বাঙালি মুসলমানদের জীবনে প্রধান উৎসব হচ্ছে ঈদুল ফিতর। কিন্তু প্রতিবছর পবিত্র রমজান মাস এলেই ভয়ে থাকেন ভোক্তারা—মুনাফাখোর ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম বাড়াবেন! এবারে রমজান আসতে আর তিন সপ্তাহ বাকি। এরই মধ্যে ব্যবসায়ীরা তাঁদের বহু বছরের পুরোনো অভ্যাস অনুযায়ী নিত্যপণ্যের দাম বাড়াতে শুরু করে দিয়েছেন। তাই সরকারকে বিকল্প পথ অবলম্বন করতে হয়েছে। কী সেই পথ? প্রশ্নটি করা হলে বাণিজ্যসচিব মো. জাফর উদ্দীন গতকাল সোমবার বললেন, ‘আমরা সরকারি বিক্রয়কারী সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সক্ষমতা বাড়িয়েছি। এ জন্য আমরা মাথায় রেখেছি, বাংলাদেশের চরম দারিদ্র্যের হারকে। এই হার এখন ১২ শতাংশ। রমজানে যেসব পণ্যের বেশি চাহিদা থাকে, সেগুলোর ১০ থেকে ১২ শতাংশ টিসিবির…
Author: jatvadmin
দেশে পরিবর্তনের ডাক দিয়েছিলেন গাই ব্রাইস পারফাইট কোলেলাস। মৃত্যুশয্যায়ও মনোবল হারাননি। কিন্তু মহামারী করোনাভাইরাসের কাছে হেরে গেলেন তিনি। কঙ্গো-ব্রাজাভিলের অন্যতম প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন তিনি। চিকিৎসার জন্য তাকে ফ্রান্সে নিয়ে যাওয়ার জন্য বিমানে তোলা হয়। রবিবার বিমানের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৬০ বছর বয়সী কোলেলাস। সেসময় দেশটির নির্বাচনে ভোটগ্রহণ চলছিল। এর আগের দিন, শনিবার একটি ভিডিওবার্তা প্রকাশ করেছিলেন গাই ব্রাইস পারফাইট কোলেলাস। সেখানে তিনি পরিবর্তনের ডাক দেন। তিনি বলেন, আমি মৃত্যুশয্যা থেকেও লড়ছি। আপনারাও এ পরিবর্তনের লড়াইয়ে সামিল হোন। এই নির্বাচন আপানাদের সন্তানের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। কোলেলাস কঙ্গো-ব্রাজাভিলের প্রেসিডেন্ট সাসৌ এনগুয়েসোর বিরুদ্ধে দাঁড়ানো ছয় প্রার্থীর মধ্যে অন্যতম ও প্রধান প্রতিদ্বন্দ্বী…
করোনা রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় সরকারি আরও পাঁচটি হাসপাতালকে পুনরায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বিষয়টি অতীব জরুরি উল্লেখ করে কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতির সম্ভাব্য সংকটময় অবস্থা মোকাবেলায় সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান প্রস্তুতিকরণ বিষয়ক স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব ডা. বিলকিস বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই নির্দেশ দেওয়া হয়। এতে বলা হয়, দেশে ক্রমাগত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলার জন্য রাজধানীর মিরপুরের লালকুঠি হাসপাতাল, ঢাকা মহানগর হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল, ডিএনসিসি করোনা আইসোলেশন সেন্টার ও সরকারি কর্মচারী হাসপাতালকে সার্বিকভাবে প্রস্তুত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
তামিম ইকবাল ও মোহাম্মদ মিঠুনের হাফসেঞ্চুরির ওপর ভর করে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে নির্ধারিত ৫০ ওভার শেষে ২৭১ রানের ভালো সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। এদিন শুরুটা অবশ্য ভালো করতে পারেনি বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে শুরুতেই মাঠ ছাড়েন লিটন দাশ। দ্বিতীয় ওভারে ম্যাট হেনরির চতুর্থ বলে পুল করতে গিয়ে শটে থাকা উইল ইয়ংয়ের ক্যাচে দলীয় ৪ ও ব্যাক্তিগত শূন্য রানে বিদায় নেন। দ্বিতীয় উইকেট জুটিতে দেখেশুনে খেলন তামিম ইকবাল-সৌম্য সরকার। এই জুটি ৮১ রান তোলে। তবে ভালো খেলতে থাকা সৌম্য মিচেল স্যান্টনারের বলে স্টাম্পিং হয়ে মাঠ ছাড়েন। ৪৬ বলে ৩টি চার ও একটি ছক্কায় ৩২ করেন এই বাঁহাতি। দারুণ খেলতে…
করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি দেশবরেণ্য চলচ্চিত্র পরিচালক-অভিনেতা কাজী হায়াৎ ও তার স্ত্রী। বর্তমানে প্রখ্যাত এই নির্মাতা ভালো আছেন বলে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রের (আইসিইউ) বিছানায় শুয়ে এক ভিডিও বার্তায় জানিয়েছেন। তিনি নিজের রোগ মুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়ে বলেছেন, ‘আমি এই মুহূর্তে আইসিইউতে, ভালো আছি। আমার জন্যে দোয়া করবেন সবাই। হয়তো এই যাত্রায় বেঁচেও যেতে পারি! আল্লাহর কাছে আপনাদের দোয়া অবশ্যই গ্রহণ যোগ্য হবে। মানুষের দোয়া, সারা বাংলাদেশের ভক্তদের দোয়া আমাকে বাঁচিয়ে রাখবে।’ উল্লেখ্য, গত ১০ই মার্চ স্ত্রীসহ করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি জানান কাজী হায়াৎ। এরপর গত ১৫ মার্চ তারা রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন। সেখানেই তাদের চিকিৎসা চলছে।…
