প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা কার্ড পাঠিয়ে ‘জাতীয় অর্থনীতি’ পত্রিকার সম্পাদক এমজি কিবরিয়া চৌধুরীকে শুভেচ্ছা জানান।
Author: jatvadmin
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৬৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যু ১১ হাজার ৬৪৪ জনের। নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১ হাজার ৭৩৯ জন। এ নিয়ে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৬৩ হাজার ৬৮২ জনে। আজ সোমবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা টেস্ট করা হয় ১৯৪৩১ জনের। করোনা শনাক্তের হার ৮. ৯৫ শতাংশ। এই ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৩৪ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৯১ হাজার ১৬২ জন।
আজীবন রাজনীতি করলেও ২০২১-এ প্রথম নির্বাচনী জয়ের স্বাদ পেলেন মুকুল রায়। নদিয়ার কৃষ্ণনগর উত্তর থেকে বিজেপি প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন তিনি। সেখানে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন তৃণমূলের তারকা প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়। রাজনীতিতে সদ্য হাতেখড়ি হওয়া নায়িকাকে ২০ হাজারের বেশি ভোটে পরাজিত করলেন মুকুল। মমতা ব্যানার্জি যখন কংগ্রেস ছেড়ে তৃণমূল গঠন করেন, সেই সময় তাঁর সঙ্গে কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসেন মুকুল। ১৯৯৮ সালে যখন তৃণমূলের প্রতিষ্ঠা হয়, সেই সময় দলের প্রতিষ্ঠা-পত্রে যাঁরা স্বাক্ষর করেছিলেন, মুকুল তাঁদের মধ্যে অন্যতম। ২০০১ সালে উত্তর ২৪ পরগণার জগদ্দল থেকে তৃণমূল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়ান তিনি। কিন্তু হরিপদ বিশ্বাসের কাছে পরাজিত হন। তার পর আর নির্বাচনে…
দেশে গত ২৪ ঘণ্টায় ১৭৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৬৩ হাজার ৬৮২ জনে। নতুন করে করোনায় মারা গেছেন ৬৫ জন। এ নিয়ে করোনায় মোট মৃত্যু হলো ১১ হাজার ৬৪৪ জনের। আজ সোমবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা টেস্ট করা হয় ১৯৪৩১ জনের। করোনা শনাক্তের হার ৮. ৯৫ শতাংশ। এই ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৩৪ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৯১ হাজার ১৬২ জন।
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ৪০ বোতল ফেন্সিডিলসহ শরিফুল ইসলাম ওরফে টেপুয়া নামে এক চিহ্নিত মাদক কারবারীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শনিবার দিবাগত রাতে বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের কুরুয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে বালিয়াডাঙ্গী উপজেলার উদয়পুর তালবস্তি এলাকার রহিমুদ্দিন ওরফে গছখাওয়ার ছেলে। রোববার ফেন্সিডিলসহ মাদক কারবারী কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবি পুলিশের ওসি মোসাব্বেরুল হক। জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পুস্প রঞ্জন দেবনাথ জানান, গোপন সংবাদে অবগত হয়ে শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে দশটার দিকে বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের অন্তর্গত কুরুয়া গ্রামের জিয়াহাটের পশ্চিমে টেকিয়াগামী রাস্তার টেকিয়া ব্রিজের উপর আগে থেকে ওৎপেতে থাকে ডিবি…
আলোচিত মোসারাত জাহান মুনিয়ার বড় বোন নুসরাত জাহান জীবনের নিরাপত্তা চেয়ে কুমিল্লায় সাধারণ ডায়রি করেছেন। শনিবার কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় তিনি এ সাধারণ ডায়েরি করেন। এতে তিনি উল্লেখ করেন, গত কয়েকদিন ধরেই বিভিন্ন ফোন নম্বর থেকে নুসরাত ও তার স্বামীকে জীবননাশের হুমকি দেয়া হচ্ছে। অজ্ঞাত ব্যক্তিরা মুনিয়া আত্মহত্যায় প্ররোচনায় দায়েরকৃত মামলাটি প্রত্যাহার বা সমঝোতার জন্য চাপ প্রয়োগ করছে। অন্যথায় নুসরাতসহ তার পরিবারকে মেরে লাশ গুম করার হুমকি প্রদান করেন অজ্ঞাতরা। কুমিল্লা কোতয়ালি মডেল থানার ওসি আনোয়ারুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। উল্লখ্য, ২৬ এপ্রিল সন্ধ্যায় গুলশানের ১২০ নম্বর সড়কের ১৯ নম্বর বাসার একটি ফ্ল্যাট থেকে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার লাশ…
