Author: jatvadmin

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ লাখ ৩৬ হাজার ৮৭ জনে ।সবশেষ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ কোটি ৩৭ লাখ ১৬ হাজার ৯৭ জন।এর মধ্যে সুস্থ হয়েছে ১৫ কোটি ৬৫ লাখ ৮৬ হাজার ৫১০ জন। করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে রোববার (৬ জুন) সকালে এই তথ্য জানা গেছে। ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪২ লাখ ৪ হাজার ৩৭৪ জন আর ৬ লাখ ১২ হাজার ২০৩ জন মারা গেছেন। করোনায় আক্রান্তের তালিকায়…

Read More

আন্তর্জাতিক সম্প্রদায়ের তরফ থেকে অনেক চাপ সত্ত্বেও মিয়ানমারের যে রাজনীতিকরা রোহিঙ্গাদের অধিকারের বিন্দুমাত্র স্বীকৃতি দিতে রাজী হয়নি, হঠাৎ করে তাদের অবস্থানে নাটকীয় পরিবর্তন বেশ বিস্ময়ের সৃষ্টি করেছে। সামরিক অভ্যুত্থানে ক্ষমতা হারানো অং সান সুচির দল এনএলডি-সহ বিরোধী দলগুলোর একটি জাতীয় মোর্চা থেকে গত বৃহস্পতিবার রোহিঙ্গাদের ব্যাপারে এই নাটকীয় ঘোষণাটি দেয়া হয়। এতে রোহিঙ্গাদের অধিকারের স্বীকৃতি শুধু নয়, ১৯৮২ সালের যে নাগরিকত্ব আইনের বলে তাদের অধিকার হরণ করা হয়, সেটি বিলোপের অঙ্গীকারও রয়েছে। গণতন্ত্রের দাবিতে রক্তাক্ত সংগ্রামে লিপ্ত মিয়ানমারের বিরোধী দলগুলো এখন গড়ে তুলেছে একটি সমান্তরাল সরকার, যেটি ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট বা এনইউজি নামে পরিচিত। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে স্বীকৃতি লাভের…

Read More

ইহুদিবাদী ইসরাইলের একটি কার্গো জাহাজের মালামাল খালাস করতে অস্বীকৃতি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ওকল্যান্ড বন্দরের শ্রমিকরা। ফিলিস্তিনিদের ওপর বর্বরতার বিরুদ্ধে বিশ্বব্যাপী যে বয়কট অভিযান চলছে তার অংশ হিসেবে ওকল্যান্ড বন্দর শ্রমিকরা এই পদক্ষেপ নেন। ফিলিস্তিনপন্থী যুক্তরাষ্ট্রের বিক্ষোভকারীরা অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী সেনাদের বর্বর আগ্রাসনের প্রতিবাদে ওকল্যান্ড বন্দরে ইসরাইল জাহাজ নোঙ্গর ও খালাস করা নিষিদ্ধ করেন। ফলে জাহাজটি ওকল্যান্ড বন্দর ছেড়ে চলে যেতে বাধ্য হয়। এ সময় বন্দর শ্রমিকরা এবং অন্য বিক্ষোভকারীরা মিলে সেখানে ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ করেন। বিক্ষোভ আয়োজনকারীদের অন্যতম ওয়াসিম হেজ সাংবাদিকদের বলেন, ‌‘আজ আমরা ওকল্যান্ড শহরের পক্ষ থেকে একথা প্রমাণ করে দিলাম যে, আমরা ইসরাইলের বর্ণবাদী অর্থ আমাদের দেশে…

