Author: jatvadmin

প্রাণঘাতী রোগ করোনাকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলে এর উৎস সম্পর্কিত তদন্তকাজ বাধাগ্রস্ত হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের চীন দূতাবাস। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন করোনার উৎস সম্পর্কিত একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে দেশটির গোয়েন্দা সংস্থাগুলোকে তাগিদ দেওয়ার পরই এ সম্পর্কিত একটি বিবৃতি দেওয়া হয়েছে দূতাবাস থেকে। ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘চীন সবসময়েই করোনাভাইরাস সম্পর্কে একটি বিস্তৃত গবেষণাকে স্বাগত জানাতে প্রস্তুত। তবে এখান শঙ্কার ব্যাপার হলো এই যে, রাজনৈতিক কারসাজি ও দোষারোপের খেলা এ রকম একটি স্পর্ষকাতর বিষয়ের তদন্তকাজকে বাধাগ্রস্ত করবে।‘চীন মনে করে করোনার রাজনৈতিকীকরণ শুধু এ বিষয়ক তদন্তকেই ক্ষতি করবে না, বরং মহামারিকে প্রতিহত করার যে আন্তর্জাতিক প্রচেষ্টা, তাকেও বাধাগ্রস্ত করবে।’ ‘পাশপাশি…

Read More

ইসরায়েলি হুমকি গ্রহণ করে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের গাজা শাখার প্রধান ইয়াহিয়া সিনওয়ার বলেছেন, তিনি তেল আবিবকে ৬০ মিনিট সময় দিচ্ছেন এবং প্রকাশ্যে গাজার রাস্তা দিয়ে হাঁটছেন। পারলে তাকে হত্যা করে দেখাক। সাম্প্রতিক গাজা যুদ্ধ সম্পর্কে বুধবার টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে ইসরায়েলকে ওপেন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে এ মন্তব্য করেন। এর আগে, ইহুদিবাদী ইসরায়েলি যুদ্ধমন্ত্রী বেনি গান্তেজ হুমকি দিয়ে বলেছিলেন, ইব্রাহিম সিনওয়ারের পাশাপাশি হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেডসের কমান্ডার মোহাম্মাদ দেইফকে হত্যা করতে চায় তেল আবিব। এ সম্পর্কে সংবাদ সম্মেলনে ইব্রাহিম সিনওয়ারকে প্রশ্ন করা হয় তিনি এ হুমকিতে বিচলিত কিনা। উত্তরে এই সাহসী হামাস নেতা বলেন, হার্ট…

Read More

রাজধানীর আগারগাঁওয়ে নবনির্মিত ডাক ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি ভবনটি উদ্বোধন করেন। ডাক বিভাগের নতুন ভবন উদ্বোধন মুহূর্ত স্মরণীয় করে রাখতে স্মারক ডাকটিকেটও অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ডাক ভবনে উপস্থিত থেকে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আফজাল হোসেন এবং ডাক অধিদফতরের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন প্রমুখ স্বাস্থ্যবিধি মেনে ডাক ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করেন।

Read More

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে চট্টগ্রাম বন্দরের কনটেইনার রাখার চত্বরে জোয়ারের পানি উঠে গেছে। বন্দর চত্বরে জোয়ারের পানি ওঠার ঘটনায় দুশ্চিন্তাগ্রস্ত বন্দর কর্তৃপক্ষ ও বন্দর ব্যবহারকারীরা। ইয়াসের প্রভাব মোকাবিলায় আগেই বন্দর কর্তৃপক্ষ বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ করে দিয়েছিল। কিন্তু কনটেইনার রাখার চত্বরে পানি উঠে যাওয়ার বিষয়টি ভাবাচ্ছে বন্দরসংশ্লিষ্টদের। বন্দর কর্মকর্তা ও ব্যবহারকারীরা জানান, ভারী বর্ষণ, ভরা জোয়ার ও ঘূর্ণিঝড়ের প্রভাবে এর আগে অন্তত আরও তিনবার বন্দরে কনটেইনার রাখার কয়েকটি চত্বরে পানি ঢুকেছিল। তবে সেই পানি দ্রুত নেমেও যায়। কয়েকবার এ ধরনের ঘটনা ঘটায় ভবিষ্যতে পণ্যের সুরক্ষায় এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা বলছেন ব্যবহারকারীরা। জানতে চাইলে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম প্রথম আলোকে…

Read More

২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ‘ত্রুটিপূর্ণ’ ফলাফল বাতিল করে সংশোধিত নতুন মেধা তালিকা প্রণয়নের মাধ্যমে মেডিকেল কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তির নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, যদি কোনো শিক্ষার্থী তার ফলাফল ‘ত্রুটিপূর্ণ’ বলে মনে করেন তবে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে এ বিষয়ে আবেদন করতে পারবেন। মন্ত্রণালয় সাতদিনের মধ্যে তা খতিয়ে দেখে সমাধান করবে। (২৭ মে) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এই বিষয়ে করা রিট খারিজ করে এমন পর্যবেক্ষণ দেন। এর আগে গত সোমবার (২৪ মে) এই রিটের শুনানি শেষ হয়। পরদিন মঙ্গলবার এ বিষয়ে…

