Author: jatvadmin

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘ইয়াস’ বর্তমান গতিপথ না বদলালে বাংলাদেশে আঘাত হানবে না। তবে এর প্রভাবে সুন্দরবন এলাকায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। গভীর নিম্নচাপ থেকে সোমবার ভোরে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়। ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর পূর্বে ঠিক করা তালিকা অনুযায়ী এটির নাম হয় ‘ইয়াস’। বিশ্ব আবহাওয়া সংস্থার সাইক্লোন সংক্রান্ত আঞ্চলিক সংস্থা এসকাপের তালিকা অনুযায়ী এই নামটি প্রস্তাব করেছিল ওমান। এর অর্থ ‘হতাশা’। আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, আরও শক্তি সঞ্চয় না করলে ঘূর্ণিঝড় ইয়াস যে গতিতে এগোচ্ছে তাতে এটাকে সাধারণ ঘূর্ণিঝড়ই বলা চলে এবং এটি মারাত্মক আকার ধারণের সম্ভাবনাও নেই। তিনি জানান, ঘূর্ণিঝড় ইয়াসের বর্তমান গতিপথ উড়িষ্যা…

Read More

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানে আটক হওয়ার পর প্রথমবারের মতো আদালতে একটি শুনানিতে অংশ নিয়েছেন অং সান সু চি। সোমবার ওই শুনানি অনুষ্ঠিত হয়। সুচির আইনজীবীর বরাত দিয়ে আজ এ খবর প্রকাশ করেছে রয়টার্স। Thae Maung Maung নামের ওই আইনজীবী বলেছেন, আদালতে হাজির সু চিকে সুস্থ মনে হয়েছে। সু চি শুনানির আগে তার আইনজীবী দলের সঙ্গে মুখোমুখি বৈঠকে অংশ নেন। গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে রক্তপাতহীন সামরিক অভ্যুত্থানে আটক হন শান্তিতে নোবেলজয়ী সু চি। তার বিরুদ্ধে অবৈধভাবে ওয়াকিটকি রেখে রাষ্ট্রের গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর প্রায় ৪ হাজার ব্যক্তিকে আটক করা হয়েছে। সামরিক শাসনবিরোধী বিক্ষোভে শত শত মানুষ…

Read More

সম্প্রতি মার্কিন সাময়িকী ফোর্বসের তথ্য অনুযায়ী, ভ্যাকসিন বিক্রির মাধ্যমে নব্য বিলিয়ানিয়ার হয়েছেন বিভিন্ন ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানের ৯ কর্মকর্তা। বর্তমানে তাদের মোট সম্পদের পরিমাণ চার বিলিয়ন ডলার বা চারশ কোটি ডলার। এদের মধ্যে রয়েছেন মার্কিন কোম্পানি মডার্নার প্রধান নির্বাহী স্টেফানে ব্যানসেল এবং জার্মান প্রতিষ্ঠান বায়োন্টেকের উগুর সাহিন। এছাড়াও চীনের ক্যানসিনো বায়োলজিক্সের তিন সহপ্রতিষ্ঠাতা, মডার্নার চেয়ারম্যান, দুই বিনিয়োগকারী এবং ভ্যাকসিন বাজারজাতকরণ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীও এই তালিকায় রয়েছেন। ভ্যাকসিন উৎপাদনের জন্য বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে বিলিয়নেয়ার হয়েছেন মডার্না, বায়োন্টেক এবং ক্যানসিনো বায়োলজিক্সের ৯ কর্মকর্তা। চলতি বছরের প্রথম তিন মাসে বায়োন্টেকের মোট মুনাফা ১ বিলিয়ন ডলারের বেশি। অন্যদিকে, বছরের প্রথম তিনমাসে মডার্নার…

Read More

করোনাভাইরাস নিয়ন্ত্রণে দেড় মাসেরও বেশি সময় বন্ধ ছিল দূরপাল্লার গণপরিবহন। নিষেধাজ্ঞা শেষে সরকারের দেওয়া শর্ত মেনে আজ থেকে শুরু হয়েছে গণপরিবহন চলাচল। বাস চলাচল শুরু হওয়ায় সোমবার (২৪ মে) সকাল থেকেই কাউন্টারগুলোতে ভিড় জমানো শুরু করেছেন যাত্রীরা। অর্ধেক আসন ফাঁকা রেখে নির্দিষ্ট সময়ে গন্তব্যের উদ্দেশে ছুটছে যাত্রীবাহী বাসগুলো। রাজধানীর আব্দুল্লাহপুরের বিভিন্ন বাস কাউন্টার ঘুরে দেখা গেছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর চাপও বাড়ছে। যাত্রীদের অধিকাংশই পরিবার নিয়ে ঢাকা ছাড়ছেন। কেউ অনলাইনে আবার কেউ সরাসরি কাউন্টারে এসে টিকিট কাটছেন। ৬০ শতাংশ বেশি ভাড়ায় টিকিট কাটছেন যাত্রীরা। আব্দুল্লাহপুর থেকে টাঙ্গাইল, রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুরে বাস চলাচল করছে। এছাড়াও খুলনা, ফুলতলা, পিরোজপুর,…

Read More

করোনাভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে মৃতের মোট সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে দেখা গেছে, সোমবার সকালের আগের ২৪ ঘণ্টায় দেশটিতে ৪৪৫৪ জনের মৃত্যু হয়েছে আর একই সময় দুই লাখ ২২ হাজার ৩১৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এতে মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর বিশ্বে তৃতীয় স্থানে থাকা দেশটিতে মোট মোট মৃতের সংখ্যা তিন লাখ তিন হাজার ৭২০ জনে দাঁড়িয়েছে। শনাক্ত রোগীর সংখ্যায় যুক্তরাষ্ট্রের পর বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ভারতে সরকারি হিসাবে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি ৬৭ লাখ ৫২ হাজার ৪৪৭ জনে।

