যুদ্ধবিরতির পর ফিলিস্তিনে ত্রাণের প্রথম চালান পৌঁছেছে। ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘণ্টা পর সেখানে ত্রাণ পৌঁছাল। এ ছাড়া যুদ্ধবিরতি কার্যকরের পর হাজারো ফিলিস্তিনি আশ্রয়শিবির থেকে বাড়ি ফিরছে। খবর বিবিসির। যুদ্ধবিরতি কার্যকরের পর মিসর, গাজা ও ইসরায়েলের সীমান্তের মধ্যকার সংযোগস্থল কেরাম শালোম খুলে দিয়েছে ইসরায়েল। এ সীমান্ত দিয়ে জাতিসংঘসহ বিভিন্ন সাহায্য সংস্থার ত্রাণের ট্রাক ঢুকছে গাজায়। এসব ট্রাকে খাবার, জ্বালানি ও ওষুধ রয়েছে। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ বলেছে, এই এলাকার এক লাখের বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছিল। সেখানকার আট লাখ মানুষ খাবার পানির সংকটে রয়েছে। এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মুখপাত্র মার্গারেট হ্যারিস বলেন, হাজারো আহত…
Author: jatvadmin
করোনা মহামারি শুরুর পর থেকে সবচেয়ে কঠিন সময় পার করছে ভারত। ভাইরাসে বিপর্যস্ত এই দেশটিতে চলছে মৃত্যুর মিছিল। টানা দ্বিতীয় দিনের মতো শনিবার দেশটিতে দৈনিক মৃত্যু ছাড়িয়েছে চার হাজারের গণ্ডি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৪ হাজার ১৯৪ জন। আগের দিনের তুলনায় অবশ্য কিছুটা কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। তবে তা এখনও রয়েছে আড়াই লাখের ওপরেই। শনিবার (২২ মে) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২ লাখ ৫৭ হাজার ২৯৯ জন। যা শুক্রবারের তুলনায় প্রায় ২ হাজার কম। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২…
প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে চীন সরকারের উপহার হিসেবে আসা সিনোফার্মের পাঁচ লাখ ডোজ টিকা আগামী ২৫ মে থেকে প্রয়োগ শুরু হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। মেডিকেল শিক্ষার্থী, নার্সিং শিক্ষার্থী এবং মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে যারা পড়াশোনা করছেন তারাই এই টিকা পাবেন বলে জানানো হয়েছে। শনিবার (২২ মে) স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘চীনের টিকা প্রয়োগ শুরু করবো ২৫ মে থেকে। এই টিকা আমরা দিচ্ছি মেডিকেল শিক্ষার্থীদের। ইতোমধ্যেই আমাদের চিকিৎসক নার্সসহ স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়া শেষ হয়েছে। এখন বাকি আছে শিক্ষার্থীরা।’ খুরশীদ আলম বলেন, ‘গত এক বছর ধরে মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস পরীক্ষা হচ্ছে না।…
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ঠেকাতে দেশে লকডাউন/কঠোর বিধি-নিষেধ চলছে। কয়েক দফা এর মেয়াদ বাড়ানোর পরে আবারও আরও সাতদিন বাড়িয়ে ৩১ মে পর্যন্ত বহাল রাখার সুপারিশ করেছে মন্ত্রীপরিষদ বিভাগ। জানা গেছে, এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের জন্য ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে ২৩ মে (রবিবার) প্রজ্ঞাপন জারি করা হতে পারে। মন্ত্রীপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে। তবে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির নতুন করে এই লকডাউন বাড়ানোর কোনো সুপারিশ করেনি। কমিটি এক্ষেত্রে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানানোর ওপর জোর দিয়েছে। উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে দেশে লকডাউন ঘোষণা করে সরকার।…
চীনের কয়েক দফার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৭ জন। স্থানীয় কর্মকর্তা ও ভূতত্ত্ববিদরা শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, প্রথম ভূমিকম্পটি আঘাত হেনেছে ইউনান প্রদেশে। স্থানীয় সময় শুক্রবার রাত ৯টা ৪৮ মিনিটে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ১। আর শনিবার ভোরে দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে, যা প্রথম ভূমিকম্পের প্রায় ১,০০০ কিলোমিটার উত্তরে মধ্য চীনের কিংহাই প্রদেশের দক্ষিণাঞ্চলে, এর মাত্রা ছিল ৭ দশমিক ৩।