Read More

বিশ্ববাজারে দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশের বাজারে আবারও ভোজ্যতেলের দাম বাড়তে যাচ্ছে। ব্যবসায়ীরা দাম বাড়ানোর প্রস্তাব বাণিজ্য মন্ত্রণালয়ে দিয়েছেন। অচিরেই একটি সিদ্ধান্ত দেওয়া হবে বলে বাণিজ্য সচিব জানিয়েছেন। চলতি মে মাসের শুরুতেই লিটারে দুই টাকা বাড়িয়ে ভোজ্যতেলের দাম সর্বোচ্চ ১৪১ টাকা (বোতলজাত) নির্ধারণ করেছিল বাণিজ্য মন্ত্রণালয়। তখন মিল মালিকদের দাবি ছিল প্রতি লিটার ১৪৪ টাকা নির্ধারণের। তবে রমজান মাস বিবেচনায় তখন ব্যবসায়ীদের ধৈর্য ধরতে বলেছিল বাণিজ্য মন্ত্রণালয়। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও টিকে গ্রুপের পরিচালক মোস্তফা হায়দার বলেন, বর্তমানে বাংলাদেশে ভোজ্যতেলের দাম আন্তর্জাতিক বাজারের চেয়ে অনেক কম। দাম না বাড়ালে ব্যবসায়ীরা নতুন করে এলসি খুলতে পারবে…

Read More

সূচক ও লেনদেন দুটিই বেড়েছে ঢাকার শেয়ারবাজারে। আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের  প্রধান সূচক ডিএসইএক্স ৪১ পয়েন্ট বেড়ে হয়েছে ৫ হাজার ৮৮৪ পয়েন্ট।  এই সূচক বেড়েছিল ৫৫ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১৩৫ পয়েন্ট। ডিএসইতে আজ মোট লেনদেন হয়েছে ২ হাজার ৮ কোটি ৮২ লাখ টাকার, যা গতকালের চেয়ে ১৮৮ কোটি টাকা বেশি। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৮২০ কোটি টাকা। এর আগে ১৯ মে লেনদেন সাড়ে চার মাস পর দুই হাজার কোটি টাকা ছাড়ায়। ওই দিন লেনদেন হয় ২ হাজার ৯৯ কোটি টাকা। ডিএসইতে আজ হাতবদল…

Read More

সম্প্রতি ভারতের চেন্নাইয়ের এক স্কুলের ঘটনা বিশ্বজুড়ে আলোড়ন ফেলে দিয়েছে। চেন্নাইয়ের পদ্ম শেশাদ্রি বালা ভবনের (পিএসবিবি) এক শিক্ষক একাধিক ছাত্রীকে যৌন নিগ্রহ করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। রাজাগোপালান নামের ওই শিক্ষক বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে আছেন। যৌন নিগ্রহের ঘটনায় বিধ্বস্ত ভারতের তারকা ক্রিকেটার ও পিএসবিবি স্কুলের সাবেক ছাত্র রবিচন্দ্রন অশ্বিন। মঙ্গলবার টুইটারে অশ্বিন লেখেন, ‘এই ঘটনা জানার পর কয়েকটা রাত আমি খুবই বিরক্ত ছিলাম। আমি পিএসবিবির সাবেক ছাত্র বলেই নয়, আমারও দুইটা অল্প বয়সী মেয়ে আছে। আজ রাজাগোপালানের মতো একটা নাম উঠে এসেছে। কিন্তু ভবিষ্যতে এ রকম ঘটনা বন্ধ করার জন্য আমাদের কাজ করতে হবে এবং এই সিস্টেম সম্পূর্ণ বদলাতে হবে। আমি…

Read More

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, পাসপোর্টে লেখা পরিবর্তনের সাথে কূটনীতির সম্পর্ক নেই। স্বাধীন ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত আছে বাংলাদেশের। মন্ত্রী আরও বলেন, যতদিন পর্যন্ত ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না পাবে ততদিন ইসরায়েলকেও স্বীকৃতি দেবে না বাংলাদেশ। বুধবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ফিলিস্তিনের নাগরিকদের জন্য বাংলাদেশের পক্ষ থেকে ওষুধ সামগ্রী ও অর্থ সহায়তা হস্তান্তর অনুষ্ঠানে এসব জানান পরারাষ্ট্রমন্ত্রী। এসময় ফিলিস্তিন রাষ্ট্রদূত ইউসেফ রামাদান বলেন, বাংলাদেশিরা ফিলিস্তিনি জনগণের পরীক্ষিত বন্ধু। তাদের সহায়তার কথা মনে রাখবে তার দেশ। ফিলিস্তিনের মানুষের জন্য বাংলাদেশ ৪০ লাখ টাকার ওষুধ সামগ্রী ও নগদ ৫০ লাখ ডলার সহায়তা দেয়। সহায়তার এই অর্থ ঢাকায় নিযুক্ত…

Read More

কলম্বোর সাগরে চারদিন ধরে জ্বলছে জাহাজ, ২৫ ক্রু উদ্ধার একটি কন্টেইনারবাহী জাহাজ। আগুন নিয়ন্ত্রণে আনতে অভিযান আরও জোরদার করা হয়েছে। গত শুক্রবার নোঙর করা অবস্থায় সিঙ্গাপুরের এম ভি এক্সপ্রেস পার্ল নামের জাহাজের একটি কন্টেইনারে বিস্ফোরণ হয়। দু’দিনের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো জাহাজে। উদ্ধার করা হয় সব নাবিককে। এদের মধ্যে দগ্ধ হয়েছে দু’জন। এরইমধ্যে ২৫ ক্রুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে শ্রীলঙ্কা কর্তৃপক্ষ। স্থানীয় গণমাধ্যম জানায়, কলম্বো থেকে ১৮ কিলোমিটার দূরে সাগরে জ্বলছে কন্টেইনারবাহী জাহাজ এমভি এক্সপ্রেস। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাচ্ছে শ্রীলঙ্কার নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা। ১৫ মে  গুজরাট থেকে ১ হাজার ৪৮৬টি কনেইটনার নিয়ে সাগরপথে রওনা…

Read More