সামাজিক যোগাযোগ মাধ্যমে আড়ংকে বয়কটের ডাক দিয়েছেন নেটিজেনরা। অনেকেই হ্যাশট্যাগ আড়ং দিয়ে ওই ব্রান্ডের পণ্য বর্জনের আহ্বান জানাচ্ছেন। সম্প্রতি ইমরান হোসেন নামের এক ব্যক্তি ভিডিও বার্তায় অভিযোগ করেন, দাড়ি থাকায় তিনি চাকরি পাননি আড়ংয়ে। তার সেই ভিডিও ভাইরাল হতেই আড়ংয়ের পণ্য বয়কটের ডাক দিয়েছেন অনেকে। সিলেটে আড়ংয়ের বিক্রয়কেন্দ্রের সামনে বিক্ষোভও দেখিয়েছেন স্থানীয় একদল বাসিন্দা। পরে আড়ং এক বিবৃতি দিয়ে ওই যুবকের সাথে ঘটে যাওয়া ঘটনাকে দুঃখজনক বলে উল্লেখ করেছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া আট মিনিটের একটি ভিডিওতে দেখা যায় এক যুবক, নিজেকে ইমরান হোসেন ইমন নামে পরিচয় দিয়ে বলছেন, তিনি আড়ংয়ে বিক্রয়কর্মীর একটি নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছিলেন, মুখে মাস্ক…
Author: jatvadmin
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে শেষ পোস্টটি করে আমির জানিয়েছেন, কাজে আরও বেশি মনোযোগী হওয়ার জন্য তিনি এই মাধ্যমগুলো থেকে বিদায় নিচ্ছেন। রোববার জন্মদিন পালন করেছেন বলিউড পারফেকশনিস্ট আমির খান। পর দিন অর্থাৎ সোমবারেই তিনি ঘোষণা দিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়ার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে শেষ পোস্টটি করে আমির জানিয়েছেন, কাজে আরও বেশি মনোযোগী হওয়ার জন্য তিনি এই মাধ্যমগুলো থেকে বিদায় নিচ্ছেন। পোস্টে আমির তার জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘জন্মদিনে ভালোবাসা ও আন্তরিকতার জন্য অনেক ধন্যবাদ। আমার হৃদয় পরিপূর্ণ।’ ‘অন্য একটি খবর হলো, সামাজিক যোগাযোগ মাধ্যমে এটাই আমার শেষ পোস্ট। আমি খুব…
মুক্তির অপেক্ষায় আছে ঢাকাই সিনেমার চিত্রনায়ক অনন্ত জলিলের ‘দিন : দ্য ডে’ সিনেমা। ইরান ও বাংলাদেশের যৌথ প্রযোজনার ছবিটি নিয়ে এরইমধ্যে দেশীয় দর্শকের মধ্যে উত্তেজনা কাজ করছে। আসছে কোরবানি ঈদে এ সিনেমাটি দেখা যাবে দেশের হলগুলোতে। তার আগে আরও একটি নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন অনন্ত। এর নাম ‘নেত্রী : দ্য লিডার’। এখানে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে বর্ষাকে। আর তার বডিগার্ড হিসেবে পর্দায় হাজির হবেন অনন্ত। কেমন হবে সেই দেহরক্ষীর লুক? তাই প্রকাশ করে দিলেন ছবির নায়ক ও প্রযোজক অনন্ত। আজ সোমবার (১৫ মার্চ) নিজের ফেসবুকে কিছু ছবি প্রকাশ করে তিনি নিজেই জানিয়েছেন এগুলো ‘নেত্রী’ সিনেমার লুক। ছবিগুলো পোস্ট হওয়ার এক…
বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীনতা লাভের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। এতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ দক্ষিণ এশিয়া অঞ্চলের পাঁচটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান অংশ নিবেন। বাংলাদেশের সরকারের মুখ্য তথ্য কর্মকর্তা সুরৎ কুমার সরকার বলেন, ‘আমন্ত্রিত সম্মানিত বিদেশি অতিথিদের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং নেপাল, শ্রীলঙ্কা, ভুটান ও মালদ্বীপের চারজন রাষ্ট্র ও সরকারপ্রধান পৃথক অনুষ্ঠানে যোগ দিবেন।’ তিনি আরও বলেন, বিদেশি রাষ্ট্র ও সরকার প্রধানরা অনুরূপ পৃথক অনুষ্ঠানে অংশ নেবেন। মোদি এই অনুষ্ঠানে অংশ নেয়া ছাড়াও টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার পরিদর্শনসহ ঢাকার বাইরে তিনটি স্থানে যাবেন। সুরৎ সরকার বলেন, মার্চ মাসের তৃতীয় সপ্তাহে বিদেশি রাষ্ট্র ও সরকার প্রধানরা…
মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০-এর মুকুট মাথায় তুলতে প্রস্তুত প্রতিযোগিতাটির সেরা ১০ সুন্দরী। হাজারো প্রতিযোগীদের পেছনে ফেলে তারা পৌঁছেছেন চূড়ান্ত পর্বে। সেরা দশ প্রতিযোগীরা এক সাক্ষাৎ ও অভিবাদন পর্বে নিজেদের আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। মিস ইউনিভার্স বাংলাদেশ এবং মিস ইউনিভার্স হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন সবাই। মিস ইউনিভার্স বাংলাদেশের প্রতিযোগীদের সঙ্গে বিভিন্ন সংবাদ মাধ্যম, স্পন্সর এবং আয়োজকদের এই পর্ব অনুষ্ঠিত হয় রোববার (১৪ মার্চ) একটি পাঁচ তারকা হোটেলে। সেরা দশের সঙ্গে পরিচয় পর্ব, কথাবার্তা ও আলোচনার মাধ্যমে তাদের বিভিন্ন বিষয় উঠে আসে এই আয়োজনে। প্রতিযোগীরা নতুন অভিজ্ঞতা, গ্র্যান্ড ফিনালে নিয়ে তাদের আশা, ভবিষ্যৎ পরিকল্পনা, তাদের পরিবার, পড়ালেখা সবকিছু নিয়েই কথা বলেন। প্রতিযোগিতার শুরু…
আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কারণ দেখিয়ে রোজার আগে দেশের বাজারে ভোজ্যতেলের দাম বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ১৫ মার্চ সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের অত্যাবশ্যকীয় পণ্য বিপণন ও পরিবেশক বিষয়ক জাতীয় কমিটির সভায় তেলে দাম পুননির্ধারণের সিদ্ধান্ত হয় বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম মিল গেইটে ১২৭ টাকা, ডিলার পর্যায়ে ১৩১ এবং খুচরায় ১৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ৫ লিটারের বোতল মিল গেইটে ৬২০ টাকা, ডিলার পর্যায়ে ৬৪০ টাকা এবং খুচরা পর্যায়ে ৬৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। মিল গেইটে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১১৩ টাকা, যা আগে ১০৭ টাকা ছিল। এছাড়া প্রতি…
প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে আরও একটি দুঃসংবাদ এল। প্রথমবারের মত বাংলাদেশে শনাক্ত হল করোনাভাইরাসের দক্ষিণ আফ্রিকান স্ট্রেইন। শুধু তাই নয়, এটিসহ করোনার মোট ১২টি অ্যাকটিভ ধরন শনাক্ত হয়েছে এ দেশে। করোনাভাইরাসের জিনোম সিকোয়েন্সের উন্মুক্ত তথ্যভান্ডার, গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডাটা (জিআইএসএআইডি) এই তথ্য প্রকাশ করেছে। জার্মান প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত দক্ষিণ আফ্রিকার ধরনটি