Author: jatvadmin

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০১ জন। এর আগে গতকাল ৮৩ ও গত পরশু ৮৮ জন মারা গেছেন। এখন পর্যন্ত মারা গেছেন ১১ হাজার ৫৩ জন। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও দুই হাজার ৯২২ জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন সাত লাখ ৪৫ হাজার ৩২২ জন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Read More

শনিবার ভারতে দেশজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৯ হাজার ৩১৩ জন, যা বিশ্বের দেশগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে দৈনিক মৃত্যুর সংখ্যাও বাড়ছে ভারতে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছেন মোট ২ হাজার ৭৬৭ জন রোগী। আগের দিন এই সংখ্যা ছিল ২ হাজার ৬২৪ জন। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত তিন দিনে ভারতে করোনায় আক্রান্ত নতুন রোগীর সংখ্যা ছাড়িয়েছে ১০ লাখ, মৃত্যু ছাড়িয়েছে ৭ হাজার ৫০০। বর্তমানে ভারতের রাজ্যগুলোর মধ্যে করোনা সংক্রমণে শীর্ষে আছে মহারাষ্ট্র। শনিবার দেশটিতে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৬৭ হাজার ১৬০ জন। এই দিন রাজ্যটিতে করোনায় মারা…

Read More

লকডাউনের কারণে ভারতের মহারাষ্ট্রে মদ কিনতে না পেরে নেশার টানে স্যানিটাইজার খেয়ে সাতজনের মৃত্যু হয়েছে। মৃত সাতজনই শ্রমিক ছিলেন। মহারাষ্ট্রের যাভাৎমাল জেলার বানি গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তিরা সবাই মদ কিনতে চেয়েছিলেন। কিন্তু লকডাউনের কারণে দোকান বন্ধ ছিল। মদের নেশায় তারা অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার পান করেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাদের স্থানীয় একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাদের মৃত্যু হয়।

Read More

বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ২৮জন নেতাকর্মী কোম্পানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। শনিবার দুপুর ১২টায় একই অভিযোগে উল্লেখ করে এক ফরমেটে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই সব জিডি করেন। কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহেদুল হক রনি এ তথ্য নিশ্চিত করে জানান, পুলিশ জিডি গ্রহণ করেছে। পরবর্তীতে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা সেতুমন্ত্রীর ভাগনে ফখরুল ইসলাম রাহাত জানান, গত (২০ এপ্রিল) ফেইসবুক লাইভে এসে কাদের মির্জা কোম্পানীগঞ্জে চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বক্তব্য দিতে গিয়ে কোম্পানীগঞ্জে রক্তের হোলি খেলার হুমকি দিয়ে বলেছেন হত্যার বদলে হত্যা। তার এ…

Read More

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণপরিবহনসহ সর্বত্র স্বাস্থ্যবিধি না মানলে আবারও কঠোর লকডাউন দেয়া হবে। রবিবার তার বাসভবন থেকে পাঠানো এক ভিডিও বার্তায় এ হুঁশিয়ারি দেন তিনি। ওবায়দুল কাদের বলেন, লকডাউনের পরে গণপরিবহন চলাচলে সুযোগ দেয়া হলে সবাইকে স্বাস্ববিধি মেনে চলতে হবে। তা না হলে সরকার আবারও কঠোর লকডাউন দিতে বাধ্য হবে।

Read More

ইরাকের রাজধানী বাগদাদের দিয়ালা ব্রিজ এলাকায় ইবনে খতিব নামে একটি করোনা হাসপাতালে আগুন লেগে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। শনিবার রাতে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছে বিবিসি।  এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এছাড়া ৯০ জনকে অক্ষত অবস্থায় অন্য হাসপাতালে সরিয়ে নেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, হাসপাতালের আইসিইউতে থাকা অক্সিজেন ট্যাংক বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডের পর বহু সংখ্যক অ্যাম্বুলেন্স হাসপাতালে গিয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নিয়ে যাচ্ছে। এমনকি আগুনে আহত হননি এমন রোগীদেরও অন্য হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। অগ্নিকাণ্ডের পর হাসপাতালে থাকা ১২০ জন রোগীর মধ্যে এ পর্যন্ত ৯০ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা…

