Author: jatvadmin

আগুন জ্বালিয়ে দিয়েছেন সাকিব আল হাসান। সেই আগুনের উত্তাপ পৌঁছে গেছে গুলশানে বিসিবি সভাপতি নাজমুল হাসানের বাড়ি পর্যন্ত। পরশু রাতে এক ফেসবুক লাইভে সাকিবের করা বিসিবির সমালোচনার পর করণীয় ঠিক করতে কাল সন্ধ্যায় সেখানেই সভায় বসেছিলেন বোর্ডের কয়েকজন শীর্ষ কর্মকর্তা। সভার পর জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক এবং বিসিবি পরিচালক আকরাম খান ও নাঈমুর রহমান অবশ্য বলেছেন বাংলাদেশ দলের চলমান নিউজিল্যান্ড সফর ও বোর্ডের আরও কিছু বিষয় নিয়ে তাঁদের সভাটা পূর্বনির্ধারিতই ছিল। কিন্তু ঘটনাক্রমে সেখানে আলোচনার বিষয় হয়ে ওঠে সাকিবের ফেসবুক লাইভ। অবশ্য দুজনই বলেছেন সাকিবের আলোচিত লাইভ অনুষ্ঠানটি তাঁরা তখন পর্যন্ত দেখেননি। সাকিবের লাইভ না দেখলেও সংবাদমাধ্যমে এ–সংক্রান্ত খবরাখবর…

Read More

দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। সোমবার (২২ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর নিজ বাসায় শ্বাসকষ্ট শুরু হলে হাসপাতালে নেওয়ার পথে মারা যান দৈনিক জনকণ্ঠের সম্পাদক, মুদ্রাকর ও প্রকাশক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

Read More

সূচকের দরপতন অব্যাহত আছে দেশের শেয়ারবাজারে। আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস লেনদেনের প্রথম এক ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৫৯ পয়েন্ট। এ সময় পর্যন্ত লেনদেন হয়েছে ১৯৮ কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মদ্রে কমেছে ১৯৫ টির দর, বেড়েছে ৪২ টির দর, অপরিবর্তিত আছে ৭২ টির দর। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১৪৩ পয়েন্ট। ডিএসইতে গত দুই দিনের বড় দরপতনে ডিএসইএক্স কমেছে ১৬৬ পয়েন্ট বা ৩ শতাংশ। এর মধ্যে গতকাল এক দিনে ডিএসইএক্স সূচকটি কমে ৮৫ পয়েন্ট বা দেড় শতাংশের কাছাকাছি। মাত্র ৪৪ কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে সূচক সাড়ে ৯ শতাংশ…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের তিনটি গ্রামের দুই শতাধিক গ্রাহক আট দিন ধরে বিদ্যুৎহীন রয়েছেন। ওই গ্রাহকেরা বলছেন, গ্রামগুলোতে দুই ধরনের বিদ্যুৎ–সংযোগ রয়েছে। যাঁরা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) গ্রাহক, তাঁরা সবাই ১৩ মার্চের ঝড়ের পর থেকে বিদ্যুৎহীন রয়েছেন। সংশ্লিষ্ট দপ্তরে দৌড়াদৌড়ি করেও কাজ হচ্ছে না। গ্রামবাসী সূত্রে জানা গেছে, ১৩ মার্চ সন্ধ্যায় সরাইল সদর, কালীকচ্ছ, চুন্টা ও নোয়াগাঁও ইউনিয়নের ওপর দিয়ে ঝড় বয়ে যায়। এতে বিভিন্ন এলাকায় গাছপালা, বৈদ্যুতিক খুঁটি ও বৈদ্যুতিক তারের ব্যাপক ক্ষতি হয়। ঝড়ের পর উপজেলার সর্বত্র বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরদিন সন্ধ্যার মধ্যে উপজেলার সর্বত্র বিদ্যুৎ সরবরাহ চালু হলেও ব্যতিক্রম কাটানিশার, মুড়াহাটি ও আঁখিতারা গ্রামে। এই তিন গ্রামের…

