Author: jatvadmin

মুসলিম নারীদের জন্য শ্রীলঙ্কায় বোরকা পরা নিষিদ্ধ করা হয়নি বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। বোরকা নিষিদ্ধের জন্য কিছু মহলের পক্ষ থেকে দাবি তোলা হলেও শ্রীলঙ্কার সরকার তা এখনো গ্রহণ করেনি বলেও জানান তিনি। এছাড়া শ্রীলঙ্কায় মুসলিমদের দাহ করা হচ্ছে বলে গণমাধ্যমে অপপ্রচার রয়েছে উল্লেখ করে মাহিন্দা রাজাপক্ষে জানান, মুসলিম রীতি অনুসারে সম্প্রতি ৩৯ জন মুসলিমকে সমাহিত করা হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে এক বৈঠকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে এ তথ্য জানান। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৈঠকে শ্রীলঙ্কার সঙ্গে…

Read More

গাইবান্ধার সাদুল্লাপুরে আগুনে পুড়ে ভস্মীভূত  বসতবাড়ি ক্ষতির পরিমাণ  প্রায় ১০ লক্ষাধিক টাকা। এতে ৩ টি ঘরসহ  পুড়ে গেছে বসতবাড়ি মালামাল ও নগদ টাকা।  শুক্রবার (১৯ মার্চ) সকাল ৯ টার দিকে উপজেলার দামোদরপুর ইউনিয়নের সিট জামুডাঙ্গা গ্রামে  নুরুল ইসলামের ছেলে  আব্দুল জলিল মিয়ার বাড়িতে এ দূর্ঘটনা ঘটনা ঘটে। বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে মুহূর্তে চারিদিকে ছড়িয়ে পড়ে স্হানীয়রা ও সাদুল্লাপুর ফায়ার সার্ভিসের টিম আগুন  নিয়ন্ত্রণের পূর্বেই পুড়ে ভস্মীভূত হয় ৩ টি ঘরের আসবাবপত্র নগদ ৫৩ হাজার টাকা, টিভি , ফ্রিজ অন্যান্য মালামাল। ক্ষতিগ্রস্ত জলিল মিয়ার ছেলে রিপন মিয়া বলেন, এ ঘটনায় প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।তিনি আরও…

Read More

‘তুমি আছে তুমি নেই’ ছবির ট্রেলার দেখে হতাশা প্রকাশ করেছিলেন জাতীয় পুরস্কারজয়ী অভিনয়শিল্পী দীঘি। এ নিয়ে দেওয়া তার সাক্ষাৎকার দেখে ক্ষিপ্ত হন চিত্রনাট্যকার ও পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। তিনি দীঘির কঠোর সমালোচনাও করেছিলেন। ক্ষিপ্ত হয়ে দীঘিকে ‘দুই পয়সার মেয়ে’ বলেছিলেন নির্মাতা ঝন্টু। সম্প্রতি একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন দীঘি। সাক্ষাৎকারে দীঘি বলেন, আমি ছবি নিয়ে কোনো কথা বলিনি। ঝন্টু আঙ্কেল গুরুজন, তাকে অনেক সম্মান করি। তিনি আমার ফ্যামিলি নিয়ে কিছু কথা বলেছেন। তিনি বলেছেন, পরিবার আমাকে শিক্ষা দিতে পারেনি। তারা আমাকে বাজে আইডিয়া দিচ্ছে। এটার পিছনে নাকি কারও হাত আছে! সবচেয়ে বড় কথা আমার মামাকে টেনে আনা হয়েছে। তিনি শোবিজের…

Read More

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের মরদেহ সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আগামীকাল শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। বৃহস্পতিবার (১৮ মার্চ) বিএনপির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক উপ রাষ্ট্রপতি খ্যাতিমান আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ ১৬ মার্চ সন্ধ্যা সাড়ে ৬ টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)।  আজ সিঙ্গাপুর থেকে তার লাশ দেশে আসবে।  তার পরিবারে সদস্যরা মরদেহ নিয়ে বিকাল পৌনে ৬ টায় রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছাবেন।  লাশ গ্রহণ করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির জ্যেষ্ঠ…

Read More

রাজধানীর ধানমন্ডি এলাকায় নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের ঘটনায় করা মামলায় হাজি সেলিমের ছেলে ইরফান সেলিমকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তার কারামুক্তিতে আর বাধা নেই বলে দাবি করেছেন তার আইনজীবী। ধানমন্ডি থানায় করা ওই মামলায় জামিন চেয়ে ইরফানের করা আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত ২৭ জানুয়ারি হাইকোর্ট তাঁর জামিন প্রশ্নে রুল দিয়েছিলেন। রুলের শুনানি নিয়ে আজ বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার তাকে জামিন দেন। আদালতে ইরফানের পক্ষে শুনানি করেন আইনজীবী সাঈদ আহমেদ। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ।আইনজীবী সাঈদ আহমেদ প্রথম আলোকে বলেন, ধানমন্ডি থানার মামলায় উচ্চ আদালত…

