Author: jatvadmin

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এ পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘণীভূত হয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটে সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ…

Read More

ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণের পেছনে বড় কারণ অপরিচ্ছন্নতা। না ধুয়ে টানা ২-৩ সপ্তাহ একই মাস্ক পরলে এ সংক্রমণ হতে পারে। করোনার মধ্যে ভারতে ব্ল্যাক ফাঙ্গাসের প্রকোপ নিয়ে দেশটির শীর্ষস্থানীয় চিকিৎসক ও বিজ্ঞানীরা এমন সতর্কবার্তাই উচ্চারণ করেছেন। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের (এইমস) স্নায়ুবিদ্যা বিভাগের অধ্যাপক ডা. পি শরৎচন্দ্র দেশটির সংবাদমাধ্যমগুলোয় জানিয়েছেন যে, ছত্রাক জাতীয় মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণের পিছনে বড় কারণ অপরিচ্ছন্নতা। তার কথায়, ‌‘অনেকেই ২-৩ সপ্তাহের বেশি সময় না ধুয়ে একই মাস্ক ব্যবহার করে যান। তার থেকেও ছড়াতে পারে এই সংক্রমণ।’ এর সংক্রমণ এড়াতে নিয়মিত মাস্ক পরিবর্তন কিংবা ব্যবহৃত মাস্ক সাবান-জীবাণুনাশক দিয়ে ভাল করে ধুয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছেন…

Read More

রাজধানীর পল্লবীতে সন্তানের সামনে সাহিনউদ্দিন (৩৩) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলার ৬ নম্বর আসামি মনির হোসেন পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। পল্লবীর সাগুফতা হাউজিং এলাকায় শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) নাসিরউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। নাসিরউদ্দিন বলেন, আমরা শুনেছি, শনিবার রাতে গোয়েন্দা পুলিশ ওই এলাকায় গেলে আসামিরা পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। প্রাণ বাঁচাতে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে মনির গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, শনিবার আমরা টহল ডিউটিতে ছিলাম। দিবাগত রাত পৌনে ২টার দিকে খবর পাই, সাগুফতা হাউজিংয়ের ভেতর একজন (মনির) পড়ে আছেন।…

Read More

ফেনীর সোনাগাজীতে অস্ত্রসহ চিহ্নিত তিন ছিনতাইকারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, চর গনেশ গ্রামের নিজাম উদ্দিন মিল্টনের ছেলে মিরাজ উদ্দিন রিফাত(২২), আবু তাহের’র ছেলে তানভির হোসেন(২২) ও চর ছান্দিয়া গ্রামের মাইন উদ্দিন হকের ছেলে মারুফ আহম্মদ প্রিতম(২৩)। সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম জানায়, শুক্রবার রাতে পৌর শহরের শেখ পাড়ায় শামিম হোসেন নামে এক ব্যাক্তিকে পিস্তল ঠেকিয়ে ৪৬হাজার ৫শ টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারি রিফাত, তানভির ও প্রিতম। ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে রোববার ভোরে উপজেলার বিভিন্ন ¯’ানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ধৃত মিরাজের বসতঘরে তল্লাশি চালিয়ে একটি বিদেশী খেলনা পিস্তল উদ্ধার করা হয়। রোববার দুপুরে মাদক নিয়ন্ত্রন…

Read More

পৃথিবীব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পরায় লকডাউনের প্রেক্ষাপটে বাংলাদেশ পুলিশ মানবিকতার দৃষ্টি নিয়ে করোনায় আক্রান্তদের পাশে দাড়ালেও পুলিশ বিভাগের অভ্যন্তরীণ মিটিং সেমিনার বন্ধ হয়ে যায়। এমতাবস্থায় এপ্রিল/২১ খ্রিঃ মাসের রংপুর রেন্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা আজ ২৩ মে ২০২১ খ্রিঃ সকাল ১০ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়। উক্ত কনফারেন্সের সভাপতিত্ব করেন রংপুর রেন্জের সুযোগ্য ডিআইজি, জনাব দেবদাস ভট্টাচার্য। তার সাথে রংপুর রেন্জের ৮ জেলার পুলিশ সুপার গন স্ব- স্ব অফিস থেকে ভার্চুয়ালি সংযুক্ত হন। সভার শুরুতেই এপ্রিল/২১ মাসের কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য নির্বাচিত বিভিন্ন পর্য়ায়ের পুলিশ অফিসারদের হাতে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের মাধ্যমে পুরষ্কার তুলে দেন রংপুর রেন্জের ডিআইজি জনাব দেবদাস…

Read More

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাংবাদিক রোজিনা ইসলামের জামিন পাওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে আদালত সম্পূর্ণ স্বাধীন এবং সরকার এতে হস্তক্ষেপ করেনি। শেখ হাসিনা সরকার সাংবাদিকবান্ধব সরকার। এদেশের সাংবাদিক ও সংবাদপত্র শিল্পের জন্য সরকার যা করেছে, ১৯৭৫ পরবর্তীকালে আর কোন সরকার কার্যত কিছুই করেনি। রোজিনা ইস্যুতে সাংবাদিকদের জন্য যারা মায়াকান্না করছে সেই বিএনপি ক্ষমতায় থাকাকালীন সাংবাদিকদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী মামলা করেছিলো বলেও স্মরণ করিয়ে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি আজ রবিবার সকালে জাতিসংঘ গ্লোবাল রোড সেফটি উইক অনলাইন লাইভ আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন। আগামীকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন খালি রেখে এবং সমন্বিত ভাড়ায় দূরপাল্লার পরিবহন চলাচল…

