রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজনের করোনা পজিটিভ ছিলো। বাকিরা মারা যান উপসর্গ নিয়ে। এই নিয়ে চলতি মাসের ১৬ দিনে মারা গেছেন ১৪৮ জন। বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, গতকাল মঙ্গলবার (১৫ জুন) সকাল ৬টা থেকে আজ বুধবার (১৬ জুন) সকাল ৬টার মধ্যে বিভিন্ন সময় তারা মারা যান। মৃতদের মধ্যে রাজশাহীর আটজন চাঁপাইনবাবগঞ্জের চারজন এবং কুষ্টিয়ার একজন রয়েছেন। এ নিয়ে চলতি মাসের ১৬ দিনে (১ জুন থেকে ১৬ জুন) এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ১৬১ জন। এর মধ্যে ৯৩ জনই মারা গেছেন…
Author: jatvadmin
২০ কোটি টাকার সম্পদ আত্মসাতের অভিযোগে হেফাজত ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকা মহানগর হাকিম মোরশেদ আল মামুন ভূঁইয়া বিষয়টি পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বুধবার (১৬ জুন) আদালত সূত্র থেকে মামলার বিষয়টি জানা গেছে। ২০ কোটি টাকার সম্পদ আত্মসাতের অভিযোগে ১৫ জুন আল মাদরাসাতু মুঈনুল ইসলামের পক্ষে মুহাদ্দিস মাওলানা আবদুর রাজ্জাক কাসেমী এ মামলাটি করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলার অপর আসামিরা হলেন মাওলানা আতাউল্লাহ, মাহফুজুল হক, মুফতি সেলিম উল্লাহ, মাওলানা শাহরিয়ার মাহমুদ, মুফতি মামুনুর রশিদ, মাওলানা হানজালা, হানজালা বিন জোবায়ের, হাজি জসীম…
সুন্দরবন সম্প্রসারিত হচ্ছে বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বনে বাঘের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কথাও জানিয়েছেন তিনি। বুধবার সংরক্ষিত আসনের বেগম সুলতানা নাদিরার প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। এর আগে সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। বাঘের সংখ্যা বৃদ্ধি পাওয়ার বিষয়টি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ক্যামেরা ট্রাপিংয়ের মাধ্যমে ২০১৫ সালে বাঘ শুমারি অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ১০৬টি। ২০১৮ সালের শুমারিতে এর সংখ্যা ১১৪টি পাওয়া গেছে। বর্তমান সরকার সুন্দরবন ও এর জীববৈচিত্র্য রক্ষার বিষয়ে সব সময় আন্তরিক ও বদ্ধপরিকর উল্লেখ করে সংসদ নেতা বলেন, দেশের উন্নয়নে যে পদক্ষেপেই নেওয়া হোক না কেন…
চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতারকৃত ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া মামলার অপর আসামি তিন নারীকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসী এ আদেশ দেন। যে তিন নারী আসামিকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে, তারা হলেন- লিপি আক্তার, সুমি আক্তার ও নাজমা আমিন স্নিগ্ধা। অন্যদিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ করার পর পুলিশ আসামিদের ধরতে ম্যাজিকের মতো কাজ করেছে বলে জানিয়েছেন অভিনেত্রী পরীমনি। মঙ্গলবার বিকালে মামলার…
সিলেটের গোয়াইনঘাটে একই পরিবারের তিনজনকে গলাকেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘর থেকে ছেলে-মেয়েসহ এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আহত অবস্থায় ওই গৃহবধূর স্বামী হিফজুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৬ জুন) সকালে উপজেলার ফতেহপুর ইউনিয়নের বিন্নাকান্দি গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে বুধবার সকালে পুলিশ লাশ তিনটি উদ্ধার করে ও আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠায়। গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের বিন্নাকান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- বিন্নাকান্দি গ্রামের হিফজুর রহমানের স্ত্রী আলিমা বেগম (৩০), তার ছেলে মিজান (১০) ও মেয়ে তানিশা (৩)। আশঙ্কাজনক অবস্থায় হিফজুর রহমানকে (৩৫) ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।…
