ক্রিকেটারদের বায়োপিক এখন উপমহাদেশে বেশ প্রচলিত। এর আগে মহেন্দ্র সিং ধোনি, শচীন টেন্ডুলকার এবং আজহারউদ্দীন সহ অনেক কিংবদন্তি ক্রিকেটাররা সিনেমাতে প্রদর্শিত হয়েছিলেন। এ দিকে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ না খেলে আইপিএলের জন্য বিবিসি থেকে আগেই ছুটি নিয়ে রেখেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শনিবার রাতে দারাজ প্রেজেন্টস ক্রিকফ্রেঞ্জি লাইভে এসে সাকিব আল হাসান নিজেই জানিয়েছেন এই তথ্য। করোনাভাইরাসের সংক্রমণ না হলে এতদিনে এই সিনেমার কাজ শুরু হয়ে যেত বলেও জানিয়েছে বিশ্বসেরা এই অলরাউন্ডার। তিনি বলেন, ‘কথা বেশ অনেকটা এগিয়ে গিয়েছিল। কিন্তু করোনার কারণে সবকিছু ঝুলে আছে। তবে এটার একটি ভালো অবস্থান তৈরি হয়ে গিয়েছিল। গল্প প্রায় তৈরি করা হয়ে…
Author: jatvadmin
সরকারি গুদামের খাদ্যশস্যের মজুত প্রায় ছয় লাখ মেট্রিক টনে নেমে গেছে। যা গত বছরের একই সময়ের চেয়ে ১১ লাখ ৪৬ হাজার ৫০০ টন কম। খাদ্য মন্ত্রণালয়ের দৈনিক খাদ্যশস্য পরিস্থিতি থেকে এই তথ্য জানা গেছে। খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিট (এফপিএমইউ) সর্বশেষ ১৬ মার্চের খাদ্যশস্য পরিস্থিতি নিয়ে এই প্রতিবেদন তৈরি করেছে। প্রতিবেদন অনুযায়ী, খাদ্যশস্যের সর্বশেষ মজুত পাঁচ লাখ ৯৩ হাজার টন। এরমধ্যে চাল পাঁচ লাখ ১৩ হাজার টন এবং গম ৮০ হাজার টন। গত বছর একই সময়ে এই মজুত ছিল ছিল ১৭ লাখ ৩৯ হাজার ৫০০ টন। এরমধ্যে চাল ১৪ লাথ ১৯ হাজার ৯০০ টন, গম ছিল তিন লাখ…
গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করে সেনাবাহিনীর ক্ষমতা দখলের পর থেকে শুরু হওয়া আন্দোলনে আড়াইশ’র মতো নিহত এবং নিরাপত্তা বাহিনীর ভয়াবহ নিপীড়ন-নির্যাতনের প্রতিবাদে মিয়ানমারের ছোট বড় অসংখ্য শহরে রাতভর বিক্ষোভ দেখিয়েছে অসংখ্য মানুষ। শনিবার রাত থেকে রোববার ভোরের আগ পর্যন্ত দেশটির অনেক অঞ্চলে সামরিক শাসনবিরোধীরা আলোক প্রজ্জ্বলন কর্মসূচি করেছে। মান্দালয়ে সূর্যোদয়ের আগে হওয়া ‘ভোরের বিক্ষোভে’ সাদা কোট পরা মেডিকেল স্টাফসহ কয়েকশ মানুষ অংশও নিয়েছেন। সামরিক জান্তা এখন রাতের বেলা হওয়া এসব কর্মসূচির টুটি চেপে ধরার চেষ্টা চালাচ্ছে; ইয়াংগন, কাচিন, কাওথংসহ বেশ কয়েকটি শহর থেকে রাতের বেলায়ই প্রায় ২০ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে আসা বিভিন্ন পোস্টের বরাত দিয়ে জানিয়েছে…
মহামারিতে গত এক বছরে সারা বিশ্বে অনেক মানুষের আয় কমেছে। অনেক মানুষ অরক্ষিত হয়ে পড়েছেন। এটা যেমন সত্য, তেমনি এটাও সত্য, উন্নত দেশে প্রণোদনার কারণে মধ্যবিত্তের একটি অংশের হাতে টাকা জমেছে। বাস্তবতা হচ্ছে, মহামারিজনিত অনিশ্চয়তা না কাটলে এই মানুষেরা আবার হাত খুলে ব্যয় করতেও আগ্রহী হবেন না। তাতে প্রবৃদ্ধির পালে হাওয়া লাগবে না। বিশ্বের ২১টি ধনী দেশের মানুষের সঞ্চয়ের তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে দ্য ইকোনমিস্ট। তারা বলছে, এই মহামারি না এলে গত বছরের প্রথম ৯ মাসে এই দেশগুলোর মানুষ ৩ লাখ কোটি ডলার ব্যয় করত। কিন্তু বিধি বাম। ব্যয় তো এরা করেইনি, উল্টো ৬ লাখ কোটি ডলার সঞ্চয় করেছে। অর্থাৎ এরা…
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বর্তমানে আছেন যুক্তরাষ্ট্রে। নতুন সন্তান ও স্ত্রীকে সময় দিচ্ছেন তিনি। অপরদিকে বাংলাদেশ দল নিউজিল্যান্ডে। সামনে আবার শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট। সব মিলিয়ে জাতীয় দলের ব্যস্ত সময়। কিন্তু দলের ব্যস্ততায় নেই সাকিব। তার চিন্তা আইপিএল। নিজের দল যখন লঙ্কানদের বিপক্ষে লড়বে সাকিব খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে! কেন সাকিব নিজের দল থাকতে পরবাসে যাবেন খেলতে? ভক্ত-সমর্থক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণির মানুষ বিষয়টি নিয়ে ছিলেন বেশ চিন্তায়। কেউ আবার দেশের পক্ষে না থেকে বিদেশি দলে খেলার ইচ্ছা পোষণ করায় দিয়েছেন দুয়োধ্বনি। অবাক হয়েছেন স্বয়ং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন। সব কিছুর উত্তর দিয়েছেন সাকিব…
