Author: jatvadmin

সিনোফার্মের ৬ লাখ উপহারের টিকার দ্বিতীয় চালানটি আজ রোববার (১৩ জুন) বিকেলে ঢাকায়  আসবে। বাংলাদেশ বিমান বাহিনীর দু’টি বিমান টিকা নিয়ে বেইজিং এয়ারপোর্ট থেকে ঢাকায় আসবে। রোববার ঢাকার চীনা দূতাবাস এ তথ্য জানিয়েছেন। ঢাকার চীনা দূতাবাস জানায়, বাংলাদেশকে ৬ লাখ উপহারের টিকা বেইজিং এয়ারপোর্টে বাংলাদেশ বিমান বাহিনীর দু’টি বিমানে উঠানো হয়েছে। বিমান দু’টি এয়ারপোর্ট থেকে ঢাকায় রওনা দেবে। রোববার বিকেল নাগাদ বিমান দু’টি ঢাকায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এর আগে গত ১২ মে চীন প্রথম দফায় ৫ লাখ টিকা উপহার দেয়। বাংলাদেশ ও বিশ্বস্বাস্থ্য সংস্থা প্রথমে সিনোফার্মের টিকা অনুমোদন দিয়েছিল। এরপর চীনা টিকা সিনোভ্যাক জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া…

Read More

চুয়াডাঙ্গা জেলা কারাগারে রবিউল ইসলাম (৪৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুন) দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মাথার বাম পাশে একটি আঘাতের চিহ্ন আছে। তবে জেলা কারাগার কর্তৃপক্ষের দাবি রবিউল ইসলাম বাথরুমে ভেতরে পড়ে গিয়ে আঘাত পেয়েছেন। রবিউল চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবি পাড়ার আনোয়ার হোসেনের ছেলে। কারাগারের জেলার শওকত হোসেন মিয়া বলেন, মেহেরপুর জেলার মাদক মামলায় রবিউল ইসলামের ১ বছরের সাজা হয়। ১৫ মে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে তাকে হস্তান্তর করা হয়। তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন। তিনি আরও বলেন, দুপুরে বাথরুমের ভেতরে পড়ে মাথায় আঘাত লেগে অসুস্থ…

Read More

কানাডার ওন্টারিওতে গাড়িচাপায় নিহত সেই মুসলিম পরিবারের সদস্যদের দাফন সম্পন্ন হয়েছে। কানাডার জাতীয় পতাকায় মোড়ানো তাদের কফিন দেখে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। জানাজায় মুসলিম কমিউনিটির কয়েক হাজার মানুষ অংশ নেন। গাড়ি হামলায় নিহত সৈয়দ আফজাল (৪৬), তার ৭৪ বছর বয়সি বৃদ্ধ মা, সৈয়দ আফজালের স্ত্রী মাদিহা সালমা (৪৪) এবং তাদের মেয়ে ইয়ুমনাহ আফজালের (১৫) জানাজা শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়। জানাজায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কানাডায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার রাজা বশির তারার। তিনি বলেন, আজ কানাডার সব শান্তিপ্রিয় মানুষ তাদের পাশে দাঁড়িয়েছেন। বর্ণবাদী ও জাতিবিদ্বেষকে সবাই ঘৃণা করে। উল্লেখ্য, কানাডার স্থানীয় সময় রবিবার রাতে লন্ডনের রাস্তায় মুসলিম পরিবারটির ওপর ট্রাক উঠিয়ে…

Read More

ঝিনাইদহ প্রতিনিধিঃ ভূমি সেবা ডিজিটাল, বদলে যাবে দিনকাল’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে ৭ দিন ব্যাপী ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে এ সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মজিবর রহমান। এসময় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, আজ থেকে শুরু হওয়া এ সেবা সপ্তাহ চলবে আগামী ১৮ জুন পর্যন্ত। সপ্তাহব্যাপী চলা এই কর্মসূচীতে ভূমি মালিকরা তাদের জমির রেজিষ্ট্রেশন, অনলাইনে নামজারী আবেদন, ভূমি উন্নয়ন কর প্রদাণ করতে পারবে। সেই সাথে ভূমি সেবা ডিজিটালাইজেশন সম্পর্কে ধারনা পাবে।

Read More

আশুলিয়ায় পারিবারিক কলহের জের ধরে  স্বামী  সিদ্দিক কে গরম পানি নিক্ষেপ করে ঝলসে দিলো স্ত্রী মাজেদা বেগম। ঘটনায় অভিযুক্ত মাজেদা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। শনিবার বিকেলে আশুলিয়া থানার উপপরিদর্শক মো: কায়সার হামিদ বিষয়টি নিশ্চিত করেন। এরআগে  একই দিন ভোরে আশুলিয়ার বগাবাড়ি এলাকার মোফাজ্জলের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।  মাজেদা বেগম কুড়িগ্রামর উলিপুর থানাধীন অমোনদে এলাকার গফুর সরকারের মেয়ে। তিনি বগাবাড়ি এলাকায় ভাড়া বাসায় স্বামী  সিদ্দিকের সাথে বসবাস করতো। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে শনিবার ভোরে  মাজেদা ও তার স্বামী  সিদ্দিকের ঝগড়া হয়।  ঝগড়ার একপর্যায় স্ত্রী মাজেদা তার স্বামীর শরীরে গরম পানি…

