ভারতের গুজরাটের একটি হাসপাতালে আগুন লেগে ১৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে গুজরাটের ভরুচ এলাকার একটি হাসপাতালে এ ঘটনা ঘটে। চারতলাবিশিষ্ট ওয়েলফেয়ার হাসপাতালে ৫০ জনের মতো করোনা রোগী ভর্তি ছিলেন। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালটির কোভিড-১৯ ওয়ার্ডে আগুন লাগে। সে সময় রোগীদের উদ্ধার করে বাইরে নিয়ে আসেন স্থানীয় বাসিন্দা ও অগ্নিনির্বাপণকর্মীরা। খবর টাইমস অব ইন্ডিয়ার ভরুচের পুলিশ সুপার আর ভি সুদাসামা বলেন, শনিবার সকাল সাড়ে ছয়টা পর্যন্ত আমরা ১৮ জন রোগীকে মৃত অবস্থায় পেয়েছি। ৩২ জনকে উদ্ধার করা হয়েছে। আগুন ও ধোঁয়ার কারণে রোগীরা মারা যান। বর্তমানে ওই হাসপাতালের অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে। বেশ কয়েকজন রোগীকে উদ্ধার করে…
Author: jatvadmin
‘সরকারি কোনো সাহায্য তো আমরা পাই নাই। আগের কাম নাই দেইখ্যা মাস্ক বেচি,’ এভাবেই নিজের বর্তমান অবস্থা জানালেন সাবেক রেস্তোঁরাকর্মী শহীদুল ইসলাম। তার মতোই কাজ হারিয়ে পেশা পরিবর্তন করতে বাধ্য হয়েছেন প্রায় পাঁচ লাখ রেস্তোঁরা-সুইটমিট শ্রমিক। বাংলাদেশে অবকাঠামো নির্মাণ, পরিবহন, রেস্তোঁরা ও আবাসিক হোটেল খাতে কাজ করেন প্রায় এক কোটি ৫২ লাখ শ্রমিক। করোনা সংকটে এরা কারো আলোচনায় নেই, সহায়তা বা প্রণোদনাও পাননি বললেই চলে। বর্তমান লকডাউনে তারা মানবেতর জীবনযাপন করছেন। বাংলাদেশ রেস্তোঁরা-সুইটমিট শ্রমিক ফেডারেশন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ হোটেল এন্ড ট্যুরিজম ওয়ার্কার্স ফেডারেশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশে মোট রেস্তোঁরাকর্মী আছেন অন্তত…
আজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা আট ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওই দিন তাদের আত্মদানের মধ্যদিয়ে শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে তখন থেকেই সারা বিশ্বে ‘মে দিবস’ হিসেবে পালন করা হচ্ছে। বাংলাদেশে এবারের মে দিবসের প্রতিপাদ্য বিষয় ‘মালিক-শ্রমিক নির্বিশেষ মুজিববর্ষে গড়বো দেশ’। ‘মে দিবস’ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। মে দিবস উপলক্ষে বাংলাদেশসহ সারা বিশ্বের শ্রমজীবী মেহনতি মানুষদের প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানায়। ১৮৮৬ সালে ১ মে…
সুনামগঞ্জের হাওরের বোরো ধান কাটা প্রায় শেষ পর্যায়ে। আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা নিরাপদে ধান কেটে গোলায় তুলেছেন। ‘ধান হলেই ধনী’ এমন বাক্য প্রচলিত রয়েছে এবার সুনামগঞ্জের হাওরে। সোনালী ধান ঘরে তুলতে পেরে কৃষকরা খুশি। জেলাজুড়ে যখন বৈশাখী ধান কাটার উৎসব তখন হতাশা ও ক্ষোভে ধানের জমিতে আগুন দিয়েছেন এক কৃষক সন্তান। সম্প্রতি জেলার শাল্লার উপজেলার হবিবপুর ইউনিয়নের চাকুয়া গ্রামে এই ঘটনা ঘটে। বর্গা নিয়ে চাষ করা জমির পুরো ধান নষ্ট হয়ে যাওয়ায় চাকুয়া গ্রামের কৃষক নিশিকান্ত দাশের ছেলে রনি দাস মনের দুঃখে আগুন দিয়ে প্রায় দেড় কেদার ধান পুড়িয়ে দিয়েছেন। ধানের দেবী লক্ষী ও বসুন্ধরা কষ্ট পাবেন এই ভেবে ছেলে…
করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারত। কয়েকদিন ধরে দেশটিতে দৈনিক ৩ লাখের বেশি করোনা সংক্রমণ শনাক্ত হচ্ছে। এ পরিস্থিতিতে ভারতে ওষুধ ও চিকিৎসা সহায়তা দিচ্ছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রথম দফায় ১০ হাজার ইনজেক্টেবল অ্যান্টি-ভাইরাল, ওরাল অ্যান্টি-ভাইরাল, ৩০ হাজার পিপিই কিটস এবং কয়েক হাজার জিঙ্ক, ক্যালসিয়াম, ভিটামিন-সি পাঠানো হবে।
