Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Wednesday, April 22
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»বিনোদন»তাঁর স্ত্রী “আগে তো ব্যাগ দিয়ে পেটাত” বললেন ইমরান হাশমি।
বিনোদন

তাঁর স্ত্রী “আগে তো ব্যাগ দিয়ে পেটাত” বললেন ইমরান হাশমি।

March 25, 20212 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

২০০৪ সালে মুক্তি পাওয়া ‘মার্ডার’ ছবিটি তাঁকে অন্য রকম পরিচিতি এনে দেয়। তাঁর সাফল্যের ঝুলিতে একে একে এসে যোগ হয় ‘গ্যাংস্টার’, ‘কলিযুগ’, ‘রাজ থ্রি’র মতো ছবিগুলো। পাশাপাশি উত্তাল চুম্বনদৃশ্যে অভিনয়ের জন্য ছড়িয়ে পড়ে ইমরানের কুখ্যাতি। তাঁর মতো করে পর্দায় চুম্বনের সাবলীল অভিনয় আর কেউ করতে পারেন না। তবে এ জন্য কম ঝামেলা পোহাতে হয়নি তাঁকে। এমনকি মারও খেতে হয়েছে স্ত্রীর কাছে।

১৯৭৯ সালের ২৪ মার্চ মুম্বাইয়ের এক মুসলিম পরিবারে জন্ম ইমরানের। তাঁর বাবার নাম আনোয়ার হাশমি, মায়ের নাম মাহিরা হাশমি। ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই’, ‘সাংঘাই’-এর মতো ছবিতে দুর্দান্ত অভিনয় করে তিনবার ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন ইমরান। ১৮ বছরের ক্যারিয়ারে ৪০টি মতো ছবিতে কাজ করেছেন তিনি। তবে ‘মার্ডার’-এর পর তাঁকে আর পিছে ফিরে তাকাতে হয়নি। ইমরানের জনপ্রিয়তা বাড়ে ‘সিরিয়াল কিসার’ হিসেবে। এমন কোনো ছবি নেই, যেখানে তিনি তাঁর নায়িকাকে চুমু খাননি। একারণে অনেকে আবার মজা করে ইমরান হাশমি না বলে ‘ইমরান কিসমি’ নামেও ডাকেন।

২০১২ সালে মুক্তি পাওয়া ‘রাজ থ্রি’ ছবিতে ইমরানের সঙ্গে বিপাশা বসুর ছিল এক দীর্ঘ চুম্বনদৃশ্য, প্রায় ২০ মিনিটের। বলিউডে এত দীর্ঘ চুম্বনদৃশ্য আগে কখনো দেখা যায়নি। এক সাক্ষাৎকারে ইমরান বলেছিলেন, তাঁর স্ত্রী পারভিন সাহনী চুম্বনের এসব দৃশ্য পছন্দ করতেন না। নিজের স্বামী পর্দায় অন্য নারীকে চুমু খাচ্ছে, সেটা মেনে নিতে পারতেন না পারভিন। এসব দৃশ্যে খুবই অসন্তুষ্ট হতেন ইমরানপত্নী। ইমরান বলেছিলেন, ‘এখন চুম্বনের দৃশ্য দেখলে সে খুব একটা মারে না। আগে তো ব্যাগ দিয়ে পেটাত।’
২০০৬ সালে ইমরান-পারভিনের বিয়ে হয়। তাঁদের ছেলের নাম আয়ান হাশমি।

সম্প্রতি মুক্তি পেয়েছে ইমরান হাশমি অভিনীত ‘মুম্বাই সাগা’ ছবিটি। এ ছাড়া তাঁর অভিনীত ‘চেহেরে’ ছবিটি রয়েছে মুক্তির অপেক্ষায়। রুমি জাফরি পরিচালিত এই ছবিতে ইমরান ছাড়াও দেখা যাবে অমিতাভ বচ্চনকে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

January 6, 2026

ইরফান সাজ্জাদের সঙ্গে দীঘি-ভাবনার ওয়েব সিনেমা

January 6, 2026
January 5, 2026

জনপ্রিয় রিয়েলিটি শোয়ের দুই প্রতিযোগীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল!

January 5, 2026
October 1, 2025

অক্টোবর এলেই ‘শিউলি’কে মনে পড়ে

October 1, 2025
সর্বশেষ
  • মাধবপুরে ভিকটিম সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন
  • গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • গোপীনাথপুরে কৃষি কর্মকর্তার অনুপস্থিতি, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা
  • কসবায় গ্যাসের বাড়তি দাম, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা দণ্ড
  • নওগাঁর নিয়ামতপুরে কিশোরী নিখোঁজ সন্ধান চায় পরিবার

মাধবপুরে ভিকটিম সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন

April 19, 2026

গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

April 19, 2026

গোপীনাথপুরে কৃষি কর্মকর্তার অনুপস্থিতি, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা

April 19, 2026

কসবায় গ্যাসের বাড়তি দাম, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা দণ্ড

April 19, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • মাধবপুরে ভিকটিম সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন
  • গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • গোপীনাথপুরে কৃষি কর্মকর্তার অনুপস্থিতি, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.