রাজধানীর পল্লবীর ১২ নম্বরে সাহিনুদ্দিন নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় সাবেক তরিকত ফেডারেশনের মহাসচিব ও লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য এম এ আওয়ালকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাবের ইন্টেলিজেন্স (গোয়েন্দা) উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম। এর আগে, গত রবিবার দিবাগত রাতে পল্লবী থানায় আওয়ালকে প্রধান আসামি করে ২০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন নিহতের মা আকলিমা। ওই দিন বিকালে মিরপুর ১২ নম্বর ডি ব্লকের ৩১ নম্বর রোডের ৩৬ নম্বর বাড়ির সামনে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে স্থানীয় বাসিন্দা সাহিনুদ্দিনকে। মামলার অন্য আসামিরা হলেন আবু তাহের, মো. সুমন, মো. মুরাদ, মো. মানিক, মো. মনির, মো.…
Author: jatvadmin
ভারতে চলমান করোনার দ্বিতীয় ঢেউ এবার আঘাত হেনেছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তায়। ক্ষমতাসীন বিজেপি মোদির ভাবমূর্তি কীভাবে পুনরুদ্ধার করা যায়, তা নিয়ে কাজ শুরু করেছে। এবার একটি মার্কিন সমীক্ষাও মোদির জনপ্রিয়তা কমার চিত্র তুলে ধরল। আমেরিকার মর্নিং কনসাল্ট নামে একটি ডাটা-সমীক্ষক সংস্থা বিশ্বের বহু রাষ্ট্রনেতার জনপ্রিয়তার উত্থান-পতনের রেখচিত্র তৈরি করে থাকে। ২০১৯ থেকে সেই তালিকায় আছেন মোদিও। মঙ্গলবার প্রকাশিত এপ্রিল মাসের রিপোর্টে দেখা যাচ্ছে, মোদির জনপ্রিয়তার সূচক আগের চেয়ে ২২ পয়েন্ট কমেছে। এই সপ্তাহে মোদির জনপ্রিয়তার সার্বিক সূচক দাঁড়িয়েছে ৬৩ শতাংশ। ২০১৯-এরপর থেকে এটাই তার সর্বনিম্ন স্কোর। করোনার দ্বিতীয় ঢেউয়ে অক্সিজেন-ওষুধ-টিকা-শয্যার অভাবে মৃত্যুমিছিল এর কারণ বলে মনে করা হচ্ছে।…
অদ্য ১৯ মে ‘২১ খ্রিঃ সকাল ১০ টায় প্রতি মাসের ন্যায় গাইবান্ধা পুলিশ লাইন্স ড্রিলসেডে জেলা পুলিশের এপ্রিল/২১ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার জনাব মুহাম্মদ তৌহিদুল ইসলাম মহোদয়ের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোর্য়াটার) জনাব আবু খায়ের এর সঞ্চালনায় বেলা ১২ টা পর্যন্ত সভার কার্যক্রম চলে। সভায় এপ্রিল ‘২১ মাসের কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য সর্বমোট ৮ জন কে পুরষ্কৃত করেন জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মুহাম্মদ তৌহিদুল ইসলাম। পুরস্কৃত ৮ জনের মধ্যে শ্রেষ্ঠ এসআই হিসাবে গোবিন্দগঞ্জ থানার এসআই আকতার হোসেন,শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসাবে গোবিন্দগঞ্জ থানার এসআই শফিকুল ইসলাম, শ্রেষ্ঠ তদন্ত কেন্দ্র হিসাবে গোবিন্দগঞ্জ থানার…
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ১১ দিন ধরে চলা ইসরায়েলি বর্বরতায় এ পর্যন্ত কমপক্ষে ২২৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৬৪ জন শিশু ও ৩৮ জন নারী রয়েছেন। এ নিয়ে বিভিন্ন দেশের নিন্দা ও ক্ষোভ প্রকাশের পরও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজায় হামলা চালানো অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। এতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসা তীব্র নিন্দা করছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। তিনি ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে ইসরায়েল যে ধরনের আচরণ করছে, সেটা বর্ণবাদ যুগের দক্ষিণ আফ্রিকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মন্তব্য করেছেন। বুধবার এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট সিরিল এ কথা বলেন। তিনি আরও বলেন, ফিলিস্তিনিরা নিজেদের নিয়ন্ত্রণের অধিকার নিজেদের হাতে রাখতে চায়। নিজস্ব একটা রাষ্ট্র চায় তারা।…
এবছর ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘স্বাধীনতা পুরস্কার ২০২১’ পেয়েছেন। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে এসব গুণীজনদের হাতে স্বাধীনতা পদক তুলে দেন। যারা মরণোত্তর স্বাধীনতা পদক পেয়েছেন তাদের স্বজনদের হাতে এ পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে প্রয়াত আহসানউল্লাহ মাস্টার, প্রয়াত আখতারুজ্জামান বাবু, প্রয়াত আওয়ামী লীগ নেতা একেএম বজলুর রহমান, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল খুরশিদ উদ্দিন আহমেদ, সাহিত্যে কবি মহাদেব সাহা, সংস্কৃতিতে চলচ্চিত্রকার-গীতিকার গাজী মাজহারুল আনোয়ার ও নাট্যজন আতাউর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তিতে ড. মৃন্ময় গুহ নিয়োগী, সমাজসেবা বা জনসেবায় অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন এবছর স্বাধীনতা পদক পেয়েছেন।…
