Author: jatvadmin

২০০২ সালে সাতক্ষীরায় তৎকালীন বিরোধীদলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত সাতজনকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে তিন সপ্তাহের মধ্যে লিভ টু আপিল করতে বলা হয়েছে। সেই সময় পযর্ন্ত হাইকোর্টের দেওয়া জামিনাদেশ স্থগিত থাকবে। সময় টিভি ও বাংলানিউজ২৪ রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে রোববার (৩০ মে) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন। আসামিপক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। গত বৃহস্পতিবার (২৭ মে) চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত জামিনের ওপর স্থগিতাদেশ দেন। ২৬ মে ওই সাত আসামিকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। হাইকোর্টে জামিন…

Read More

কানাডার একটি পরিত্যক্ত আবাসিক স্কুলে গণকবরের সন্ধান পাওয়া গেছে। সেখানে পাওয়া গেছে ২১৫টি শিশুর দেহাবশেষ। আদিবাসীদের জন্য চালু করা কামলুপস ইন্ডিয়ান রেসিডেন্সিয়াল নামের স্কুলটি ১৯৭৮ সালে বন্ধ হয়ে যায়। এ ঘটনাকে হৃদয়বিদারক হিসেবে বর্ণনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ফাস্ট নেশন নামে দেশটির আদিবাসীদের বিশ্লেষকরা এ ঘটনার কারণ ও সময়কাল জানার জন্য চেষ্টা করছেন। ৬০’এর দশকে এ বিদ্যালয়ে পড়াশোনা করতেন হার্ভে ম্যাকলিওড। সিএনএনের কাছে এ ঘটনাকে তিনি মর্মান্তিক ও হৃদয়বিদারক হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এটি কল্পনা করা যায় না। আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে কী হতো, তার একটি চিত্র এটি। এদিকে এ ঘটনাকে দেশের জন্য লজ্জাজনক হিসেবে উল্লেখ করেছেন কানাডার প্রধানমন্ত্রী…

Read More

পড়ে আছে জব্দ শত কোটি টাকা বিভিন্ন দেশে পাচার হওয়া । আইনি জটিলতার কারণে তা ফিরিয়ে আনা যাচ্ছে না। দুর্নীতি দমন কমিশনের আইনজীবী বলছেন, সরকারের প্রক্রিয়াগত জটিলতার কারণে বছরের পর বছর পড়ে আছে এসব টাকা। টাকাগুলোর বড় অংশই আর জব্দ রাখতে চায় না সেসব দেশের সরকার। তাই টাকা ফিরিয়ে আনতে দ্রুত জটিলতা নিরসনের পরামর্শ দিয়েছে টিআইবি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াত পুত্র আরাফাত রহমান কোকোর পাচার করা টাকা ছিল সিঙ্গাপুরের একটি ব্যাংকে। আদালতের নির্দেশে ২০১২ ও ২০১৩ সালে তিন দফায় ২১ কোটি ৫৫ হাজার টাকা দেশে ফেরত আনা হয়। স্বাধীনতার পর এখন পর্যন্ত এটাই পাচার হওয়া টাকা ফেরত আনার এক…

Read More

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আরও এক সপ্তাহ বাড়ছে চলমান সীমিত পর্যায়ের ‘লকডাউন’। রবিবার বিকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও আরও অন্তত দুই সপ্তাহ চলমান বিধি-নিষেধ বহাল রাখার পক্ষে মত দিলেও প্রাথমিকভাবে এক সপ্তাহ লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। উল্লেখ্য, পূর্বঘোষণা অনুযায়ী চলমান সীমিত পর্যায়ের লকডাউন আজ রবিবার রাত ১২টায় শেষ হচ্ছে।

Read More

চলতি মৌসুমে ইতালিয়ান সুপার কাপ ও কোপা ইতালিয়ার শিরোপা জিতেছে জুভেন্টাস। কিন্তু উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও ইতালিয়ান সিরি ‘আ’য় মিলেছে হতাশা। তাই গুঞ্জন শোনা যাচ্ছে, আগামী মৌসুমে হয়তো আর জুভেন্টাসে থাকবেন না দলটির সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো তথ্য মেলেনি। তাই সংবাদমাধ্যমের নানান প্রতিবেদনেই চোখ রাখতে হচ্ছে ফুটবলপ্রেমিদের। যে তালিকায় রয়েছে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিরও নাম। তিনি চিন্তিত নতুন মৌসুমে কোথায় যাবেন রোনালদো অথবা জুভেন্টাসেই থাকবেন কি না। শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে নিজের প্রোফাইলে প্রশ্নোত্তর পর্বের আয়োজন করেন কোহলি। যেখানে একটি প্রশ্ন ছিল, গুগলে সবশেষ কী খুঁজেছেন? উত্তরে কোহলি লিখেছেন, ‘ক্রিশ্চিয়ানো…

