Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Wednesday, April 22
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»বাংলাদেশ»গাইবান্ধায় আগুন দিয়ে গৃহবধূর শরীর ঝলসে দেয়ার ঘটনায় স্বামী ও শ্বাশুড়ী গ্রেফতার
বাংলাদেশ

গাইবান্ধায় আগুন দিয়ে গৃহবধূর শরীর ঝলসে দেয়ার ঘটনায় স্বামী ও শ্বাশুড়ী গ্রেফতার

March 25, 20212 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
গাইবান্ধায় পারিবারিক কলহের জের ধরে শারমিন বেগম (২১) নামে এক গৃহবধূর শরীরে আগুন দিয়ে ঘরে তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। এ ঘটনায় ওই গৃহবধূর শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে। ঝলসে গেছে শরীরের বেশ কিছু অংশ। এদিকে এ ঘটনায় স্বামী ও শ্বাশুড়ীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। বুধবার (২৪ মার্চ) দুপুর ১টার দিকে আসামিদের নিজ এলাকা কাবিলের বাজার থেকে তাদের গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মাহফুজার রহমান।
গত মঙ্গলবার (২৩ মার্চ) রাতে অগ্নিদগ্ধ গৃহবধূকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনাটি ঘটেছে গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নের কাবিলের বাজার এলাকায়। অগ্নিদগ্ধ গৃহবধূ একই এলাকার শফিউল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানায়, দুই বছর আগে একই এলাকার ইসমাইল হোসেনের ছেলে কোরবান আলীর সঙ্গে বিয়ে হয় শারমিনের। বিয়ের পর থেকেই যৌতুকসহ নানা কারণে তার ওপর নির্যাতন করত স্বামী ও তার পরিবারের লোকজন। কারণে-অকারণে তাকে মারপিট করত। মঙ্গলবার দুপুরের পর থেকে আবারও নির্যাতন শুরু করে স্বামী ও শাশুড়ি কুলসুম বেগম। এক পর্যায়ে স্বামী উত্তেজিত হয়ে গ্যাস লাইটার দিয়ে শারমিনের পরনের কাপড়ে আগুন লাগিয়ে ঘরে তালাবদ্ধ করে রাখে। এতে তার শরীরের বেশির ভাগ (৮০ শতাংশ) অংশ পুড়ে যায়।
গৃহবধূর স্বজনদের অভিযোগ, অগ্নিদগ্ধ অবস্থায় শারমিনকে ঘরে তালাবদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে গুরুতর অসুস্থ অবস্থায় গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসকরা।
গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান বলেন, সদর উপজেলার কাবিলের বাজার এলাকায় গৃহবধূর শরীরে আগুন দেওয়ার ঘটনার সত্যতা জানার জন্য হাসপাতালে শারমিনের সাথে কথা বলা হয়েছে। ঘটনার কারন উদঘাটনের পুলিশি তৎপরতা চলছে। এ ঘটনায় সদর উপজেলার কাবিলের বাজার এলাকা থেকে গৃহবধূর স্বামী ও শাশুড়ীকে গ্রেফতার করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

April 11, 2026

পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা শেষ

April 11, 2026
March 12, 2026

হাকিমপুর উপজেলা শিশু নিকেতন শীর্ষে শিক্ষার্থীদের উল্লাস।

March 12, 2026
March 12, 2026

হিলিতে সাংবাদিক ও বিশিষ্টজনদের নিয়ে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত।

March 12, 2026
সর্বশেষ
  • মাধবপুরে ভিকটিম সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন
  • গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • গোপীনাথপুরে কৃষি কর্মকর্তার অনুপস্থিতি, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা
  • কসবায় গ্যাসের বাড়তি দাম, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা দণ্ড
  • নওগাঁর নিয়ামতপুরে কিশোরী নিখোঁজ সন্ধান চায় পরিবার

মাধবপুরে ভিকটিম সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন

April 19, 2026

গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

April 19, 2026

গোপীনাথপুরে কৃষি কর্মকর্তার অনুপস্থিতি, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা

April 19, 2026

কসবায় গ্যাসের বাড়তি দাম, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা দণ্ড

April 19, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • মাধবপুরে ভিকটিম সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন
  • গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • গোপীনাথপুরে কৃষি কর্মকর্তার অনুপস্থিতি, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.