চিকিৎসায় বরাদ্দের প্রায় সাড়ে ৯ হাজার কোটি টাকা পড়ে আছে অব্যবহৃত। চিকিৎসায় বিদেশি সহায়তার অর্থও খরচ হচ্ছে না। সরকারি বরাদ্দ থেকেও খরচ হয়েছে নামকাওয়াস্তে। উন্নয়ন প্রকল্প (এডিপি) বাস্তবায়নে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সক্ষমতার অভাবেই এ অবস্থা হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। চলতি অর্থবছরের বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া হয় ১১ হাজার ৯৭৯ কোটি টাকা। করোনার বাস্তবতা বিবেচনায় আরও বেশি বরাদ্দের প্রয়োজন ছিল বলে তখন বিশেষজ্ঞদের পক্ষ থেকে বলা হয়। এক সাক্ষাৎকারে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছিলেন, অর্থ কোনো সমস্যা নয়। বাস্তবায়নই প্রধান সমস্যা। মন্ত্রণালয় বাস্তবায়ন করতে পারলে আরও অর্থ দিতে প্রস্তুত রয়েছে সরকার। করোনাকালে অগ্রাধিকার বিবেচনায় চলতি অর্থবছরের ৯ মাসে মন্ত্রণালয়গুলোর মধ্যে…
Author: jatvadmin
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১১ হাজার ২২৮ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩১ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৪৮ হাজার ৬২৮ জনে। মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এর আগে গত ৭ এপ্রিল দেশে একদিনে করোনা শনাক্ত হয় সাত হাজার ৬২৬ জন। যা দেশে একদিনে করোনা শনাক্তে সর্বোচ্চ রেকর্ড। আর গত ৬ এপ্রিল একদিনে করোনা শনাক্ত হয়েছিল সাত হাজার ২১৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮…
নওগাঁ জেলার বৃহত্তম ছাতরা,চৌবাড়িয়া, সতিহাট,দেলুয়াবাড়ী গরুর হাটে স্বাস্থ্যবিধি মানার কোন বালাই নেই। বেশিরভাগ লোক রয়েছে মাক্স ছাড়া। জেলার নিয়ামতপুর উপজেলার ছাতরা বাজারে অবস্থিত জেলার বৃহত্তম এ গরুরহাট।করোনার ঝুকি নিয়ে ২৬ এপ্রিল সোমবার সপ্তাহিক এ গরুর হাটে হাজার হাজার ক্রেতা-বিক্রেতার উপস্থিতি ভাবিয়ে তুলেছে এলাকাবাসীকে। এছাড়াও গরুর হাট ইজারাদার ও তার লোকজন দিয়ে সরকারি টোল আদায়ের তালিকার অতিরিক্ত দুই থেকে ৩ গুণ বেশি টোল আদায় করছে। এদিন দুপুরে সরেজমিনে গিয়ে কথা হয় ছাতরা হাটে গরু ক্রয় করতে আসা কোদালী শহর গ্রামের বাবু বর্মন, চাকলা গ্রামের অছিম উদ্দিন, তাতিহার গ্রামের আবুল হাসান এবং বামইল গ্রামের লস্কর আলীসহ এ হাটে গবাদী পশু ক্রয় করতে আসা…
মঙ্গলবার (২৭ এপ্রিল) জাতীয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের ৫৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘ক্ষমতায় গেলে অনেকেই জনগণের জন্য কাজ করেন না, তাদের বিষয়টি বেমালুম ভুলে যান। তবে শেরে বাংলা একে ফজলুল হক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন তার ব্যতিক্রম। তাদের পথ অনুসরণ করেই শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।’ বর্তমান পরিস্থিতি বিবেচনায় দল-মত নির্বিশেষে সবাইকে করোনা মোকাবিলায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত কাজ করে যাচ্ছেন।’ তিনি আরও বলেন, ‘করোনা মহামারির এই সময়ে অপরাজনীতি…
দেশে করোনা সংক্রমণ চলাকালীন শিল্পপ্রতিষ্ঠানে অক্সিজেনের ব্যবহার ও সরবরাহ বন্ধ রেখে শুধু হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহের নির্দেশ দিয়েছে বিস্ফোরক অধিদপ্তর। দেশের পাঁচটি অক্সিজেন উৎপাদনকারী প্রতিষ্ঠানকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। সম্প্রতি প্রধান বিস্ফোরক পরিদর্শক আবুল কালাম আজাদ এক চিঠিতে শিল্পে ব্যবহারের জন্য অক্সিজেন সরবরাহ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে বিকল্প হিসেবে সিঙ্গাপুর থেকে অক্সিজেন আমদানির পরিকল্পনা রয়েছে, যা সময় সাপেক্ষ। চিঠিতে বলা হয়েছে, করোনাভাইরাসজনিত রোগের সংক্রমণ সম্প্রতি দ্রুত বাড়ছে। দেশের হাসপাতাল/ক্লিনিকে করোনাভাইরাসে মারাত্মক আক্রান্ত রোগীদের অক্সিজেন স্যাচুরেশন হ্রাসের কারণে দ্রুত মেডিকেল গ্রেডের অক্সিজেন সাপোর্ট প্রয়োজন হয়। এ পরিস্থিতিতে হাসপাতাল/ক্লিনিকে চাহিদা অনুসারে মেডিকেল অক্সিজেন পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে মেডিকেল…
