Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Wednesday, April 22
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»বিনোদন»অনন্ত জলিলের নতুন সিনেমায় নতুন লুক
বিনোদন

অনন্ত জলিলের নতুন সিনেমায় নতুন লুক

March 16, 20212 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মুক্তির অপেক্ষায় আছে ঢাকাই সিনেমার চিত্রনায়ক অনন্ত জলিলের ‘দিন : দ্য ডে’ সিনেমা। ইরান ও বাংলাদেশের যৌথ প্রযোজনার ছবিটি নিয়ে এরইমধ্যে দেশীয় দর্শকের মধ্যে উত্তেজনা কাজ করছে। আসছে কোরবানি ঈদে এ সিনেমাটি দেখা যাবে দেশের হলগুলোতে।

তার আগে আরও একটি নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন অনন্ত। এর নাম ‘নেত্রী : দ্য লিডার’। এখানে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে বর্ষাকে। আর তার বডিগার্ড হিসেবে পর্দায় হাজির হবেন অনন্ত। কেমন হবে সেই দেহরক্ষীর লুক?

তাই প্রকাশ করে দিলেন ছবির নায়ক ও প্রযোজক অনন্ত। আজ সোমবার (১৫ মার্চ) নিজের ফেসবুকে কিছু ছবি প্রকাশ করে তিনি নিজেই জানিয়েছেন এগুলো ‘নেত্রী’ সিনেমার লুক। ছবিগুলো পোস্ট হওয়ার এক ঘণ্টা পেরুনোর আগেই তা ভাইরাল হয়ে গেছে।

ছবিতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত লাইক পড়েছে ২২ হাজার। তবে তার মধ্যে ১৭ হাজারেরও বেশি পড়েছে হাসির রিঅ্যাক্ট। অনেকে এই লুকের সমালোচনায় মেতেছেন। তবে এসব নিয়ে একদমই মুখ খুলছেন না অনন্ত।

প্রসঙ্গত, প্রায় ১২০ কোটি টাকার বাজেটে আন্তর্জাতিক মান বজায় রেখে তৈরি হবে ‘নেত্রী : দ্য লিডার’। ভারত ও তুরস্কের দুজন পরিচালকের সঙ্গে যৌথভাবে এটি পরিচালনা করবেন অনন্ত নিজেই।

ছবিতে থাকবে অনেক চমক। তার একটি হলো ছবিতে অভিনয় করবেন চার দেশের শিল্পীরা। এ সিনেমায় দেখা যাবে বাংলাদেশ, ভারত, ইরান ও তুরস্কের অভিনয়শিল্পীদের। তাদের মধ্যে অন্যতম একজন তুরস্কের অভনেতা এরতুগ্রুল সাকার।

এতে আরও অভিনয় করবেন বলিউডের কবির দুহান সিং, তরুণ অরোরা ও প্রদীপ রাওয়াত। এছাড়া দেখা যাবে ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াতের পাশাপাশি তুরস্কের প্রথম সারির বেশ কয়েকজন শিল্পীকেও।
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

January 6, 2026

ইরফান সাজ্জাদের সঙ্গে দীঘি-ভাবনার ওয়েব সিনেমা

January 6, 2026
January 5, 2026

জনপ্রিয় রিয়েলিটি শোয়ের দুই প্রতিযোগীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল!

January 5, 2026
October 1, 2025

অক্টোবর এলেই ‘শিউলি’কে মনে পড়ে

October 1, 2025
সর্বশেষ
  • মাধবপুরে ভিকটিম সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন
  • গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • গোপীনাথপুরে কৃষি কর্মকর্তার অনুপস্থিতি, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা
  • কসবায় গ্যাসের বাড়তি দাম, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা দণ্ড
  • নওগাঁর নিয়ামতপুরে কিশোরী নিখোঁজ সন্ধান চায় পরিবার

মাধবপুরে ভিকটিম সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন

April 19, 2026

গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

April 19, 2026

গোপীনাথপুরে কৃষি কর্মকর্তার অনুপস্থিতি, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা

April 19, 2026

কসবায় গ্যাসের বাড়তি দাম, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা দণ্ড

April 19, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • মাধবপুরে ভিকটিম সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন
  • গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • গোপীনাথপুরে কৃষি কর্মকর্তার অনুপস্থিতি, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.