আকাশে জন্ম নিলো শিশু- ভারতের বেসরকারি এয়ারলাইন্স জেট এয়ারওয়েজে এক শিশু জন্ম নিয়েছে। সৌদি আরব থেকে ভারত যাওয়ার পথে শিশুটির জন্ম হয়। ওই বিমান কর্তৃপক্ষ শিশুটির আজীবন বিনামূল্যে আকাশ ভ্রমণের সুবিধা করে দিয়েছে। তবে শিশুটি পৃথিবীতে আসার ব্যাপারটি সহজ ছিল না। বিমান কর্তৃপক্ষ সূত্র জানায়, বিমানটি তখন ৩৫ হাজার ফুট উঁচুতে। হঠাৎ করে গর্ভবতী এক নারীর নির্ধারিত সময়ের আগেই প্রসব ব্যথা শুরু হয়। বিমানে কোনো ডাক্তার না থাকায় একজন ক্রু ও এক যাত্রী নারীটিকে সাহায্যের জন্য এগিয়ে আসেন। অবশ্য তারা দুইজনই ছিলেন প্রশিক্ষিত নার্স। তাদের সাহায্যে প্রায় ৩৫ হাজার ফুট উঁচুতে মধ্য আকাশে জন্ম হয় শিশুটির। জেট এয়ারওয়েজের বোয়িং ৭৩৭…
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন চলচ্চিত্র নির্মাতা-অভিনেতা কাজী হায়াৎ ও তার স্ত্রী। বাবা-মা করোনায় আক্রান্ত শুনে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন চিত্রনায়ক কাজী মারুফ। মারুফের দেশে আরও পড়ে আসার কথা ছিল। কিন্তু এমন সময়ে বাবা-মার পাশে থাকতে দেশে ফিরে এসেছেন এই অভিনেতা। দেশে ফিরেই হাসপাতালে ছুটে যান মারুফ। বাবা-মার সার্বক্ষণিক খেয়াল রাখছেন তিনি। মারুফ বলেন, আমি মারুফ হয়েছি, সারা দেশের মানুষ আমাকে চিনেছে বাবা-মার জন্যই। শুধু সন্তান নয়, তারা একজন অভিনেতা মারুফকে জন্ম দিয়েছেন। এই কৃতজ্ঞতা এক জীবনে শোধ হবে না। আমার বাবা-মার জন্য সবার কাছে দোয়া চাইছি।
এক বছরে রাজধানী ঢাকা শহরে বায়ু দূষণ ১০ শতাংশ হারে বেড়েছে বলে একটি যৌথ গবেষণায় উঠে এসেছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) ঢাকা শহরের ৭০টি স্থানের বায়ু দূষণের এই সমীক্ষা চালিয়েছে। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই গবেষণা ফলাফল তুলে ধরেন বাপার যুগ্ম সম্পাদক ও ক্যাপসের পরিচালক অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার। রাজধানীর পুরান ঢাকার আশেপাশের এলাকায় দূষণ সবচেয়ে বেশি বলে সমীক্ষায় উঠে এসেছে। আবাসিক এলাকা ধানমণ্ডি, গুলশান, বাড্ডা ও বনানীতে দূষণের মাত্রা বেড়েছে ‘আশঙ্কাজনকভাবে’। ড. আহমদ কামরুজ্জমান বলেন, সামগ্রিকভাবে দেখা যায় যে ২০২০ সালে ঢাকা শহরের ৭০টি স্থানের গড় বস্তুকণা২.৫ ছিল প্রতি…
সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ আরও তিনজনকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি। নোয়াগাঁওয়ে হামলার ঘটনায় এ পর্যন্ত ৩৩ জন গ্রেপ্তার হলেন। এর মধ্যে মামলার প্রধান আসামি শহিদুল ইসলাম ওরফে স্বাধীন মিয়াকে (৫০) গত শুক্রবার রাতে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আজ রোববার শাল্লা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হবে…
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর নেতৃত্বে বাংলাদেশ যে সাফল্য ও অগ্রগতি দেখাচ্ছেন, তা তাঁর বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য সবচেয়ে সম্মানের বিষয় বলে মন্তব্য করেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকায় জাতীয় প্যারেড স্কয়ারে ‘মুজিব চিরন্তন’ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ তার অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। গত ৫০ বছরে প্রাকৃতিক দুর্যোগ ও দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের জনগণের অনুপ্রেরণামূলক অগ্রগতি সমৃদ্ধ রাষ্ট্র হওয়ার পথে অগ্রসর হওয়ার নিদর্শন। রাজাপক্ষে বলেন, দক্ষিণ এশিয়ায় উদীয়মান শীর্ষ অর্থনৈতিক কেন্দ্র হিসেবে বাংলাদেশকে বিবেচনা করা হয়। বাংলাদেশ শ্রীলঙ্কার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও বিনিয়োগ অংশীদার। গত কয়েক দশকে দুই…