Author: jatvadmin

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রচারে গত শনিবার রাজ্যে দুই সমাবেশে অংশ নেন বিজেপি নেতা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শিলিগুড়িতে বক্তব্য রাখেন ৪৪ মিনিট আর কৃষ্ণনগরে ৩৪ মিনিট। সব মিলিয়ে ৭৮ মিনিট। আর এর মধ্যেই মোট ১২৬ বার মোদির গলায় শোনা যায় ‘দিদি’ ডাক। শনিবার দুই বক্তব্যে কতবার দিদি বলেছেন মোদি তা গুনে দেখেছে গনমাধ্যম । দেখা গেছে, শিলিগুড়িতে ৪৪ মিনিটে ৬৮ আর কৃষ্ণনগরে ৩৪ মিনিটে ৫৮ বার দিদি ডেকেছেন তিনি। মোদির এমন ডাক নিয়ে কটাক্ষ করেছেন মমতা ব্যানার্জিও। গত মঙ্গলবার উত্তরবঙ্গের এক জনসভায় দেওয়া ভাষণে মমতা বলেন, ‘উনি রোজ “দিদি”, “ও দিদি” বলে ব্যঙ্গ করছেন। আমার তাতে কোনো সমস্যা নেই।…

Read More

১৪ এপ্রিল থেকে সাতদিনের ‘কঠোর লকডাউন’ ঘোষণায় রাজধানী ঢাকা ছেড়ে বাড়ির পথে মরিয়া হয়ে ছুটছে মানুষ। সোমবার (১২ এপ্রিল) সকাল থেকেই রাজধানীর গাবতলী বাসটার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। দূরপাল্লার পরিবহন বন্ধ থাকায় বিকল্প উপায়ে ছুটছেন তারা। পদে পদে পড়ছেন ভোগান্তিতে। বয়স্ক ও শিশুরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। যারা পরিবহন পাচ্ছেন না, তারা পায়ে হেটেই যাত্রা শুরু করেছে। সাভার, নবীনগর, গাজীপুর এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কেও বেড়েছে বাড়ি ফেরা মানুষের চাপ। বিকল্প যানে যেতে গুনতে হচ্ছে বাড়তি ভাড়াও। এদিকে সায়েদাবাদ বাসটার্মিনালেও উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সকাল থেকে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। দূরপাল্লার পরিবহন বন্ধ থাকলেও পায়ে হেঁটে, রিক্সা ভ্যান, সিএনজি, ট্রাকে,…

Read More

করোনা ভাইরাস সংক্রমণের বিদ্যমান পরিস্থিতিতে সীমিত পরিসরে ব্যাংকিং সেবার ১২ ও ১৩ এপ্রিলের সময়সূচি পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার (১১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত একটি সার্কুলার সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, ৪ এপ্রিলের সার্কুলারের অনুবৃত্তিক্রমে ১২ ও ১৩ এপ্রিল পর্যন্ত দৈনিক ব্যাংকিং লেনদেনের সময়সূচি সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্ধারণ করা হলো। এক্ষেত্রে লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য সংশ্লিষ্ট ব্যাংক শাখা এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ প্রয়োজনে অপরাহ্ন ৩ টা পর্যন্ত খোলা রাখা যাবে।