Read More

উপমহাদেশের কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমার অসুস্থ। শ্বাসকষ্ট শুরু হতেই রবিবার সকালে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করানো হল তাকে। আপাতত চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। দিলীপ কুমারের স্ত্রী অভিনেত্রী সায়রা বানু জানান, বেশ কয়েক দিন ধরেই শ্বাসকষ্ট হচ্ছে দিলীপের। রবিবার সকালে তাই কোভিড রোগীর জন্য নির্দিষ্ট নয় এমন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে। শ্বাসকষ্টের কারণ জানতে রক্ত পরীক্ষার সঙ্গে অন্যান্য পরীক্ষা নিরীক্ষাও করা হবে। সায়রা জানান, অতিমারির প্রকোপ বেড়ে যাওয়ার পর থেকে দিলীপ কারও সঙ্গে দেখা সাক্ষাৎ করেননি। কারণ তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম। এর আগেও একাধিক বার দিলীপকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তাঁর ফুসফুসে সংক্রমণও হয়েছিল। কোভিডের হাত থেকে বাঁচার…

Read More

পর্নো ভিডিও এবং ছবি তৈরির মাধ্যমে শত নারীর সর্বনাশ ঘটিয়ে কানাডায় পালিয়ে যাওয়া ‘সিডি শাহীন’ বাংলাদেশে ফিরে এসেছে। মেতে উঠেছে  সেই পুরনো নেশায়। ঢাকার অভিজাত এলাকা সমূহে একেকটি ঘাঁটি বানিয়ে কিশোরী তরুণীদের রমরমা আসর গড়েছেন তিনি। টিকটক, লাইকি’র আদলে অ্যাপস ব্যবহার করে নানারকম ফানি ভিডিওতে অভিনয়ের প্রলোভনসহ আকর্ষণীয় নানা প্রস্তাবে কিশোরী তরুণীদের সংগ্রহ করা হয়। প্রথমদিকে অল্পবিস্তর অভিনয়ের বিপরীতেই তাদের মোটা অঙ্কের সম্মানী ধরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে এ লোভে সাড়া দেওয়া মেয়েদেরই ফেলা হয় নীল ছবির ফাঁদে। পুলিশ গোয়েন্দা ও র‌্যাব মাঝে মধ্যে অভিযান চালিয়ে পর্নো ভিডিও তৈরির স্টুডিও সন্ধান পায়। সেখান থেকে গ্রেফতারও করা হয়। কিন্তু বন্ধ হয়নি পর্নো…

Read More

চীনের প্রতিষ্ঠান সিনোফার্মের টিকার দাম প্রকাশ নিয়ে দেশজুড়ে চলছে তুমুল আলোচনা। শর্ত ভেঙে চীনের সিনোফার্মের টিকার দাম প্রকাশ করার পর কার্যত ক্ষমা চাইতে হয়েছে বাংলাদেশকে। এরই মধ্যে সামনে এলো নতুন তথ্য। ঢাকায় চীনের দূতাবাসের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, টিকার ব্যাপারে এখন পর্যন্ত বাংলাদেশ ও সিনোফার্মের মধ্যে কোনো চুক্তিই হয়নি। এ ব্যাপারে চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান শনিবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ কথা জানান। প্রসঙ্গত, গত ২৭ মে মন্ত্রিসভা কমিটির বৈঠকে চীন থেকে সিনোফার্মের করোনা টিকার দেড় কোটি ডোজ কেনার প্রস্তাব অনুমোদন হয়। সরকার এ টিকার প্রতি ডোজ ১০ ডলারে কিনতে যাচ্ছে বলে বৈঠকের পর…

Read More

রাজধানীর আজিমপুর স্টাফ কোয়ার্টারের একটি বাসায় আজ রবিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীর মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা বাসাটির বাথরুম থেকে তাকে উদ্ধার করার পর হাসপাতালে নিলে, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, মৃত এই ছাত্রীর নাম ইশরাত জাহান (২১)। বাড়ি নেত্রকোনার আটপাড়ায়। তার বাবার নাম আলতাফ মিয়া। ইশরাত জাহান ঢাবির ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন বলে জানা গেছে। তিনি ফজিলাতুন্নেসা হলে থাকতেন। কিন্তু হল বন্ধ থাকার কারণে  তিনি তার এক বান্ধবীকে নিয়ে ওই কোয়ার্টারের ১৮ নম্বর ভবনের নিচতলায় সাবলেটে ভাড়া থাকতেন। ফায়ার সার্ভিসের পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সকাল সোয়া…