সারা দেশে গণপরিবহন চালু করতে দেওয়াসহ তিন দাবিতে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে বিক্ষোভ মিছিল করছেন পরিবহন শ্রমিকরা। আজ রবিবার (২ মে) সকাল ১০টার পর থেকেই রাজধানীর সায়েদাবাদ, ফুলবাড়িয়া, গাবতলী, মহাখালী বাস টার্মিনালে জড়ো হতে থাকেন পরিবহন শ্রমিকরা। দাবি সম্বলিত ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে বিক্ষোভ মিছিল অংশ নেন তাঁরা। যে তিন দাবিতে পরিবহন শ্রমিকরা এ কর্মসূচি পালন করছেন সেগুলো হলো স্বাস্থ্যবিধি মেনে আসনের অর্ধেক যাত্রী নিয়ে নৌপরিবহন ও পণ্য পরিবহন চলাচলের ব্যবস্থা করা, সড়ক পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা দেওয়া এবং সারা দেশে বাস ও ট্রাক টার্মিনালগুলোতে পরিবহন শ্রমিকদের জন্য ১০ টাকায় ওএমএসের চাল বিক্রির ব্যবস্থা করা। কর্মসূচিতে অংশগ্রহণ করছে…
সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুরে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশা যাত্রী দুই শিশু ও নারীসহ ৬ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৫ জন একই পরিবারের সদস্য। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৬টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরের নুরপুর এলাকায় অটোরিকশাটিকে চাপা দেয় দ্রুতগতির ট্রাক। নিহতরা হলেন- উপজেলার পাখিবিল গ্রামের মৃত আরব আলীর ছেলে অটোরিকশা চালক হোসেন আহমদ (৩৫), উপজেলার রূপচেং গ্রামের জামাল আহমদের স্ত্রী সাদিয়া বেগম (২৯), তার সাত বছরের মেয়ে ফাবিয় বেগম ও চার মাসের ছেলে শাহাদত হোসেন, জামাল আহমদের ভাবি হাসিনা বেগম (৩৫) এবং জামাল আহমদের বোন হাবিবুন্নেছা (৩৩)। এছাড়া গুরুতর আহত হয়েছেন জামাল আহমদের বড়ভাই মো. জাকারিয়া…
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের বাসভবনে তালা লাগিয়ে অবরুদ্ধ করে রেখেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ও বর্তমান কমিটির নেতা-কর্মীরা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ১০টায় উপাচার্য ভবনে ফাইনান্স কমিটির একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানা যায়, সভা শুরুর আগেই সকাল সাড়ে ৮টায় ভবনের মূল ফটকে তালা লাগায় আন্দোলনকারীরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত উপাচার্যকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রলীগের ২০-২৫ জন নেতাকর্মী। এর ফলে বন্ধ রয়েছে ফাইনান্স কমিটির সভা। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি ফারুক হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন ‘অনিয়ম’ এর অভিযোগ এনে গত বছর ডিসেম্বরে শিক্ষা মন্ত্রণালয় চিঠি দিয়েছিল। এতে তার দূর্নীতির সাথে সংশ্লিষ্টতা স্পষ্ট। তিনি…
গত এপ্রিলের লকডাউনে ৪৩২টি সড়ক দুর্ঘটনায় মোট ৪৬৮ জন নিহত ও ৫০৭ জন আহত হয়েছেন। একই সময় রেলপথে আটটি দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন এবং নৌ-পথে ১৪টি দুর্ঘটনায় ৩৮ জন নিহত, নয়জন আহত এবং দুইজন নিখোঁজ হয়েছেন৷ বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। রোববার (০২ মে) সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবেদন প্রকাশ করে সংগঠনটি। দেশের সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন বিশ্লেষণ করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী৷ তিনি জানান, এপ্রিল মাসে সড়কে দুর্ঘটনায় আক্রান্ত ৮২ জন পথচারী, ১৩৪ জন চালক, ১১০ জন পরিবহন শ্রমিক,…