ঘরে আটকে রেখে দুই পা বেঁধে টানা ১২ ঘণ্টা নির্যাতনের পর জিম্মিদশা থেকে রক্ষা পেলেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ছকু মিয়া নামে সেই রিকশাভ্যান চালক। রবিবার সন্ধ্যায় জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ -এ ফোন পেয়ে পুলিশ ছকু মিয়াকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। শনিবার রাতে এই নির্যাতনের ঘটনায় রিকশাভ্যান চালক ছকুর মিয়ার এক হাত, পা ও দাঁত ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের পূর্ব দামোদরপুর (পাতারীবাড়ি) গ্রামের দাদন ব্যবসায়ী ছয় ভাইয়ের বিরুদ্ধে। নির্যাতনের শিকার ছকু মিয়া একই গ্রামের মৃত ওসমান গণির ছেলে। স্থানীয়রা জানায়, পূর্ব দামোদরপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছয় ছেলে আলমগীর, আংগুর, রনজু, মনজু, সনজু ও মন্টু মিয়া…
কাগজে-কলমে খেলাপি ঋণ কম দেখাতে করোনার বছরে বিপুল অঙ্কের ঋণ অবলোপন করেছে সরকারি-বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো। তবে এর মধ্যে সবচেয়ে বেশি অবলোপন বেসরকারি ব্যাংকের। এটা নতুন রেকর্ড। আগে অবলোপন বেশি হতো সরকারি ব্যাংকে। ২০২০ সালে অবলোপনের মাধ্যমে ৬ হাজার ৫৯০ কোটি টাকার খেলাপি ঋণ ব্যাংকের ব্যালান্স শিট বা স্থিতিপত্র থেকে বাদ দেয়া হয়েছে। যা ২০১৯ সালে ছিল ২ হাজার ৫৯৭ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে ঋণ অবলোপন বেড়েছে প্রায় আড়াই গুণ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য। ওই প্রতিবেদন অনুযায়ী, গত বছরের ডিসেম্বর পর্যন্ত অবলোপন করা ঋণের স্থিতি ৪৪ হাজার ১৫৩ কোটি টাকা। আর ওই সময় পর্যন্ত…
মহামারি করোনাভাইরাসের ধাক্কায় গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে প্রাণ গেছে প্রায় ১৩ হাজার মানুষের। এ নিয়ে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৪ লাখ ৩১ হাজার। আর নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় ৬ লাখ ৫০ হাজার ৫৮১ জন। এদিকে, এখন পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১৬ কোটি ৫৫ লাখ ছাড়িয়েছে। আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২০ মে) সকাল ৭টা পর্যন্ত সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৫৫ লাখ ৩৬ হাজার ৬৫ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ কোটি ৪৫ লাখ ৬২ হাজার ৬২৪ জন। ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটে বলা হয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে…
গাইবান্ধা ৩ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি ও পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, প্রেসক্লাব সদস্য ফজলার রহমান ও সাবিনা ইয়াসমিন তিথিকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের করার পলাশবাড়ী প্রেসক্লাবের আয়োজনে জরুরী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ মে মঙ্গলবার সন্ধ্যায় প্রেসক্লাব সভাপতি রবিউল ইসলাম পাতার সভাপতিত্বে জরুরী প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন,সহ সভাপতি সাইদুর রহমান প্রধান, ফেরদাউস মিয়া,মুশফিকুর রহমান মিলটন,সহ সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, আশরাফুজ্জামান সরকার,নূর মহববত,সিরাজুল ইসলাম শেখ, সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান স্বপন,দপ্তর সম্পাদক রবিউল ইসলাম রুবেল,অর্থ সম্পাদক আব্দুর রাজ্জাক, প্রচার ও…
ফের চীনকে কড়া বার্তা দিল আমেরিকা। এবার বেঈজিংয়ের আপত্তি উড়িয়ে তাইওয়ান প্রণালীতে টহল দিয়ে গন্তব্যের উদ্দেশে পাড়ি দিল মার্কিন রণতরী। গত মঙ্গলবার (১৮ মে) চিন ও তাইওয়ানের মাঝের জলরাশি (তাইওয়ান প্রণালী) দিয়ে পাড়ি দেয় আমেরিকার রণতরী ‘ইইউএসএস কার্টিস উইলবার’। মার্কিন নৌবাহিনীর অন্তর্ভুক্ত আরলে বুর্ক ক্লাসের এই গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারটিতে রয়েছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র। যা মাঝ সমুদ্র থেকেই শত্রুপক্ষের যে কোনও ঘাঁটিতে অতি সহজেই হামলা চালাতে পারে। এই বিষয়ে এক বিবৃতি জারি করে মার্কিন নৌবাহিনী জানিয়েছে, তাইওয়ান প্রণালীতে মার্কিন রণতরীর টহল আন্তর্জাতিক আইন মেনেই হয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে, মুক্ত ও স্বাধীন ইন্দো-প্যাসিফিক অঞ্চলের প্রতি নিজেদের দায়বদ্ধতা তুলে ধরা। আন্তর্জাতিক আইন মেনে বিশ্বের…