Author: jatvadmin

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সেইফ হোম সরকারি শিশু পরিবারের ডালিয়া গ্রুপের সদস্য সোমা (১৯) গত আটদিন ধরে নিখোঁজ রয়েছে। ১৬ মে রবিবার দিন দুপুর থেকে সোমা নিখোঁজ রয়েছে। সরকারের নিরাপত্তা হেফাজতে থাকা সোমা নিখোঁজ হলেও এ বিষয়ে অবগত নন অধিদপ্তরের অধিকাংশ দায়িত্বশীল কর্মকতা। জানা যায়, ১৬ মে দিন দুপুর থেকে সোমা নিখোঁজ রয়েছে। এ বিষয়ে প্রতিষ্ঠানের উপ-তত্ত্বাবধায়ক ঝর্ণা জাহিন ঐ দিন তেজাগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডাইরি করেন। সাধারণ ডাইরি নং ৭৩২/১৬/০৫/২০২১ইং। ডাইরিতে উল্লেখ করা হয়েছে ঘটনার দিন থেকে সোমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই অনেক খোঁজা খুঁজির পর এ সাধারণ ডাইরি করা হলো। এ জিডি তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার এসআই…

Read More

ঢাকায় ব্ল্যাক ফাঙ্গাসে ঢাকায় একজনের মৃত্যু হয়েছে। রাজধানীর বারডেম হাসপাতালে ওই ব্যক্তির মৃত্যু হয়। তিন দিন আগে বারডেম হাসপাতালে একজন রোগীর মৃত্যু হয়। মঙ্গলবার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে, ওই রোগী অন্যান্য রোগের পাশাপাশি মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ছিলেন। গতকাল সকালে বারডেম হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক এম দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তিন দিন আগে ৬৫ বছর বয়সী একজন রোগীর মৃত্যু হয়েছে। এই রোগীর অনিয়ন্ত্রিত ডায়বেটিস ছিল। তার কিডনির সমস্যা ছিল। তিনি কোভিডে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছিলেন। চিকিৎসার সময় বোঝা যায়নি যে, তিনি মিউকোরমাইকোসিসে আক্রান্ত ছিলেন। মৃত্যুর পর এটা জানা গেছে।…

Read More

রাজধানীর দক্ষিণখানের একটি মসজিদের সেপটিক ট্যাংক থেকে এক যুবকের ৬ টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনা বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য মসজিদটির ইমামকে তাৎক্ষিনক আটক করা হয়েছে। গত সোমবার রাত ৩ টার দিকে সরদারবাড়ি জামে মসজিদের সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন দক্ষিণখান থানার এসআই অনুজ সরকার। নিহতের নাম আজহারুল ইসলাম (৩০)। তিনি একটি পোশাক কারখানায় অপারেটর হিসাবে কাজ করতেন। থানার কর্মকর্তা জানিয়েছে, আজহারুল পরিবারের সঙ্গে দক্ষিণখান এলাকায় থাকতেন। গত বৃহস্পতিবার থেকে তিনি নিখোঁজ হন। সোমবার গভীর রাতে সরদারবাড়ি জামে মসজিদের সেপটিক ট্যাংকের ভেতর থেকে তার ৬ টুকরা লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে এসআই অনুজ সরকার বলেন,…

Read More

সাতক্ষীরার কলারোয়ায় ২০০২ সালে তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় নিম্ন আদালতে সাজাপ্রাপ্ত সাতজনের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুস সাত্তারসহ ১৮ জনের জামিন চেয়ে করা আবেদন শুনানি নিয়ে মঙ্গলবার (২৫ মে) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চে এ আদেশ দেন আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর। বাকিদের বিষয়ে আগামী ৩০ মে আদেশ দেয়া হবে। চার দলীয় জোট সরকার ক্ষমতায় থাকাকালীন যশোর-সাতক্ষীরা সড়কে সাতক্ষীরার কলারোয়া উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে ২০০২ সালের ৩০ আগস্ট শেখ হাসিনার গাড়িবহরে হামলার…

