শনিবার (১০ এপ্রিল) সকালে গণমাধমকে তিনি নিজেই নিশ্চিত করেছেন। কোভিড-১৯ পজিটিভ হওয়ার পর পরই আইসোলেশনে চলে গেছেন তিনি। গত ৩-৪ দিন ধরে গলা ব্যাথা ও ঠাণ্ডায় ভুগছিলেন আকরাম খান। এমন উপসর্গ দেখা দেওয়ায় করোনা টেস্ট করেন। সেই টেস্ট করোনা পজিটিভ ফল আসে। এ বিষয়ে আকরাম খান বলেছেন, শুক্রবার করোনার নমুনা দিই। সন্ধ্যায় রিপোর্ট পাওয়ার পর জানতে পারি যে, আমি করোনায় আক্রান্ত। এরপর থেকে বাসায় আইসোলেশনে আছি।
Author: jatvadmin
অনুমতি ছাড়া ওমরাহ করলে ১০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে, যা বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ২৫ হাজার টাকা। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মহামারী শেষ হওয়া অথবা মানুষের চলাচল স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত এ ব্যবস্থাপনা চালু থাকবে।সার্বিক পরিস্থিতি তদারকির জন্য পবিত্র মসজিদ ও চারপাশের সড়কে নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। মসজিদুল হারাম ও মসজিদে নববিতে প্রবেশ এবং ওমরাহ পালনের জন্য মোবাইল অ্যাপের মাধ্যমে অনুমতির জন্য আবেদন করতে হবে। আবেদন করতে চাইলে কোভিড টিকা নিতে হবে অথবা তাওয়াক্কালনা অ্যাপের মাধ্যমে রোগ প্রতিরোধ সক্ষমতার অবস্থা প্রদর্শন করতে হবে। হজ ও ওমরাহ মন্ত্রণালয় আগেই জানিয়েছে, রমজানে এক দিনে সর্বোচ্চ ৫০ হাজার মানুষ ওমরাহ…
ড. এ কে এম রফিক আহাম্মদ শনিবার (১০ এপ্রিল) ভোর সোয়া ৪টায় রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপঙ্কর বর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মিয়ানমারে সামরিক বাহিনীর গুলিতে কমপক্ষে আরও ৬০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত চালানো রাতভর অভিযানে নিরাপত্তা বাহিনীর গুলিতে বিপুল সংখ্যক সাধারণ মানুষের এই মৃত্যুর ঘটনা ঘটে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। সংবাদমাধ্যমটি জানিয়েছে, মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুন থেকে ৯১ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত বাগো শহরে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত রাতভর অভিযান চালায় দেশটির নিরাপত্তা বাহিনী। এই অভিযানেই সেখানে কমপক্ষে ৬০ বেসামরিক ব্যক্তি নিহত হয়। এদিকে ভুক্তভোগী পরিবার বা স্থানীয়রা কেউই নিহতদের মরদেহ উদ্ধার করতে পারেননি। নিহতদের বেশিরভাগেরই মৃতদেহ নিরাপত্তা বাহিনী নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। রাতভর চালানো এই অভিযানে সাধারণ মানুষের বিরুদ্ধে সামরিক…
দেশে দুটি স্থান থেকে করোনায় আক্রান্ত বেশি হচ্ছে। এর মধ্যে একটি হচ্ছে গণপরিবহন। অপরটি বাজার। আর এখন পর্যন্ত দেশে যতো করোনায় আক্রান্ত হয়েছেন তার বড় অংশই হয় গণপরিবহন না হয় বাজারে গেছেন। গত বৃহস্পতিবার আইইডিসিআরের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এই কথা বলা হয়েছে। আইইডিসিআর বলছে, করোনায় আক্রান্তদের বড় অংশই হয় গণপরিবহন ব্যবহার করেছেন, নয়তো বাজারে গেছেন। এদিকে করোনা সংক্রমণের বিধিনিষেধ আরোপের চারদিন পর গতকাল দোকানপাট ও শপিংমল খুলে দেয়া হয়েছে। এই দিন দোকানগুলোতে ছিল প্রচণ্ড ভিড়। আর স্বাস্থ্যবিধি মানার বিষয়ে ক্রেতা ও বিক্রেতাদের অনেকেই ছিলেন উদাসীন। এই কারণেই করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গণপরিবহন ও…