নেপালে তুঙ্গে রাজনৈতিক টানাপোড়েন। ঘটনায় নাটকীয় মোড় দিয়ে শুক্রবার মধ্যরাতে সংসদ ভঙ্গ করলেন দেশটির প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভাণ্ডারী। আগামী ১২ নভেম্বরের মধ্যে সাধারণ নির্বাচনের প্রথম ধাপ ও ১৯ নভেম্বরের মধ্যে দ্বিতীয় ধাপের নির্বাচন সম্পন্ন করার আদেশ দিয়ে হাউস অব রিপ্রেজেনটেটিভ ভেঙে দেন তিনি। জানা গেছে, কেয়ারটেকার প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির ক্যাবিনেট সংসদ ভেঙে দেওয়ার প্রস্তাব দেন। ফলে ফের নির্বাচনের পথে হাঁটার সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট। কয়েকদিন আগেই পার্লামেন্টে আস্থাভোটে পরাজিত হন ওলি। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি বিরোধীরা। প্রেসিডেন্টের দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে শেরবাহাদুর দেউবার নেতৃত্বে নেপালি কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হয়। ফলে ফের ওলিকেই কেয়ারটেকার প্রধানমন্ত্রী হিসেবে থাকার নির্দেশ দেন…
ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি গতকাল শুক্রবার জানিয়েছেন, ‘যে কোন সময় আবারও লেগে যেতে পারে যুদ্ধ, তাই যুদ্ধবিরতির কোন নিশ্চয়তা নেই।’ তিনি আরও বলেন, ‘ইসরায়েল দাবি করছে, এ যুদ্ধবিরতি একতরফা। মিসর, কাতার ও জাতিসংঘ যুদ্ধবিরতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সবার সম্মতিতে আমরা যুদ্ধবিরতির অনুমোদন পেয়েছি।’ উল্লেখ্য, হামাসের সঙ্গে বৃহস্পতিবার (২০ মে) রাতে যুদ্ধবিরতিতে যায় ইসরায়েল। এর আগে ইসরায়েল-ফিলিস্তিন ইস্যু কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের অবস্থান বিশ্বব্যাপী ব্যাপক সমালোচিত ছিল। আল-আকসা মসজিদ চত্বরে ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষের জের ধরে ১২ দিন ধরে হামলা চলে। গত ১০ মার্চ রাত থেকে অধিকৃত এই উপত্যকায় ফিলিস্তিনিদের স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। হামলায়…
কানাডায় অভিবাসন বা পিআর স্ট্যাটাস প্রতিযোগিতামূলক বিশ্বে এসময়ে অনেকটা সোনার হরিণ হলেও, কিছু মানুষ কিন্তু অনেকটা না বুঝেই সেটি হারিয়ে ফেলেন বা হারানোর মুখোমুখি হন। কিভাবে? দুটো বাস্তব উদাহরণ দিয়ে সে বিষয়টি নিয়েই আজ লিখছি। হায়দার সাহেব (ছদ্মনাম) বাংলাদেশে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। কয়েকবছর আগে তিনি কানাডায় পড়াশোনা করতে এসে পরবর্তীতে সেদেশে স্থায়ী নাগরিক হিসেবে বসবাসের অনুমতিও পেয়েছিলেন। পিআর স্ট্যাটাস পাওয়ার কয়েকমাস পরেই ফিরে গেলেন দেশের সে বিশ্ববিদ্যালয়ে। তার পদোন্নতি নাকি আসন্ন ছিল, যে কারণে তার পক্ষে পিআর হওয়ার পর একটানা দুইবছর কানাডায় অবস্থান সম্ভব হয়ে উঠেনি। চলমান নিয়মানুযায়ী কানাডার পিআর স্ট্যাটাস পাওয়ার পর প্রতি পাঁচ বছরে কমপক্ষে দুই…
চুরি ও অফিসিয়াল সিক্রেটস আইনে করা মামলায় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের জামিন শুনানি শেষ হয়েছে। বৃহস্পতিবার (২০ মে) দুপুর ২টায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ’র ভার্চুয়াল আদালতে শুনানি শেষ হয়। শুনানি শেষে আদালত পরে আদেশ দেবেন বলে জানান। রোজিনা ইসলামের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালত যত শিগগির সম্ভব আদেশ দেবেন বলেছেন। দুএকদিনের মধ্যেই আদেশ হতে পারে। আদালত সুনির্দিষ্ট করে কিছু বলেননি। আদালতে শুনানি শুরু করেন রোজিনার আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার ও এহসানুল হক সমাজীসহ আরও অনেকে। এর আগে মঙ্গলবার (১৮ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম রিমান্ড নামঞ্জুর করে জামিন শুনানির জন্য…
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সম্প্রতি বিভিন্ন বিদ্বেষ ও প্রতিহিংসামূলক পোস্ট দেওয়ায় সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে ডেকে পাঠিয়েছে সাইবার পুলিশ। বুধবার (১৯ মে) বিকেলে তাকে ঢাকার মিন্টু রোডের পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনে ডেকে পাঠায় পুলিশ। সেখানে নোবেলকে তার সাম্প্রতিক পোস্টগুলো নিয়ে জানতে চাওয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, নোবেলের বিরুদ্ধে কোনো মামলা না থাকায় তাকে আনুষ্ঠানিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়নি। তবে তার সাম্প্রতিক পোস্টগুলোর পেছনের উদ্দেশ্য জানতে চাওয়া হয়েছে। পুলিশের কাছে তিনি নিজেকে, ‘মানসিকভাবে অসুস্থ’ বলে দাবি করেছেন। এছাড়াও তার কয়েকটি বিতর্কিত পোস্টের বিষয়ে তিনি ‘ফেসবুক হ্যাকড/অন্য কেউ পোস্ট দিয়েছে’ বলে দাবি করেছেন। যদিও আইনশৃঙ্খলা বাহিনী নোবেলের ফেসবুক হ্যাক হওয়ার কোনো প্রমাণ…