গাইবান্ধার সাদুল্লাপুরে ইদিলপুরের মহিপুরে আগুনে ভস্মীভূত হয়েছে বসতবাড়ির ৫ টি ঘরের মালামাল ও মালামাল বের করতে গিয়ে পুড়ে গেছে রহিম(১৫) বছরের শিশুসহ দুটি গরু। এতে ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লক্ষ টাকা। ২০ মার্চ শনিবার দিবাগত রাত ৩ টার দিকে এ দূর্ঘটনায় পুড়ে গেছে উত্তর মহিপুর গ্রামের কলিমউদ্দিনের পুত্র আনারুলের বসতবাড়ি। আগুনে পুড়ে যাওয়া আনারুলের পুত্র রংপুর মেডিকেল কলেজ চিকিৎসাধীন রয়েছে। রাস্তা না থাকায় সেবা দিতে এসে ফিরে গেছে ফায়ারসার্ভিসের টিম। সরজমিনে সকাল ৯ টায় ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে গিয়ে জানা যায় যে, অদ্য ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিট মেম্বর ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে পৌঁছেনি। এলাকাবাসীর অভিযোগের আঙ্গুল চেয়ারম্যান ও বিদ্যুৎ অফিসের কর্মকর্তার প্রতি।…
Author: jatvadmin
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আনুষ্ঠানিকতায় কোনো বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করলে সমুচিত জবাব দেওয়ার জন্য আওয়ামী লীগ প্রস্তুত বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। যারাই অস্থিরতা তৈরি করতে চাইবে তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে বলেও তিনি জানান। শনিবার (২০ মার্চ) সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা জানান। হুঁশিয়ারি উচ্চারণ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সরকারে আছে, কিন্তু রাজপথ ছাড়েনি। সুতরাং আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই আজ আওয়ামী লীগ ক্ষমতায় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানকে সামনে…
বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়াতে ৬টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও শ্রীলংকা। শনিবার (২০ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সফররত শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এসব সমঝোতা স্মারক সই হয়।দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর এসব সমঝোতা স্মারক সই হয়।যুব উন্নয়নে সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক সই করে দুই দেশ। বাংলাদেশের পক্ষে সই করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও শ্রীলংকার পক্ষে রুরাল হাউজিং অ্যান্ড কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং ম্যাটেরিয়াল ইন্ডাস্ট্রিজ বিষয়ক প্রতিমন্ত্রী ইন্দিকা আনুরুদ্ধ। বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্স কাউন্সিল (বিএআরসি) এবং শ্রীলংকার কাউন্সিল ফর এগ্রিকালচারাল রিসার্স পলিসি (এসএলসিএআরপি) এর মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। বাংলাদেশের…
অন্তীম ইচ্ছানুযায়ী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর পার্বতী ইউনিয়নের মানিকপুর গ্রামে বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন প্রয়াত বরেণ্য রাজনীতিবিদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ। শুক্রবার (১৯ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে পৈত্রিক বাড়ির মসজিদের সামনে জানাজা শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে (বাদ মাগরিব) পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুর আগে ব্যারিস্টার মওদুদ আহমদ বাবা-মায়ের কবরের পাশে সমায়িত হওয়ার ইচ্ছা প্রকাশ করে গেছেন। তার ইচ্ছা অনুযায়ী পরিবারের পক্ষ থেকে সে ব্যবস্থা নেওয়া হয়েছে। গত ১৬ মার্চ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন মওদুদ আহমদ। মৃত্যুকালে তার বয়স…
দক্ষিণী সিনে জগত এবং বলিউডের অন্যতম উজ্জ্বল নক্ষত্র তামান্না ভাটিয়া। ছোট পর্দায় কেরিয়ার শুরু করলেও পরবর্তী সময়ে সিনেমাজগতে বেশ সুনাম কুড়িয়েছেন তিনি। কর্মজীবন শুরু করেন ১৩ বছর বয়স থেকে। পরবর্তীতে মুম্বইয়ের থিয়েটারে কাজ করেন এক বছর। তারপর বলিউড এবং দক্ষিণী সিনেমা জগতে বেশ সুনাম কুড়িয়েছেন। বেশির ভাগ সময়ই শ্যুটিংয়ের জন্য কাজে ব্যস্ত থাকেন তামান্না। দেশ-বিদেশ ঘুরে বেড়াতে হয় তাঁকে। তবে বাড়িতে ফেরা মানেই তাঁর কাছে সব থেকে শান্তির জায়গা। তাই নিজের বাড়িকে সুন্দর করে নিজের হাতে সাজিয়ে তুলেছেন অভিনেত্রী। দীর্ঘ আট বছর ঘরে বাবা-মায়ের সঙ্গে একই ফ্ল্যাটে থাকেন তামান্না। তাঁর বাবার কেনা ফ্ল্যাটে পরিবারের সঙ্গে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন অভিনেত্রী।…
