Author: jatvadmin

ঘূর্ণিঝড় ‘যশ’ শক্তি বাড়িয়ে ঝড় গত বছরের আম্ফানের মতো সুপার সাইক্লোনে পরিণত হতে পারে। এটি ভারত ও বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে। জানা যায়, দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। উত্তপ্ত হয়ে উঠছে বঙ্গোপসাগরের পৃষ্ঠদেশ। চলতি সপ্তাহের শেষ দিকে একটি লঘুচাপ সৃষ্টির আভাস রয়েছে। যার বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এই লঘুচাপ থেকেই বঙ্গোপসাগরে সৃষ্টি হবে ঘূর্ণিঝড়। যা পূর্ণ শক্তি নিয়ে ২৩ থেকে ২৫ মে-র মধ্যে আছড়ে পড়তে পারে বঙ্গোপসাগর উপকূলবর্তী এলাকায়। এই সুপার সাইক্লোনের নামকরণ করা হয়েছে ‘যশ’। এর গতিমুখ থাকবে বাংলাদেশের সুন্দরবন ও চট্টগ্রাম এলাকার দিকে। ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, এই মুহূর্তে বঙ্গোপসাগরে…

Read More

টাঙ্গাইলের মির্জাপুরে সড়কে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের সঙ্গে চালকের নিয়ন্ত্রণ হারানো একটি মাইক্রোবাসের সংঘর্ষে তিন আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার ভোররাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে জামুর্কী ইউনিয়নের পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকার এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। তাৎক্ষণিকভাবে হতাতদের পরিচয় জানা যায়নি। গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আদম আলী বলেন, দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনি প্রক্রিয়া শেষে তিন জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার প্রত্যক্ষদর্শী মাইক্রোবাস চালক আব্দুল হাই বাবু জানান, পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। ঢাকাগামী মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ওই কভার্ডভ্যানের পেছনে ধাক্কা মারে।…

Read More

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যে ছাত্রলীগ নয় বরং ছাত্রদল ও ছাত্রশিবিরের ক্যাডারদের নিয়োগ দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ১৪১ জনকে চাকরি দিতে কমপক্ষে পাঁচ কোটি টাকার লেনদেনে সদ্যবিদায়ী উপচার্য (ভিসি) অধ্যাপক এম আব্দুস সোবহান এ নিয়োগ সম্পন্ন করেছেন বলেও অভিযোগ উঠেছে। এসব ঘটনায় ভিসির কঠোর শাস্তি দাবি জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা, বিশ^বিদ্যালয়ের শিক্ষক এবং ক্ষমতাসীন ও বাম দলের নেতাকর্মীরা। জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত বুধবার ১৪১ জনকে নিয়োগ দেন বিদায়ী ভিসি অধ্যাপক এম আব্দুস সোবহান। নিয়োগপত্রে স্বাক্ষর করতে রেজিস্ট্রার আব্দুস সালামকে চাপ প্রয়োগ করেন তিনি। রেজিস্ট্রার এমন অনিয়মের সঙ্গে আপস না করায় তার বাসায় গাড়ি পাঠিয়ে জোরপূর্বক তুলে…

Read More

করোনা (কোভিড-১৯) সংক্রমণ রোধে নেপালের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আজ রবিবার বেবিচক পরিচালক (ফ্লাইট স্ট্যান্ডার্ড রেগুলেশন অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স) গ্রুপ ক্যাপ্টেন ইমরানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘প্রতিবেশী দেশগুলো থেকে করোনার সংক্রমণ ছড়ানোর ঝুঁকি থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নেপালের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।’ এতে জানানো হয়, ১০ মে থেকে এই নির্দেশনা কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

Read More

বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে রাজনীতি নয় বরং উনার সুস্থতা সবচেয়ে বেশি প্রয়োজন। দেশে অথবা বিদেশে যেখানেই চিকিৎসা হোক উনি সুস্থ হয়ে সকলের মাঝে ফিরে আসুন এটাই আমাদের প্রত্যাশা । বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সরকার সর্বোচ্চ সহযোগিতা দেয়ার জন্য সব সময় প্রস্তুত। খালেদা জিয়াকে তাঁর পছন্দের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে ও সেখানে তাঁর সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বেগম জিয়া দেশের সাবেক প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশের একজন জ্যেষ্ঠ রাজনীতিবিদ, তিনি করোনাকে পরাভূত করে সুস্থ হয়ে ঘরে ফিরে যান, এটিই মহান স্রষ্টার কাছে আমার প্রার্থনা। বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে আমাদের সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী শুরু থেকেই আন্তরিক।…

