বিশ্বজুড়ে করোনাভাইরাসের তাণ্ডব চলছেই। প্রতিদিনই এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে হাজার মানুষ। প্রাণঘাতী এই ভাইরাসের প্রতিষেধক হিসেবে ইতোমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে টিকা দেওয়া শুরু হয়েছে। এর মধ্যেই নতুন সুসংবাদ। এবার করোনা টিকা আসছে ক্যাপসুল আকারে। আমেরিকা ও ইসরায়েল ও ভারতের যৌথ উদ্যোগে আসছে দ্বিতীয় প্রজন্মের এই টিকা। জানা গেছে, ইসরায়েল-আমেরিকান কোম্পানি ওরামেড এবং ভারতীয় কোম্পানি প্রেমাস বায়োটেক যৌথভাবে তৈরি করেছে এই টিকা। এর নাম দেওয়া হয়েছে ওরাভ্যাক্স। এ বছরেই এর প্রথম দফা ক্লিনিক্যাল পরীক্ষা শুরু হবে বলে এক ঘোষণায় বলা হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, আগামী জুনেই শুরু হবে এই পরীক্ষা। এখন পর্যন্ত এর সফলতা সম্পর্কে কোনও নিশ্চয়তা দেওয়া…
Author: jatvadmin
অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউজের ভিতরের যৌনতা বিষয়ক ছবি ও ভিডিও ছড়িয়ে দিয়েছে একটি গ্রুপ। এতে দেখা যায়, পার্লামেন্টের নারী এমপিদের টেবিলের ওপর অবাধে চলেছে এসব যৌনতা। এ অবস্থায় পার্লামেন্টের ভিতরে বিরক্তিকর কর্মকাণ্ডের কড়া নিন্দা জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। তিনি বলেছেন, ছবি ও ভিডিও ছড়িয়ে দেয়ার সঙ্গে জড়িত সরকারি চার কর্মকর্তার মধ্যে একজনকে শনাক্ত করে বরখাস্ত করা হয়েছে। চীনের বার্তা সংস্থা সিনহুয়াকে উদ্ধৃত করে রিপোর্টে বলা হয়েছে, সোমবার রাতে নিউজ করপোরেশন অস্ট্রেলিয়া এবং চ্যানেল টেন নিউজ রিপোর্ট করেছে যে, ওই ছবি ও ভিডিও ছড়িয়ে দিয়েছে একটি গ্রুপ। এ বিষয়ে তথ্য ফাঁসকারী হুইসেল ব্লোয়ার বলেছেন, ছবিগুলো বর্ণনাতীত। এতে রয়েছে রগরগে সব দৃশ্য।…
রাজধানীর আমিনবাজারে সড়ক ও জনপথ বিভাগ রাস্তার উন্নয়ন কাজের সময় তিতাস গ্যাসের উচ্চচাপ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। একারণে রাজধানীর কয়েকটি জায়গায় সকাল থেকে গ্যাস সরবরাহে সমস্যা হচ্ছে। রাজধানীতে গ্যাস বিতরণকারী সংস্থা তিতাস গ্যাস আজ মঙ্গলবার (২৩ মার্চ) এ তথ্য জানিয়েছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, গ্যাসলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় মোহাম্মদপুর, ধানমন্ডি, হাজারীবাগ, মিরপুর, গ্রিন রোডসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে। লিকেজ মেরামত কাজ শেষ হলে গ্যাসের অবস্থা স্বাভাবিক হবে।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং। মঙ্গলবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় স্মৃতিসৌধে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। এসময় ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং লটকন ফলের গাছ রোপন করেন। পরে ১০টা ৪৬ মিনিটে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন। ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে ইতোমধ্যে যোগ দিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম…
ভয়াবহ সড়ক দুর্ঘটনার সাক্ষী হল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। ৭টি যানবাহনের সংঘাতে প্রাণ গেল কমপক্ষে ৩ জনের। সোমবারের এ দুর্ঘটনায় আরও অনেকে অগ্নিদগ্ধ। বিবৃতিতে জানানো হয়, ব্যস্ততম সড়কে একটি গাড়ি ১৬০ কিলোমিটার বেগে যাচ্ছিল। বেপরোয়া গতি আর নীতিমালা লঙ্ঘনের দায়ে পুলিশ তাড়া করলে রাস্তায় অন্যান্য যানবাহনের ওপর এলোপাথাড়ি ধাক্কা দেয় গাড়িটি। মুহূর্তেই পাঁচটি যানে ছড়িয়ে পড়ে আগুন। যা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করে। ফায়ার ব্রিগেডের সহায়তায় আরোহীরা উদ্ধার পেলেও প্রাপ্তবয়স্ক তিনজনের মৃত্যু হয়। হত্যা মামলা দায়ের করা হয়েছে ২০ বছর বয়সী ওই গাড়ি চালকের বিরুদ্ধে। সে বর্তমানে পুলিশি হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ক্যারিয়ারের ৫০তম ওয়ানডে অর্ধশতক করেছেন তামিম ইকবাল। আর এর মাধ্যমে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশি হিসেবে সবচেয়ে অর্ধশতক করেছেন তিনি। কিউইদের বিপক্ষে এটি তামিমের ষষ্ঠ অর্ধশত রানের ইনিংস। এতদিন ধরে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫টি পঞ্চাশ রানের ইনিংস ছিল তামিম ও সাকিব আল হাসানের। আজ সেটি ছাড়িয়ে গেলেন তামিম। শুধু তাই নয়, নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ রানের মালিকও তামিম। ২১২ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে তামিমের এটি ৬৩তম পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস। এর মধ্যে ১৩টি রয়েছে সেঞ্চুরি। আর বাকি ৫০টি পঞ্চাশ রানের ইনিংস। সেঞ্চুরি কিংবা হাফ সেঞ্চুরির পরিসংখ্যানে বাংলাদেশে আর কেউই তামিমের ওপরে নেই।