বাজেটে বরাদ্দের অতিরিক্ত আরও ৪ হাজার ৯৫১ কোটি টাকা বরাদ্দ চেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ। করোনাভাইরাস নিয়ন্ত্রণ, অসংক্রামক রোগ নিরাময়, ঔষধ, উন্নয়ন খাতের জনবলের বেতন-ভাতার জন্য জিওবি (সরকারি তহবিল) বাবদ বরাদ্দের অতিরিক্ত এ অর্থ চেয়েছে বিভাগটি। প্রস্তাব অনুযায়ী, অনুমোদিত ও পি/প্রকল্পের (২১টি ওপি ও ২৫টি চলমান প্রকল্প) জন্য মোট ১০ হাজার ৭২৮.৩৫ কোটি টাকা বরাদ্দ থাকলেও ২০২১-২২ অর্থবছরের জন্য ১৫ হাজার ৩৩১.৫৭ কোটি টাকা এবং অননুমোদিত নতুন ২০টি প্রকল্পের জন্য ১২৯.৮২ কোটি টাকা থাকলেও ৪৭৭.৯৯ কোটি টাকার চাহিদার কথা জানিয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ। এক্ষেত্রে অনুমোদিত ও পি/প্রকল্পের (২১টি ওপি ও ২৫টি চলমান প্রকল্প) জন্য জিওবি খাতে অতিরিক্ত চাহিদা হিসাবে ৪ হাজার…
ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং আজ মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছেন। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে তাঁর এই ঢাকা সফর। ভুটানের প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী উড়োজাহাজটি সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। পরে বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়। সফরসূচি অনুযায়ী ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপনে জাতীয় প্যারেড স্কয়ারে আয়োজিত ‘মুজিব চিরন্তন’ অনুষ্ঠানে অংশ নেবেন। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপনে ১৭ মার্চ থেকে ১০ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা…
কক্সবাজারের উখিয়ার বালুখালীর চারটি রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি ক্যাম্পের সব ঘরসহ আগুনে পুড়ে গেছে হাজারো বসতি। চার ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাত ইউনিট। তাদের সঙ্গে উদ্ধারকাজে যোগ দিয়েছে সেনাবাহিনী ও বিজিবি। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুনে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, নিরুপণ করা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণও। শরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কমিশন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মো. শামসুদ্দোজা নয়ন জানিয়েছেন, আজ সোমবার বিকেল ৩টায় উখিয়ার বালুখালী ৮-ডব্লিউ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই ক্যাম্পের সব ঘর পুড়ে যায়। পরে ক্যাম্পটির লাগোয়া ৮-এইচ, ৯ ও ১০ নম্বর…
বাংলাদেশের স্বাধীনতার পেছনে ভারতের সৈন্যদের রক্ত আছে মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বাংলাদেশের সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে অনেক রাষ্ট্রপ্রধান আসছেন। কিন্তু কোথাও বিরোধিতা নেই। তাহলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরে এত বিরোধিতা কেন? এরা সেই পাকিস্তানের পরাজিত শক্তি যারা পঁচাত্তরে বঙ্গবন্ধুর হত্যার পর বাংলাদেশে কথিত ভারত বিরোধিতার নামে সাম্প্রদায়িকতার বীজ বুনে ছিল। এখন সময় এসেছে এদের বিরুদ্ধে ঐক্য করার।’ রবিবার (২১ মার্চ) সন্ধ্যায় শহরের ঐতিহ্যবাহী পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘মুক্তিযুদ্ধের ঐক্য’ কক্সবাজার জেলা শাখা আয়োজিত মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভায় প্রধান…
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২০ মে নতুন দিন ধার্য করেছেন আদালত। সোমবার (২২ মার্চ) মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে খালেদা জিয়া অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি। এ জন্য তার আইনজীবী সময়ের আবেদন করেন। ঢাকার ২ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক নজরুল ইসলাম সময়ের আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করেন। খালেদা জিয়ার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির কয়লা উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়ম এবং রাষ্ট্রের ১৫৮ কোটি ৭১ লাখ টাকার ক্ষতি ও আত্মসাতের অভিযোগে ২০০৮…