Read More

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় তা রোধে মাঠে নামছে পুলিশ। আগামী ২১ মার্চ থেকে জনগণকে মাস্ক পরায় উদ্বুদ্ধ করতে সারাদেশে কাজ করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি। বৃহস্পতিবার (১৮ মার্চ) পুলিশ অডিটরিয়ামে করোনা সচেতনতা নিয়ে ডাকা এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। সংবাদ সম্মেলনে আইজিপি বলেন, ২১ মার্চ থেকে বাংলাদেশ পুলিশের উদ্যোগে মাস্ক পরা উদ্বুদ্ধকরণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। পুলিশের এই কার্যক্রমের স্লোগান- ‘মাস্ক পরা অভ্যেস, কোভিড মুক্ত বাংলাদেশ।’ ড. বেনজীর আহমেদ বলেন, করোনাভাইরাসের প্রকোপ গত মাস পর্যন্ত কম থাকলেও মার্চ থেকে এটি বৃদ্ধি পেয়েছে। করোনা রোধে মাস্কের কোনো বিকল্প নেই। আমাদের সবার উচিত কঠোরভাবে…

Read More

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করছেন সফররত মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ। মালদ্বীপের প্রেসিডেন্টের সফরসূচি অনুযায়ী, আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান সলিহ। প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সলিহর একান্ত ও পরে দ্বিপক্ষীয় বৈঠকের কর্মসূচি রয়েছে। দুই নেতার উপস্থিতিতে উভয় দেশের মধ্যে একাধিক সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। আজ বেলা আড়াইটায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে মালদ্বীপের কমিউনিটির সঙ্গে সলিহর আলোচনার কর্মসূচি রয়েছে। সফরসূচি অনুযায়ী, আজ সন্ধ্যায় বঙ্গভবনে যাবেন সলিহ। সেখানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সলিহ বৈঠক করবেন। পরে তাঁর সম্মানে বঙ্গভবনে একটি রাষ্ট্রীয় ভোজে যোগ দেবেন তিনি। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন। সফর শেষে আজ রাতেই…

Read More

পাঁচ দিন হলো ফোনে পাওয়া যাচ্ছে না অভিনেত্রী মিম মানতাসাকে। একের পর এক পাঠানো হয়েছে খুদে বার্তা। কোনো সাড়া নেই তাঁর। এই অভিনেত্রীকে নানাভাবে খুঁজে হয়রান নির্মাতা, প্রযোজক ও শুটিং ইউনিট। এ অবস্থায় শিডিউল নিয়ে জটিলতায় পড়েছে ‘১০০ তে একশো’ নাটকের শুটিং ইউনিট। মিমের পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ করে ব্যর্থ হয়েছেন তাঁরা। সম্প্রতি বিয়ে করেছেন এই অভিনেত্রী। তারপর থেকেই তিনি লাপাত্তা। ১৮ মার্চ থেকে মিমের ৪ দিনের শিডিউল নিয়েছিলেন পরিচালক আবু হায়াত মাহমুদ। তিনি জানান, নাটকটিতে মিমের সহশিল্পী হিসেবে আছেন জাহিদ হাসান, সালাহউদ্দিন লাভলু, তানিয়া আহমেদসহ বেশ কয়েকজন অভিনয়শিল্পী। ধারাবাহিক নাটকটির শুটিং হবে পুবাইলের একটি শুটিং বাড়িতে। শুটিংয়ের…

Read More

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনে করোনা আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন রোগীর মৃত্যুর পর আইসিইউতে থাকা অন্যান্য রোগীরা কোথায় আছে হাসপাতাল কর্তৃপক্ষ সঠিকভাবে বলতে পারছে না। তবে কর্তৃপক্ষ বলছে, হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে কয়েকজন এবং অন্যান্য আইসিইউতেও কয়েকজন রয়েছেন। বৃহস্পতিবার (১৮ মার্চ) এ বিষয়ে কথা হয় নতুন ভবনের ওয়ার্ড মাস্টার মো. রিয়াজের সঙ্গে। তিনি জানান, বুধবার সকালে নতুন ভবনের তৃতীয় তলায় করোনা রোগীদের আইসিইউতে অগ্নিকাণ্ডের পরপরই ভিতরে থাকা রোগীদের হাসপাতালের অন্য আইসিইউতে রাখা হয়েছে। রিয়াজ জানান, কয়েকজন আছেন হাসপাতালের বার্ন ইউনিটের দ্বিতীয় তলার আইসিইউতে। কয়েকজনকে হাসপাতালে অন্যান্য জায়গায় নেওয়া হয়েছে। তবে ঠিক কোথায় আছেন বাকি রোগীরা, এ তথ্য জানাতে…

Read More

করোনার কারণে ক্ষতিগ্রস্ত শহরের তরুণ জনগোষ্ঠী এবং দেশে ফিরে আসা প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানে অর্থসহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। তরুণ ও দেশে ফিরে আসা প্রবাসীদের জন্য বিশ্বব্যাংক দিচ্ছে ২০ কোটি ডলার। বর্তমান বাজার দরে যার পরিমাণ ১ হাজার ৭০০ কোটি টাকা। গতকাল বুধবার বিশ্বব্যাংকের বোর্ড সভায় এই ঋণ অনুমোদন দেওয়া হয়। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য দেওয়া হয়েছে। ‘অনানুষ্ঠানিক খাতের কর্মসংস্থান পুনরুদ্ধার’ শীর্ষক প্রকল্পে এই টাকা খরচ করা হবে। এই প্রকল্পের মাধ্যমে ১ লাখ ৭৫ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে। তাঁদের বেশির ভাগই শহুরে তরুণ এবং ছোট উদ্যোক্তা। ছোট উদ্যোক্তারা যাতে নতুন কর্মসংস্থান তৈরি করতে পারে, সেই…

Read More