বকেয়া মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সর্বমোট ৩৩ কোটি টাকা অব্যাহতি চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে আবেদন করেছিল ঢাকা ক্লাব লিমিটেড। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এনবিআর জানিয়েছে, আলোচ্য পাওনা থেকে অব্যাহতির সুযোগ নেই। সুতরাং, সম্পূর্ণ বকেয়া পরিশোধ করতে হবে ক্লাবটিকে। বুধবার (৭ এপ্রিল) এনবিআরের দ্বিতীয় সচিব (মূসক আইন ও বিধি) রেজাউল হাসান স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা যায়। জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি বকেয়া মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক অব্যাহতি চেয়ে এনবিআরের কাছে চিঠি দেয় ঢাকা ক্লাব। চিঠির জবাবে বকেয়া মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক থেকে অব্যাহতি দিতে অপারগতা জ্ঞাপন করে আরেকটি চিঠি দিয়েছে এনবিআর।…
রাজধানীর কল্যাণপুরের উত্তর বিশিল বালুর মাঠ বস্তিতে থাকেন মমতাজ বেওয়া (৬৮)। চার বছর ধরে তিনি বয়স্ক ভাতা পাচ্ছেন। তবে তাঁর এ ভাতা বন্ধ আছে গত ছয় মাস। একই রকম সমস্যায় পড়েছেন কল্যাণপুরের ১৬১/১১ দক্ষিণ পাইকপাড়ার বাসিন্দা আম্বিয়া খাতুন (৬৩)। ওই এলাকার ৪৩০/২ বাড়ির বাসিন্দা পোশাককর্মী দম্পতির একমাত্র সন্তান রাব্বি ইসলাম (১৫) প্রতিবন্ধী ভাতা পায় দুই বছরের বেশি সময় ধরে। তার ভাতাও বন্ধ রয়েছে বলে জানালেন মা ফাতেমা বেগম। ভাতা কেন পাচ্ছেন না, খোঁজ নিতে ব্যাংকে গিয়েছিলেন তাঁরা। তবে যে ব্যাখ্যা পেয়েছেন, সেটা ততটা বুঝতে পারেননি। শুধু বুঝেছেন, ‘টাকা মাইর যাবে না।’ কেন তাঁরা ভাতা পাচ্ছেন না, জানতে সমাজসেবা অধিদপ্তরে খোঁজ…
হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক তার ব্যক্তিগত ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন, ‘আমি সবার কাছে দোয়া চাই। আমার ব্যক্তিগত অসাবধানতার কারণে যে ক্রুটি-বিচ্যুতি হয়েছে এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ না করার কারণে যে ক্ষতির সম্মুখীন ব্যক্তিগতভাবে হয়েছি; সেজন্য নিজেই মর্মাহত। আমার কারণে আজকে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের কাছে আমি হাত জোড় করে ক্ষমা প্রার্থনা করছি।’ বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে এসব কথা বলেন মামুনুল। লাইভে মামুনুল বলেন, আমি পুলিশকে তথ্য দিয়েছি। দুই স্ত্রীর নাম আলাদা করে বলেছি। আমার দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ আমেনা তৈয়বার নামটি সামনে এনেছেন। জান্নাত আরা ঝর্ণার কাছ থেকে আমার অনুমতি ছাড়া…
করোনাভাইরাস পরিস্থিতি বেড়ে যাওয়ায় সারা দেশে আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের কথা ভাবছে সরকার জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (৯ এপ্রিল) সকালে সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংকালে এমনটা জানিয়েছেন তিনি। ওবায়দুল কাদের বলেছেন, সারা দেশে করোনা সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। তিনি আরও জানিয়েছেন, এদিকে বেড়েছে জনগণের অবহেলা ও উদাসীনতা। এমতাবস্থায় সরকার জনস্বার্থে ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে সক্রিয় চিন্তাভাবনা করছে। এদিকে চলমান এক সপ্তাহের লকডাউনে জনগণের উদাসীন মানসিকতার কোনো পরিবর্তন হয়েছে বলে মনে হয় না…
বিএনপি’র এখন রাজনৈতিক আইসোলেশন দরকার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, নিজেরা আন্দোলনে ব্যর্থ হয়ে এখন হেফাজতের উপর ভর করছে। আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যখন অসহায়, কর্মহীন, খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াচ্ছে এবং স্বাস্থ্যবিধি মানতে জনগণকে সতর্ক করছে তখন বিএনপি তাদের উগ্র সাম্প্রদায়িক মিত্রদের নিয়ে দেশে নৈরাজ্য তৈরির অপপ্রয়াস চালাচ্ছে ও দেশের সম্পদ জ্বালিয়ে দিচ্ছে। করোনা মহামারীর এ সময়ে বিএনপি নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকার হটানোর নামে ধান ভানতে শীবের গীত গাইছে। ওবায়দুল কাদের আজ বৃহস্পতিবার সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন। তিনি বলেন, এদেশে অগ্নিসন্ত্রাসের জনক বিএনপি, আর এ সন্ত্রাসের আগুনে একসময়…