Read More

পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি লাফার্জহোলসিমের বিরুদ্ধে সাড়ে চার কোটি টাকার বেশি রাজস্ব ফাঁকির তথ্য উদঘাটন করেছে মূল্য সংযোজন কর (মূসক) নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। প্রতিষ্ঠানটির ২০১২ সালের জানুয়ারি থেকে ২০১৬ সালের জুন মাস পর্যন্ত সময়ের তথ্য নিরীক্ষা করে এই রাজস্ব ফাঁকির তথ্য বের করেছে মূসক গোয়েন্দা। নিরীক্ষায় বেরিয়ে আসা তথ্যের সত্যতা স্বীকার করে লাফার্জহোলসিম কর্তৃপক্ষ সম্প্রতি সুদসহ ফাঁকি দেয়া রাজস্ব পরিশোধ করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিরীক্ষা কার্যক্রমের অংশ হিসেবে মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদফতর লাফার্জহোলসিম কর্তৃপক্ষের কাছে নিরীক্ষা সংশ্লিষ্ট দলিল উপস্থান করতে বলে। এর পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ২০১২ সালের জানুয়ারি থেকে ২০১৬ সালের জুলাই পর্যন্ত সময়ের দলিলাদি উপস্থান করে।…

Read More

করোনাভাইরাস মহামারীর কারণে এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার (এসএসসি) আগে নির্বাচনী পরীক্ষা নেওয়া হবে না। আর ১ এপ্রিল থেকে অনলাইনে শুরু হবে এসএসসি পরীক্ষার ফরম পূরণ। রোববার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের তথ্য সম্বলিত সম্ভাব্য তালিকা ঢাকা বোর্ডের ওয়েবসাইটে ২৮ মার্চ প্রকাশ করা হবে। সম্ভাব্য তালিকা থেকে আগামী ১ থেকে ৭ এপ্রিল পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করতে হবে। আর বিলম্ব ফিসহ ১০ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে। ফি জমার সর্বশেষ তারিখ বিলম্ব ফি ছাড়া ৮ এপ্রিল…

Read More

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী। সোমবার (২২ মার্চ) সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সেখানে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ৷ বিমানবন্দরে নেপালের রাষ্ট্রপতিকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে নেপালের রাষ্ট্রপতি সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাবেন।সোমবার বিকেলে জাতীয় প্যারেড স্কয়ারে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন বিদ্যা দেবী ভান্ডারী। এ অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল…

Read More

দৈনিক জনকণ্ঠের সম্পাদক, মুদ্রাকর ও প্রকাশক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২২ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর নিজ বাসায় শ্বাসকষ্ট শুরু হলে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। জনকণ্ঠের এক্সিকিউটিভ ডিরেক্টর তোফায়েল আহমেদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তার কোনো শারীরিক জটিলতা ছিল না। আগের দিনও অফিস করেছেন।

Read More

খেপেছেন অ্যাঞ্জেলিনা জোলি। নীরবতা অনেক হয়েছে। সন্তানদের অভিভাবকত্ব পেতে মরিয়া এই হলিউড তারকা এবার প্রকাশ্যে আনলেন এত দিন গোপন রাখা কিছু কঠিন সত্য। আদালতে গিয়ে জানালেন, সাবেক স্বামী ও হলিউড তারকা ব্র্যাড পিট তাঁকে নির্যাতন করতেন। ৪৫ বছর বয়সী জোলি জানান, প্রায়ই বাড়ি ফিরে পিট তাঁকে পেটাতেন। আর এসব ঘটত সন্তানদের সামনেই। প্রয়োজনে তাঁর সন্তানেরা এ বিষয়ে সাক্ষ্য দেবে! এক দিনের ব্যবধানে জোলির বড় ছেলে ম্যাডক্স আদালতে বাবা পিটের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে। জোলির অভিযোগ আর ম্যাডক্সের বিবৃতি দুটোই নিশ্চিত করেছে দ্য ইনসাইডার এবং ইয়াহু। জোলির ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে দ্য ইনসাইডার লিখেছে, জোলি অভিযোগ জানানোর পরদিনই ম্যাডক্স তার বাবার…

Read More

রাজধানীর কলাবাগানে ‘ও’ লেভেল শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে আসামি ফারদিন ইফতেফার দিহানের (১৮) বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমার নতুন দিন ধার্য করেছেন আদালত। আগামী ৭ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। রবিবার (২১ মার্চ) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) আ ফ ম আসাদুজ্জামান প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ৭ এপ্রিল নতুন করে ধার্য করেন। গত ২ মার্চ ফারদিন ইফতেফার দিহানের বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল। কিন্তু এদিন তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার পুলিশ পরিদর্শক আ ফ ম আসাদুজ্জামান…

Read More