Author: jatvadmin

পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টির অলিখিত ফাইনালে ইংল্যান্ডকে ৩৬ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজ নিশ্চিত করলো ভারত। সমতা থাকা সিরিজটি ৩-২ ব্যবধানে জিতে নেয় বিরাট কোহলির দল। শনিবার (২০ মার্চ) আহমেদাবাদের মোতেরায় নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা ভারত নির্ধারিত ২০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২২৪ রান করে। জবাবে ৮ উইকেট হারিয়ে ১৮৮ রানের বেশি করতে পারেনি ইংলিশরা। ২২৫ রানের লক্ষ্যে অবশ্য শুরুটা ভালো করতে পারেনি ইংল্যান্ড। ইনিংসের দ্বিতীয় বল ও দলীয় শূন্য রানেই ভুবেনশ্বর কুমারের বলে বোল্ড হন জেসন রয়। তবে এরপর পাওয়ার প্লে দারুণভাবে কাজে লাগান জস বাটলার ও ডেভিড মালান জুটি। এসময় তারা ১০…

Read More

কুমিল্লা সিটি করপোরেশনের ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল বিন জলিলের বিরুদ্ধে মহানগর যুবলীগ নেতা রোকন উদ্দিন রুকনকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর জলিল নগরীর চকবাজারের তেলিকোনা চৌমুহনী এলাকার একটি পেট্রল পাম্পে দুই হাতে দুটি রামদা (দেশীয় অস্ত্র) নিয়ে নাচানাচি করেন। তার এই নাচের একটি ভিডিও ইতোমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ছাড়া পুলিশ তাকে আটক করতে গেলে, অস্ত্র নিয়ে পুলিশের সাথে ধস্তাধস্তির আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে। সাইফুলকে পুলিশ শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। এদিকে যুবলীগ নেতা রুকনকে গাড়িচাপা দেওয়ার ঘটনায় তিনি বাদী হয়ে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় মামলা করেছেন। রুকন কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। সূত্র মতে, গত…

Read More

‘মাস্ক পরার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (২১ মার্চ) দেশব্যাপী শুরু হচ্ছে পুলিশের বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি। গত বৃহস্পতিবার (১৮ মার্চ) করোনার দ্বিতীয় ধাপ মোকাবিলায় দেশব্যাপী পুলিশের উদ্যোগ অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ করোনা রোধে পুলিশের এই কার্যক্রম শুরুর কথা জানিয়েছিলেন। করোনা মোকাবিলায় পুলিশ জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ঝুঁকি নিয়ে কাজ করেছে। পুলিশ সদস্যরা মরদেহ সৎকার করেছেন। খাবার বিতরণ করেছেন। এ পর্যন্ত পুলিশের ৮৭ জন সদস্য করোনায় মৃত্যুবরণ করেছেন। আক্রান্ত হয়েছেন ২০ হাজারের অধিক সদস্য। দ্বিতীয় ধাপেও পুলিশ সদস্যরা মাস্ক পরতে ও হ্যাড-স্যানিটাইজার ব্যবহারে সচেতনতা তৈরি করবে। আইজিপি বলেন, ‘সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে। মাস্ক পরতে…

Read More

বিএনপির পররাষ্ট্র বিষয়ক উপ-কমিটির সদস্য খন্দকার আহাদ আহমেদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন)। শনিবার (২০ মার্চ) দিনগত রাত ১২টা ১৫ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। রোববার (২১ মার্চ) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। শায়রুল বলেন, বিএনপির পররাষ্ট্র বিষয়ক উপ কমিটির সদস্য জি-নাইন এর সদস্য ও গাইবান্ধা জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি খন্দকার আহাদ আহমেদ ৫৬ বছর বয়সে মারা গেছেন। তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। আহাদ আহমেদের পিতা খন্দকার আজিজুর রহমান গাইবান্ধা সদর পৌরসভা প্রথম চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির রাজনীতিতে যুক্ত…

Read More

যুক্তরাষ্ট্রের রাজনীতি ও প্রশাসনে বাংলাদেশিদের উত্থানের নয়া অধ্যায়ের সূচনা ঘটতে যাচ্ছে পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়া সংলগ্ন মিলবোর্ন বরোতে মেয়র পদে জয়ী হবার মধ্য দিয়ে। কারণ, আসছে ১৮ মে দলীয় প্রার্থী বাছাইয়ের নির্বাচনে (প্রাইমারি) মেয়র পদে ডেমক্র্যাটিক পার্টির যে দু’জন মাঠে নেমেছেন উভয়েই বাংলাদেশি আমেরিকান। অর্থাৎ যিনিই জয়ী হবেন তিনিই লাল-সবুজের পতাকা হৃদয়ে ধারণ করে প্রকারান্তরে বহুজাতিক এই সিটিতে বাংলাদেশকেই মহিমান্বিত করবেন-এমন মন্তব্য করেছেন পেনসিলভেনিয়ায় কম্যুনিটি লিডার ড. ইবরূল হাসান চৌধুরী। বাংলাদেশ প্রতিদিনকে ড. ইবরূল বলেন, মিলবোর্ন বরোর আয়তন এবং জনসংখ্যা বেমি না হলেও সিটি মেয়র হিসেবে নিউইয়র্ক অথবা ফিলাডেলফিয়া সিটির মেয়রের যে গুরুত্ব, এটিরও একই। ওই সিটিতে দুই প্রার্থী হলেন মো. নূরুল…