Read More

হবিগঞ্জ শহরের পুরাতন পৌরসভা এলাকায় তাসনুভা শামীম ফাউন্ডেশনের বিরুদ্ধে হতদরিদ্র  ১০ টাকায় খাবার ও ভবঘুরে পাগলের জন্য বিনা মূল্যে খাবার প্রদান সাইনবোর্ড দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।শুধু তাই নয় লোক দেখানো পাগলদের রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে প্রতিবন্দী স্কুলে পূর্নবাসনের নামে ফটো সেশন করাই যেন এদের কাজ। সূত্র জানায়, গত ৯মাস পূর্বে শহরের পুরাতন পৌরসভা রোড এলাকায় হাজী আব্দুর রহিম কেন্টিন নামে একটি দোকান ভাড়ায় নেয় তাসনুভা শামীম ফাউন্ডেশন।সেখানে রঙিন বিশাল আকৃতির একটি সাইনবোর্ড লাগানো হয়। সাইনবোর্ডে লেখা রয়েছে সুবিধা বঞ্চিত ক্ষুধার্ত মানুষের জন্য ১০ টাকার বিনিময়ে খাবার।ভবঘুরে পাগলদের জন্য ফ্রিতে খাবার দেয়া হয়।কিন্তু সরজমিনে গিয়ে দেখা যায়…

Read More

স্বাস্থ্য অধিদপ্তরে বড় একটি নিয়োগে বড় অঙ্কের ঘুষ-বাণিজ্যের অভিযোগ করেছেন নিয়োগ কমিটিরই দুজন সদস্য। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিবকে চিঠি দিয়ে তাঁরা দাবি করেছেন, এই নিয়োগে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রার্থীদের একটি অংশের কাছ থেকে ১৫ থেকে ২০ লাখ টাকা করে নেওয়া হয়েছে। লিখিত পরীক্ষায় অনিয়মের সন্দেহ হয় মৌখিক পরীক্ষা নিতে গিয়ে। নিয়োগ কমিটির সদস্যরা বলছেন, লিখিত পরীক্ষায় যেসব প্রার্থী ৮০ নম্বরের মধ্যে ৬০ থেকে ৭৯ পেয়েছেন, তাঁরা মৌখিক পরীক্ষায় প্রশ্নের উত্তর দিতে পারেননি। বরং ভালো করেন লিখিত পরীক্ষায় কম নম্বর পাওয়া প্রার্থীরা। মৌখিক পরীক্ষায় পাস করিয়ে দিতে নিয়োগ বোর্ডের এক সদস্যকে ঘুষ ও পদোন্নতির প্রস্তাবও দেওয়া হয়েছিল। এ…

Read More

করোনার কারণে ক্ষতিগ্রস্ত ৫০ লাখ গরিব পরিবারকে নগদ সহায়তা দিতে বাজেটেই টাকা রাখা আছে। কারখানা থেকে হঠাৎ চাকরি চলে যাওয়া মানুষদের সহায়তায় এসেছে ভালো অঙ্কের বিদেশি অনুদানও। ৫০ লাখ পরিবারের জন্য বরাদ্দ ১ হাজার ২৫০ কোটি টাকার মধ্যে ৯১২ কোটি টাকা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ৩৬ লাখ ৭ হাজার ৮৭২ পরিবারের কাছে আড়াই হাজার করে টাকা পৌঁছানো গেছে। এর মধ্যে ১০১ কোটি টাকা ফেরত এসেছে। শেষ পর্যন্ত দেওয়া হলো ৮১১ কোটি টাকা। ৪৩৯ কোটি টাকা দিতে পারেনি সরকার। এ ছাড়া শ্রমিকদের প্যাকেজে ১ হাজার ৫০০ কোটি টাকার মধ্যে সরকার দিতে পেরেছে ৫ কোটি টাকা। এই দুই তহবিল মিলিয়ে সরকারের কাছেই…

Read More

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার একটি ইউনিয়নে স্থগিত হওয়া নির্বাচনে আওয়ামী লীগ ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় ১০-১২টি বাড়ি ও দোকানপাট ভাঙচুর করা হয়েছে। আজ রোববার ভোর ৪টার দিকে উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের কালীগঞ্জ ও সুলতানি গ্রামে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত দুজন হলেন সাইফুল সরদার (৩০) ও সাঈদ চৌধুরী (২২)। সাইফুল আশা গ্রামের আ. জব্বার সরদারের ছেলে এবং আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী রুমা বেগমের সমর্থক। অপর দিকে সাঈদ চৌধুরী আওয়ামী লীগের প্রার্থী মিলন চৌধুরীর চাচাতো ভাই। তিনি আজ বেলা ১১টার দিকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।…