Read More

ভূমি ও গৃহহীন লোকদের পূনর্বাসনের লক্ষে সোনাগাজী সদর ইউনিয়নের চর শাহাপুর ও চর খোয়াজের লামছি মৌজায় আরো একটি আশ্রয় প্রকল্প নির্মাণ করছে সরকার। কিন্তু বার বার ওই প্রকল্প নির্মানে বাধা দেয়ার পাঁয়তারা করছে চিহ্নিত ভূমিদস্যুরা। সরকার বিরোধি এসব ভূমিদস্যুরা স্থানীয়দের আশ্রয়ন প্রকল্পের বিরুদ্ধে ক্ষেপিয়ে বার বার প্রতিবাদ করার পায়তারা করছে।শনিবার বিকালে শাহাপুর রাস্তার মোড়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সরকার ও প্রকল্প বিরোধি উস্কানিমুলক শ্লোগান দেয়া হয়। মানববন্ধনে কথিত ভূমি রক্ষা কমিটির নূরুল হুদা বেগু, সাবেক ইউপি সদস্য মোশারফ হোসেন আলমগীর, উপজেলা জাতীয় পার্টির নেতা সিরাজুল ইসলাম সিরাজ, মোশারফ হোসেন মৃধা প্রমূখ। তারা বলেন, চর শাহাপুর গ্রামে ইতোপূর্বে দুটি গুচ্ছগ্রাম…

Read More

মানুষের জীবন-জীবিকা এবং চলাচলে অসুবিধার কথা মাথায় রেখে গণপরিবহন এবং খাবার হোটেল খুলে দেওয়া হয়েছে জানিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, করোনা বেড়ে গেলে যে কোনো সময় সিদ্ধান্তের পরিবর্তন হতে পারে। রোববার (২৩ মে) চলমান বিধিনিষেধ ৩০ মে পর্যন্ত বাড়ানো নিয়ে প্রজ্ঞাপন জারির পর ফরহাদ হোসেন সাংবাদিকদের এ কথা বলেন। রোববার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়, করোনা ভাইরাস জনিত রোগ কোভিড-১৯ সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় বিধিনিষিধের সময়সমীমা ২৩ মে মধ্যরাত থেকে ৩০ মে মধ্যরাত পর্যন্ত বাড়ানো হলো। আগের শর্তাবলি কার্যকর থাকলেও আন্তঃজেলা গণপরিবহন এবং হোটেল-রেস্তোরাঁয় বসে খাবার অনুমতি দেওয়া হয়েছে। তবে উভয় ক্ষেত্রে…

Read More

অবশেষে কেটে গেছে শঙ্কার মেঘ। লঙ্কান শিবিরে করোনা নিয়ে বেশ নাটক হলেও সময়মতোই মাঠে গড়াচ্ছে সিরিজের প্রথম ওয়ানডে। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। এই সিরিজে বাংলাদেশ দলের ওপর অনেক প্রত্যাশা সমর্থকদের। ঘরের মাঠে ফেবারিট টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে কখনই ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। তাই এই সিরিজটিকে পাখির চোখ করে রেখেছেন সবাই। ইতিহাস জানাচ্ছে, এশিয়া কাপ ও অন্যান্য বৈশ্বিক আসরে বাংলাদেশ আর শ্রীলঙ্কা এখন পর্যন্ত ৮টি ওয়ানডে সিরিজ খেলেছে। সেখানেও লঙ্কানদের সুস্পষ্ট প্রাধান্য। শ্রীলঙ্কা জিতেছে ৬ সিরিজ। দুটি সিরিজ ১-১ এ অমীমাংসিত থেকে গেছে। আর ৫ বার সিরিজে টাইগারদের হোয়াইটওয়াশ (৩-০ তে) করেছে লঙ্কানরা। এছাড়া…

Read More

‘গুপ্তচরবৃত্তি’ ও ‘রাষ্ট্রীয় গোপন নথি নিজের দখলে রাখার’ অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে জামিন দিয়েছেন আদালত। তবে এ জামিন আদেশ আসার আগে পাঁচদিন তাকে কারাগারে কাটাতে হয়েছে। দেশ-বিদেশে আলোচনার জন্ম দেওয়া এই মামলায় ভার্চুয়ালি শুনানি নিয়ে রোববার রোজিনা ইসলামের জামিনের আদেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকি বিল্লাহ। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) পুলিশের উপ-পরিদর্শক নিজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৫ হাজার টাকা মুচলেকায় জামিনের আদেশ দেওয়া হয়েছে। গত সোমবার (১৭ মে) পেশাগত দায়িত্ব পালনের জন্য সাংবাদিক রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। সেখানে পাঁচ ঘণ্টার বেশি সময় তাকে আটকে রেখে হেনস্তা…

Read More