Author: jatvadmin

হবিগঞ্জের বাহুবল উপজেলায় মা ও মেয়ের গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।  খবর পেয়ে বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার দিগাম্বর বাজার এলাকার ভাড়া বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে বাহুবল মডেল থানা পুলিশ। নিহতরা হলেন-সঞ্জিত দাশের স্ত্রী অঞ্জলী রাণী মালাকার (৩০) ও তাদের মেয়ে পূজা রাণী দাশ (৮)। বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, সঞ্জিত দাশ একজন সবজি বিক্রেতা। স্ত্রী ও মেয়েকে নিয়ে তিনি দিগাম্বর বাজারের একটি বাসায় ভাড়া থাকতেন। বুধবার রাতে তিনি বাসায় ছিলেন না। বাসায় শুধু তার স্ত্রী ও মেয়ে ছিলেন। বৃহস্পতিবার সকালে ঘরের খোলা দরজা দিয়ে ঘরে মা-মেয়ের গলা কাটা মরদেহ পড়ে থাকতে…

Read More

সাভারে ধর্ষণে ব্যর্থ হয়ে এক স্কুল শিক্ষার্থীকে বাড়ির ছাদ থেকে ফেলে দিয়ে হত্যার চেষ্টার অভিযোগে রকি নামের (৩৫) এক বখাটে ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (১৭ মার্চ) রাতে সাভারের ইমান্দিপুর এলাকা থেকে তাকে আটক করে সাভার মডেল থানা পুলিশ। এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় সাভারের ইমান্দিপুর এলাকায় নিজ ভাড়া বাড়ির ছাদে নিয়ে স্থানীয় সানপাওয়ার স্কুলের দশম শ্রেণীর এক শিক্ষার্থীকে (১৬) ধর্ষণের চেষ্টা করেন বখাটে রকি। এসময় ওই শিক্ষার্থীর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে বখাটে রকি ওই শিক্ষার্থীকে দোতলা বাড়ির ছাদ থেকে নিচে ফেলে দেয়। এরপর রকিকে আটক করে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে এলাকাবাসী। অসুস্থ ওই…

Read More

প্রতীক্ষার অবসান ঘটিয়ে অমর একুশে গ্রন্থমেলা শুরু হচ্ছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) বেলা তিনটায় গণভবন থেকে ভার্চ্যুয়ালি বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলবে মেলা। তবে ছুটির দিনগুলোতে মেলা শুরু হবে সকাল ১১টায়। অন্যান্য বছর ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিন থেকে বইমেলা শুরু হলেও এবার করোনা পরিস্থিতির কারণে তা হচ্ছে মার্চ মাসে। এবার করোনা পরিস্থিতি বিবেচনায় বইমেলায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে স্বাস্থ্য সচেতনতায়। মাস্ক ছাড়া বইমেলায় কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। প্রতিটি প্রবেশ পথে এ বিষয়ে নিরাপত্তা জোরদার করা হবে। মাস্ক থাকলে তবেই একজন মেলায় প্রবেশের অনুমতি পাবেন। এরপর তার শরীরের তাপমাত্রা…

Read More

ভারতে করোনার ভয়াল থাবা কিছুতেই থামছে না। করোনার সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ফের আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় সাড়ে ২৪ হাজার। একদিনে করোনা আক্রান্ত হয়ে ১৩১ জনের মৃত্যু হয়েছে। ভারতের একাধিক রাজ্যের সংক্রমণ পরিস্থিতি নিয়ে উদ্বেগে প্রকাশ করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। কীভাবে সংক্রমণে লাগাম টানা যায় সে ব্যাপারে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলোর সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন  মন্ত্রণালয়ের কর্মকর্তারা। দেশজুড়ে বাড়ছে করোনার সংক্রমণ। নিউ নর্মাল পরিস্থিতিতে মাত্রাছাড়া এই সংক্রমণে ঘুম ছুটেছে মন্ত্রণালয়ের। কেন্দ্রীয় মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত গোটা ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১,১৪,০৯,৮৩১। এখনও পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১,৫৮,৮৫৬। এই মুহূর্তে দেশটিতে করোনা…

