জাম্বিয়ার ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ওয়েজি লুখেলের সাথে গতকাল ৩ মে আনুষ্ঠানিক বৈঠক করেছেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। জেনারেল আজিজ আহমেদ জাম্বিয়া আর্মি কমান্ডারের আমন্ত্রণে বর্তমানে জাম্বিয়া সফর করছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আলোচনার সময় দুই দেশের মধ্যে পারস্পরিক সামরিক সহযোগিতা ও সম্পর্কের বিষয়টি তুলে ধরা হয়। জাম্বিয়ার ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ওয়েজি লুখেলে বলেন, বাংলাদেশ ও বাংলাদেশ সেনাবাহিনীর সাথে জাম্বিয়া উন্নত সম্পর্ক স্থাপনে আগ্রহী। তিনি বাংলাদেশের সাথে নিবিড়ভাবে কাজ করার জন্য জাম্বিয়া সরকারের অভিপ্রায় ব্যক্ত করেন এবং বাংলাদেশের কৃষি ক্ষেত্রের দক্ষতার সহায়তা নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। পরে জেনারেল আজিজ আহমেদ সেনা সদর দফতরে কমান্ডার, জাম্বিয়া সেনাবাহিনী, লেফটেন্যান্ট জেনারেল উইলিয়াম মাইপাম্বে সিকাজওয়ের সাথে সৌজন্য…
Author: jatvadmin
করোনাভাইরাস এবার থাবা বসালো সিংহের শরীরেও। হায়দ্রাবাদের নেহেরু জুওলজিকাল পার্কে মোট ৮টি এশিয়াটিক সিংহ করোনা আক্রান্ত হয়েছে বলে খবর মেলায় সংক্রমণের আতঙ্ক বেড়ে গেছে আরও কয়েকগুণ। শুধু তাই নয়, দেশের মধ্যে এই প্রথম একসঙ্গে এতগুলো সিংহ করোনা সংক্রমিত হওয়ায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে ভারত সরকারের। জানা গেছে, বেশকিছু দিন ধরেই ওই ৮টি সিংহের শরীরে করোনার উপসর্গ লক্ষ্য করা গিয়েছিল। সেইমতো পার্ক কর্তৃপক্ষের সিংহগুলোর করোনা পরীক্ষা করা হয়। গত ৩০ এপ্রিল সেই পরীক্ষার রিপোর্টে তাদের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। যা দেশের মধ্যে এই প্রথম বলে মনে করা হচ্ছে। নেহেরু জুওলজিকাল পার্কের পশু চিকিৎসক ড. কুক্রেটি বলেন, “সিংহগুলোর আরটি-পিসিআর টেস্টে করোনার…
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৪ মে) লেনদেনের শুরুতে শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। সেই সঙ্গে লেনদেনে বেশ ভালো গতি দেখা যাচ্ছে। লেনদেনের প্রথম আধাঘণ্টাই প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্য সূচকের বড় উত্থান হয়েছে। পাশাপাশি প্রথম আধাঘণ্টাতেই ডিএসইতে ৩০০ কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে। এদিন শেয়ারবাজারে লেনদেন শুরু হয় প্রায় সবকটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মধ্য দিয়ে। ফলে প্রথম মিনিটের লেনদেনেই ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স-এ ২৭ পয়েন্ট যোগ হয়। আর প্রথম ৩০ মিনিটের লেনদেনে সূচকটি বাড়ে ২১ পয়েন্ট। তবে প্রথম আধাঘণ্টার লেনদেন পার হতেই বেশকিছু প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমার…
সংসার ভাঙলো মাইক্রোসফট কর্পোরেশনের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস ও তার স্ত্রী মেলিন্ডা গেটস-এর। দীর্ঘ ২৭ বছর একসঙ্গে থাকার পর বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন এই আলোচিত দম্পতি। সোমবার দিবাগত রাতে তাদের নিজেস্ব টুইটার পেইজে আলাদা পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। টুইটার বার্তায় তারা বলেন, নিজেদের সম্পর্কের ওপর নিরীক্ষা ও চিন্তাভাবনার পর আমরা আমাদের সংসারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। যুগল হিসেবে আমরা আর থাকতে পারবো বলে আমাদের মনে হয় না। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, বিল গেটস ও মেলিন্ডা গেটস উভয়েই টুইটবার্তায় বিচ্ছেদের ঘোষণা দিয়ে বলেছেন, ‘দম্পতি হিসেবে একসঙ্গে থাকতে পারি, সেটি আমরা আর বিশ্বাস করি না।’ উল্লেখ্য, ১৯৮০’র দশকের শেষের দিকে…
