ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাত কর্মকর্তাকে তাদের নিজ পদ এবং বিভাগ থেকে অন্য পদে বা বিভাগে বদলি করা হয়েছে। মঙ্গলবার (২৫ মে) করপোরেশনের (ডিএসসিসি) সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব পদায়ন-বদলি করা হয়। বস্তি উন্নয়ন বিভাগ থেকে বস্তি উন্নয়ন কর্মকর্তা সরমে আরা সুলতানাকে সমাজ কল্যাণ, সাংস্কৃতিক ও বস্তি উন্নয়ন শাখার অঞ্চল-১ এর সমাজ কল্যাণ কর্মকর্তা করা হয়েছে। সমাজ কল্যাণ কর্মকর্তা লুৎফর রহমান তালুকদারকে অঞ্চল-১ থেকে সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন বিভাগে বদলি করা হয়েছে। এছাড়া সচিবের দফতরে সংযুক্ত থাকা গোলাম সারোয়ারকে পরিবহন বিভাগের পরিবহন তত্ত্বাবধায়ক করা হয়েছে। সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন বিভাগের উপ সমাজ কল্যাণ কর্মকর্তা লুৎফর…
Author: jatvadmin
প্রায় ৪০ দিন পর মঙ্গলবার ভারতের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা নেমেছিল ২ লাখের নিচে। বুধবার তা আবার ২ লাখ ছাড়িয়েছে। মঙ্গলবার দৈনিক মৃত্যুও নেমেছিল সাড়ে ৩ হাজারে ঘরে। কিন্তু বুধবার তা আবার ৪ হাজার ছাড়িয়ে গিয়েছে। তবে গত কয়েকদিন ধরে সংক্রমণ কম হওয়ায় সক্রিয় রোগীর সংখ্যা কমছিল। বুধবার তা ২৫ লাখের নিচে নামল। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮ হাজার ৯২১ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ২ কোটি ৭১ লাখ ৫৭ হাজার ৭৯৫ জন। দেশে মোট মৃতের সংখ্যাও ৩ লাখ ১১ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে…
স্থলভাগে আছড়ে পড়ল অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস। ভারতের আবহাওয়া অধিদফতর বুধবার স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটের বুলেটিনে জানিয়েছে, উড়িষ্যার বালেশ্বরের দক্ষিণে ইয়াস-এর স্থলভাগে আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের কেন্দ্রের গতিবেগ ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার, সর্বোচ্চ ১৫৫ কিলোমিটার।। আগামী ৩ ঘণ্টা ধরে এই প্রক্রিয়া চলবে বলেই জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদফতর। এই মুহূর্তে ধামড়া থেকে ৪৫ কিলোমিটার পূর্ব উত্তর-পূর্ব, দিঘা থেকে ৭০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিম ও বালেশ্বর থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পূর্বে অবস্থান করছে ইয়াস-এর চোখ। ভারতের আবহওয়া অধিদফতর জানিয়েছে, গত ৬ ঘণ্টা ধরে ঘণ্টায় ১৭ কিলোমিটার গতিবেগে এগোচ্ছে ইয়াস। বুধবার দুপুরের মধ্যে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রূপে…
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৪৪১ জনে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৬৭৫ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৯২ হাজার ১৯৬ জনে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১০ দশমিক ০৮ শতাংশ। মঙ্গলবার (২৫ মে) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইনজুরির কারনে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে পারছেন না পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে পিএসএল কর্তৃপক্ষ। পিঠের ইনজুরিটা বেশ কিছুদিন ধরেই ভোগাচ্ছে আফ্রিদিকে।তাই বাকি অংশে তাকে পাচ্ছে না মুলতান সুলতানস। সাবেক পাকিস্তানি অধিনায়কের জায়গায় ডাক পেয়েছেন আসিফ আফ্রিদি। ৩৪ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার আবুধাবিতে দলের সাথে যোগ দেবেন। পিএসএলে শহীদ আফ্রিদি না থাকলেও আসরটির জন্য সম্পুর্ণ প্রস্তুত শাহিন আফ্রিদি। দারুণ ফিট রয়েছেন আফ্রিদির হবু জামাই শাহিন। নিজের ভেরিফাইড পেজে তার জিম করার ভিডিও ও ছবি আপলোড করে যাচ্ছেন নিয়মিত। নিজের সর্বশেষ পোস্টে লাহোর কালান্দার্সের এই পেসার লিখেছেন, ‘তৈরি আছেন?’ পিএসএলের বাকি অংশ ১ জুন থেকে…