Read More

করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে বইমেলা বন্ধ করা হতে পারে বলে আগেই জানিয়েছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। তবে তার আগে বইমেলায় করোনা বিবেচনায় রেখে সর্বোচ্চ নিরাপত্তা নেওয়া হবে বলে জানালো বইমেলার আয়োজক কর্তৃপক্ষ বাংলা একাডেমি। এমনকী মেলার শুরুতেই থাকছে না শিশুপ্রহর। পরিস্থিতি বিবেচনায় পরে এ বিয়ষে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে তারা। একইসঙ্গে মাস্ক ছাড়া ঢোকা যাবে না এবারের বইমেলায়। মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে বাংলা একাডেমিতে অমর একুশে বইমেলা ২০২১ নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। সংবাদ সম্মেলনে সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ, বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, করোনা পরিস্থিতি বিবেচনায় এবার…

Read More

জালিয়াতির মাধ্যমে ব্যাংক হিসাব খুলে রাষ্ট্রীয় সংস্থা সাধারণ বীমা করপোরেশনের (এসবিসি) আয় থেকে ২৬ কোটি ১৫ লাখ টাকা আত্মসাৎ করেছে একটি চক্র। চক্রটির নেতৃত্ব দিয়েছেন এ সংস্থারই প্রধান কার্যালয়ে অডিট অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগের ব্যবস্থাপক আবুল কাশেম। ১০ বছর ৬ মাস ধরে এ কাণ্ড ঘটে চললেও এসবিসি ছিল পুরোপুরি অন্ধকারে। এসবিসির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) খসরু দস্তগীর আলমের নেতৃত্বাধীন চার সদস্যের কমিটির প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। এতে বলা হয়, এসবিসির নামে বেসরকারি এক্সিম ব্যাংকে ২০১০ সালে একটি ব্যাংক হিসাব খোলা হয়। হিসাবটিতে জমা হয় এযাবৎ ২৭ কোটি ৭৮ লাখ টাকা। এ থেকেই ২৬ কোটি ১৫ লাখ টাকা তুলেও নেওয়া হয়। বিদ্যুৎ উন্নয়ন…

Read More

স্বার্থান্বেষী মহলের অসাধু কর্মকাণ্ড, বন্ডেড ওয়্যারহাউস সুবিধার অপব্যবহার, অবৈধভাবে আমদানি ও বাজারজাতকরণে দেশের স্বয়ংসম্পূর্ণ কাগজশিল্প এখন বিপর্যয়ের মুখোমুখি। এ তথ্য দিয়ে বিপিএমএ বলছে, চোরাচালান ও শুল্ক ফাঁকিতে অসম প্রতিযোগিতার মুখে পড়েছে কাগজশিল্প।এ খাতের প্রকল্পগুলো শোচনীয় ও রুগ্নশিল্পে পরিণত হয়েছে। একটি কুচক্রী মহল পাঠ্যপুস্তক মুদ্রণের নামে দেশি মিল থেকে কাগজ সংগ্রহ না করে বিনাশুল্কে আমদানির আত্মঘাতী উদ্যোগ নিয়েছে। এতে বিপিএমএর আশঙ্কা হলো দেশের স্বার্থবিরোধী এ উদ্যোগ সফল হলে কাগজশিল্পের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। ২০২১-২২ অর্থবছরের জাতীয় বাজেট সামনে রেখে দেওয়া প্রস্তাবে এসব কথা বলেছেন কাগজশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেপার মিলস অ্যাসোসিয়েশন-বিপিএমএর সভাপতি আহমেদ আকবর সোবহান। ১৩ মার্চ জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর চেয়ারম্যান…