শুক্রবার ( ১৯ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে রকস্টার জেমসের ক্যামেরায় ধরা পড়া একটি ছবি প্রকাশ করেছেন মিথিলা। ক্যাপশনে মিথিলা লিখেছেন, ‘আমি উচ্চস্বরে বলছি, ছবিটি যিনি তুলেছেন তিনি আমাদের নগরবাউল রকস্টার ছাড়া আর কেউ নয়।’ অবশ্য ফটোগ্রাফারকে হ্যাসট্যাগ দিয়ে মিথিলা লিখেছেন জেমস ভাই। https://twitter.com/rafiath_rashid/status/1372918967275192320 ছবিটি কবে, কোথায় তোলা হয়েছে তা উল্লেখ করেননি মিথিলা। তবে ছবিটি প্রকাশ্যে আসার পর প্রশংসায় ভাসছেন গান ও অভিনয় জগতের এই দুই তারকা। ছবিতে নীল আরিয়ান নামের একজন লিখেছেন, ‘জেমসের গানের মতোই সুন্দর হয়েছে ছবিটা’। প্রিয়া চক্রবর্তী লিখেছেন, ‘তুমি অনেক সুন্দর।’ এর আগে জেমসের ক্যারেনায় ধরা পড়েছিলেন অভিনেত্রী জয়া আহসান, মারিয়া নূর, জেসিয়া ইসলাম, সারাহ আলমের…
অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করায় এবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছে মিয়ানমারের ১১ সেনা কর্মকর্তা। ইউরোপীয়ান কূটনীতিকেরা জানিয়েছেন আগামী সোমবার ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা এই নিষেধাজ্ঞা অনুমোদন করবেন। এদিকে শনিবার মিয়ানমারের অভ্যুত্থানের নেতাদের অর্থ ও অস্ত্র পাওয়ার সুযোগ বন্ধ করে দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের এক কর্মকর্তা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। মিয়ানমারের সামরিক অভ্যুত্থান শুরু থেকেই দেশটির জনগণের প্রতিরোধের মুখে পড়েছে। ব্যাপক দমন-পীড়ন ও নিরাপত্তা বাহিনীর হত্যাযজ্ঞ উপেক্ষা করে রাস্তায় নামছে মানুষ। প্রতিদিন বাড়ছে হতাহতের সংখ্যা। অ্যাডভোকেসি গ্রুপ অ্যাসিসট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি) জানিয়েছে, ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর থেকে দেশটিতে অন্তত ২২৫…
নিজ দেশের পুরুষদের চারটি দেশের নারীদের বিয়ের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। সৌদি সংবাদমাধ্যমের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, এই চারটি দেশ হলো বাংলাদেশ, চাদ, মিয়ানমার ও পাকিস্তান। এছাড়া বিদেশি নারীদের বিয়ে করতে চাইলে এখন থেকে সৌদি পুরুষদের কঠোর নিয়মকানুন অনুসরণ করতে হবে। বেসরকারি হিসেব অনুযায়ী বর্তমানে পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমার ও চাদের প্রায় পাঁচ লাখ নারী সৌদি আরবে বসবাস করছে। নিষেধাজ্ঞার কারণে এখন থেকে এসব নারীরা কোনও সৌদি পুরুষকে বিয়ে করতে পারবে না। মক্কা পুলিশের পরিচালক মেজর জেনারেল আসাফ আল কুরাইশি মক্কা ডেইলি সংবাদমাধ্যমকে বলেছেন, বিদেশি নারীদের বিয়ের ক্ষেত্রে এখন কঠিন নিয়মকানুনের আওতায় আসতে হবে সৌদি পুরুষদের। বিদেশি নারীদের…
শেরপুরের নালিতাবাড়ীতে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ৫ জন চিকিৎসক দিয়ে চলছে চিকিৎসা সেবা। ২০১৫ সনের ১৭ অক্টোবর তৎকালীন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ৫০ শয্যায় উন্নিত করে উদ্বোধন করেন। হাসপাতালের তথ্যমতে জানা যায়, উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসক থাকার কথা আবাসিক মেডিকেল অফিসার, জুনিয়র কনসালটেন্ট সার্জারি, জুনিয়র কনসালটেন্ট মেডিসিন, জুনিয়র কনসালটেন্ট গাইনি, জুনিয়র কনসালটেন্ট এনেসথেসিয়া, জুনিয়র কনসালটেন্ট কার্ডিওলজি, জুনিয়র কনসালটেন্ট অর্থোসার্জারী, জুনিয়র কনসালটেন্ট শিশু, জুনিয়র কনসালটেন্ট চক্ষু, জুনিয়র কনসালটেন্ট এন.টি, জুনিয়র কনসালটেন্ট চর্ম ও যৌন, ডেন্টাল সার্জারি ও টেকনোলজিট ল্যাব। শুধু ডেন্টাল সার্জন ছাড়া কোন কনসালটেন্ট ডাক্তার নেই। নার্সিং সুপারভাইজার, সিনিয়র স্টাফ নার্স, প্রধান সহকারী…
যেন একটুও ঘাম ঝরল না। বাংলাদেশকে আগে ব্যাট করতে পাঠিয়ে মাত্র ১৩১ রানে অলআউট করল নিউজিল্যান্ড। আর সেই ছোট্ট লক্ষ্যটা ২ উইকেট খরচায় তাড়া করল, ১৭২ বল হাতে রেখে! ডানেডিনে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিততে যেন কোনো পরিশ্রমই হলো না টম ল্যাথামদের। ব্যাটসম্যানদের এমন ভরাডুবি বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালের দুশ্চিন্তা বাড়িয়ে দিল। যে ওয়ানডের ব্যাটিং নিয়ে বাংলাদেশ দল গর্ব করে, সেই ব্যাটিংয়ের কারণেই যে আজ বাংলাদেশের এমন হার। ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে এই ব্যাটিং দুর্বলতা নিয়েই ভাবতে হবে অধিনায়ককে। আজ ম্যাচ শেষে তামিম বলছিলেন, ‘আমার মনে হয়েছে আমরা খুব বেশি আলগা শট খেলেছি। তাঁরা ভালো বল করেছে।…