Read More

মহামারি করেনায় ভারতের বর্তমান ভয়াবহ পরিস্থিতির জন্য দেশটিতে ক্ষমতাসীন কট্টরপন্থী বিজেপি সরকারকে দায়ী করেছে স্বাস্থ্যবিষয়ক বিখ্যাত পত্রিকা ল্যানসেট। ল্যানসেট জানায়, ভারতের বর্তমান করোনা পরিস্থিতি মোদি সরকারের নিজের তৈরি করা। চাইলে এই পরিস্থিতি এড়াতেও পারতো দেশটি। এটাকে ‘ক্ষমার অযোগ্য অপরাধ’ বলেও মন্তব্য করেছে পত্রিকাটি। ঠিক যেন, ইচ্ছা করেই মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে মোদি সরকার ভারতের করোনা পরিস্থিতি সম্পর্কে ল্যানসেট তাদের সম্পাদকীয়তে লিখেছে, ভারতে ভয়ঙ্কর করোনা-পরিস্থিতির মধ্যেও সংক্রমণ ঠেকানোর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার থেকে সমালোচনামূলক টুইট সরাতে বেশি আগ্রহ ছিল মোদি সরকারের। আর তাই দেশের এই পরিস্থিতিতে মোদি সরকারের ভূমিকা ও দেশবাসীর প্রতি কেন্দ্রীয় সরকারের এই মনোভাব ‘ক্ষমার অযোগ্য’। মোদি…

Read More

পরিবারের সদস্যদের মৃত্যুঝুঁকিতে না ফেলে করোনা থেকে বাঁচতে যে যেখানে আছে, সেখানেই ঈদ উদযাপন করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে চলমান পরিস্থিতিতে সবার সুরক্ষার জন্য ছোটাছুটি না করে সবাইকে ধৈর্য্য ধরার আহ্বান জানিয়েছেন। আজ রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বঙ্গবন্ধুর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যোগ দিয়ে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে মূল অধিবাসী এবং ক্ষতিগ্রস্ত এক হাজার ৪৪০ জনের মধ্যে প্লট বরাদ্দ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, দেশের প্রতিটি মানুষকে মাথা গোঁজার ঠাঁই করে দিতে কাজ করছে সরকার। একইসঙ্গে তিনি বলেছেন, দেশের প্রতিটি ঘরেই আলো জ্বলবে, মানুষ শিক্ষিত হবে। এ ছাড়া ঈদে ঘরমুখো মানুষের উদ্দেশে প্রধানমন্ত্রী…

Read More

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হকের মতামত সম্বলিত নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স অফিসার ড. মো. রেজাউল করিম আজ রবিবার এক বিজ্ঞপ্তিতে তথ্য জানান। খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভার কেয়ারে চিকিৎসাধীন। তাকে চিকিৎসার জন্য বিদেশে নিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আবেদন করেন বিএনপি চেয়ারপারসনের ছোট ভাই শামীম ইস্কান্দার। গত বুধবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গিয়ে শামীম ইস্কান্দার আবেদনটি দিয়ে আসেন। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আবেদনটি আইন মন্ত্রণালয়ের মতামতের জন্য পাঠানো হয়।

Read More

২৬ জনের মৃত্যু: সেই স্পিডবোট মালিক গ্রেফতার মাদারীপুরের শিবচরে স্পিডবোট দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় সেই স্পিডবোট মালিককে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার মালিকের নাম চান মিয়া ওরফে চান্দু। আজ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, ‘সম্প্রতি স্পিডবোট দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়। এতে সারাদেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর র‌্যাব অভিযান শুরু করে মামলার এজাহারনামীয় আসামি স্পিডবোট মালিক চান মিয়া ওরফে চান্দুকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আজ বিকেলে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। উল্লেখ্য, গত ৩ মে ভোরে ঘাটে নোঙর…

Read More

শ্যাম্পুর দাম কম না রাখায় বরিশাল নগরীর বান্দ রোডের এক ফার্মেসি মালিকের মোটরসাইকেল অবৈধ পার্কিংয়ের মামলা দেয়ার অভিযোগ উঠেছে পুলিশ সার্জেন্ট শহীদুল ইসলামের বিরুদ্ধে। ওই মোটর সাইকেলের আশপাশে আরও অন্তত অর্ধশত মোটরসাইকেল একইভাবে পার্কিং করা থাকলেও সেগুলোর বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে ওই ফার্মেসি মালিকের মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করায় ক্ষোভ প্রকাশ করেছেন অন্যান্য ফার্মেসির মালিকরা। এ বিষয়ে খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) মো. জাকির হোসেন মজুমদার। শনিবার সকালে বান্দ রোডের মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের সামনে হাওলাদার ফার্মেসিতে শ্যাম্পু কিনতে যান ট্রাফিক সার্জেন্ট শহীদুল ইসলাম। ফার্মেসি মালিক খলিলুর রহমান শ্যাম্পুর দাম ২৩০ টাকা চায়।…

Read More