Author: jatvadmin

মাত্র ৩০ মিনিট অক্সিজেন সরবরাহ বন্ধ থাকায় ভারতের উত্তরাখণ্ডের একটি হাসপাতালে একসঙ্গে ৫ করোনার রোগীর মৃত্যু হয়েছে অভিযোগ উঠেছে। মৃতদের মধ্য রয়েছেন এক জন নারীও। অক্সিজেন পরিসেবায় ব্যাঘাত ঘটায় প্রায় আধাঘণ্টা কোভিড ওয়ার্ডে অক্সিজেন ছাড়াই পড়ে থাকতে হয়েছিল ওই রোগীদের। তাতেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার ভোরে উত্তরাখণ্ডের হরিদ্বার জেলার রুরকির একটি বেসরকারি হাসপাতালে এই ঘটনা ঘটে। হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, আচমকাই অক্সিজেন সরবরাহে ব্যাঘাত ঘটে। এর জেরে রাত দেড়টা থেকে ২টা পর্যন্ত প্রায় আধা ঘণ্টা অক্সিজেন পাননি রোগীরা। যে ৫ জন মারা গেছেন তাদের মধ্যে ১ জন ভেন্টিলেটরে ছিলেন। বাকিরা ছিলেন অক্সিজেন শয্যায়। এই ঘটনায় তদন্তের…

Read More

লকডাউন দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে রিট করে আদালতে উপস্থিত না হওয়ায় রিটকারী আইনজীবীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৫ মে) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত বলেন, রিট করে তিনি পত্রপত্রিকায় নিউজ দেন। কিন্তু মামলা তালিকায় আসার পর তিনি আর কোর্টে থাকেন না। এর আগে ২৫ এপ্রিল এ রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। জরুরি অবস্থা জারি করা ছাড়া লকডাউন দেওয়ার সুযোগ নেই উল্লেখ করে এ রিট আবেদন করা হয়। রিট আবেদনে চলমান লকডাউনের ওপর স্থগিতাদেশ…

Read More

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস রাজ্যের বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয় লাভ করায় তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।   বুধবার (৫ মে) মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা এক পত্রে ড. মোমেন এ অভিনন্দন জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, তৃণমূল কংগ্রেস ধারাবাহিকভাবে তৃতীয়বারের মতো সরকার গঠনে জনগণের সমর্থন লাভ করেছে, যা আপনার নেতৃত্বের প্রতি পশ্চিমবঙ্গের জনগণের অব্যাহত আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। আমরা আপনার প্রতি কৃতজ্ঞ, কারণ আপনি বাঙালির দীর্ঘ লালিত মূল্যবোধ ‘ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ’ ধারণ করেছেন এবং এক্ষেত্রে বঙ্গবন্ধু সারাজীবন অগ্রণী ভূমিকা পালন করেছেন। ড. মোমেন উল্লেখ করেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান এবং…

Read More

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে আজ বুধবার মমতা বন্দোপাধ্যায় শপথ নিলেন। এ নিয়ে তৃতীয় মতোা তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন। বেলা ১১টার দিকে পশ্চিমবঙ্গের রাজ্যপালের দাপ্তরিক ভবন রাজভবনের ঐতিহাসিক থ্রোন কক্ষে শপথ নেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম মুখ্যমন্ত্রী, যিনি নির্বাচনে নিজের আসনে পরাজিত হওয়ার পর এ পদে বসছেন। সংবিধান অনুযায়ী, মমতাকে আগামী ছয় মাসের মধ্যে রাজ্যের কোনো একটি আসনে জয়ী হয়ে আসতে হবে বিধানসভায়। মমতাকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনখড়। স্বল্প পরিসরে আয়োজিত এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে তৃণমূলের কয়েকজন শীর্ষ নেতা ছাড়াও আমন্ত্রণ জানানো হয়েছে সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিদায়ী স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বিজেপির…

Read More

সরকারের পক্ষ থেকে আগেই বলা হয়েছে রাশিয়ার তৈরি করোনার টিকা বাংলাদেশে আমদানি ও তৈরির বিষয়ে চুক্তি হয়েছে। তবে এই চুক্তি কী ধরনের তা এখনও প্রকাশ করা হয়নি। এ পরিস্থিতিতে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওরিয়ন ফার্মা জানিয়েছে, কোভিড-১৯ টিকা ওরিয়ন ফার্মার নিজস্ব প্ল্যান্টে উৎপাদনের জন্য প্রযুক্তি সরবরাহে রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের (আরডিআইএফ) সঙ্গে যোগাযোগ হয়েছে। কোম্পানিটির কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে বুধবার (৫ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে। এ সংবাদের প্রভাব দেখা দিয়েছে কোম্পানিটির শেয়ারের দামে। বুধবার লেনদেন শুরু হতেই বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার কিনতে হুমড়ি খেয়ে পড়েন। তবে যাদের কাছে কোম্পানিটির শেয়ার আছে তারা বিক্রি করতে চাচ্ছেন…