বাংলাদেশে প্রথম শনাক্ত হয় গেল ২৪ জানুয়ারি। করোনাভাইরাসের এই স্ট্রেইনটি বিশ্বের ৫৫টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে। দক্ষিণ আফ্রিকার ধরনটির প্রভাবে মারাত্মক অসুস্থতা দেখা দেওয়ার প্রমাণ না থাকলেও এই ভাইরাস খুব দ্রুত ছড়ায়। এছাড়া প্রাথমিক পর্যায়ের ট্রায়ালে দেখা গেছে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা’র করোনার টিকা দক্ষিণ আফ্রিকার স্ট্রেইন প্রতিরোধে কম কার্যকরি।
করোনা পরিস্থিতিতে সর্বোচ্চ স্বাস্থ্য সুরক্ষা মেনেই নেওয়া হচ্ছে অমর একুশে বইমেলার প্রস্তুতি। তবে পরিস্থিতির অবনতি হলে যেকোনো সময় স্থগিত করা হতে পারে বইমেলা। সোমবার (১৫ মার্চ) বাংলা একাডেমিতে মেলা নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এমনটাই জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বলেন, এখন পর্যন্ত যেভাবে আছি, তাতে বইমেলা মাসব্যাপী চলবে বলে আমরা বিশ্বাস করি এবং আশা রাখছি। তবে এমন সিদ্ধান্ত হয়েছে, আমি ব্যক্তিগতভাবে প্রস্তাব করেছি- পরিস্থিতি যদি আরও খারাপ হয়, প্রয়োজনে বইমেলা হয়তো বন্ধও করে দেওয়া হতে পারে। বইমেলা আয়োজক কমিটির সদস্য সচিব জালাল আহমেদ বলেন, যদি পরিস্থিতি খারাপ হয়, আমরা মেলায় দর্শনার্থী প্রবেশ নিয়ন্ত্রণ করবো, তারপরও…
টাইগার তারকা সাকিব আল হাসানের ঘরে এলো আরও এক সুসংবাদ। দুই কন্যার পর এবার পুত্র সন্তানের বাবা হলেন তিনি। আগের দু’জনের মতো তার এই সন্তানটিও যুক্তরাষ্ট্রে জন্ম নিয়েছে। তৃতীয় সন্তান জন্মের সময় স্ত্রী উম্মে আহমেদ শিশিরের পাশে থাকতে বর্তমানে যুক্তরাষ্ট্রেই আছেন সাকিব। বিশ্বসেরা এই অলরাউন্ডার সেজন্য টাইগারদের নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নিয়েছিলেন। চলমান বছরের জানুয়ারিতে সাকিব-শিশির দম্পতির ঘরে তৃতীয় সন্তান আসার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে সাকিব নিজেই নিশ্চিত করেছিলেন।
বসন্তের হাতছানির উচ্ছ্বাসে মেতে উঠেছেন আমেরিকানরা। বিশেষ করে ফ্লোরিডার সমুদ্র সৈকতে গত দুদিনে আপামর জনতার বাঁধ ভাঙ্গা জোয়ারে করোনা নেই বলেই মনে হয়েছে। যদিও স্বাস্থ্যবিধি বজায় রাখতে পুলিশী হস্তক্ষেপের কমতি ছিল না। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত পুলিশের সাথে সমুদ্র সৈকতে আসা নারী-পুরুষের দফায় দফায় সংঘর্ষে দেড়শত জন গ্রেফতার হয়েছে বলে ফ্লোরিডার পুলিশ প্রশাসন সোমবার জানিয়েছে। উল্লেখ্য, ফ্লোরিডায় এখনও সংক্রমণের হার তুলনামূলকভাবে বেশি। এজন্য কর্তৃপক্ষ সোচ্চার রয়েছে স্বাস্থবিধি লংঘনকারীদের বিরুদ্ধে। কিন্তু বছরাধিককাল স্বেচ্ছায় গৃহবন্দিত্ব থেকে মুক্তির প্রত্যাশায় বেপরোয়া হয়ে পড়া যুবক-যুবতীরা ফ্লোরিডার সবকটি সমুদ্র সৈকতে হুমড়ি খেয়ে পড়েছেন। একই অবস্থা পরিলক্ষিত হয়েছে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটগুলোতেও। ট্রান্সপোর্টেশন সিকিউরিটি এডমিনিস্ট্রেশন (টিএসএ) সূত্রে জানা…