Read More

মিয়ানমারের পূর্বাঞ্চলীয় শান রাজ্যে সামরিক অভ্যুত্থানবিরোধীদের সঙ্গে পুলিশের ব্যাপক গোলাগুলি হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ২০ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এর পাশাপাশি অভ্যুত্থানবিরোধীরা পুলিশের চার সদস্যকে জিম্মি করে। গতকাল রবিবার দেশটির শান রাজ্যের একটি পুলিশ স্টেশনে এই ঘটনা ঘটে। এ সময় অভ্যুত্থানবিরোধীরা পুলিশ স্টেশনটিও পুড়িয়ে দেয়। গতকালের এ সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে বাড়তি সতর্কতায় রয়েছে দেশটির পুলিশ বাহিনী। শহরের নানা স্থানে ট্যাংক ও হেলিকপ্টার নিয়ে মহড়া দিচ্ছেন তারা। উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি এক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেন দেশটির সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং। এর প্রেক্ষিতে আন্দোলনে নামেন দেশটির সাধারণ মানুষ। আন্দোলন দমনে দেশটির আইন-শৃঙ্খলা বাহিনীর হামলায় দেশটির…

Read More

দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে আন্তঃজেলা গাড়ি চুরি ও ছিনতাই চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ। তারা হলেন- মো. রফিকুল ইসলাম (৩৩), মো. বাহাদুর ইসলাম (৩৫), মো. মশিউর রহমান (৩৭), মো. শহিদুল ইসলাম (২৬), মো. তরিকুল ইসলাম (৩৫) ও তাফসির উদ্দিন (২৫)। তাদের ঢাকা, গাজীপুর, যশোর, নরসিংদী ও গোপালগঞ্জ জেলায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ী চুরি প্রতিরোধ টিম। এ সময় তাদের কাছ থেকে চোরাইকৃত ২টি প্রাইভেটকার, ০৮টি মোটরসাইকেল ও ০৪টি সিএনজি উদ্ধার করা হয়। গোয়েন্দা লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার মধুসূদন দাস জানান, কোতোয়ালী থানা ও…

Read More

হঠাৎ শোনা গেল ঢালিউড তারকা মাহিয়া মাহির বিচ্ছেদ হয়ে গেছে। বেশ আগেই তাঁরা এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছিলেন। গতকাল শনিবার দিবাগত রাতে ফেসবুকে পোস্ট দিয়ে তিনি সেটা প্রকাশ করেছেন। কেন এই বিচ্ছেদ, এখন কী ভাবছেন তিনি। এসব নিয়ে কথা বললেন। এই মুহূর্তে কোথায় আছেন? নানাবাড়ি চাঁপাইনবাবগঞ্জে। ঈদের পরদিন রাজশাহীতে আমাদের বাড়িতে এসেছিলাম। সেখান থেকে গতকাল রাতে এসেছি নানাবাড়িতে। কয়েক দিন থাকব এখানে। বিচ্ছেদের পরও গত দুই বছর আমরা দুজন বিভিন্ন জায়গায় একসঙ্গে ঘুরেছি, আড্ডা দিয়েছি। সেসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে এসেছে। এসব দেখে মানুষ আসল ঘটনাটা জানতে পারেনি। এই ছবি দেখে সবাই ভাবেন, আমাদের মধ্যে কোনো সমস্যা নেই শনিবার মধ্যরাতে আপনার…

Read More

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন তাঁর বান্ধবী ক্যারি সিমন্ডসকে আগামী গ্রীষ্মে বিয়ে করতে যাচ্ছেন। যুক্তরাজ্যের দ্য সান পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। বরিস ও ক্যারি ইতিমধ্যে তাঁদের পরিবার-স্বজন-বন্ধুদের বিয়ের আমন্ত্রণপত্র পাঠিয়েছেন। আমন্ত্রণপত্রে বিয়ের তারিখ হিসেবে ২০২২ সালের ৩০ জুলাইয়ের উল্লেখ রয়েছে। বরিস-ক্যারি জুটির বিয়ের স্থানসহ বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে বলে দ্য সান জানায়।২০২০ সালের ফেব্রুয়ারিতে বরিস ও ক্যারি জানান, তাঁরা বিয়ে করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছেন। তাঁদের সন্তান আসছে। ২০১৯ সালে বরিস যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হন। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকে বরিস ও ক্যারি ডাউনিং স্ট্রিটে বসবাস করে আসছেন। ৫৬ বছর বয়সী বরিস ও…

Read More

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইসরায়েল যদি পবিত্র জেরুজালেম শহরে ফিলিস্তিনিদের ওপর নতুন করে কোনোরকম হামলার চেষ্টা করে তাহলে তার জবাব দিতে প্রস্তুত রয়েছে হামাস। সংগঠনের অন্যতম মুখপাত্র আবদুল লতিফ কানু রবিবার সাওয়া রেডিও চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন। তিনি বলেন “পবিত্র জেরুজালেম শহরের শেখ জাররাহ শরণার্থী শিবিরের লোকজনকে উচ্ছেদ করার ষড়যন্ত্র করা হলে, আল-আকসা মসজিদ ভাগ করার চেষ্টা হলে কিংবা এই মসজিদের পরিচয় মুছে ফেলা এবং একে ইহুদিকরণের চেষ্টা হলে আমরা তার জবাব দিতে প্রস্তুত রয়েছি।” পবিত্র রমজান মাস শুরুর পর থেকেই ইসরায়েল আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর হামলা জোরদার করে এবং জেরুজালেম শহর শেখ জাররাহ শরণার্থী শিবির…

Read More