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে আগামী ৬ মে থেকে জেলার ভেতরে গণপরিবহন চলবে। তবে শহরের মধ্যে গাড়ি খুলে দেওয়া হলেও এক জেলা থেকে অন্য জেলায় যেতে পারবে না কোনো পরিবহণ। তাই বন্ধই থাকছে দূরপাল্লার বাস। সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকেদের একথা জানান খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানান, লকডাউন আগামী ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। আর ৬ মে থেকে গণপরিবহন জেলার ভিতরে চলাচল করতে পারবে। যেমন- ঢাকার বাস ঢাকা জেলার মধ্যে থাকতে হবে। আন্তঃজেলা চলাচল করবে না। অর্থাৎ সরকারের সিদ্ধান্তে দূরপাল্লার বাস চলাচল করবে না ঈদে। তিনি আরও বলেন, চলমান লকডাউন বা…
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের দাশের ভারনী টহল ফাঁড়ির কাছে ২ নম্বর কর্ম্পাটমেন্টের বনে আগুন লেগেছে। দাউ-দাউ করে জ্বলছে বনের গাছপালা ও লতাগুল্ম। সোমবার সকালে লাগা এই আগুন এখনো জ্বলছে। প্রায় ৩ একর বনে বিভিন্নস্থানে ছড়িয়ে পড়া এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বন বিভাগ ও শরণখোলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও সুন্দরবন সুরক্ষায় ভিটিআরসি টিমের সদস্যরা। বাগেরহাটের বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন ও শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. জয়নাল আবেদীন ঘটনাস্থলে পৌঁছেছেন। আগুন যাতে বনে ছড়িয়ে পড়তে না পাবে সেজন্য ফায়ার লাইন কেটে তাতে পানি ভরে দেয়া হচ্ছে। সর্বশেষ খবর অনুযায়ী…
করোনাভাইরাসের তৃতীয় ঢেউ মোকাবেলায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত বন্ধ থাকবে বলে জানিযেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ১০ মে চীন থেকে ৫ লাখ ডোজ করোনার টিকা আসবে। এছাড়া যেসব দোকানদার ও ক্রেতা স্বাস্থ্যবিধি মেনে চলবেন না তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, চীন থেকে ৫ লাখ ডোজ করোনার টিকা আগামী ১০ মে আসবে। টিকাগুলো নিজেদের জাহাজে করে আনা হবে। সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি আরও বলেন, চীন থেকে যে টিকা কিনতে চায় সরকার সেগুলো আসতে আরও কিছুটা সময় লাগবে। চীন আমাদের বলেছে পাঁচ লাখ ডোজ টিকা উপহার হিসেবে দেবে। হয়তো ১০ তারিখের মধ্যে বাংলাদেশে আসতে পারে। আর অন্য যে অংশটুকু আমরা কিনতে চাই, সেটা আসতে একটু সময় লাগবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীন থেকে আরও টিকা কেনার জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। চীনের পক্ষ থেকে প্রস্তাব পাঠালেই টিকা কেনার আলোচনা শুরু হবে। আমাদের অনেক টিকা লাগবে। আমরা…
সাভারে দুই দিন আটকে রেখে কিশোরীকে ধর্ষণের ঘটনায় নারীসহ দুইজনকে আটক করেছে র্যাব-৪। সোমবার (০৩ মে) তাদের আদালতে পাঠানো হবে। দুপুর সাড়ে ১২টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর র্যাব-৪ এর এএসপি জিয়াউর রহমান চৌধুরী। এর আগে রোববার (০২ মে) সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- ঢাকা জেলার পারভেজ (৪৫) ও কুমারী রঞ্জিতা রানী (১৯)। তারা ভুক্তভোগীর প্রতিবেশী বলে জানা গেছে। র্যাব জানায়, গত ৭ এপ্রিল সাভারের আমিনবাজার এলাকায় এক কিশোরীকে পরস্পর যোগসাজসে প্রতিবেশীর সহায়তায় ধর্ষণ করে পারভেজ নামে এক ব্যক্তি। এ ঘটনায় সহযোগিতা করার অভিযোগ রয়েছে কুমারী রঞ্জিতা রানীর বিরুদ্ধে। ঘটনার পর…
হেফাজতে ইসলাম ‘বদর যুদ্ধের’ ডাক দিয়েছিল বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার মাহবুবুল আলম। সোমবার (৩ মে) এসব তথ্য জানান মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার। তিনি বলেন, রমজান মাসে বদরের যুদ্ধ হয়েছিল। আরেকটি বদর যুদ্ধের ডাক দিয়েছিল হেফাজত। ২৬ মার্চে শুরু হওয়া সহিংসতা রমজান পর্যন্ত টেনে আনার পরিকল্পনা ছিল বলেও জানান তিনি।