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সারাদেশের হাসপাতালগুলোর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকা প্রতিটি করোনা রোগীর পেছনে সরকারের ব্যয় হচ্ছে ৫০ হাজার টাকা। আর একজন সাধারণ রোগীর জন্য ব্যয় হচ্ছে ১৫ হাজার টাকা। আজ মঙ্গলবার রাজধানীর মহাখালীর বিসিপিএস প্রাঙ্গণে ভ্যাকসিন ইস্যু ও সমসাময়িক নানা বিষয় নিয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঢাকায় করোনা রোগীদের জন্য আড়াই হাজার বেড ছিল। এখন সাত হাজার বেড করা হয়েছে। এটা আমরা রাতারাতি করতে সক্ষম হয়েছি। প্রতিটি হাসপাতালেই করোনা চিকিৎসার ব্যবস্থা করেছি। টিবি হাসপাতাল, গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটেও করোনা চিকিৎসা হচ্ছে। সারা বিশ্বেই টিকার সংকট রয়েছে জানিয়ে তিনি বলেন, বিশ্বের ১০টি…
করোনারভাইরাসে বিপর্যস্ত ভারত। অক্সিজেনের আকাল দেশজুড়ে। হাসপাতালে পর্যাপ্ত বিছানা নেই, শ্মশানঘাটেও মৃতদেহ সৎকারের স্থান সংকুলান হচ্ছে না। মহামারির এই অভাবের সময়েও অর্থের ছড়াছড়িতে আইপিএল চলছে দোর্দ-প্রতাপে। বিষয়টি মানতে নারাজ অস্ট্রেলিয়ার ক্রিকেটার অ্যান্ড্রু টাই। ব্যক্তিগত কারণ দেখিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) চতুর্দশ আসর ছেড়ে অস্ট্রেলিয়ায় ফিরেছেন টাই। দেশে ফিরে করোনায় বিপর্যস্ত ভারতে আইপিএল চলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন রাজস্থান রয়্যালস শিবির ছাড়া এই অজি তারকা। অ্যান্ড্রু টাই বলেন, একজন ভারতীয় নাগরিকের দৃষ্টিভঙ্গিতে যদি দেখতে হয় তাহলে আমি বলবো কীভাবে বিভিন্ন সংস্থা এবং ফ্র্যাঞ্চাইজিগুলো এবং সর্বোপরি সে দেশের সরকার এই পরিস্থিতিতে আইপিএলে প্রচুর টাকা খরচ করছে, যখন দেশের মানুষ হাসপাতালে ভর্তি হতে…
ভারতের ভ্যাকসিন অনিশ্চয়তায় চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি আজ মঙ্গলবার এ তথ্য জানান।
অবশেষে মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের আইসিইউ চালু হল। ২০১৪ সালে আইসিইউ স্থাপিত হলেও দীর্ঘদিন বন্ধ ছিল সেটি। ভয়াবহ করোনাকালেও কোন কাজে আসেনি আইসিইউটি। কোন রোগীর আইসিইউ সেবা প্রয়োজন হলে ঢাকা যেতে বাধ্য হতো। এটি চালু হওয়ায় কিছুটা স্বস্তি দেখা দিয়েছে মানুষের মাঝে। মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশাদ উল্লাহ বলেন, এই হাসপাতালে ২০১৪ সালে আইসিইউ টি স্থাপিত হয়। সেন্ট্রাল অক্সিজেন সংযোগ ছিল না বলে আইস ইউ সেবা বন্ধ ছিল। তাছাড়া লোকবলও ছিল না। গত ২৫ এপ্রিল নতুন ভবনে দুই বেডের আইসিইউ চালু করা হয়। এছাড়া হাসপতালে অনেক সমস্যা রয়েছে। ১০০ শয্যা হাসপাতালেরই লোকবল সংকট রয়েছে। তিনি আরও বলেন গুরুত্বপূর্ণ…
বেশ কিছু দিন আগেই নিয়ন্ত্রণের বাইরে ভারতে করোনা পরিস্থিতি। দেশটিতে দৈনিক মৃত্যু প্রায় তিন হাজারে পৌঁছেছে। প্রতিদিন সংক্রমিত হচ্ছে লাখ লাখ মানুষ। এমন অবস্থায় গোটা দেশই দেখছে মৃত্যুর মিছিল। তবে পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে ভারতের রাজধানী দিল্লিতে। শ্মশানগুলোতে মৃতদেহ পোড়ানোর আর জায়গা হচ্ছে না। এখন অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যবহার করা হচ্ছে পার্কিং লটগুলো। এমনকি জায়গা নেই কবরস্থানেও। এমন পরিস্থিতিতে মৃতদেহ দাহ করার কাঠ ফুরিয়ে গিয়েছে বহু শ্মশানে। কাঠের অভাবে কেয়ারটেকারকে বন্ধ করে দিতে হয়েছে শ্মশানের দরজা। এমন করুণ পরিস্থিতিও দেখছে দিল্লি। দিল্লিতে প্রায় প্রতিদিনই করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়ে যাচ্ছে সাড়ে তিন শর গণ্ডি। সোমবার এখন পর্যন্ত রাজধানীতে মৃতের সংখ্যা ৩৫০। রবিবার ৩৫৭ জন…