Read More

পছন্দের রাজনৈতিক দল যাতে নির্বাচনে জিতে যায়, সেজন্য অনেকেই নানা ধরনের মানত করেন। একেকজনের মানতও হয় একেক রকমের। কিন্তু কখনও কি শুনেছেন প্রিয় দল ভোটে জেতায় মানত অনুযায়ী নিজের জিহ্বা কেটে ফেলেছেন কেউ! শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে ভারতের তামিলনাড়ুতে। জানা গেছে, ৩২ বছর বয়সী ভানিথা পণ করেছিলেন, তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে তার প্রিয় দল ‘ডিএমকে’ জিতলে নিজের জিহ্বা কেটে তা ভগবানকে উৎসর্গ করবেন। আর শেষ পর্যন্ত গত রবিবার ফলপ্রকাশের পরই দেখা যায়, বিপুল ব্যবধানে জিতে দশ বছর পর দক্ষিণের রাজ্যটিতে ক্ষমতায় ফিরেছে ‘ডিএমকে’। আর এরপরই চরম সিদ্ধান্তটি নিয়ে ফেলেন ওই নারী। এদিন সকালে স্থানীয় মুথালাম্মান মন্দিরে যান তিনি। করোনাবিধির কারণে…

Read More

চীনের তৈরি করোনাভাইরাসের টিকা ১২ মে’র আগেই দেশে আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আজ গণমাধ্যমকে এ তথ্য জানান । গত ২৯ এপ্রিল চীনা কোম্পানি সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয় বাংলাদেশ সরকার। সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের টিকার আনুষ্ঠানিক নাম বিবিআইবিপি-সিওরভি (BBIBP-CorV)। এ টিকাও ২৮ দিনের ব্যবধানে দুই ডোজ করে নিতে হয়। পরীক্ষামূলক প্রয়োগে এ টিকা ৭৯ দশমিক ৩৪ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে বলে উৎপাদনকারীদের দাবি। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার সরবরাহ সংকটে টিকাদান কার্যক্রম নিয়ে জটিলতার মধ্যে দ্রুত রাশিয়া ও চীনের টিকার অনুমোদন দেওয়া হয় দেশে।

Read More

কোভিড মহামারি মোকাবিলায় ভারতে জরুরি ওষুধ ও চিকিৎসা সামগ্রীর অংশ হিসেবে ১০ হাজার রেমডেসিভির পাঠাচ্ছে বাংলাদেশ।   বুধবার (৫ মে) বেনাপোল সীমান্ত দিয়ে এ ওষুধ পাঠানো হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস এ তথ্য নিশ্চিত করেন। ভারতে করোনার পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় বাংলাদেশ সরকার সেদেশের মানুষের জন্য জরুরিভিত্তিতে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠানোর প্রস্তাব দেয়। তবে এই ওষুধের মধ্যে প্রয়োজনীয় রেমডেসিভিরও রয়েছে। ভারতে এখন প্রচুর রেমডেসিভির সংকট। সে কারণে এই ওষুধ পাঠানো হচ্ছে। ভারতে করোনা অবনতি হওয়ায় গত ৩০ এপ্রিল বাংলাদেশ সরকার জরুরি সহায়তার ঘোষণা দেয়।

Read More

লকডাউন চ্যালেঞ্জ করে রিট করে বার বার বলার পরও শুনানিতে উপস্থিত না আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। বুধবার (৫ মে) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। করোনাভাইরাসের সংক্রমণ রোধে জরুরি অবস্থা জারি করা ছাড়া সরকার ঘোষিত লকডাউন দেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে জনস্বার্থে গত ২৫ এপ্রিল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। রিটে মন্ত্রিপরিষদ সচিব এবং কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটিকে বিবাদী করা হয়। কিন্তু এদিন পূর্বনির্ধারিত শুনানিতে উপস্থিত না থাকায় লকডাউন ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ দায়ের করা সেই…

Read More

সিলেটের বন্দর বাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে নিহত যুবক রায়হান আহমদ হত্যা মামলার চার্জশিট আদালতে দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বুধবার সিলেট মুখ্য মহানগর হাকিম আদালতে রায়হান আহমদ হত্যা মামলার চার্জশিট দাখিল করেন পিবিআই পরিদর্শক আওলাদ হোসেন। আসামি করা হয়েছে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির বরখাস্তকৃত ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ ছয়জনকে। অভিযুক্তরা হচ্ছেন, বন্দরবাজার পুলিশ ফাঁড়ির তৎকালীন ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়া, টুআইসি এসআই হাসান আলী, এএসআই আশেকে এলাহী, কনস্টেবল হারুনুর রশিদ, কনস্টেবল টিটু চন্দ্র দাস ও আব্দুল্লাহ আল নোমান। এদের মধ্যে নোমান ছাড়া সবাই কারাগারে রয়েছেন। কোর্ট ইন্সপেক্টর প্রদীপ কুমার দাস বলেন, বহুল আলোচিত রায়হান হত্যা মামলার অভিযোগপত্র পিবিআই পুলিশের…

Read More