বর্তমানে ভারতে ভয়াবহ পরিস্থিতির মধ্যে শুটিং বন্ধ রয়েছে বলিউডে। মুম্বাইতে এ নিয়ে নিষেধাজ্ঞাও জারি হয়েছে। তারকারা তাই কেউ ঘরবন্দি, আবারও কেউ দেশের ক্রান্তিকালে সাহায্যের জন্য কাজ করছেন। এমন সময়ে পাঞ্জাবে ওয়েব সিরিজের শুটিং করছেন অভিনেতা জিমি শেরগিল। আর এতে করোনাবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এরপর পুলিশ এই অভিনেতা ও পরিচালক ঈশ্বর নিবাসসহ ইউটিনের ৩৫ জন সদস্যকে গ্রেফতার করেছে। পাঞ্জাবে নাইট কারফিউ চলছে। তাই সন্ধ্যা ৬টা থেকে সকাল ৫টা পর্যন্ত শুটিংয়ের অনুমতি ছিল না। সেই নিয়ম না মেনে ‘ইওর অনার’ ওয়েব সিরিজের কাজ চালিয়ে যাচ্ছিলেন পরিচালক ঈশ্বর নিবাস। এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশের এক দল। ভারতের এক সংবাদমাধ্যমকে…
আদালতের শুরুতেই বিচারপতি মামনুন রহমান জানান, ‘করোনা পরিস্থিতিতে লকডাউন চলা অবস্থায় আমরা কোনো আগাম জামিন শুনবো না।’ তাই বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর হাইকোর্টে আগাম জামিন চেয়ে করা আবেদনের শুনানি হচ্ছে না। কোর্ট সূত্র জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে আগাম জামিন শুনানি বন্ধ থাকবে। মোসারাত জাহান মুনিয়া নামে এক তরুণীর আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় সায়েম সোবহান আনভীর আনভীরের পক্ষে আদালতে শুনানি করার কথা ছিল ফৌজদারি আইন বিশেষজ্ঞ বিচারপতি (অব.) মনসুরুল হক চৌধুরী, সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ ও সিনিয়র আইনজীবী এ এফ এম মেজবাহ…
প্রাণঘাতী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ বিপর্যয় নামিয়ে এনেছে ভারতে। এই ভাইরাসের তাণ্ডবে যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার এই দেশটি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৪৫ জনের। আক্রান্ত হয়েছে ৩ লাখ ৭৯ হাজার ২৫৭ জন। অক্সিজেন-চিকিৎসা সামগ্রী নিয়ে হিমশিম খাচ্ছে দেশটি। এমনকি মৃত্যুর পর লাশের সৎকার নিয়েও চরম বিপাকে পড়েছে ভারত। দিল্লিতে করোনায় দৈনিক মৃতের সংখ্যা ৭০০-তে পৌঁছে গেছে। আশঙ্কা করা হচ্ছে, শিগগিরই এ সংখ্যা হাজার ছাড়াবে। শহরের বিভিন্ন শ্মশানের বাইরে রাস্তায় টোকেন নিয়ে মরদেহের দীর্ঘ লাইন। ২০ ঘণ্টা কেটে যাচ্ছে আগুন পেতে। মরদেহ ছিঁড়ে খাচ্ছে কুকুর। শ্মশানের দরজায় দরজায় ঘুরে জায়গা না পেয়ে স্রেফ বরফ…
নেত্রকোনায় হেফাজতে ইসলামের শীর্ষ নেতা মাওলানা আব্দুল কাইয়ুমকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (২৮ এপ্রিল) কেন্দুয়া উপজেলার একটি মাদ্রাসায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে নেত্রকোনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। মাওলানা আব্দুল কাইয়ুম হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং নেত্রকোনা জেলা শাখার আহ্বায়ক কমিটির শীর্ষ নেতা। ওসি খন্দকার শাকের আহমেদ জানান, নেত্রকোনা জেলা শহরের মালনী জামিয়া হুসাইনিয়া মাদ্রাসার পরিচালক ও হেফাজত নেতা মাওলানা আব্দুল কাইয়ুম কেন্দুয়ার বলাইশিমুল এলাকার একটি মাদ্রাসায় আত্মগোপন করে ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই স্থানে অভিযোগ চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ওসি আরও…
মাদারীপুরে করোনাকালে ক্ষতিগ্রস্ত খামারিদের সরকারের দেওয়া প্রণোদনার কোটি কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে প্রাণীসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে। প্রান্তিক খামারিরা এই প্রণোদনার অর্থ না পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন। এ ব্যাপারে কথা বলতে চান না জেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের কোনো কর্মকর্তা। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। সরেজমিনে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের বলারকান্দি গ্রামের আক্তারুজ্জামান ও নাজমা বেগম দম্পতি। ২০ বছর ধরে বাড়িতে খামার করে গবাদিপশু পালন করেন তারা। ব্যাংক ঋণ নিয়ে ১২টি গরু পালনে প্রচুর অর্থ খরচ করলেও কমে গেছে আয়ের উৎস। ক্ষতিগ্রস্ত খামারিদের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ আসলেও করোনা দুর্যোগে পাননি সরকারি কোনো সহায়তা। এতে…