Read More

ফরিদপুরের মধুখালীতে ট্রাক-মাইক্রোবাস ও ভাঙায় প্রাইভেটকার-মোটরসাইকেলের সংঘর্ষে আটজনের মৃত্যু হয়েছে। রোববার ভোরে ভাঙ্গা সদরে বিশ্বরোড এলাকায় এবং সকাল ৯টার দিকে মধুখালীর ঢাকা-খুলনা মহাসড়কের মাঝকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কানাইপুর হাইওয়ে থানার এসআই মো. রাসেল জানান। এএসআই রাসেল বলেন, মাঝকান্দি এলাকায় মাগুরা থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা এক নারী ও এক পুরুষ মারা যান। “পরে আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়।”ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা…

Read More

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২১ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। রোববার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৭৩ পয়েন্ট কমে ৫ হাজার ৩৬০ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ১৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩৪ পয়েন্ট কমে যথাক্রমে ১২২৯ ও ২০৩৯ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১১৩ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। রোববার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম…

Read More

ঋষি কাপুর চলে গেলেন! যে ছবিটায় তাঁর কাজ করার কথা ছিল, সেখানে অভিনয়ের কথা ছিল দীপিকারও। ঋষি-দীপিকার একত্রে ছবিটা করা হয়নি। ছবির কাজও থমকে ছিল এত দিন নানা কারণে। এবারে ঠিক করা হয়েছে, ঋষির জায়গায় অভিনয় করবেন অমিতাভ বচ্চন। কিন্তু কোন সে ছবি? হলিউডের সাড়া-জাগানো ছবি ‘ইনটার্ন’ হিন্দিতে নির্মিত হচ্ছে। এই ছবিতে অভিনয়ের জন্য মনোনীত হয়েছিলেন বলিউডের জ্যেষ্ঠ অভিনেতা ঋষি কাপুর। মূলত, তাঁর সঙ্গেই পর্দায় আসার কথা ছিল দীপিকা পাড়ুকোনের। ছবির কাজও এগোচ্ছিল সেভাবেই। হঠাৎ ঋষির মৃত্যুতে সাময়িকভাবে থমকে যায় সেই কাজ। এরপর ঋষির জায়গায় ভাবা হয় অমিতাভ বচ্চনের কথা। তিনি রাজি হতেই নতুন উদ্যমে আবার শুরু হচ্ছে ছবিটি নির্মাণের…

Read More

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের পাঁচ বছর পূর্ণ হচ্ছে আজ শনিবার। পাঁচ বছরে আলোচিত এ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা বদল হয়েছেন পাঁচবার। কিন্তু দীর্ঘ সময়েও কোনো আসামি শনাক্ত হয়নি। এখন পর্যন্ত তদন্তেই আটকে আছে মামলার কার্যক্রম। এদিকে দীর্ঘ সময়েও তদন্তে অগ্রগতি না হওয়ায় ক্ষুব্ধ তনুর পরিবার। তাদের অভিযোগ, টাকা ও ক্ষমতা না থাকার কারণে তারা বিচার পাচ্ছে না। পরিবারের ছোট সদস্যকে হারানোর বেদনায় এখনো কাতর তনুর মা–বাবা, দুই ভাইসহ স্বজনেরা। ২০১৬ সালের ২০ মার্চ রাতে কলেজছাত্রী সোহাগী জাহান তনুর লাশ কুমিল্লার ময়নামতি সেনানিবাসের পাওয়ার হাউসের অদূরের কালভার্টের ২০ থেকে ৩০ গজ পশ্চিমে ঝোপ থেকে…

Read More

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকা অবস্থায় ডোনাল্ড ট্রাম্পের সম্পদ কমেছে ৭০ কোটি ডলার। ব্লুমবার্গ বিলিয়নিয়ার সূচক অনুযায়ী, ট্রাম্পের নিট সম্পদের পরিমাণ কমে এখন ২৩০ কোটি ডলারে দাঁড়িয়েছে। মূলত কোভিড-১৯ মহামারি তাঁর সম্পদের ওপর কঠিন আঘাত করেছে। করোনার কারণে লকডাউন পদক্ষেপ নেওয়ায় তাঁর অফিস ভবন, ব্র্যান্ডেড হোটেল ও রিসোর্টগুলোয় আয় কমে যায়। পাশাপাশি তার উড়োজাহাজের বহর ও গলফ কোর্সের মূল্যও কমে গেছে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। বর্তমানে ট্রাম্পের সম্পদ ও পারিবারিক ব্যবসা নিয়ে তদন্ত চলছে। ২০১৬ সালের মে থেকে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত ট্রাম্পের ব্যবসায়িক আর্থিক নথি ও অন্যান্য নথি বিশ্লেষণ করেছেন ব্লুমবার্গের বিশ্লেষকেরা। ট্রাম্পের সম্পদের তিন–চতুর্থাংশ আসে তাঁর…

Read More