Read More

যৌন নিপীড়নের বন্ধ ও নারীর সমতা নিশ্চিতে উত্তাল অস্ট্রেলিয়া। পুরো দেশজুড়ে এক লাখেরও বেশি নারী এক বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন। স্থানীয় সময় সোমবার এ কর্মসূচির আওতায় দেশটির রাজধানী ক্যানবেরাসহ সিডনি, মেলবোর্নের মত প্রধান শহরের সঙ্গে অন্যান্য প্রায় ৪০টি শহরে নারীরা পদযাত্রায় সামিল হয়েছেন। জানা যায়, সম্প্রতি অস্ট্রেলিয়ার পার্লামেন্টকে কেন্দ্র করে একাধিক যৌন নির্যাতনের ঘটনা জনসম্মুখে আসার পর দেশটির নারীরা ‘বিচারের জন্য পদযাত্রা’ নামে এই বিশাল বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছেন। কিছুদিন অ্যাটর্নি জেনারেল ক্রিশ্চিয়ান পর্টারের বিরুদ্ধে সম্প্রতি অভিযোগ এসেছে, ১৯৮৮ সালে এক নারীকে তিনি ধর্ষণ করেছিলেন। গত সপ্তাহে তার বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়ে বিক্ষোভ হয়েছে। তবে পর্টার এই অভিযোগ অস্বীকার করেছেন।

Read More

এমন এক রাতে লিওনেল মেসি গোল পাবেন না, তা কী হয়! রেকর্ড ছোঁয়ার ম্যাচে জোড়া গোল করার মাঝে সতীর্থের গোলে রাখলেন অবদান। নজরকাড়া পারফরম্যান্সে আলো ছড়াল বার্সেলোনা। ওয়েস্কাকে উড়িয়ে ধরে রাখল লা লিগায় অজেয় পথচলা। কাম্প নউয়ে সোমবার রাতে লা লিগার ম্যাচটি ৪-১ গোলে জিতেছে বার্সেলোনা। মেসি দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন অঁতোয়ান গ্রিজমান। রাফা মির একটি গোল শোধ করার পর দ্বিতীয়ার্ধে অস্কার মিনগেসার গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রোনাল্ড কুমানের দল। শেষে নিজের দ্বিতীয় গোলটি করেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার। দারুণ এই জয়ে আবারও পয়েন্ট তালিকায় দুইয়ে ফিরেছে প্রতিযোগিতার দ্বিতীয় সফলতম দলটি। শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের সঙ্গে তাদের…

Read More

সংযুক্ত আরব আমিরাত থেকে ‘এফোর’ সাইজের কাগজ আমদানির চালানে অভিনব কায়দায় লুকানো সিগারেট উদ্ধার করেছে কাস্টম হাউস কর্তৃপক্ষ। এ চালানে ২৪ হাজার ৯৯০ কার্টনে ৪৯ লাখ ৯৮ হাজার শলাকা ওরিস ও মন্ড ব্রান্ডের সিগারেট রয়েছে। শর্তসাপেক্ষে আমদানিযোগ্য পণ্য সিগারেট পাচারের মাধ্যমে প্রায় ১২ কোটি টাকা রাজস্ব ফাঁকির অপচেষ্টা হয়েছে। কাস্টম হাউস সূত্রে জানা গেছে, চট্টগ্রামের (১৪১ পাঁচলাইশ, মায়ানীড়) আমদানিকারক প্রতিষ্ঠান জেকে স্টেশনারি সংযুক্ত আরব আমিরাত থেকে ‘এফোর’ সাইজের কাগজ ঘোষণা দিয়ে এক কনটেইনার পণ্য আমদানি করে। ঝুঁকিপূর্ণ সিঅ্যান্ডএফ এজেন্ট, আমদানিকারক, রফতানিকারক, বন্দর, পণ্য ও পণ্যের তৈরি দেশ বিবেচনায় কনটেইনার সংশ্লিষ্ট বিল অব ল্যাডিং জাতীয় রাজস্ব বোর্ডের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে  ব্লক…

Read More