Read More

ঝিনাইদহ সদর হাসপাতালে আইসিইউ ও পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। আজ সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে বাংলাদেশ গ্রাম থিয়েটার। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতৃবৃন্দসহ, সামাজিক ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেয়। এসময় বক্তারা বলেন, সীমান্তবর্তী জেলায় দিন দিন করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। আক্রান্ত মুমুর্ষ রোগিদের সু-চিকিৎসার জন্য জেলায় আইসিইউ নেই। তাদের পাঠাতে হচ্ছে পার্শবর্তী জেলাসহ ঢাকাতে। জেলার মানুষের কথা চিন্তা করে দ্রুতই পিসিআর ল্যাব ও আইসিইউ স্থাপনের দাবি জানান বক্তারা।

Read More

টিকা উৎপাদনের সক্ষমতা হারিয়েছে সরকারের জনস্বাস্থ্য ইনস্টিটিউট (আইপিএইচ)। টিকা তৈরির ভৌত অবকাঠামো নেই। নষ্ট হয়ে গেছে যন্ত্রপাতি। উপযুক্ত জনবল নেই। স্বাস্থ্য মন্ত্রণালয়কে লেখা চিঠিতে এসব কথা বলেছেন ইনস্টিটিউটের পরিচালক। ১১ মে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক তানভীর আহমেদ চৌধুরীর চিঠির বিষয় ছিল জনস্বাস্থ্য ইনস্টিটিউটে করোনার টিকা ও সম্প্রসারিত টিকাদান কর্মসূচির অন্তর্ভুক্ত টিকা উৎপাদন। সূত্র জানিয়েছে, একই চিঠি স্বাস্থ্য অধিদপ্তরকেও পাঠানো হয়েছে। দেশের মানুষকে করোনার টিকা দেওয়ার জন্য সরকার নানা ধরনের উদ্যোগ নিচ্ছে। একাধিক দেশ থেকে সরকার টিকা কেনার উদ্যোগ নিয়েছে। পাশাপাশি দেশে করোনার টিকা উৎপাদন করার জন্য একাধিক দেশের সঙ্গে আলোচনাও অব্যাহত রয়েছে। এরই মধ্যে সরকারি প্রতিষ্ঠানে টিকা উৎপাদন করা সম্ভব কি…

Read More

১১ সাসের সুদের টাকা পরিশোধ করার পরেও ভ্যান চালকের সম্বল ভ্যান আটক করায় অভিমানে ও ক্ষোভে গাইবান্ধা  জেলার গোবিন্দগঞ্জে দাদন ব্যবসায়ীর টাকার চাপে জাহাঙ্গীর শেখ নামে এক ভ্যানচালক আত্মহত্যা করেছেন। গতকাল ১০ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ভ্যান চালক জাহাঙ্গীর শেখের বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের নাগেরভিটা গ্রামে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, এক বছর আগে স্থানীয় ‘নাগের ভিটা’ সমিতি থেকে সুদে ১০ হাজার টাকা নেন জাহাঙ্গীর শেখ। এর মধ্যে ১১ মাসের সুদের টাকা পরিশোধ করেন। এক মাসের সুদের এক হাজার টাকা বৃহস্পতিবার দেওয়ার কথা ছিল। তিনি সেই টাকা…

Read More

করোনাভাইরাসের সংক্রমণ না কমায় আগামী ৩০ জুন পর্যন্ত দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠনের চলমান ছুটি বৃদ্ধি করেছে সরকার। শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশের বিভিন্ন অঞ্চলে করোনা পরিস্থিতি আরো অবনতি হওয়ায় এবং দেশের কোনো কোনো অঞ্চলে আংশিকভাবে কঠোর লকডাউন কার্যকর থাকায় শিক্ষার্থী-শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিবেচনায় এবং কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সাথে পরামর্শক্রমে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান এবং এবতেদায়ি ও কওমি মাদ্রাসাসমূহের চলমান ছুটি আগামী ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এর আগে করোনা পরিস্থিতির উন্নতি…

Read More

সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ৪৮ ঘণ্টার অবরোধ ঘোষণা করেছে। বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার অনুসারীদের নেতৃত্বে ওই হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। আজ শনিবার (১২ জুন) দুপুর পৌনে ১২টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগনে মাহবুবুর রশীধ মঞ্জু উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আগামী ৪৮ ঘণ্টার এই অবরোধ ঘোষণা করেন। এ সময় লাইভে তার সাথে আরও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সেতুমন্ত্রীর ভাগিনা আওয়ামী লীগ নেতা ফখরুল ইসলাম রাহাত। এ…

Read More