Author: jatvadmin

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ এবং পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণ করার জায়গাটিকে দর্শনীয় করে তোলার জন্য প্রকল্প হাতে নেয়া হয়েছে। অতীতে এ জায়গাগুলো এবং এ সম্পর্কিত ইতিহাস বিতর্কিত করা হয়েছিল। সেগুলোকে আবার নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে উপস্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। শনিবার (৮ মে) রাজধানীর সরকারি বাসভবন থেকে ব্রিফিংয়ে এ কথা জানান ওবায়দুল কাদের। রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই প্রথম গাছ লাগিয়েছিলেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এটিকে উদ্যান হিসেবে বঙ্গবন্ধুই সৃষ্টি করেছিলেন। তিনি আরও বলেন, জিয়াউর রহমান অবৈধভাবে রাষ্ট্রপতি হয়ে ৭ মার্চের ভাষণের স্থান ও…

Read More

রবিবার সকাল বেলা। ইকবাল তড়িঘড়ি করে ঘুম থেকে উঠেছে। আজ তার কাজে যেতে হবে। সিডনির ডার্লিং হারবারের একটা স্প্যানিশ রেস্টুরেন্টে সে সপ্তাহে শনি-রবিবার কাজ করে। অন্যদিন বিশ্ববিদ্যালয়ে ক্লাস থাকে। ক্যাম্বেলটাউন থেকে সে ট্রেনে উঠেই প্রতিদিনের অভ্যাসমতো কানে হেডফোন লাগিয়ে ঝিমধরে বসে আছে। তন্দ্রার মধ্যে সে আশেপাশে কিছু পড়ার শব্দ পেয়ে চোখ মেলে তাকিয়ে দেখে একটি অতি পুরানো মডেলের নকিয়া মোবাইল তার সিটের পাশের রাস্তায় পড়ে আছে। ইকবাল মোবাইলটি হাতে তুলে নিতেই মোবাইলের পেছনে একটি সাদা স্টিকারে বাংলায় মালিকের নাম সুফিয়া বেগম ও ফোন নাম্বার দেখতে পায়। উইকএন্ডে সকালের ট্রেনগুলিতে তেমন একটা ভিড় থাকে না। সে সামনের সিটে বসা বোরখা পরিহিত…

Read More

দৈনিক জাতীয় অর্থনীতি’র সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল আইনে আই সি টি ট্রাইবুনালে বিকাশের মামলা। শুনানি শেষে বিজ্ঞআদালত খারিজ করে দেন। নিজস্ব প্রতিবেদক: মোবাইল মানি স্থানান্তর কোম্পানি বিকাশ শুরু থেকে এই কোম্পানি নানান অনিয়ম অস্ব”ছতা নিয়ে চলছিলো। এই সব নিয়ে কেউ মুখ খুলছিলো না। সম্প্রতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনাবাহীন’র প্রধান জেনারেল আজিজ আহমেদ জড়িয়ে বিদেশে অব¯’ানগত কণক সারওয়ার পরপর দুটি’ ভিডিও ইউটিউব এর মাধ্যমে প্রচার করেন এই ভিডিওটি বিকাশের অ্যাপসে দেখা যায় একই সঙ্গে বিকাশের লগো ও বিজ্ঞাপন দেখা যায় বিষয়টি রাষ্ট্র ও সরকারের জন্য মস্তবড় র্স্পশকাতর ঘটনা বলে দৈনিক জাতীয় অর্থনীতি ও জেএটিভিতে তাৎক্ষনিক মোবাইল স্কিনশর্ট দিয়ে সংরক্ষন…

Read More

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রেসকোর্স ময়দানে প্রথম গাছ লাগিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটিকে উদ্যান হিসেবে বঙ্গবন্ধুই সৃষ্টি করেছিলেন। ৭ই মার্চের ভাষণের স্থান ও পাকিস্তানি হানাদার বাহিনীর সারেন্ডার করার স্মৃতি মুছে ফেলার জন্য জিয়াউর রহমান অবৈধভাবে রাষ্ট্রপতি হয়ে এই উদ্যানের অধিকাংশ জায়গাজুড়ে শিশুপার্ক করেছিলেন। আজ নিজের সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ সমালোচনা করেন তিনি। পরিবেশবাদীরা তখন প্রশ্ন তোলেন নাই কেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তা জানতে চেয়ে বলেন, কারো মুখে একটি কথাও সেদিন আমরা শুনতে পায়নি। সৌন্দর্য বর্ধনের নামে এই ঢাকা শহরের রাস্তার পাশ থেকে কত সুন্দর সুন্দর গাছ কেটে ফেলা হয়েছিল, উজাড়…

Read More

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানিয়েছে, দেশে করোনাভাইরাসের ভারতীয় ধরন শনাক্ত হয়েছে। যশোরে কোয়ারেন্টাইনে ভারতফেরত ৪ জনের নমুনায় এ ধরন শনাক্ত হয়েছে। ভারতের করোনার ধরনটির নাম B.1.617। এটি ভারতে ছড়িয়ে পড়ার পর দেশটির স্বাস্থ্যখাতে তীব্র সঙ্কট তৈরি হয়। দেশটিতে প্রতিদিন লাখ লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে।

