Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Friday, June 26
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»বাংলাদেশ»আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনার পর কোন রোগী কোথায় আছে, সঠিক তথ্য নেই কর্তৃপক্ষের !
বাংলাদেশ

আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনার পর কোন রোগী কোথায় আছে, সঠিক তথ্য নেই কর্তৃপক্ষের !

March 18, 20212 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনে করোনা আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন রোগীর মৃত্যুর পর আইসিইউতে থাকা অন্যান্য রোগীরা কোথায় আছে হাসপাতাল কর্তৃপক্ষ সঠিকভাবে বলতে পারছে না। তবে কর্তৃপক্ষ বলছে, হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে কয়েকজন এবং অন্যান্য আইসিইউতেও কয়েকজন রয়েছেন।

বৃহস্পতিবার (১৮ মার্চ) এ বিষয়ে কথা হয় নতুন ভবনের ওয়ার্ড মাস্টার মো. রিয়াজের সঙ্গে। তিনি জানান, বুধবার সকালে নতুন ভবনের তৃতীয় তলায় করোনা রোগীদের আইসিইউতে অগ্নিকাণ্ডের পরপরই ভিতরে থাকা রোগীদের হাসপাতালের অন্য আইসিইউতে রাখা হয়েছে।

রিয়াজ জানান, কয়েকজন আছেন হাসপাতালের বার্ন ইউনিটের দ্বিতীয় তলার আইসিইউতে। কয়েকজনকে হাসপাতালে অন্যান্য জায়গায় নেওয়া হয়েছে। তবে ঠিক কোথায় আছেন বাকি রোগীরা, এ তথ্য জানাতে পারেননি তিনি।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. আলাউদ্দিন আল আজাদ জানান, বাকি রোগীরা আমাদের হাসপাতালেই আছেন। তবে সঠিক তথ্যটা ওর্য়াড মাস্টার রিয়াজ দিতে পারবেন। হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. নবীন জানান, নতুন ভবনের অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ৮ জন রোগী আমাদের আইসিইউ ও এইচডিইউতে আছেন।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, তারা সবাই আইসিইউ রোগী, তাদের অবস্থা আগের মতোই আছে।

বুধবার সকালে নতুন ভবনের তৃতীয় তলায় করোনা আইসিউতে অগ্নিকাণ্ডের সময় সেখান থেকে রোগীদের অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়। পরে এই ঘটনায় তিন জন রোগী মারা যান।

ঘটনার পরপরই ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, আইসিউতে মোট ১৪ জন রোগী ছিলেন। এদের মধ্যে তিনজন মারা গেছেন। বাকি ১১ জনকে আমরা হাসপাতালের বিভিন্ন জায়গায় আইসিইউ সাপোর্টে রেখেছি।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ৮ জন রোগী থাকলেও বাকি ৩ রোগী কোথায় জানতে চাইলে ওয়ার্ড মাস্টার রিয়াজ বলেন, বাকি তিনজন রোগী হাসপাতালেই আছেন। তবে সঠিক কোথায় আছে সেটা পরে বলতে পারব।

হাসপাতালের একটি সূত্র জানায়, করোনা রোগীদের আইসিইউ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন সেটি তালাবদ্ধ। হাসপাতালে এখন আইসিইউর সংকট দেখা দিয়েছে, করোনা রোগীদের আইসিইউ লাগলেও সেটা দিতে পারছে না কর্তৃপক্ষ।

এই ব্যাপারে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, সকালে ক্ষতিগ্রস্ত আইসিইউ পরিদর্শন করেছেন পিডব্লিউডি ইলেকট্রিক ইঞ্জিনিয়ার। আইসিইউ মেরামতের জন্য আরও টেকনিশিয়ানরা পরিদর্শন করবেন। স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশক্রমে দ্রুত সেটা প্রস্তুত করা হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

June 1, 2026

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

June 1, 2026
April 11, 2026

পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা শেষ

April 11, 2026
March 12, 2026

হাকিমপুর উপজেলা শিশু নিকেতন শীর্ষে শিক্ষার্থীদের উল্লাস।

March 12, 2026
সর্বশেষ
  • চেক জালিয়াতি মামলায় প্রক্সি : আটক নারী ও আইনজীবীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
  • গোলাগুলির পর গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফ নেতা আটক
  • শিক্ষার্থীকে শাসন করায় স্কুলে অভিভাবকের হামলা, থানায় শিক্ষিকার মামলা
  • জটিলতায় থমকে উলিপুর বাইপাস প্রকল্প, ৬৮ কোটি টাকার সড়ক নির্মাণে অনিশ্চয়তা
  • ভুয়া আমদানিকারক সেজে নকল ব্যান্ডরোল আমদানি, কাস্টমসের জালে বড় চালান

চেক জালিয়াতি মামলায় প্রক্সি : আটক নারী ও আইনজীবীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

June 26, 2026

গোলাগুলির পর গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফ নেতা আটক

June 26, 2026

শিক্ষার্থীকে শাসন করায় স্কুলে অভিভাবকের হামলা, থানায় শিক্ষিকার মামলা

June 26, 2026

জটিলতায় থমকে উলিপুর বাইপাস প্রকল্প, ৬৮ কোটি টাকার সড়ক নির্মাণে অনিশ্চয়তা

June 24, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • চেক জালিয়াতি মামলায় প্রক্সি : আটক নারী ও আইনজীবীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
  • গোলাগুলির পর গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফ নেতা আটক
  • শিক্ষার্থীকে শাসন করায় স্কুলে অভিভাবকের হামলা, থানায় শিক্ষিকার মামলা
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.