Read More

বিএনপির প্রধান অভিভাবক ডা. জাফরুল্লাহ তার দলকে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলনে নামার জোর পরামর্শ দিয়েছেন। বিএনপি যে এত দিন আন্দোলনে নামেনি এর কারণ দর্শাতে গিয়ে বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার বিএনপিকে এলএসডি (এক প্রকার নেশার ওষুধ) খাইয়ে নিষ্ক্রিয় করে রেখেছে।’ ডা. জাফরুল্লাহর এই উক্তি শুনে মনে হয় আওয়ামী লীগ এখন নিজেই এলএসডি খেয়ে ঘুমিয়ে আছে। প্রতিটি জাতীয় সংকটে সরকারকেই ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়। আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কোনো ভূমিকা দেখা যায় না। ডা. জাফরুল্লাহ যদি তার উপদেশটি আওয়ামী লীগকেও দিতেন, তাহলে ভালো করতেন। বিএনপি আন্দোলন করার দল নয়, সন্ত্রাস করার দল। আওয়ামী লীগ জন্ম অবধি আন্দোলন করে…

Read More

সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় হঠাৎ বেড়েছে করোনাভাইরাসের সংক্রমন।  আক্রান্তদের মধ্যে অধিকাংশের বাড়ি দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী কার্পাসডাঙ্গা এলাকায়। করোনাভাইরাসের সংক্রমন বাড়ায় আজ বুধবার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তবর্তী কার্পাসডাঙ্গা এলাকা আংশিক লকডাউন করেছে উপজেলা প্রশাসন।  দর্শনা চেকপোস্ট দিয়ে ভারত ফেরতদের মধ্যে করোনায় আক্রান্ত  ১১ জনের মধ্যে ৭ জনের বাড়িও দামুড়হুদা উপজেলায়। এছাড়া ভারত সীমান্তবর্তী হওয়ায় ওই উপজেলার হরিরামপুর ও শিবনগর গ্রামের সাধারণ মানুষকে করোনা পরীক্ষা করছে স্বাস্থ্য বিভাগ। আজ সকাল থেকে শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোভিড-১৯ র্যা পিড অ্যান্টিজেন পরীক্ষা করা হচ্ছে।  পরীক্ষায় ৮ নারীসহ ১৮ জন করোনা শনাক্ত হয়েছেন। এদিকে, গত ২৪ ঘন্টায় এ জেলায় নতুন করে ১৩ জন…

Read More

মহামারি করোনা ভাইসারের মধ্যেও রেকর্ড সংখ্যক বৈদেশিক মুদ্রা এসেছে দেশে। এর পরিমাণ ৪৫ দশমিক ৫৪ বিলিয়ন মার্কিন ডলার। মঙ্গলবার (১ জুন) অর্থমন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত বছরের তুলনায় বৈদেশিক রিজার্ভের প্রবৃদ্ধি ৩৯ দশমিক ৪৯ শতাংশ বেশি। ২০২১ অর্থবছরের জুলাই থেকে মে মাসে রিজার্ভের রেকর্ড গড়েছে বাংলাদেশ। ২০২১ অর্থবছরের মে মাসে ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে। পয়লা জুলাই থেকে ৩১ মে পর্যন্ত রেমিটেন্স এসেছে ২২ দশমিক ৮৩ বিলিয়ন ডলার। অথচ ২০২০ অর্থবছরের মে মাসে ১ দশমিক ৫ বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছিল। গত বছরের জুলাই থেকে মে মাসে দেশে মোট রেমিটেন্স এসেছিল ১৬ দশমিক ৩৭…

Read More