Read More

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ আজ। স্বাগতিকদের বিপক্ষে আজ একটি জয়ই ঘুচিয়ে দেবে দীর্ঘদিনের আক্ষেপ। শ্রিলঙ্কার বিপক্ষে অনেক সুখস্মৃতি থাকলেও যে কখনই ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। ওয়ার্ল্ড কাপ সুপার লিগ পয়েন্ট টেবিলের এক নম্বরে উঠতে জয়ও দরকার একটাই। পরম প্রাপ্তির সম্ভাবনা তৈরি করা ম্যাচটি শুরু আজ দুপুর ১টায়, শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। এর আগে আট সিরিজে মুখোমুখি হয়ে পাঁচটিতেই হোয়াইটওয়াশ হওয়া বাংলাদেশ এবার খেলছে ফেভারিট হিসেবে। ঘরের মাঠ, সব অভিজ্ঞ ও পারফরমারের উপস্থিতি আর প্রতিপক্ষ দলে অনভিজ্ঞের আধিক্য মিলিয়ে প্রথম থেকেই এগিয়ে টাইগাররা। গত রোববার প্রথম ওয়ানডেতে যার নজিরও দেখা গেছে। ৯৯ রানে ৪ উইকেট হারানোর…

Read More

দেশে দু’জনের শরীরে ‘ব্ল্যাক ফাঙ্গাস’ শনাক্ত হয়েছে। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন এ তথ্য জানিয়েছেন। ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ওই দুই রোগী রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন । বারডেম হাসপাতালের কর্মকর্তারা জানান, ৮ মে ৪৫ বছর বয়সী এক রোগীর শরীরে মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ শনাক্ত হয়। এরপর ২৩ মে ৬০ বছর বয়সী আরেক জনের শরীরেও ছাত্রাকজনিত রোগটি শনাক্ত হয়। দুজনই করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিলেন। সুস্থ হওয়ার পরে তারা ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত হন। ভারতে সুস্থ হয়ে ওঠা কোভিড-১৯ রোগীদের মধ্যে কয়েক হাজার ব্যক্তির দেহে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ ধরা পড়ে। সাধারণত করোনা…

Read More

বাংলাদেশি পাসপোর্ট থেকে ইসরায়েল প্রসঙ্গ বাদ দেওয়ার বিষয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, পাসপোর্টে যাই লেখা থাকুক না কেন বাংলাদেশি নাগরিকদের জন্য ইসরায়েল নিষিদ্ধ বা বন্ধ থাকবে। ইসরায়েলিদের জন্যও পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসা বন্ধ থাকবে। পাসপোর্টের এ পরিবর্তনের বিষয়ে ইসরায়েলের উল্লসিত হওয়ার সুযোগ নেই। ইসরায়েলের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক নেই, ভবিষ্যতেও কোনো সম্পর্ক হওয়ার সম্ভাবনা নেই। সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সভাকক্ষে রাঙ্গুনিয়া উপজেলার মানুষের জন্য বিনামূল্যে লাশবাহী ফ্রিজিং গাড়ি প্রদান (অনলাইনে) শেষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পৃথিবীর অনেক দেশের ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নেই। তাদের নাগরিকরা ইসরায়েলে ভ্রমণ করে না, তাদের…

Read More

“সব গাড়িরই ঘুরছে চাকা, শিক্ষা প্রতিষ্ঠান কেন ফাঁকা” ও “এক দিনও দেরী নয়, শিক্ষা প্রতিষ্ঠান খোলা চাই” এই শ্লোগানে ঠাকুরগাঁওয়ে অবস্থানরত দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়–য়া শিক্ষার্থীদের আয়োজনে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিনহাজুল হক রুমন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এমদাদুল হক, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাব্বির হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমিন আক্তার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিনারা আক্তার, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সালাউদ্দিন প্রমুখ। শিক্ষার্থীরা সকল প্রতিষ্ঠান খোলা রাখা হয়েছে উল্লেখ করে দ্রæত সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষন করেন। এছাড়াও অনলাইন পরীক্ষা বাতিল করে দ্রুত শিক্ষা কার্যক্রম চালু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে…

Read More

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেন তিনি। এর আগে গত ৩১ মার্চ বিএসএমএমইউমত টিকার প্রথম ডোজ নেন সেতুমন্ত্রী।

Read More

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। অর্থপাচার মামলায় সোমবার তার জামিন আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকার্ট বেঞ্চ এ আদেশ দেন। সাহেদের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট ফজলুর রহমান। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান। করোনার চিকিৎসার নামে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে ২০২০ সালের ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে সাহেদকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে ২৫ আগস্ট তার বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় অর্থপাচারের অভিযোগে মামলা করেন সিআইডির পরিদর্শক ইব্রাহীম হোসেন। এছাড়া তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা হয়।

Read More