থেকে একদম আলাদা মাশরাফি বিন মুর্তজা। ক্রিকেট থেকে রাজনীতির মাঠে অংশ নিয়েই নড়াইল-২ আসন থেকে সংসদ সদস্য বনে যাওয়া মাশরাফি সাধারণ জনগণের মতোই সোমবার বাইক চালিয়ে হাজির হলেন সচিবালয়ে। জাতীয় সংসদের একজন সদস্য হয়েও কোনো ধরনের নিরাপত্তা বেস্টনি এবং ট্রাফিক পুলিশের কাছ থেকে ‘ভিআইপি’ সুবিধা না নিয়ে যানজটের মধ্যেই দাঁড়িয়ে রইলেন দেশের সাবেক এ সফল অধিনায়ক। দেশ-বিদেশের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর…
সম্প্রতি জাতীয় পার্টির (জাপা) শীর্ষ নেতাদের ধারালো কথাবার্তা গণমাধ্যমে আসছে। এ অবস্থা ছয় মাস আগেও দেখা যায়নি। বলতে গেলে হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর এই প্রথম দলটির নেতারা এ ভাষায় কথা বলছেন। ফলে সরকারি দল আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির কী হয়েছে—এ বিষয়ে রাজনীতি-সংশ্লিষ্ট ব্যক্তিদের আগ্রহ বাড়ছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আমন্ত্রণ পেয়েও জাতীয় পার্টির নেতারা স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর রাষ্ট্রীয় অনুষ্ঠানে এখন পর্যন্ত যোগ দেননি। ১০ দিনের এ অনুষ্ঠান ২৬ মার্চ পর্যন্ত চলবে। জাপার শীর্ষস্থানীয় একাধিক নেতা এই অবস্থানের ব্যাখ্যায় বলেছেন, এই অনুষ্ঠানে গেলে সরকারের বিরুদ্ধে তাঁদের নেওয়া সাম্প্রতিক অবস্থান খেলো মনে হতে পারে। ১৩ মার্চ জাপার চেয়ারম্যান জি এম কাদের বনানীর…
যাত্রী বেড়ে যাওয়ায় পুরনো ১০০টি কোচ মেরামত করে রেলপথে ফেরানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। কিন্তু কোচ মেরামতের জন্য যে টাকা চাওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন। ‘বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের জন্য ৫০টি বিজি (ব্রডগেজ) এবং ৫০টি এমজি (মিটার গেজ) যাত্রীবাহী ক্যারেজ পুনর্বাসন শীর্ষক প্রকল্পের আওতায় কোচ মেরামত করা হবে। প্রতিটি কোচ মেরামতের জন্য চাওয়া হয়েছে প্রায় ১ কোটি ৩৮ লাখ টাকা, যেগুলো সর্বোচ্চ ১২ বছর ব্যবহার করা যাবে। অন্যদিকে একটি নতুন কোচের দাম চার কোটি টাকা, যার অর্থনৈতিক আয়ুষ্কাল ৩০ বছর। ফলে পুরনো কোচ সংস্কারের চেয়ে নতুন কোচ কেনাই লাভজনক বলে মনে করে পরিকল্পনা কমিশন। নতুন কোচ না কিনে…
লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসার কথা। পাকিস্তানের প্রেতাত্মারা হঠাৎ নতুন করে জেগে উঠেছে। তারা নরেন্দ্র মোদিকে আসতে দিতে চায় না। হুশিয়ার- আপনারা সিদ্ধান্ত দেয়ার কে? হানিফ আরো বলেন, রাষ্ট্রীয় অতিথি হিসেবে যিনি আসবেন, দেশের প্রত্যেকটি মানুষের দায়িত্ব তাকে সম্মান করা। পৃথিবীর সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে নীতি হিসেবে জাতির পিতা ঘোষণা করেন। কোনো দেশের সঙ্গে সমস্যা থাকলে তা দ্বিপাক্ষিক সিদ্ধান্তে সমাধান করা হবে। মঙ্গলবার (২৩ মার্চ) দুপুর ১২টায় লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বর্ধিত…
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-কে গান্ধী শান্তি পুরষ্কার-২০২০-এ ভূষিত করেছে ভারত সরকার। সোমবার ভারতের সংস্কৃতি মন্ত্রণালয় ২০২০ সালের গান্ধী শান্তি পুরষ্কারের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ঘোষণা করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রাক্কালে এই পুরষ্কারের ঘোষণা এল। ভারতের প্রধানমন্ত্রী শ্রী দামোদর নরেন্দ্র মোদী ছিলেন গান্ধী শান্তি পুরষ্কারের বিচারকম-লীর প্রধান। জাতির এই আনন্দঘন মুহূর্তে এমন একটি সংবাদ বাংলাদেশ আওয়ামী যুবলীগসহ দেশের আপামর জনসাধারণের মধ্যে আনন্দ বয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ বিকাল ৪:৩০ মিনিটে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ…
দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রাম পরিদর্শন করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা.জাফরুল্লাহ চৌধুরী। আজ মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে ওই এলাকা পরিদর্শনে আসেন তিনি। এসময় হামলা ও লুটপাটের ঘটনা তদন্তে নিরপেক্ষ কমিটি গঠনের দাবি জানান তিনি। এসময় ডা.জাফরুল্লাহ বলেন, শাল্লায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা ও লুটপাটের ঘটনা পরিকল্পিত। এঘটনার বিচার নিশ্চিত করতে হলে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে। বাংলাদেশের বিচার বিভাগের কোমর ভাঙা। দেশে এর আগেও অনেক বড় বড় ঘটনা ঘটেছে কিন্তু বিচার বিভাগ এখন পর্যন্ত কোনো ঘটনার রায় সুষ্ঠুভাবে দিতে পারেনি, এ থেকে বোঝা যায় বাংলাদেশের বিচার বিভাগের কোমর ভাঙা। তাঁরা ওপর মহলের ইশারায় বিচারের রায় দেন।…
মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় ৩,৫৫৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন আরও ১৮ জন।
নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে অস্থিরতা তৈরিতে কাউকে উসকানি না দেওয়ার জন্য আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধে প্রধান মিত্র দেশ ছিলো ভারত, তাই বাংলাদেশ ভারতের সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছে, কোন ব্যক্তি বিশেষকে নয়। তিনি আজ মঙ্গলবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর পশ্চিমবঙ্গের নির্বাচন বা অন্য কোনো বিষয়ের সাথে যোগসূত্র নেই, তিনি আমন্ত্রিত অতিথি। সরকারকে পরাজিত করতে বিএনপি সংগঠিত হতে শুরু করেছে, বিএনপি মহাসচিবের এই বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিকভাবে সংগঠিত হলে ভালো। কিন্তু দেশে…