গত বৃহস্পতিবার (১০ জুন) রাত থেকে নিখোঁজ রয়েছেন ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান। তার সন্ধান চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি লিখেছেন ত্ব-হার স্ত্রী সাবিকুন নাহার। সোমবার (১৪ জুন) প্রধানমন্ত্রী বরাবর পাঠানো ওই চিঠিতে সাবিকুন নাহার উল্লেখ করেন। গত ৮ জুন ত্ব-হা ঢাকা থেকে রংপুর যাচ্ছিলেন। এ সময় তার সঙ্গে আরও দুইজন ছিলো। তখন থেকেই তাদের কারো সন্ধান মিলছে না। চিঠিতে তিনি আরও লেখেন, ত্ব-হাকে সর্বশেষ রাজধানীর গাবতলিতে দেখা যায়। তারা ঢাকা মেট্রো-৩৩৪৩৪২ নম্বরে রেজিস্ট্রেশন করা একটি গাড়িতে ছিলেন। জানা গেছে, সম্প্রতি আবু ত্ব-হার সঙ্গে অপর একজন ইসলামি বক্তার ধর্ম সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিরোধ চলছিল। সাবিকুন নাহার দাবি করেন,…
মামলায় আসামিরা হলেন- নাসির উদ্দিন মাহমুদ (৬৫), তুহিন সিদ্দিকী অমি (৩৩), লিপি আক্তার (১৮), সুমি আক্তার (১৯) ও নাজমা আমিন স্নিগ্ধা (২৪)। মঙ্গলবার (১৫ জুন) সকালে বিমানবন্দর থানায় মামলার বাদী গোয়েন্দা পুলিশ (ডিবি) গুলশান জোনাল টিমের উপ-পরিদর্শক (এসআই) মানিক কুমার সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। আজ মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে। এর আগে সোমবার (১৪ জুন) দুপুরে রাজধানীর উত্তরা-১ নম্বর সেক্টরের-১২ নম্বর রোডের বাসা থেকে ওই ৫ জনকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযান শেষে ডিবির যুগ্ম…
নওগাঁ জেলা প্রতিনিধিঃ- নওগাঁয় কমিশনার এর পুত্রের বিরুদ্ধে টিএসআইকে হামলা চেষ্টার অভিযোগ। আজ সোমবার সকালে কমিশানার এর পুত্র সহ এক মোটরসাইকেলে আরো ২জন আরোহী মোট ৩জন নওগাঁ শহরস্থ বীজ মোড়ে পৌঁছালে, কর্তব্যরত টিএসআই বেলাল হোসেন, গাড়ির থামিয়ে দেয়, কাগজপত্র দেখতে চাইলে দেখাতে বার্থহয়ে, পরিচয় দেন আমি কমিশনারের পুত্র, তা শুনে কর্তব্যরত টিএসআই মোটরসাইকেল আটক দেখিয়ে সর্ব নিম্ন ছোট মামলা প্রদান করেন। আজ সকাল সাড়ে ১১ ঘটিকায় শহরস্থ বীজ মোড়ে এ ঘটনা ঘটনা ঘটে, ঘটনার ২০ মিনিট পড় ডান হাতে বটি পিঠের পেছনে ও বাম হাতে ৫শত টাকার চারটি নোট টিএসআই এর সামনে ছিটিয়ে দিয়ে বলেন, গাড়ি দিবি নাকি বটি কোপ…
প্রায় এক বছর ধরে ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে দেশের শেয়ারবাজার। ফলে লোকসান ভুলে একের পর এক মুনাফা তুলে নিচ্ছেন বিনিয়োগকারীরা।ইতোমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে বিনিয়োগকারীদের টাকা প্রায় দুই লাখ কোটি টাকা বেড়ে গেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক দেড় হাজার পয়েন্টের ওপরে বেড়েছে। শেয়ারবাজার এমন ছুটলেও সার্বিকভাবে বাজারকে ঝুঁকিমুক্ত বলছেন বিশেষজ্ঞরা। সেইসঙ্গে বর্তমান বাজারে বিনিয়োগ নিরাপদ বলেও অভিমত দিয়েছেন তারা। তবে কিছু কোম্পানির শেয়ার দাম অতিমূল্যায়িত হয়ে পড়েছে বলে মনে করছেন তারা। এ জন্য বিনিয়োগকারীদের সতর্কতার সঙ্গে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে সার্বিক শেয়ারবাজারের মূল্য-আয় অনুপাত বা পিই রেশিও ১৫-এর নিচে রয়েছে। পিই…
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৫৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৩৩,৫২২ পিস ইয়াবা, ২৩৮ গ্রাম হেরোইন, ১০ কেজি ৮৭২ গ্রাম গাঁজা ও ২০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা হয়েছে।