Read More

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৩০ মে) বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম বাড়ার মাধ্যমে দেশের শেয়ারবাজারে লেনদেন শুরু হলেও ব্যাংক খাতে উল্টো চিত্র দেখা যাচ্ছে। লেনদেনের আধাঘণ্টায় প্রায় সবকটি ব্যাংক পতনের তালিকায় নাম লিখিয়েছে। এতে ঋণাত্মক হয়ে পড়েছে সূচক। ভালো গতি দেখা যাচ্ছে লেনদেনে। আধাঘণ্টার লেনদেনেই প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাড়ে ৪০০ কোটি টাকার লেনদেন হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের পাশাপাশি অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মধ্য দিয়ে। প্রায় সবকটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মধ্য দিয়ে লেনদেনের শুরু হওয়ায় প্রথম মিনিটেই ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৯…

Read More

মহামারীতে বিধ্বস্ত অর্থনীতি পুনরুদ্ধারে প্রয়াস চালাচ্ছে বাংলাদেশ ব্যাংক। অর্থনীতির প্রতিটি খাতে করোনার অভিঘাত নিয়ে গবেষণা চালিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। অর্থনীতিতে করোনার প্রভাব ও আগামী কয়েক বছরে সম্ভাব্য গতিপ্রকৃতি নিয়ে করেছে তাদের প্রক্ষেপণ।  ঊর্ধ্বমুখী খেলাপি ঋণ, মূলধন ও সঞ্চিতি ঘাটতিসহ বিভিন্নমুখী সংকটের আবর্তে ঘুরপাক খাচ্ছিল দেশের ব্যাংক খাত। এর মধ্যেই বিশ্বব্যাপী শুরু হয় কভিড-১৯-এর সংক্রমণ। মহামারীর প্রাদুর্ভাবে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশের অর্থনীতিতেও স্থবিরতা নেমে আসে। এর ধারাবাহিকতায় দেশের ব্যাংক খাতের দুর্যোগ মোকাবেলার সক্ষমতা নিয়েও প্রশ্ন ওঠে। তবে করোনা সংক্রমণের এক বছর পর দেখা যাচ্ছে, অর্থনৈতিক দুর্যোগ মোকাবেলায় যথেষ্ট সাফল্যের পরিচয় দিয়েছে দেশের ব্যাংক খাত। সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের এক-তৃতীয়াংশই বাস্তবায়ন হচ্ছে…

Read More

কোভ্যাক্স’র এক লাখ ডোজ ফাইজার টিকা দেশে আসবে আজ। রাত ১১টা ২০ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে পৌঁছাবে এ ভ্যাকসিন। স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক এ তথ্য জানান। তিনি জানান, কোভ্যাক্স থেকে প্রথম চালান হিসেবে ফাইজারের এক লাখ ৬২০ ডোজ টিকা ও আনুষঙ্গিক উপকরণ রাতেই দেশে পৌঁছাবে। তবে এই টিকা কীভাবে দেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। বৃহস্পতিবার ওষুধ প্রশাসন অধিদফতর জরুরি ব্যবহারের জন্য ফাইজারের টিকার অনুমোদন দেয়। ওষুধ প্রশাসন থেকে এখন পর্যন্ত দেশে জরুরি ব্যবহারের জন্য চারটি করোনা টিকা অনুমোদন দিয়েছে। এর আগে অক্সফোর্ডের টিকা দেওয়া শুরু হয় ২৭ জানুয়ারি। আর গত মঙ্গলবার…

Read More

যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে মার্কিন অভিনেত্রী ও গায়িকা লিন্ডসে লোহানের ‘প্লেটনিক ও শ্রদ্ধাপূর্ণ’ সম্পর্ক।  জানিয়েছেন লিন্ডসের বাবা মাইকেল লোহান। তার কথা, এই সম্পর্কে কোনো কামনা–বাসনা নেই। তারা শুধুই বন্ধু। লিন্ডসে লোহানের সঙ্গে মোহাম্মদ বিন সালমানের সম্পর্ক নিয়ে প্রকাশিত জল্পনামূলক খবরের পরিপ্রেক্ষিতে এই কথা বলেন মাইকেল লোহান। সূত্র: দ্য ইনডিপেনডেন্ট। খবর বেরিয়েছে ‘মিন গার্লস’ তারকা লিন্ডসে লোহানকে মোহাম্মদ বিন সালমান ক্রেডিট কার্ডসহ বিভিন্ন উপহার দিয়েছেন। যদিও গত আগস্টে লিন্ডসে লোহানের এক মুখপাত্র সংবাদমাধ্যমের কাছে দাবি করেন মার্কিন তারকার সঙ্গে সৌদি যুবরাজের কোনো রোমান্টিক সম্পর্ক নেই। আর তাঁদের মধ্যে কোনো ক্রেডিট কার্ডও বিনিময় হয়নি। এরই মধ্যে লিন্ডসে লোহানের বাবা মাইকেল লোহান…

Read More

রাজধানীর একটি বাসা থেকে এলএসডি নামক (লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড) মাদক জব্দের ঘটনায় গ্রেফতার হওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (৩০ মে) ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে, গত বৃহস্পতিবার (২৭ মে) মামলার তিন আসামিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠ তদন্তের স্বার্থে তাদের সাত দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এরপর আদালত রবিবার রিমান্ডের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেন। একইসঙ্গে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। রিমান্ডে যাওয়া ওই তিন শিক্ষার্থী হলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র সাদমান…

Read More