যুক্তরাষ্ট্রের এক সাংবাদিককে আটক করা হয়েছে। তিনি ফ্রন্টিয়ার মিয়ানমার নামের মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যমের ব্যবস্থাপনা সম্পাদক। সোমবার তাকে ইয়াঙ্গুন থেকে আটক করা হয়। খবর আল জাজিরার এ বিষয়ে ফ্রন্টিয়ার মিয়ানমার এক বিবৃতিতে জানিয়েছে, ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে ড্যানিকে আটক করা হয়। তিনি মিয়ানমারের বাইরে যাওয়ার জন্য একটি ফ্লাইটে উঠতে যাচ্ছিলেন। এ সময় তাকে আটক করে। ফ্রন্টিয়ার মিয়ানমার বলেছে, ড্যানিকে কেন কর্তৃপক্ষ আটক করেছে, তারা জানে না। ড্যানির সঙ্গে কোনো যোগাযোগ করাও তাদের পক্ষে সম্ভব হয়নি। ড্যানি এখন কোথায়, কী অবস্থায় আছেন, তা নিয়ে সবাই উদ্বিগ্ন। তাকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে ফ্রন্টিয়ার মিয়ানমার। তারা বলেছে, এখন তাদের অগ্রাধিকার হলো ড্যানি যে নিরাপদে আছেন,…
কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় এক যুবককে কুপিয়ে আহত করা হয়। উপজেলার কোমারডোগা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর মামলা তুলে নিতে ভয় দেখিয়ে সম্প্রতি রামদা হাতে নিয়ে নাচানাচি করে দুই যুবক। এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এ ঘটনা ফেসবুকে ছড়িয়ে পড়লে মঙ্গলবার ভোররাতে চৌদ্দগ্রাম উপজেলার কোমারডোগা এলাকা থেকে মেহেদী হাসান নামে একজনকে গ্রেফতার করে চৌদ্দগ্রাম থানা পুলিশ। হামলায় আহত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন। তিনি স্থানীয় ব্যবসায়ী। এ ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে ১৭ মে রাতে চৌদ্দগ্রাম থানায় মামলা করেন দেলোয়ার হোসেনের স্ত্রী আয়েশা আক্তার। রামদা হাতে উল্লাস করা দুইজন সদর দক্ষিণ উপজেলার রাজেশপুর গ্রামের…
গাজায় হামাসের কাছে পরাজয়ে এবার ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেনকে বষ্কিার করেছেন। তার উপ-প্রধান ডেভিড বার্নিয়াকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে। নেতানিয়াহু সোমবার রাতে এ ঘোষণা দেন। খবর রয়টার্সের। ৫৬ বছর বয়সি বার্নিয়া গত ২৫ বছর ধরে কুখ্যাত এ গোয়েন্দা সংস্থায় কাজ করছেন। নেতানিয়াহু সোমবার রাতে মোসাদের কিছু কর্মকর্তাকে প্রধানমন্ত্রী পুরস্কার বিতরণের অনুষ্ঠানে বলেন, ইয়োসি কোহেনকে বরখাস্ত করা হয়েছে এবং ডেভিড বার্নিয়াকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে। সম্প্রতি গাজা উপত্যকায় ১১ দিনব্যাপী যুদ্ধ শেষে অস্ত্রবিরতি ঘোষিত হলে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো এ যুদ্ধে নিজেদের বিজয়ী ঘোষণা করে। হাজার হাজার ফিলিস্তিনি নাগরিক রাস্তায় নেমে বিজয়ের আনন্দ প্রকাশ…
ধর্মের অপব্যাখ্যা ও উগ্রবাদ ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার মুফতি আমির হামজার ১০ দিনের রিমান্ড। আজ (২৫ মে) তাঁকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর সংসদ ভবনে তলোয়ার নিয়ে হামলার পরিকল্পনায় শেরেবাংলা নগর থানায় করা মামলার সুষ্ঠুতদন্তের জন্য তাঁকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) পরিদর্শক কাজী মিজানুর রহমান। ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালতে বেলা ৩টার দিকে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে। সোমবার দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরাভিটা গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় আমির হামজাকে। মুফতি আমির হামজা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন। ইউটিউবে প্রকাশিত তাঁর বেশ…
গণমাধ্যমের সঙ্গে সরকারের বৈরী সম্পর্ক হোক তা চান না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ (২৫ মে) দুপুরে সচিবালয়ে সাংবাদিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন। তিনি বলেন, ‘গণমাধ্যমের সঙ্গে সরকারের বৈরিতা হোক, বৈরী সম্পর্ক হোক এটা আমি চাই না। কোনো সংঘর্ষ চাই না, একটা সুসম্পর্ক থাকুক। সরকারের জন্য ভালো গণমাধ্যমের জন্য সুখকর। সাংবাদিক রোজিনা ইসলাম এবং সংবাদপত্রশিল্প নিয়ে, কিছু বিষয় নিয়ে, অধিকার নিয়ে, দাবি-দাওয়া নিয়ে সরকারের সঙ্গে কিছু বিষয় আছে। এগুলো আমাকে রোলিং পার্টির জেনারেল সেক্রেটারি হিসেবে তারা অবহিত করেছেন।’ সাংবাদিক রোজিনা ইসলামের মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করার আশ্বাস…