Read More

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্বিতীয় টেস্টেও করোনা পজিটিভ এসেছে । তবে খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক জেড এম জাহিদ হোসেন। ২৪ এপ্রিল রাতে পাওয়া দ্বিতীয় টেস্টের ফলাফলে তার করোনা পজিটিভ আসে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের প্রধান অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী শনিবার রাতে এক ব্রিফিংয়ে তার শারীরিক অবস্থা জানান। এর আগে গত ১১ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হন খালেদা জিয়া। তখন থেকেই তার অবস্থা স্থিতিশীল আছে বলেই জানিয়েছেন চিকিৎসকরা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে ছিলেন খালেদা জিয়া। ২০২০ সালের ২৫ মার্চ ৭৬ বছর বয়সী খালেদা…

Read More

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বোন তাহেরা বেগমের বাসভবনে ককটেল হামলা ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে মন্ত্রীর ছোট বোনের বাসা তাহেরা মঞ্জিলকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। তাহেরা বেগমের অভিযোগ, তার বড় ছেলে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। উপজেলা আওয়ামী লীগের রাজনীতি নিয়ে তার বড় ছেলের সঙ্গে তার ছোট ভাই কাদের মির্জার সঙ্গে বিরোধ চলছে। ওই বিরোধের জের ধরে মির্জা কাদেরের কয়েকজন অনুসারী এই ককটেল হামলার ঘটনা ঘটিয়েছে। সেতুমন্ত্রীর ভাগিনা হুমায়ন রশীদ মিরাজ জানান, তার বড় ভাই ঢাকায় অবস্থান করছেন।…

Read More

সরকার ঘোষিত কঠোর ‘লকডাউনের’ মধ্যে রোববার (২৫ এপ্রিল) ) থেকে দােকানপাট-শপিংমলগুলো সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খােলা রাখার অনুমতি দিয়েছে সরকার। পুলিশ বলছে, কঠোর বিধি-নিষেধের মধ্যে শপিংয়ে যেতে লাগবে মুভমেন্ট পাস। প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও শপিংমল খুলতে প্রস্তুতি সেরেছেন মালিক-শ্রমিকরা। শপিংমলের সামনে জীবাণুনাশক টানেল, হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে। ‘লকডাউনে’ কেনাকাটা করতে যারা শপিং মলে কিনবা মার্কেটে যাবেন তাদের অন্যান্য ক্যাটাগরিতে মুভমেন্ট পাস দেওয়া হচ্ছে। পুলিশ জানায়, বিধি-নিষেধ চলাকালীন সময় জরুরি প্রয়োজনে ঘরের বাইরে চলাচলের জন্য ১৪টি ক্যাটাগরিতে দেওয়া হচ্ছে ‘মুভমেন্ট পাস’। গত শুক্রবার (২২ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন অধিশাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।…

Read More

নারায়ণগঞ্জের আলোচিত কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদকে ব্যাকমেইল করে, তাকে বিয়ের জন্য তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল। এমনকি তার স্ত্রীসহ পরিবারের সবাইকে হত্যার হুমকি দিয়েছেন এক নারী। শনিবার (২৪ এপ্রিল) রাতে ফেসবুকে লাইভে এসে কান্নাজড়িত কণ্ঠে এই অভিযোগ করেন কাউন্সিলর খোরশেদ। এ সময় পাশেই ছিলেন তার স্ত্রী আফরোজা খন্দকার লুনা। লাইভের শেষের দিকে তিনিও কথা বলেন এবং রাষ্ট্রের কাছে তার স্বামী ও পরিবারের নিরাপত্তা দাবি করেন। ফেসবুক লাইভে জানানো হয়, সাইদা শিউলি নামে ওই নারী ভয়ংকর চরিত্রের অধিকারী। তার সঙ্গে প্রশাসন ও উচ্চ মহলের বিভিন্ন দফতরের উচ্চ পদস্থ ব্যক্তিদের চলাফেরা। তিনি একজন ব্যবসায়ী ও তিনবার বিয়ে করেছেন। ওই নারীর…

Read More