যুক্তরাষ্ট্রের কলোরাডোর বোল্ডার শহরের একটি সুপারমার্কেটে নির্বিচার গুলিবর্ষণের এক ঘটনায় একজন পুলিশ কর্মকর্তাসহ ১০ জন নিহত হয়েছেন।এ সহিংসতার ঘটনায় আহত এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কর্তৃপক্ষ ঘটনার কয়েক ঘণ্টা পর এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। সোমবার স্থানীয় সময় বিকাল প্রায় ৩টার দিকে রকি পবর্তমালার পূর্বাংশের পাদদেশের শহর বোল্ডারের টেবল মেসা এলাকার খুচরা পণ্যের দোকান কিং সুপারস এ ঘটনার সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে পুলিশ গোলাগুলির এ ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি এবং সহিংসতার উদ্দেশ্যও পরিষ্কার হয়নি। বোল্ডারের পুলিশ প্রধান ম্যারিস হেরল্ড জানিয়েছেন, কিং সুপারসে হামলায় ১০ জন নিহত হয়েছেন, তাদের মধ্যে ৫১ বছর বয়সী…
গোপালগঞ্জের কোটালীপাড়ায় জনসভাস্থলে বোমা পুঁতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের মামলায় ১৪ জঙ্গিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান আজ মঙ্গলবার এই রায় ঘোষণা করেন। মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয় ১১ মার্চ। শুনানিতে রাষ্ট্রপক্ষ ১৪ আসামির সবার মৃত্যুদণ্ড চেয়েছিল। পরে আদালত রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন। সে অনুসারে আজ রায় ঘোষণা করা হলো। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৪ আসামি হলেন—মফিজুর রহমান, মাহমুদ আজহার, রাশেদুজ্জামান, তারেক, ওয়াদুদ শেখ ওরফে গাজী খান, আজিজুল হক, লোকমান, ইউসুফ ওরফে মোছহাব মোড়ল, মোছহাব হাসান ওরফে রাশু, শেখ মো. এনামুল হক, আনিসুল ইসলাম, সারোয়ার হোসেন, আমিরুল ইসলাম ও রফিকুল ইসলাম খান।…
সময় টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ও রংপুর ব্যুরো প্রধান রতন সরকার এবং চিত্র সাংবাদিক শাকিল মাহমুদের বিরুদ্ধে অবিলম্বে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের প্রতিবাদে গাইবান্ধায় সাংবাদিকদের গণসংহতি সমাবেশ । মানববন্ধনে গণমাধ্যমকর্মীরা বলেন, রতন সরকার রংপুর বিভাগের কণ্ঠস্বর হয়ে সবসময় অনিয়ম, দুর্নীতি ও মানুষের দুঃখ-দুর্দশার চিত্র সময় টেলিভিশনের পর্দায় তুলে ধরেছেন এবং গণমানুষের কাছে প্রশংসিত হয়েছেন। এই সাংবাদিকের বিরুদ্ধে মামলা দিয়ে কণ্ঠরোধের চেষ্টা ন্যক্কারজনক ঘটনা। বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার অ্যাসোসিয়েশন-বিপিডিএ নামের প্রতিষ্ঠানে ‘২৬ দিনে ডাক্তার তৈরির কারখানা’ শীর্ষক শিরোনামে ওই প্রতিষ্ঠানের অনিয়ম, দুর্নীতি, লুটপাট ও শিক্ষার্থীদের স্বপ্ন ধ্বংসের আদ্যোপান্ত সময় সংবাদে তুলে ধরেন। এতে বিপিডিএ কর্তৃপক্ষ নিজেদের অনিয়ম, দুর্নীতি আড়াল করতে মিথ্যা অভিযোগ এনে…
আইপিএলে খেলার জন্য ছুটি চেয়ে চিঠি দিয়েছেন গত ১৭ ফেব্রুয়ারি। বিসিবি ছুটি মঞ্জুর করে আইপিএলে খেলার অনাপত্তিপত্র দিয়েছে পরের দিনই। এরপর কেটে গেছে এক মাসেরও বেশি। কিন্তু সাকিব আল হাসানের সেই চিঠি আর ছুটি নিয়ে বিতর্কের পাগলা ঘোড়া ছুটেই চলেছে। অথচ ঘটনা কিন্তু খুব সরল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ একজন খেলোয়াড় বোর্ডের কাছে ছুটি চেয়েছেন। চাইতেই পারেন। ছুটি দেওয়া না-দেওয়াটা বোর্ডের ইচ্ছা। বোর্ড ঠিক মনে করলে ছুটি দেবে, সাকিবের চাওয়াটা ‘অন্যায়’ মনে হলে ছুটি দেবে না। গল্পটা এখানেই শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু তিনি সাকিব আল হাসান বলেই সম্ভবত সেখান থেকে উল্টো গল্পের শুরু। বোর্ড সভাপতি থেকে শুরু করে…