Read More

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে আছেন এই অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রামে এ তথ্য জানিয়েছেন কঙ্গনা। তিনি লিখেছেন, গত কয়েকদিন ধরে খুব ক্লান্ত ও দুর্বল লাগছিল। চোখে জ্বালা অনুভব করছিলাম। গতকাল হিমাচলে করোনা পরীক্ষা করাই। আজ আমার রিপোর্ট পজিটিভ এসেছে। আমি কোয়ারেন্টিনে আছি। তিনি আরও লিখেছেন, জানি না কতদিন ধরে আমার শরীরে ভাইরাস আছে। এবার ওদের মেরে ফেলব। দয়া করে ভয় পাবেন না। আপনি যত ভয় পাবেন তত ওরা ভয় দেখাবে। আসুন একসঙ্গে কোভিড-১৯-এর বিনাশ করি।

Read More

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘অবৈধ’ নিয়োগ ও এর সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত করতে ক্যাম্পাসে এসেছেন শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সদস্যরা। আজ শনিবার পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ে আসেন তদন্ত কমিটির সদস্যরা। তদন্ত কমিটিকে নেতৃত্ব দিচ্ছেন কমিটির আহ্বায়ক ও ইউজিসি সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। তার সঙ্গে আছেন কমিটির সদস্য এবং ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ড. মো. জাকির হোসেন আখন্দ ও ইউজিসির পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শনিবার বেলা পৌনে ১১টার দিকে তদন্ত কমিটির সদস্যরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসেন। এরপর তারা ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহার কার্যালয়ে যান। পৌনে ১২টার দিকে তদন্ত কমিটির সদস্যরা…

Read More

পাকিস্তান জাতীয় পরিষদে (ন্যাশনাল অ্যাসেম্বলি) বিরোধীদলীয় নেতা শেহবাজ শরিফকে দেশ ছাড়তে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত কর্তৃপক্ষ (এফআইএ) আজ শনিবার তাঁকে যুক্তরাজ্যে যেতে দেয়নি। খবর ডনের। আজ পাকিস্তানের লাহোর বিমানবন্দর থেকে কাতার হয়ে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল শেহবাজের। কিন্তু বিমানবন্দরেই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শেহবাজকে আটকানো হয়। শেহবাজ পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ) সভাপতি। গতকাল শুক্রবার লাহোর হাইকোর্ট চিকিৎসার জন্য শেহবাজকে বিদেশযাত্রার অনুমতি দেন। আজ মুসলিম লিগের (নওয়াজ) মুখপাত্র মারিয়াম আওরঙ্গজেব গণমাধ্যমকে জানান, গতকাল লাহোর হাইকোর্ট যখন এ আদেশ দেন, তখন এফআইয়ের কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিল। মারিয়াম আজ বলেন, আজ শেহবাজ শরিফ বিমানবন্দরে এলে…

Read More

মহামারি করোনাকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশে ফিরেছেন প্রায় ১৩ লাখ যাত্রী। ২০২০ সালের ১ জানুয়ারি থেকে শনিবার (৮ মে) পর্যন্ত সর্বমোট ১২ লাখ ৯৯ হাজার ১৭৮ জন যাত্রী দেশে ফিরেছেন। বিমানবন্দরে অবতরণের পর স্ক্রিনিং শেষে তাদের কাউকে হোম কোয়ারেন্টাইন আবার কাউকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়। শাহজালাল বিমানবন্দরের স্বাস্থ্যডেস্ক সূত্রে এসব তথ্য জানা গেছে। তবে মোট যাত্রীর মধ্যে কতজনকে হোম বা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে তা তাৎক্ষনিকভাবে জানাতে পারেননি কর্তব্যরত কর্মকর্তা।এদিকে গত ২৪ ঘণ্টায় শাহজালাল বিমানবন্দর দিয়ে বিভিন্ন দেশ থেকে মোট ৩২টি ফ্লাইটে চার হাজার ৮৪৮ জন যাত্রী এসেছেন। তাদের মধ্যে ৬৩৭ জনকে প্রাতিষ্ঠানিক ও চার হাজার ২৪১ জনকে…

Read More

চীনের সিনোফার্মের তৈরি করোনা (কোভিড-১৯)  টিকার অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। পশ্চিমা দেশগুলোর বাইরে অন্য কোনো দেশ থেকে টিকার অনুমোদন পাওয়া এটিই প্রথম ঘটনা। শুক্রবার (৭ মে) এক বিশ্ব সংস্থার এক বিবৃতির বরাদ এমনটাই জানায় বিবিসি। এতে বলা হয়, করোনা পরিস্থিতি মোকাবিলায় জরুরিভিত্তিতে চীনের এই টিকার অনুমোদন দেওয়া হয়েছে। এই টিকা সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া না গেলেও, চীনা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, এই টিকা নতুন করে করোনা আক্রান্ত না হওয়ার ক্ষেত্রে ৭৯ দশমিক ৩৪ শতাংশ পর্যন্ত কার্যকর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনের আগেই অবশ্য চীন, সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তানের মতো দেশে টিকাটির ৬৫ মিলিয়ন ডোজ…

Read More