Read More

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ রবিবার প্রকাশিত স্বাস্থ্য অধিদফতরের একটি রিপোর্টে এমন তথ্য দাবি করা হয়েছে। খালেদার করোনা টেস্ট রিপোর্টের একটি কপি হাতে এসেছে এই প্রতিবেদকের। রিপোর্টে দেখা গেছে, গতকাল শনিবার খালেদা জিয়ার করোনার নমুনা নেওয়া হয়। আজ রবিবার তার করোনা টেস্টে পজিটিভ আসে। রিপোর্টে খালেদা জিয়ার বাসার ঠিকানা দেওয়া হয়েছে গুলশান-২। আইসিডিডিআরবির ডায়াগনস্টিক ল্যাবরেটরিতে খালেদার করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে বলে রিপোর্টটিতে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান বলেছেন, খালেদা জিয়ার করোনা টেস্টে পজিটিভ এসেছে। এ সংক্রান্ত টেস্ট রিপোর্টটি সঠিক। তবে খালেদা জিয়ার করোনা…

Read More

বিকাশ কর্তৃক দৈনিক জাতীয় অর্থনীতির সম্পাদক এম জি কিবরিয়া চৌধুরী ও যুগ্ম সম্পাদক নাইবুর রহমানের বিরুদ্ধে ঢাকার সিএমএস আদালতে মামলা দায়েরের ঘটনা হবিগঞ্জে সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সিএমএস আদালতের বিচারক শহিদুল আলমের আদালতে গত ১৮/৩/২০২১ তারিখে মামলাটি দায়ের করেন। মামলা নং ২৩৭/২০২১। মামলার বাদী বিকাশের সিনিয়র অফিসার আইন বিভাগ গোলাম সাদ্দাম রাফী (৩২)। মামলার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, “বার্গম্যানের আলজাজিরা ষড়যন্ত্রের মধ্যে নগদকেও টার্গেট করা হয়েছে” শিরোনামের ১৪/৩/২০২১ তারিখে জাতীয় অর্থনীতি পত্রিকার রিপোর্টে বিকাশের মানহানি হয়েছে। এতে বিকাশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারনে পেনাল কোড ১৮২৬ এর ৫০০/৫০১/৩৪ ধারায় অপরাধ সংঘটিত করেছে। আদালত অভিযোগটি আমলে নিয়ে দৈনিক জাতীয় অর্থনীতি…

Read More

সরকারি তথ্যে প্রকাশ, রাজধানী শহরের অন্তত ১৭টি থানা কোভিড-১৯ সংক্রমণের ক্ষেত্রে উচ্চ ঝুঁকিতে রয়েছে। সারা দেশে সংক্রমণের গড় হার ১৩ দশমিক ৬৫ শতাংশ হলেও রাজধানীর অন্তত ১৭টি স্থানে সংক্রমণের হার ৩০ শতাংশেরও বেশি পাওয়া গিয়েছে। রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) দেওয়া তথ্য অনুযায়ী, আরও ২৩টি এলাকায় সংক্রমণের হার ২০ শতাংশেরও বেশি।কর্মকর্তাদের মতে, সংক্রমণের হার ৩০ শতাংশের বেশি থাকা মানে সেখানে উচ্চ পর্যায়ের ঝুঁকি রয়েছে এবং ২০ শতাংশের বেশি থাকা মানে তা মধ্যম পর্যায়ের ঝুঁকিতে রয়েছে, যেটি যেকোনো সময় উচ্চ ঝুঁকিতে রূপান্তরিত হতে পারে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ এখন রূপনগর ও আদাবর শুরু থেকেই রাজধানীতে করোনার সংক্রমণ ও মৃত্যু বেশি। সরকারের রোগতত্ত্ব,…

Read More